এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১২:১২256380
  • এইতো আরো দুজন পাওয়া গেছে। হ্যাঁ এইবারে তোমরা বলে ফেলো তো গৌরিদান কি বাল্যবিবাহের পক্ষে? না বিপক্ষে?

    আমার এতকিছু পড়ে মনে হল সিরিয়াল বানানেওয়ালারা বোধয় মনে করে তারা লোকশিক্ষে দিচ্ছে আর দেখনেওয়ালারা বোধহয় ঠিক তার উল্টো মানে করে। কিন্তু তাও সাহস করে ঐ সিরিয়াল দেখার চেষ্টা করে উঠতে পারলাম না।
  • সিকি | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১২:০১256379
  • পড়লাম।

    দশ হাজার কোটি, পঁচিশ হাজার কোটি, সংখ্যাগুলো এখন যেন আর কোনও ইমপ্যাক্টই ফেলছে না। হায়, অন্তত এক্কোটিও যদি পেতাম - আশার ছলনে ভুলি কেন যে কলকাতা ছেড়ে দিল্লি এলাম। :(
  • jhiki | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৭256378
  • কাব্য, একথা আমি আগেই লিখেছি। তবে এত জানতাম না। হিন্দি সিরিয়ালগুলোর সাথে পরিচিত, গতমাসে বাড়ী গিয়ে তোমায় আমায় মিলে আর গৌরীদানের কিছু অংশ দেখেছিলাম। একবার দেখেই চিনেছিলাম ঃ)
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৫256377
  • সিকি, এই সময়ের ফার্স্ট পেজ দেখ।
  • kabya | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৪256376
  • আরে ধুর গৌরীদান তো হিন্দি বালিকা বধূ সিরিয়াল এর বাংলা ভারসান। আজকাল সব হিন্দি সিরিয়াল থেকে টোকা শুরু হয়েছে।

    বোঝেনা সে বোঝেনা হলো হিন্দি ইস পেয়ার কো কেয়া নাম দে( আগের ভারসন)
    তোমায় আমায় মিলে হলো দিয়া অউর বাতি হাম
    বধূবরণ হলো সাথিয়া
    তুমি আসবে বলে হলো বড়ে আচ্ছে লাগতে হ্যায়।
  • সিকি | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৭256375
  • কীসের কথা বলছো?
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৫256374
  • মার্কেটে সারদার বাপ এসে গেল। এখন দেখছি যে রাজ্য আর্থিক ভাবে যত পশ্চাদগামী সেখানে পঞ্জি স্কিমের রমরমা তত বেশি।
  • Abhyu | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১০:০৮256373
  • "On several occasions, he has contemplated suicide." এর বাংলা কি জানেন?

    বিভিন্ন অনুষ্ঠান উপর, তিনি আত্মহত্যা ছাঁদা হয়েছে।
  • ! | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৪256372
  • দু চারটে পর্ব দেখে পুরো সিরিয়াল সম্বন্ধে অভিযোগ অবশ্য এনে ফেলাই যায়। আর কিছু বলার নেই। তবে ইউটিউবে দেশে টিভিতে সম্প্রচারিত এপিসোডই আপলোডেড আছে। আর হ্যাঁ, একান্নবর্তী জমিদারবাড়ি সুলভ আবহাওয়া আছে বলেই সংশ্লিষ্ট সামন্ততন্ত্রের অবশেষ, পুরুষতন্ত্র, পরিবারতন্ত্র সবই বহুল পরিমাণে আছে এবং তা কীভাবে দুর্ভোগের কারণ হয়ে উঠছে তাও আছে।

    হিজিবিজি, একটু ঘেঁটে ফেললেন। সিগারেট সেবন করার জন্য বিক্রি করা হয়, যেটা ক্ষতিকরই। প্যাকেটে যেটা লেখা হয়, তার আগে এটাও লেখা থাকে যে এটা বিধিসম্মত সতর্কীকরণ।
    ধূমপান জনিত স্বাস্থ্যের ক্ষতি হওয়া নিয়ে বেশ কিছু সরকারি জনসচেতনতামূলক অ্যাড দেখেছেন নিশ্চয়, টিভিতে বা সিনেমা হলে সিনেমার আগে প্রায়ই দেখানো হয় বা হত। সেখানে সিগারেট খাওয়া ভরপুর দেখানো হয়, এবং তার থেকে সমস্ত ক্ষতিও। তা, সেই অ্যাডফিল্মগুলোকে কি বলবেন ? সিগারেট খাওয়া দেখানো হচ্ছে বলে সিগারেট খাওয়ার গ্লোরিফিকেশন ? ঃ) আচ্ছা, দেনাপাওনাকে পণপ্রথার গ্লোরিফিকেশন মনে করেন ? সত্যেন দত্তের সেই কবিতাটিকে সতীদাহের গ্লোরিফিকেশন ? জানার ইচ্ছে রইলো।

    সেই একই লজিক এই সিরিয়ালের জন্যও প্রযোজ্য। মেসেজ আমাকে পেতে হয়নি, আগেও বলেছি, এখানে অতি গোদাভাবে আন্ডারলাইন করে মেসেজ দেওয়া হচ্ছে। সেটা ভাল না খারাপ না কার্যকরী সেই তর্কে যাচ্ছিই না। এটা আদ্যন্ত মেসেজধর্মী সিরিয়াল।

    ইউটিউবে সিরিয়ালটির সম্বন্ধে যেখানে লেখা আছে, সেটাও দেখে নিতে পারেন ঃ 'The story traces the journey of a bright little village girl, Gouri, who is married off at the tender age of 8, Gouri has to accept and accustom herself to a new family of strangers and accept her roles as a friend, lover, wife and a daughter-in-law during childhood itself. She and her husband Biswanath (13yrs old) face growing pains together in this household under the orthodox iron hand of Katyani."
  • hzbz | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৪256371
  • বাবা এবার তো সিগারেট প্যাকেটের উপর ধূমপান খারাপ লেখা দেখে বলবেন সিগারেট অ্যান্টি স্মোকিং প্রচার করে।
    বাংলা মেগাসিরিয়ালে মেসেজ পেয়েছেন আপনাকে নমস্কার।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২১256370
  • পাই, আমি সার্ভেটা পড়ি নি। সিএমের কথার সূত্র ধরে বললাম। আমার তরফে এটা একেবারেই অ্যানেকডোট। নিজের দেখা আর বাংলাদেশী বন্ধুমহলে শোনা ও দেখার ভিত্তিতে বললাম।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৪৭256369
  • ! 'এখানে' গরমের ছুটির কথা জানেন, তাহলে কোথায় থাকি নিশ্চয়ই জানেন। 'এখানে' আপনার ইউটিউবের লিংক দেখা যায়না। দেশে বা ইউটিউবে কি সম্প্রচার হয়েছে তা জানিনা। কিছু পার্থক্য থাকতেই পারে। নিজে টিভিতে যা দেখেছি তার উপরে দাঁড়িয়েই লিখেছি। এই অর্থহীন বাদানুবাদে জড়াতে হবে জানলে অনুষ্ঠান রেকর্ড করে রাখতাম। 'কনফিডেন্ট ভুল' জাতীয় 'নিদান' হাঁকার সময় (আপনাকেই কোট করলাম) আপনার এগুলো মাথায় রাখা উচিত। সেক্ষেত্রে বাদানুবাদের কিছু থাকেনা। অবশ্য অন্যকে 'ভুল' প্রমাণ করাটাই আসল উদ্দেশ্য হলে অন্য কথা।

    আপনার সঙ্গে তর্কে আগ্রহী নই, বিশেষ করে সিরিয়াল নিয়ে, প্রথম থেকেই বলছি। আমি ঘটনাচক্রে দু-চারটি পর্বই দেখেছি, তাতে আমার মোটা চোখে যা পড়েছে সেটুকুই লিখেছি। আপনি যদি পুরোটা দেখে থাকেন, তাহলে একান্নবর্তী জমিদারবাড়িসুলভ আবহে তৈরি হওয়া এই সিরিয়ালের পরতে পরতে কেমন করে বাল্যবিবাহবিরোধী চেতনা ছড়িয়ে দেওয়া হচ্ছে, পুরো কাহিনী সমেত একটু বিশদে লিখুন না। সিরিয়ালের পুরো কাহিনীটাও জানা হয়ে যাবে, জ্ঞানবৃদ্ধিও হবে। বাংলা সিরিয়াল নিয়ে মনোজ্ঞ প্রবন্ধ লিখলে নিশ্চয়ই পড়ব। মুখোশ খুলেই লিখতে পারেন, বা মুখোশের আড়াল থেকেই লিখুন না।

    জ্ঞানবৃদ্ধি শব্দটায় কিছু মনে করবেন না দয়া করে। 'ভয়ঙ্করী' যেমন নেহাৎই প্রবাদসূত্রে, "জ্ঞানবৃদ্ধি" ও তেমনই সিরিয়াস কথা। বাংলা সিরিয়াল নিয়ে তেমন জানা নেই, জানা হয়ে গেলে ভালই। 'ক্ষমাঘেন্না' ও চালু কথা। আর সিরিয়ালটি যে বাল্যবিবাহবিরোধী চেতনা ছড়াচ্ছে, সে আপনার কথা থেকেই জানা। তবু যদি আঘাত পেয়ে থাকেন, তাহলে দুঃখিত।

    পুঃ আমি 'ম' এই একটি নিকে গুরুর পাতায় নিজ মতামত প্রকাশ করে থাকি, মুখোশ বদলাইনা। বিস্মৃতির আড়ালে চলে গেছে নিশ্চয়ই, এই পাতায় কিছুদিন আগে 'ম' নামেই লিখেছিলাম পছন্দ না হলে আমার পোস্ট স্বচ্ছন্দে ইগনোর করে যাওয়া যায়। নিজের মতামত নিশ্চয়ই দিন, কিন্তু যে বিষয়ে তর্ক করতে চাইনা, সে বিষয়ে আমাকে না জড়ানোর সৌজন্য দেখালে ভালো লাগবে।
  • - | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২৯256368
  • গৌরীদান, মনে হচ্ছে। অ্যাটলিস্ট লিঙ্কানুযায়ী। কিন্তু সেই উতুব লিং দেখা নাও যেতে পারে। আকাকে।
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৫৪256367
  • এই বাল্যবিবাহের সিরিয়ালের নামটা কি?
  • aranya | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৫৪256366
  • ঐ বয়সে নিশ্চয়ই সো কলড বড়দের উপন্যাসগুলো ও পড়তে
  • aranya | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৪৫256365
  • আতোজ কোশ্ন ডজ করেছে :-)। কমবয়সে পড়া মানে কলেজে পড়ার সময়, ধর ১৮-২৫, এই বয়ঃকালে কেমন লাগত? পলিটিক্যালি ইনকারেক্ট বিষয় অতিক্রম করেও কোন ভাল লাগা ছিল কি?
  • ! | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৪০256364
  • হিজিবিজি, আপনি এই সিরিয়ালে কোথায় বাল্যবিবাহের গ্লোরিফিকেশন দেখতে পেলেন জানিয়ে দিলেই পারেন। সাস বহু সিরিয়াল দেখলে কি সেটা জানতে পারব ? তাহলে দেখতে পারি। আর আপনার ঐ সিরিয়ালগুলোতেও কি বহুবিবাহের কুফল নিয়ে জ্ঞানদান থাকে, সেটাও জানতে আগ্রহী। থাকলে সেগুলোকেও বহুবিবাহ বিরোধী বলতে তো অসুবিধা দেখিনা। আর আবারো ডিসক্লেমার দিয়ে দি, এই সিরিয়ালের অন্য অনেক সমালোচনাই করা যায়। কিন্তু বাল্যবিবাহকে ইন্টেনশনালি গ্লোরিফাই করছে, সেটা করা যায়না।

    ম কে, গুরুতে তো সবাই মুখোশ পরেই। বক্তব্য নিয়ে বক্তব্য রাখা না গেলে অবশ্য আক্রমণের জন্য ব্যক্তিকে খোঁজার দরকার হতে পারে।

    'এখানে গরমের ছুটিতে যখন ঐ চমৎকার সিরিয়ালখানি প্রথমবার চোখে পড়েছিলো-তখন শেষপাতে বাল্যবিবাহের কুফল নিয়ে কোনো বক্তব্য ছিলো না- ওটা পরে অ্যাড করা হয়েছেঃ)'

    -যেখানে সব এপিসোডেই সেই এপ্রিল থেকেই ঐ বক্তব্যগুলো দেওয়া রয়েছে, সেখানে সমালোচনা করার সুবিধার (না জানা থাকতেই পারে, তবে সেটার প্রকাশভঙ্গি অন্য হয়) জন্য এধরণের কনফিডেন্ট ভুল মন্তব্য করে সেটাকে ডিফেন্ড করে যাওয়ার প্রচেষ্টা দেখে মন্তব্য করেছিলাম। অল্পদর্শনের কথা আপনি নিজেই লিখেছেন, সেখান থেকে অনেক কিছু মিস করে যাবার সম্ভাবনা থাকে আর তার থেকে কিছু নিদান হেঁকে দেওয়া যথাযথ মনে হয়নি বলেই বলেছিলাম। ভয়ঙ্করী শব্দটা নিতান্ত প্রবচন সূত্রে ঃ) আগেও লিখেছিলাম, আপনাকে আঘাত করার কোন উদ্দেশ্য নেই। ভুল বুঝবেন না।
    তবে সিরিয়াল দেখে অন্যের চেতনা জাগানো, অন্যকে জ্ঞানবৃদ্ধির উপদেশ দেওয়া, ক্ষমাঘেন্না করে দেবেন, এগুলো অবশ্যই কোন খোঁচা নয়। আর অন্যদের বক্তব্য অবশ্যই 'ব্যক্তিগত আক্রমণে নেমে আসা'। ঐ ব্যক্তিগত আক্রমণে নেমে এসেছেন জাতীয় কথা বললে দ্বিমতপ্রকাশ করতে বন্ধ করা হচ্ছে বলেই মনে হয়। (আপনাকে কোথাও জ্ঞানতঃ ব্যক্তি আক্রমণ করেছি বলে তো মনে পড়েনা। মনে হয়ে থাকলে দুঃখিত)।

    আশা করি বোঝানো গেল এবং ভুল বুঝবেন না। ভুল না বুঝলে ভাল লাগবে।

    আপনিও ভাল থাকুন।
  • hzbz | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০৩256363
  • ও আপনি একটা সিরিয়ালই দেখেন, সাস বহু সিরিয়াল দেখুন অনেক কিছু জান্তে পারবেন।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৫256362
  • আপনার ভুল হচ্ছে। আমার মত জোর করে পরিবর্তন করে দেবার চেষ্টা হচ্ছে, কোথাও দাবী করিনি। আপনার চশমায় আমি দেখতে অপারগ এইটুকুই জানানো হয়েছে। এটা নিয়ে বাদানুবাদের কিছু আছে বলে তো দেখতে পাচ্ছিনা।

    গুরুতে মতামতের বিরোধিতা করা চলে না, ভুল মনে হলে বলা চলেনা, এটা কেন লিখেছেন সেটাও বুঝলাম না। আপনার মতপ্রকাশ তো আমি বন্ধ করতে যাইনি। আপনি অন্যের অল্পদর্শন কীভাবে ভয়ঙ্করীও হয়ে ওঠে সে নিয়ে খোঁচাও দিয়েছেন, কোথাও আটকায়নি।

    তবে কী বলুন তো, মুখ লুকিয়ে মুখোশের আড়াল থেকে খোঁচা মারলেও অনেক সময়ই প্রকাশভঙ্গীতে মুখটি ধরা পড়ে যায়। ঃ)

    সুস্থ থাকুন।
  • ! | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫২256361
  • হিজবিজি, বহুবিবাহ নিয়ে সিরিয়াল দেখা নেই, বলতে পারবোনা। তবে নিজেই দেখে নিন না, বাল্যবিবাহকে এখানে কীভাবে গ্লোরিফাই করা হয়েছে !
  • hzbz | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০৩:০২256360
  • শীর্ষেন্দু তো মধ্যযুগের লোক ভুতে বিশ্বাস। ভালো জিনের বীজ দিয়ে ভালো মানুষ চাশ করেন। বাংলা সিরিয়ালের মতো ভালো।
  • ! | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৯256359
  • আপনাকে আপনার মত থেকে সরে আসার জন্য কেউ তো জোর করেনি ! এটা তো একটা পাব্লিক ফোরাম বলে জানি। পাব্লিক ফোরামে আপনার মত লিখেছেন, তাই নিয়ে অন্য কেউ অন্যের মত জানিয়েছেন, পাব্লিক ফোরামেই, আপনার কথা থেকে একটা অন্য ধারণাই কেবল হতে পারে, সেটা ভেবে। সেটা আপনার মত পরিবর্তন করানোর জন্যেই ভেবে নেওয়ার কারণ নেই তো !
    আর কোথাওই নেমে আসা হয়নি, একটা বিষয়ে দ্বিমত প্রকাশ করা হয়েছে আর তথ্যের ভুল দেখানো হয়েছে। আর এভাবে বললে ব্যক্তিগত ও অযথা আক্রমণের অভিযোগ আপনার সম্বন্ধেও প্রযোজ্য হতে পারে কিনা সে প্রশ্নও থেকে যায়। আমারও এই বিষয়ে এটি শেষ পোস্ট। গুরুতে দেখা গেল মতামতের বিরোধিতা করা চলে না, ভুল মনে হলে বলা চলেনা। বললে নেমে আসা টাসার কথা শুনতে হয় !
  • hzbz | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৬256358
  • এখন টিভিতে অনেক সিরিয়াল হয় তাতে সবার দুটো বিয়ে, করলে কি দুর্গতি হয় দেখায়। বিস্ময় ওগুলো বহুবাহবিরোধী সিরিয়াল?
  • Atoz | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪১256357
  • হ্যাঁ, সেই গড় ঘিরে চোরাবালি, একটা নিরাপদ রাস্তা আছে, রাস্তাটা একটা অঙ্ক মেনে সরে সরে যায়।
    পটাশগড়ের জঙ্গলে সত্যি অসাধারণ।
    কিন্তু একটা স্যুপও ছিল, যা খেয়ে আনন্দে উলু দিয়ে উঠেছিল জিভ! ঃ-)
  • T | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:২৯256356
  • অ্যালফাবেট স্যুপ কেন হবে, সে তো সাহেব। অ্যালফাবেট সাহেব। পটাশগড়ের জঙ্গলে শীর্ষেন্দুর সবচেয়ে সেরা লেখা, মানে কিশোর সাহিত্য জনরায়। অবশ্যই আমার মতে। আমি এর থেকে ভালো সায়েন্স ফিকশন বাংলা সাহিত্যে আর একটিও পড়িনি। পটাশগড়ের কেল্লায় ঐ ভুতুর সাথে নিউম্যারেলস এর কথোপকথন। ওফ্‌, ওটা চূড়ান্ত ছিল। আর ঐ অংকটার নিজেই নিজেকে করে চলার ব্যাপারটা।

    ইসস, উনি যে কেন আর অমনটি লিখতে পারেন না।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:১৭256355
  • শীর্ষেন্দু খুব গায়ে পড়া প্লেতনিস্ট | ওই ভুতের গল্প টলপেও | গায়ে পড়া ব্যাপরটা গায়ে লাগেনা ভূতের গপ্পে কারণ সেখানে অবসার্ভার এর দূরত্ব টা একটা কৌতুকের স্পেস দেয় | সেই বেনিভলেন্ট ভূত যখন বিছন বিছানো পুরুষ হয় তখন বাজে লাগে | আলাদা করে কিছু না | অই প্রেত | কখনো নাচ দেখায় | কখনো ঘাড়ে চাপে |
  • Atoz | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:১১256354
  • সেই গড়ভুতুয়া-তাকে আজও ভুলতে পারিনি তো! অ্যালফাবেট সুপ! সেই অদ্ভুত এক আশি বছর বয়স্ক ষাঁড় যে কিনা জয়পতাকা স্যরকে পিঠে নিয়ে জঙ্গলে ঢুকে গেল-এসব ভুলতে পারিনি। তারপর বক্সার রত্তন গল্পের সেই স্মৃতিভ্রষ্ট বৃদ্ধ বৈজ্ঞানিক যে ভাবতো ভালো করে রসগোল্লা খেতে পেলেই সব মনে পড়ে যাবে। ঃ-)
  • Atoz | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:০৮256353
  • অরণ্যদা, কম বয়সে তো ওঁর কিশোর উপন্যাস পড়তাম, পটাশগড়ের জঙ্গলে, হেতমপুরের গুপ্তধন, বক্সার রতন, ঝিলের ধারে বাড়ি, সোনার মেডেল-এইসব! এগুলো তো এখনও ভালো লাগে। ঃ-)
  • Atoz | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:০৫256351
  • আর একটা টেম্প্লেট চোখে পড়ে, শী মু এর বেশীরভাগ উপন্যাসেই দেখি, একটা ছেলে চাকরিবাকরি করে ভালো আর তার এক উগ্রমেজাজী বৌ যে কিনা পছন্দ করে না তার স্বামীর পরিবারের লোকেদের, আর অন্যদিকে থাকে বেচারা শাশুড়ী আর কমজোরি ছেলে। অনেকগুলোতে এই টেম্প্লেট দেখলাম!
    এই কায়্দাও মনে হয় আশির দশকের বাজার বুঝে।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:০৫256352
  • আমার ভুল নিয়ে আপনি এত বিচলিত হয়ে পড়বেন না প্লিজ। ও হ্যাঁ, আমি যেখানে বসে এই সিরিয়াল দেখেছিলাম সেখানে শেষের ঐ ভাষণ অংশটি ছিলো না, পরে দেখতে পেয়েছি।আমার মতামত একবিন্দুও বদলাবে না।আপনি শিক্ষা খুঁজে পাবেন আমি সুড়সুড়ি। অসুবিধে কি? মাথায় পেরেক পুঁতে আপনার চশমায় সিরিয়ালের ভালোমন্দ বুঝতে আমি অপারগ।

    এই বিষয়ে এটি আমার শেষ পোস্ট।এরপর আপনি আরো বেশি ব্যক্তিগত আক্রমণে নেমে আসতে পারেন। উত্তর পাবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত