এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৪256560
  • আর এগুলো তো অনেকদিনের ব্যাপার না - দুগ্গা পুজো কলকাতায় হলে ৫ দিন, কালীপুজো বারাসাতে হলে ৫ দিন - ইনফ্রাস্ট্রাকচারের খরচ মাথায় রেখে করতে হবে তো ! একদিনের জন্যে ম্যারাপ বাঁধা হলে, তাতে যদি ১০০ টাকার বিক্কিরি হয় - অত লোকসান সামলে চলা যায়?
  • তাপস | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩১256559
  • ওহো - সংখ্যাগুরুর ব্যাপারটা লিখিনি বুঝি ? যোগ করে নিতে হবে ! :-)
  • সিকি | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২৭256558
  • তাপস - বক্তব্যটা বুঝলাম (৩ঃ০২)। কিন্তু এই সম্পর্কেই একটা কূট প্রশ্ন আমার মাথায় চাড়া দিয়েছিল, উত্তর পাই নি। দুর্গাপুজো টাইপ বারোয়ারি পুজোয় মিশে যেতে হবে, ভিড়কে কাজে লাগিয়ে ইশতেহার ছড়াতে হবে, আইডিওলজি ছড়াতে হবে - এগুলো শুনতে ভালো লাগলেও, এর অন্য রূপটা আজ পর্যন্ত দেখতে পাই নি। বামপন্থী বইপত্রের স্টল সদাসর্বদা দুর্গাপুজোর প্যান্ডেলের পাশেই লাল কাপড়ের স্টলে শোভা পেয়ে এসেছে। আজ অবধি দেখি নি ঈদের সময়ে কোনও মসজিদের পাশে বসে ভিড়ের মধ্যে বামপন্থীরা ইশতেহার বিলি করছেন। কিংবা ব্যান্ডেল চার্চের ভিড়ে, ক্রিসমাসের সময়ে।
  • তাপস | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৭256557
  • ওগুলো কিছুটা হুজুগ - অনেকটা পয়সার খেলা। লোকনাথের কেসটা চোখের সামনে ঘটে গেল। তার আবার দুটো ভাগ। এখন ইদিক পানে থাকি ব'লে দেখি বড় কাচারি গমন। এদের মনে হয় - তিরুপতি দেখে একটা নয়া ব্যবসার কনসেপ্ট মাথায় এসেছে। গণেশ কেস মনে হয় - বলিউডকে দেখে, এহ - ওরা করছে আমরা করব না? মনসা তত দেখিনি, শুধু বছরের একটা সময়ে, বাক্স নিয়ে মহিলারা এসে - বাক্সের ঢাকনা খুলে দিয়ে ভেতরে হিলহিলে সাপ দেখিয়ে পয়সা চান - এইটুকুই দেখেছি।
  • ঊমেশ | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৩256556
  • আমারও কিছু আরদ্ধ জ্ঞান হলো।

    কিন্তু বাংলা তে যেরকম মনসা, গনেশ থেকে লোকনাথ বাবার সার্বজনীন শুরু হয়েছে তাতে আমার কিন্তু অন্য রকম মনে হলো।
  • Jay | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৮256554
  • ব্যাপক ফুর্তি পেলাম ভিডিওটা দেখেঃ জনতা পাকিস্তানি এক্ষ-মন্ত্রী রেহমান মালিককে প্লেন থেকে নামিয়ে দিয়েছে দেরীতে আসার জন্য
  • তাপস | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০২256553
  • আরব্ধ জ্ঞান - পুজোর আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে নাস্তিকতার সম্পর্ক নেই। বহু মানুষের মিলনোত্সবে শামিল হওয়া সচেতন ও অগ্রণী অংশের কর্তব্য। তাই বারোয়ারি পুজোয় অংশগ্রহন করতে হবে, এবং মানুষের ভিড়কে কাজে লাগিয়ে তাদের হাতে হাতে ছড়িয়ে দিতে হবে ইস্তাহার -
  • সে | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০০256552
  • ভীর-জারা তে কেস উল্টো।
    মেয়েরা প্রপার্টি। যে বিয়ে (দখল) করবে তার সম্পত্তি। সন্তান পিতার সারনেম পাবে, ধর্ম পাবে।
    তা না হলে বিপদ বাড়বে। কিছু বছর আগেও (২০০৬ কি ২০০৭) আন্তর্ধর্ম বিবাহের সন্তানের মৃত্যুতে মৃতদেহ সৎকর হয় নি। মা নিজে মাটি খুঁড়ে নিজের সন্তানের দেহ পুঁতে দেয়। পশ্চিমবঙ্গে। তাই স্বামীস্ত্রীর এক ধর্ম হওয়াটা সন্তানের জন্যে (এমনকি আফটার ডেথ) সুবিধে।
    নার্গিসের সৎকারের সময়ে এমন সমস্যা ঘটেছিলো।
    হিন্দু ধর্মে কোনো শিথিলতা থাকবে না, মেয়েদের সারা ভারতে মাল হিসেবে ট্রিট করা হবে - আর তারপরে লাভ জিহাদ লাভ জিহাদ করে চিল্লোলে হবে?

    তাপস,
    অ্যাকনলেজ করলাম আপনার বক্তব্য।
  • ঊমেশ | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৮256551
  • এই শুভবুদ্ধিকামী মুসলমান জিনিসটা কি, আজো বুঝলাম না।
    আর সাথে সাথে শুভবুদ্ধিকামী হিন্দু'ও যেন দিনে দিনে ডোডো পাখির মতো মিলিয়ে যেতে চলেছে।

    আগে মনে হতো হিন্দুবাঙালী দের মধ্যে অনেকেই এই শুভবুদ্ধিকামী গোষ্ঠী, কিন্তু আজকাল তাতেও ভাটি পড়েছে।

    এবারে কলকাতা গিয়ে যা বিভিন্ন পুজোর বহর দেখলাম, মনে হয় আমাদের মতো বাঙালী নাস্তিক আর কিছু দিনেই অবলুপ্ত হবে।
  • তাপস | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৪256550
  • সে, আপনার বক্তব্যের সঙ্গে আমার বিরোধিতা নেই। লাভ জিহাদের প্রবক্তা শুধু নয় - তার বিরোধীরাও মেয়েদের অবজেক্ট হিসেবেই দেখেন। তাই মমতার বিরুদ্ধে আন্দোলন হলে তাঁকে মিসেস রঞ্জিত ঘোষ ব'লে আক্রমণ করা হয়।
  • সিকি | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫১256549
  • কোনও এক ধর্মের "মেয়ে"কে বিয়ে করা মানেই তো সেই ধর্মের ওপর আপারহ্যান্ড নেওয়া। সহজ ব্যাপার।

    মনে পড়ছে, বম্বে সিনেমায় মণিরত্নমের স্ক্রিপ্টটা ছিল উল্টো। মুসলমান ছেলে, হিন্দু মেয়ে। বাল ঠাকরে আপত্তি জানায়। তখন মণিরত্নমকে স্ক্রিপ্ট পাল্টাতে হয়।

    প্রসঙ্গত, বাল ঠাকরের আরও দুটো আপত্তি ছিল। তার একটা মেনে নেওয়া হয়, আর অন্যটা মেনে নেওয়া হয় নি - সেটা নিয়ে বাল বাওয়াল করে নি।

    ১) একটা সীন ছিল, যেখানে বাল ঠাকরে (সিনেমায় টিনু আনন্দ) দাঙ্গার বীভৎস রূপ দেখে অনুতপ্ত হচ্ছে। বাল বলেছিল, ওটা কাটতে হবে - আমি অনুতপ্ত নই। তাই হয়। সিনেমায় দেখা যায় মুসলিম নেতা কপাল চাপড়ে ইয়া আল্লা বলে বিলাপ করছেন - টিনু আনন্দের মুখে অনুশোচনার চিহ্ন নেই।

    ২) এটা পেটি দাবি ছিল। সিনেমার নাম পাল্টে বম্বে থেকে মুম্বই করতে হবে। এটা মণিরত্নম মেনে নেয় নি। কিন্তু আগের দুটো মেনে নিয়েছিল বলে এটা নিয়ে আর ঝমেলা করে নি শিবসেনা।
  • সিকি | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪৬256548
  • না হয় নি। তাপসকে বলছি। এর বেড ধীরে ধীরে তৈরি হয়েছে অনেকদিন আগেই। শুধু বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই তো।

    এমনিতেই পাশাপাশি থাকা সত্ত্বেও হিন্দু মুসলমানে অবিশ্বাস রয়ে গেছে। পান থেকে চুন খসলেই "ওরা তো ঐ রকমই"। "ওরা রেড রোড জুড়ে নামাজ পড়ে - লোকের অসুবিধে দ্যাখে না" বলার সময়ে ভুলে যায় নিজেরা সারা বাংলার রাস্তা জুড়ে পুজোর প্যান্ডেল করে। এর সঙ্গে রয়েছে মৌলবাদ। এই বসিরহাটেই পোস্ট নাইন ইলেভেন ওসামা বিন লাদেনকে গ্লোরিফাই করে যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে দিনের পর দিন। দেশের মধ্যে অনেক মাদ্রাসাতেই ইসলাম শেখানোর নামে কিছু বালবিচি শেখানো হয়ে চলেছে, বিশ্ব হিন্দু পরিষদ যেমন বিবেকানন্দ আর সাভারকর ইত্যাদিদের ব্যবহার করে হিন্দুত্বের নতুন ডেফিনিশন নতুন মডেল নিয়ে এসেছে, তেমনি করে দশকের পর দশক ধরে এক জগাখিচুড়ি মুসলমানি মডেল তৈরি করে চলেছে অধিকাংশ মাদ্রাসা। তাতে ইন্ধন জুগিয়েছে একদল মৌলবাদী। আর স্বয়ং কোরান এবং হাদিস। অসংখ্য আলবাল সারমনে ভর্তি।

    প্রতিবাদটা আসার খুব বেশি দরকার ছিল শিক্ষিত উদারবাদী মুসলমানদের কাছ থেকে। আসে নি। কখনও আসে নি। হিন্দুরা মুসলমানদের এইসব গোঁড়ামিকে কাউন্টার করবে, এ তো স্বাভাবিক, এতে তেমন ইমপ্যাক্ট আসে না, আসত যদি শুভবুদ্ধিকামী মুসলমানরা এককাট্টা হয়ে এইসবের বিরুদ্ধে প্রতিবাদ জানাত। কেউ আসে নি। কেউ করে নি। ফলে সামান্য কিছু বদ মুসলমানের করা ভুলভাল অ্যাক্ট অমুসলমানদের কাছে গ্রস মুসলমানি অ্যাক্ট হিসেবে পরিচিত হয়েছে। তার ফলেই এই সামগ্রিক ধারণা তৈরি হচ্ছে "মুসলমানরা তো এই রকমই"।

    এর ওপরে নির্লজ্জ সংখ্যালঘু তোষণ। ইউপিএ সরকার এবং রাজ্যে মমতার তিনো সরকার দ্বারা। পার্ক সার্কাসে হাঙ্গামা হলে তসলিমাকে রাজ্য ছেড়ে চলে যেতে হয় তবু দাঙ্গাকারীদের কিছু বলা যায় না। জমানা পাল্টায়, ইমামদের ভাতা দেওয়া শুরু হতে থাকে।

    অসন্তোষের বীজ এইভাবেই তৈরি হয়। একেবারে জাস্টিফায়েড। দিনের পর দিন, দশকের পর দশক এইসব দেখলে হিন্দুদের মধ্যেও এক শ্রেণীর মানুষ তাদের নিজেদের মতন করে জঙ্গী হিন্দুত্ত্বে দীক্ষা নেবে। "ওরা" মৌলবাদী হলে আমরাও মৌলবাদী হবো, এতে ভুলটা কোথায় - এই মাইন্ডসেট নিয়ে বড় হচ্ছে এখনকার বড় একটা প্রজন্ম। মৌলবাদী মাইন্ডসেট ছাড়া মৌলবাদের কনফ্রন্টেশন করা যায় না। আঁখ কা বদলা আঁখ। এই ধারণা দেশজুড়ে লেজিটিমেসি পাচ্ছে।

    বিজেপি শুধু তো ধুনো দিচ্ছে। এর বেশি কিছু এফর্ট ওদের দিতে হচ্ছে না। এই করেই এসে গেছে। এখন পশ্চিম ইউপির গল্পটা পাল্টেছে মুজফফরনগরের পর। পশ্চিম ইউপির জনতা পরিষ্কার বুঝতে পারছে এই হিন্দু মুসলমান ঘেন্নার গল্পটা জাস্ট পলিটিশিয়ানদের বানানো। বিজেপি ইজ নো গুড দ্যান সপা। তো, অচেনা গুণ্ডার হাতে রেপড হবার চেয়ে চেনা গুন্ডার রাজত্বেই বাস করি। এই হচ্ছে নতুন ইকোয়েশন এ তল্লাটে।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪৪256546
  • পেয়েছি। এটাই আশা করি লেটেস্ট। মোদী হাওয়া ফুসস ?

  • সে | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪৪256547
  • কারেকশান আগের পোস্টে "দুই" এর পরে কমা বসবে।
    দুই, মুসলমান মেয়েকে হিন্দু ...
  • সে | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪২256545
  • হ্যাঁ কনভার্শান ছিলো না, কিন্তু হয়। আমার ফার্স্ট হ্যান্ড এক্স্‌পিরিয়েন্স আছে। অন্য ধর্ম টু হিন্দু কনভার্শান হয়। বাই ল এটা হয়।
    কিন্তু মেয়েদের টার্গেট করা হচ্ছে তো মোস্টলি এই লাভ জিহাদে? মেয়েরা বস্তু বিশেষ - এটাই ধর্মান্তরের মূল সুবিধে। যার ঘরে যাবে তার মাল। প্রথমে এটা পাল্টানো দরকার। সেই মেয়ের গর্ভে যে সন্তানগুলো জন্মাবে তারা সব মুসলমান হয়েই জন্মাবে। বাই বার্থ।
    দুই মুসলমান মেয়েকে হিন্দু ছেলে বিয়ে করলে, হয় সে মুসলমান হয়ে বিয়ে করে, নয় নিজের ধর্মেই থেকে যায়। মেয়েটি কন্ভার্টেড হয় না। এখানে সমাজে গ্রহনযোগ্যতার ব্যাপার আছে।কি? না সমাজ মেনে নেবে না।
    এই দুটো পয়েন্টের জোরেই লাভ জিহাদ চলতে পারে। জোর করে নয়, জাস্ট ভালোবেসে বিয়ে করে করে ধর্মান্তর ঘটানো। যদি এতই চিন্তা থাকে, এতই ধর্মান্তর ঘটানোর ভয় থাকে, তবে ধর্মকে এত ঠুনকো করে রাখা হয়েছে কেন? মেয়েদেরই বা "অধিকার" করবার কনসেপ্ট অদ্যাবধি চালু রয়েছে কেন?
    এই গলদগুলোর দিকে না তাকিয়ে লাভ জিহাদের ওপরে দোষ দিলে চলবে কি?
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪০256544
  • তাপসদা, ঃ))
  • তাপস | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৯256543
  • "একশ দিনের কাজের জন্যে, সালা বাড়িতে একটা ২৪ ঘন্টার লোক রাখা যায় না - ৬০০০ টাকা চাইছে "
    এবং
    "সব কন্ট্রাকচুয়াল চাকরিতেই নাকি ছাঁটাই হবে - জানো নাকি কিছু?"

    একবারের ফোনালাপেই শুনেছি - দিন ১০ আগে
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৫256542
  • অনেক জায়গা থেকে একশো দিনের কাজ উঠিয়ে দেবার প্রস্তাব দিলো সরকার।
  • তাপস | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৩256541
  • চালু ধারণা অনুসারে, হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েকে বিয়ে করে, তাহলেও তাকে মুসলিম ধর্ম গ্রহণ করতে হয়। হিন্দুদের কনভার্সন ছিল না - ক বছর আগে আদিবাসীদের মধ্যে 'রিকনভার্সনের' একটা উদ্যোগ শুরু করেছিল এই সংঘ পরিবার।
  • সে | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩০256540
  • http://en.wikipedia.org/wiki/Love_Jihad

    লক্ষ্য করুন হিন্দু মেয়ে ও মুসলিম ছেলে। এখানেও ক্ষমতার খেলা। মেয়েদের দখল করবার কন্সেপ্ট। কিন্তু উল্টোটা - হিন্দু ছেলে ও মুসলিম মেয়ে হলে? তখন কি ক্ষমতার খেলা হবে? তখন কি মুসলিন টু হিন্দু কন্‌ভার্শান হবে?
    গলদটা কোথায়?
  • সে | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৬256538
  • লাভ জিহাদ কেন হচ্ছে?
    ধর্মান্তরিত হয়ে যাবে বিয়ে হলেই? কেবল হিন্দু থেকে ইসলামে কেন?
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৫256537
  • সাড়ে তিনশো !
    বাকি দেশের কী অবস্থা ? সকালে তো দেখে বেরিয়েছিলাম উঃ প্রদেশে বিজেপি পিছিয়ে, গুজরাতেও একটা সিট হাতছাড়া হতে চলেছে ?
  • তাপস | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৪256536
  • এত কথা হয় না, দেগঙ্গা - হাওড়া - সন্দেশখালিতে। লাভ জিহাদ তো এই দুদিনের ব্যাপার। এসব দিয়ে আসলে শহুরে মধ্যবিত্তদের - যারা দাঙ্গা করবে না, শুধু ঘৃণার প্রত্যয়ভুমিতে জল হওয়া দেবে - তাদের জন্যে। প্রত্যন্তে দীর্ঘ দীর্ঘ দিন ধরে চারিয়ে দেওয়া হচ্ছে ঘেন্না আর বিদ্বেষ। লোকাল ইস্যু কাজে লাগিয়ে। কোনো একটা উপর থেকে আসা ধারণার জন্যে বসে থাকা হয়নি তো !
  • সিকি | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৫256535
  • কনস্পিরেসি না তো! ওপেন সিক্রেট। একজন পুড়কি দেবে, এই লাভ জিহাদ হচ্ছে, এই মুসলমানেরা খচরামি করছে, অন্যজন নিউ দিল্লিতে বসে বাণী দেবেন, লাভ জিহাদ? কই না তো! আমাদের পার্টি তো এমন ডেপিনিশন বানায় নি?

    মাঝখান থেকে কিছু লোক রাতারাতি গায়েব হয়ে যাবে। কিছু মেয়ে ধর্ষিতা হয়ে যাবে। লাভ জিহাদের পুড়কিটা যে তুলেছিল, সে কিন্তু আনটাচড থেকে যাবে। তাকে বকাও হবে না, বরং জেড প্লাস সিকিওরিটি দেওয়া হবে।

    এ তো চেনা হয়ে গেছে।
  • তাপস | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১১256534
  • মারপিট গুলোর মধ্যে সাম্প্রদায়িক এলিমেন্ট ঢুকিয়ে দেওয়া হবে। হচ্ছে। এই প্ল্যানিং আর একশন বহুদিনের পরিকল্পিত। কন্সপিরেসি থিওরি দিচ্ছি বলে কাটিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু সেটা ঠিক না।
  • T | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০৭256533
  • দাঙ্গা নয়...এইবার হোলসেল মারপিট লাগবে।
  • j | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০৪256532
  • কংরেসটা সেশ হইয়া গ্যালে দ্যাশের কিছু উপগার হয়
  • তাপস | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০২256531
  • আপনেরা দাঙ্গাকে ভয় পান্না? নাকি নিশ্চিত যে দাঙ্গা দূরবর্তী ব্যাপার? কিম্বা এতে বিজেপির হাত নেই? ইত্যাদি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত