এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩৯256320
  • *সতে
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩৪256319
  • এখানে এসে কত্তরকম চায়ের গপ্পো শুনি। আর তা বানানোর জন্য কত্তরকম সব কাণ্ডকারখানা !
    আর থাকিও চা বাগানের পাশে। মখমলি সবুজ। এখানকার হাওয়াও তেমনি। ঠাণ্ডা ঠাণ্ডা, সবুজ সবুজ। টমটমে জানলার ধার পেলে পাওয়া যায়।
  • I | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩৩256318
  • এখন আমি কেমং সসেজ আর সঁতে করা ব্যাংয়ের ছাতা আর চেরি টোমাটো খাবো। অথচ লোকে বলে নাকি আমার খালি দুঃখু।
  • I | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩০256317
  • কিন্তু কেশী আমারে বলছে না, রোস্টেড দার্জিলিং কেমতে বানায়। সেই জল ফুটিয়ে ৫ মিনিট ভিজিয়ে রাখা তো?
  • I | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:২৯256316
  • ইকি! আবাজ দেবো কেন? সত্যি কথা বললাম বলে !
  • kc | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:০৩256315
  • ইন্দো, আবাজ দিলা? তুমিও?
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৩৩256313
  • আমি পড়লাম ফুলমণি ও করুণার বিবরণ।
    ধাঁ করে মাথা ধরে পট করে সেরে গেলোঃ)
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১৯:২২256312
  • ! আপনার চোখে বাল্যবিবাহের কুফল ধরা পড়েছে,আমার পড়ে নি। যতদূর মনে পড়ছে এখানে গরমের ছুটিতে যখন ঐ চমৎকার সিরিয়ালখানি প্রথমবার চোখে পড়েছিলো-তখন শেষপাতে বাল্যবিবাহের কুফল নিয়ে কোনো বক্তব্য ছিলো না- ওটা পরে অ্যাড করা হয়েছেঃ)
    আর হ্যাঁ, বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যে যদি এই ধারাবাহিক প্রচুর মাধুর্য মিশিয়ে সবটাকে সামনে আনছে বলেন তাহলে কিছু বলার নেই।সেটা আপনার ব্যক্তিগত মত, আমার তা নয়।
  • I | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১৯:০৭256311
  • তবে কেশী পোচন্ড পড়ে। আর খুব ফাস্ট পড়ে। এরি মধ্যে লোলিটা শেষ করে তার সিকোয়েল পড়ে ফেলেছে। শোয়েবের মত ইস্পিড।
  • I | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১৯:০৪256310
  • কেশী, রোস্টেড দার্জিলিং খাচ্চি। দিব্য লাগচে। প্রস্তুতিপ্রণালী কিছু আলাদা রকম নয় তো?
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৪256309
  • ধুত্তোর ছবি আসে না কেন?

  • | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৩256308
  • আচ্ছা এই ভীষণ সুন্দর প্রচ্ছদটা কার আঁকা কেউ জানে(ন)

  • jhiki | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৫256306
  • আজকে এই রেসিপি দেখে চেট্টিনাড় চিকেন রাঁধলাম। লেবুর রসের জায়গায় তেঁতুল জল দিয়েছি আর কারিপাতা বাড়ীতে না থাকায়/তত পছন্দের না হওয়ায় দিইনি।
    http://mariasmenu.com/spicy/chettinad-chicken

    আর এই আমার রান্নার ছবি।


    বেশ ঝক্কাস খেতে হয়েছিল। কুমুদি একদিন চিকেন মালাইকারির রেসিপি খুঁজছিলে। এটা রেঁধে দেখতে পারো।
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩২256305
  • ভুতের গপ্পো



    :-)
  • jhiki | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৮256303
  • টক দই মানে প্লেন ইয়োগার্ট বা ঘরে পাতা দই।
  • lcm | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৩256302
  • টক দই নয় তো !
  • jhiki | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১০256301
  • দই দিয়ে বোঁদে খেতে বেশ লাগে। দই-রসসহ রসগোল্লা+ কর্নফ্লেক্স কম্বিও দারুণ।
  • kc | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩২256300
  • দেখো দেখি, কত কষ্ট করে একটা খেতাব বাগাবার দিকে একটু এগুলাম, সেটাও সহ্য হচ্ছেনা। ঃ-((
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১৩:২১256299
  • নাহে ঈশান, 'ই-বুকের জিনিয়াস' আখ্যাটি আমি সোসেন আর ব্ল্যাঙ্কিকে দেবো, সে তুমি যাইই বল না কেন। ওদের মত অমায়িক, সহৃদয়, দরাজ দিলওয়ালা আর ততোধিক দরাজ কালেকশানওয়ালা ই-বুক দাতা অদ্যপি দেখি নাই।
  • Du | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫৬256298
  • সে তো, ভালোবাসার আগুন জ্বালাও থেকে ধনধান্যে সবই শুনি।

    পোস্ট ৯০ কিছু শুনেছি বলে অবশ্য খেয়াল পড়ছে না।
  • kiki | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫২256296
  • না, তবে দাদুর গান ছাড়াও অন্য গান ও শুনেছি।ঃ)
  • kc | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫২256297
  • এজ্ঞেঁ যোগ্য পুরুষের বীজ অনেক জায়গায় ছড়িয়ে গিয়ে ভাল প্রজন্মের জন্ম দেওয়াই প্রকৃতির নিয়ম। এখানে "যোগ্য" কথাটায় কিন্তু নজরটান রাইখবেন। এই ধারণাকেই শীর্ষেন্দু অনলসভাবে প্রচার করে যাচ্ছেন সেই কবে থেকে।

    আমি কিন্তু মূল ফান্ডাটার সমর্থনে কিছু বলিনি, তাই আমাকে গালি দেবেন্নি।
  • Du | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫১256294
  • কেউ কি ট্র্যাফিক লাইটে কোনদিন সুমনের গান শুনতে পেয়েছো?
  • kiki | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫১256295
  • ওফ! বিএসেনেল ছেড়ে দিয়ে কি দুর্ভোগ রে ভাই, ভোদা পোষালো না, বড্ড চোর। পাড়ার কেবিল নিলাম, সেটিও অত্যন্ত যাচ্ছেতাই। তারমধ্যে তার খালি খুলে বেরিয়ে আসে। কোথাও শান্তি নেই। এচ্চেয়ে আমার বিএসেনেল অনেক ভালো ছিলো গো। চোর তো নয় কিছুতেই।ভাল্লাগেনা।
  • kiki | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৩256293
  • অ! বই নিয়ে কতা হচ্চে, আমারো শী মু পুরো বোরিং লাগতাসে, অথচ এবার লাইব্রেরি থেকে ওটাই গছালো।

    আর হারাবার্ট পোষালো না একদম। বড্ড চমক দেবার চেষ্টা। হাঁসুলী বাঁকের আবেশটাই কেটে গেলো।
  • kiki | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৮256292
  • এখন ঘরে পাতা দই, মিহিদানা দিয়ে মেখে খাচ্চি, খারাপ না, তবে দুটো আলাদা খাওয়াই ভালো এটাই আমি বলবো।
  • cm | ১৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৬256291
  • সেক্সরেশিও ১ঃ১ ধরে নিলে পুরুষের বহুবিবাহের পক্ষে বলা মানে তো অনেককে আজীবন ব্রহ্মচারী থাকতে বলা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত