এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪৫256259
  • আমি এই লোকটার বাজনা শুনছি লুপে ঘুরে ঘুরে
  • byaang | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪৫256260
  • গান্ধীজির দুই প্রপৌত্র আমাদের পাড়ায় থাকেন, তাঁদের একজনের পোষা কুকুরের ভালো নাম সবকুছ। আর সেই একই কুকুরের ডাকনাম কুছ ভি। কুকুরটাকে রাস্তায় চরানোর সময় সবকুছ বলে ডাকে আর বাড়িতে কুছ ভি। ঃ)
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪১256257
  • একজনের র পোষা তিনটে কচ্ছপ আছে। রঘুপদ, হরিপদ, বিভূপদ।
  • byaang | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪১256258
  • ফাইন্ডিং ফ্যানি তে যা একটা বিড়াল মারার সীন আছে না! শুধু ঐ দৃশ্যটিই দেখার জন্য অবিলম্বে সিন্মাটি দেখে আসার রেকো দিলাম।
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩৮256256

  • বেড়ালের চেয়ে বজ্জাত ও মিচকে জন্তু কমই আছে। মানুষ বাদে আর কিছুর নাম মনে আসছেনা।
  • Arpan | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩২256255
  • অবোলা! ওরম বজ্জাত প্রাণী আর দুটো হয় না।
  • sosen | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩০256254
  • আহাগো! অবোলা প্রাণী!
  • Bhagidaar | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৬256253
  • ছি ছি ছি
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৯256252
  • ওঃ বেড়াল নিয়ে সেই গল্পটা আপনাদের বলা হয় নি।

    একদিন সক্কালে আপিসে গিয়ে দেখি রাজেশ খুবই ব্যস্ত হয়ে বারবার বাড়ীতে ফোন করছে, মুখে মহা বিরক্তির ছাপ। যাই হোক আমি তো দেখেশুনে মন দিয়ে এই সময় পড়তে লেগে গেছি। আমরা দুজনই ন'টার মধ্যে পৌঁছাই। বাকীরা আরেকটু দেরীতে আসে। তারপর প্রায় মিনিট কুড়ি বাদে রাজেশ বলল তার জীবনে মহা সমস্যা দেখা দিয়েছে। কী সমস্যা? না তার উপরের ফ্ল্যাটের একটি বেড়াল পুষ্যি আছে, কুচকুচে কালো রঙের হলদে চোখওয়ালা। তা রাজেশ নাকি কদিন হল মাঝে মাঝেই সকালবেলা দরজা খুলে দেখে ওর পাপোষের সামনে বা পাপোশের উপরেই একটি করে মরা ইঁদুর, ছুঁচো একদিন একটি পায়রার ছানা, একদিন কার বাড়ীর ঠোঙায় ভরা চিকেন আর ভাতের লেফটওভার ইঃ ইঃ।

    তো এইসব বস্তু সকালে দরজা খুলে দেখার পক্ষে খুব একটা সুদৃশ্য নয়। ওরা প্রতিব এশীকে ব্যপারটা জানায়। প্রথমদিকে ক্যাম্পাসের এক সাফাইকর্মীকে ডেকে পরিস্কার করিয়ে নিত। পরে জানায়। তারপর নাকি সেই প্রতিবেশী কী করবে ভেবে না পেয়ে ভেটের কাছে নিয়ে যায় বেড়ালটাকে। ভেট নাকি বলেছেন যে নিজের মালিক ব্যতীত অন্য কেউ যদি বেড়ালকে যত্ন করে বা আদর করে তাহলে বেড়ালরা নাকি মনে করে তার প্রতিদানে ওদের কিছু দেওয়া কর্ত্তব্য। তাইজন্য নাকি বেড়ালটা ঐসব খাবারদাবার রাজেশের দরজার সামনে উপহারস্বরূপ রেখে যায়। রাজেশ ও ওদের বাড়ীর লোক যেন বেড়ালটাকে দেখলেই তাড়া করে।

    এইটা শুনে আমার তো হাসতে হাসতে প্রায় চেয়ার থেকে পড়ে যাবার যোগাড়। আমি হাসি থামাতেই পারছি না আর ও বেচারী রেগে রেগে যাচ্ছে। যাই হোক ওর দাবী হল ও আদর ফাদর করেও না, খেতেও দেয় না। তবে সকালে টাটকা হাওয়ার জন্য দরজা খুলে রাখে, সেইসময় অনেকসময় বেড়ালটা এসে ঘরে পাক খেয়ে ঘুরে যায়। বেড়ালটার চেহারার জন্য ওরা কেউ ওকে মোটেই পছন্দ করে না, তবে তাড়িয়েও দেয় না, কারণ প্রতিবেশী বেড়ালমালিকের সাথে ওদের খুব ভাল সম্পর্ক। তাই ওরা সকালে বেডরুমগুলোর দরজা আটকে রাখে, যাতে বেড়ালটা ঢুকে স্রেফ ডাইনিং, ড্রয়িং, কিচেন হয়ে বেরিয়ে যেতে পারে। সারাদিন বেড়ালটাকে বাড়ীতে আটকে রাখে আর রাতে ছেড়ে দেয়। আর সেইসময় সে ব্যটা এসে এইসব রেখে যায় ওদের দরজায়। এইবার এই উৎপাতে ওরা প্রতিবেশীকে বলেছে বেড়ালটাকে রাতে আতকে রেখে দিনে ছেড়ে দিতে। কিন্তু ওরা তাতে রাজী নয়।
    আবার প্রতিবেশীর সাথে সুসম্পর্কটাও ঠিক কড়া কথা বলে নষ্ট করতে চাইছে না।

    তো, আমি বুদ্ধি দিলাম রাতে শোবার আগে ওরা যেন দরজার বাইরে পাপোশের চারধারে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে রাখে। দিনকয়েক রাখলেই কাজ হবে বলে আমার ধারণা।

    তো, ঠিকই দিন দুয়েক রাখার পরেই নাকি বেড়ালটা আর ওদের ফ্লোরেই আসে না, সিঁড়ি থেকেই লাফ দিয়ে নীচের তলায় চলে যায়।
  • dd | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৩256251
  • দাঁত তো থাকার কথা নয়। ছোটো ব্যালা থেকে কঠিন সব বই পড়বে,পালোয়ানি গান গাইবে, রাত জেগে ভুতের নাচ দেখবে ..... দাঁত টেঁকে?
  • kc | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৯256250
  • ঈশেন এক ঘন্টা পর মেল বাক্স দেখো। এটাতো আমার র‌্যাপিড রিডার। ঃ-))

    ডিডিদা আমার দাঁতই নাই। ঃ-)
  • dd | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৮256249
  • ব্যারাল প্রেমকে অনেকে ক্যাট খুকী পজ্জন্তো নিয়ে যায়, তবে সেটা বোধয় উচিৎ নয়।
  • I | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২১:২৮256248
  • হুঁ। বেড়ালপ্রেম অতি সাংঘাতিক জিনিষ। আমার কোনো বেড়াল কক্ষনো মারা যায় নি, ছিলও না কোনোদিন, তাও আমি বিলেতে এক বছর একটি মাছের আঁশ পজ্জন্ত দাঁতে কাটিনি।
  • dd | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২১:২৫256247
  • কেশী,হানু,ঈশেন - এতো শক্তো শক্তো বই পড়ো রাদ্দিন, তোমাদের দাঁত পরে যায় না?

    আর,হায়। আমি বোধয় কৈশোরের স্বাভাবিক হরমনিক বিশৃংখলায় বহু ব্যাড়ালপ্রেমীদের সেন্টিমেন্টে ঠাঁই করে আঘাত দিয়ে ফেলেছি। আসোলে আমি বলতে চেয়েছিলাম যে আমার এক মামাতো ভাইএর একটি পোষা মাগুড় মাছ ছিলো, সেটি মারা যাবার পর সে আর কোনো ক্যাট ফিস খায় নি,লাইফেও। কিন্তু অন্য প্রজাতির মাছ দিব্বি খেতো।

    ক্যাট ফিস লিখতে গিয়ে হাত ফসকে সুদু ক্যাট হয়ে গ্যাছে। সত্তি।
  • cm | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২১:১২256246
  • এবিপিআনন্দে
  • Ishan | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২১:১০256245
  • The Great Divergence: China, Europe, and the Making of the Modern World Economy

    -- Kenneth Pomeranz

    এই বইটা দিতে পারলে কেশিকে গুরু মানব। আমার কপিটি পাচ্ছিনা। :-(
  • I | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২১:০০256244
  • ডিডি শেষ। ফিনিস। কালকের কাগজে পষ্ট দেখতে পাচ্ছি-বেড়ালপন্থীদের নখরাঘাতে রক্তাক্ত, ছিন্নভিন্ন ডিডি।
  • dd | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪৩256243
  • অনেকে শোকে এতো মুহ্যমান হয়ে পরেন যে সারা জীবেনেও আর বেড়াল ভাজা খেতে পারেন না। মায়া এম্নই পাওয়ারফুল।
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২০:১২256242
  • এ বড়ো সাংঘাতিক মায়া! আমি একবছর মাছ খেতে পারিনি পোষা বেড়াল মারা যাওয়ায় -
  • quark | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ২০:১০256241
  • দেবনারায়ন সরকার কোথায় পড়ান কেউ জানে?
  • sosen | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৯:১০256240
  • ঃ(, টি।
    আমার দুটি বেড়ালছানার মধ্যে বেশি ন্যাওটা টিকে ফিরে এসে আর দেখতে পেলাম না। বাবাও অনেক চেষ্টা করেছিল।ওখানে শুনে বেজায় কান্না পাচ্ছিলো।

    বড় মায়া।
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৯:০০256239
  • ওহ ঃ(
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৩256238
  • বয়স হয়েছিল তিন বছর। খুব সম্ভবতঃ বিষাক্ত কোনো কিছু কামড়েছিল। ভাই এটা সিম্পটম দেখে বলছে। আগে একবার হয়েছিল। সে যাত্রা বেঁচে যায়। এবারে দুদিনের মধ্যেই ব্যাপারটা হ'ল। ভেট কিছু বলতে পারে নি।

    জন্মের পর ওকে ওর মা ছেড়ে পালিয়েছিল। সেটা ছিল শীত কাল। রুমে হীটার জ্বালিয়ে, তার একটু ওপরে ওকে ধরে থাকতাম। না হ'লে মরে যেত। খুব খারাপ লাগছে। :(
  • cm | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৩256237
  • ওনার বয়স কত হয়েছিল?
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩১256235
  • কী হয়েছিল ?
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩১256236
  • কী হয়েছিল ?
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০২256234
  • ভোরবেলা ফোন পেলাম গারফিল্ড মারা গেছে। ভাই প্রচুর চেষ্টা করেছিল। হ'ল না। কী বিশ্রী লাগছে।
  • - | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:০৩256232
  • দ, ১১টা১৭, মনে হয় লামার ঐ ওগো আমার কি হবে গো--টা আর নিতে পারছিল না। তাই ঐ টইটা ডুবিয়েছে ঃ-)
  • jhiki | ১৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:০০256231
  • এই ইন্টারভিউটা ইউটিউবে পাওয়া যাচ্ছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত