এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১০:০৪256890
  • প্রথমেই জানা দরকার লাউটা পাকা হতে হবে, না বিচিগুলো।
  • | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৯256888
  • এই গুরুগম্ভীর পরিবেশে বলার কথা না, তবুও জানতে চাই, ১০০ গ্রাম পাকা লাউয়ের বিচি কোথায় পাওয়া যাবে?
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৯256889
  • ইসি, ভিসি, আলিমুদ্দিন - এটা বহু পুরনো স্লোগান।
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৭256887
  • আমেরিকার কি অবোস্থা হয়েছে, সিআইএ ছেড়ে লোকজন আজকাল আলিমুদ্দিনকে দোষ দিচ্ছে।
  • ঈশান | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫১256884
  • উফ, এদিকে পোতিদিন লিখেছে, সবটাই আলিমুদ্দিনের উর্বর মস্তিষ্কের চক্রান্ত। ওদিকে এসেফাই নাকি পুলিশের ভয়ে রাত দশটায় বাড়ি চলে গিয়েছিল, নকশালদের মার খাওয়ানোর চক্রান্ত। তদুপরি নকশালরা মার খেয়েছে টিমসিপির ছাত্রীকে নিয়ে ধর্না দিয়ে। সেটা কার চক্রান্ত কে জানে। ফিলিং কনফিউজড।

    আপনারা বরং এইটা পড়ুন, আমি ঘুমিয়ে পড়ি।
    http://epratidin.in/Details.aspx?id=20442&boxid=4233656
  • ন্যাড়া | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫১256885
  • তবে এটাও ঠিক, যে এই ঢপের রাজনৈতিক সচেতনতার নামে বন্ধ, ধর্মঘট আর ঘেরাওগুলো ছেড়ে কন্স্ট্রাকটিভ কিছু ভাবা উচিত। অন্যের অসুবিধে - মাঝে মাঝে ফেটাল - ছাড়া এগুলোতে আজ আর কিচ্ছু হয় না।
  • aranya | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫১256886
  • আন্দোলন-টা সমর্থনযোগ্য কিনা জানি না। ইউনিয়ন চাইছে ১০ জন দোষী ছাত্রকে বাঁচিয়ে দিতে - এটা হতে পারে।
    তবে ভিসি-র কাজ যে সমর্থনযোগ্য নয়, সেটা নিশ্চিত।
  • dc | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫০256883
  • এই যাদবপুর ইনভার্সিটিতে দেখি বছরবছর গন্ডগোল লেগে থাকে। কি জায়্গা রে বাবা! এদিকে আমি যাদবপুরে চান্স পাইনি বলে বাড়ীর লোকজন সব রেগে টং হয়ে গেছিল :p
  • | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৯256882
  • আমার ছেলের ভাষায় বলতে হয় খুব 'ইন্টেন্স' হয়ে গেলো। মানে আজ সকালে সিরিয়াল দেখে দেখে বলছিলো।
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৮256881
  • আমাকে একবার কাস্টমার ঘেরাও করে রেখেছিল ১৪ ঘন্টা। তাও তাদের দেশে। তবে পিজ্জা এনে খাইয়েছিল। আর বার কয়েক সিগারেট ব্রেক।
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৭256880
  • ছাত্রদের কে বলেছেন তো -- বাবারা এবার তোমরা বাড়ি যাও, আমরাও বাড়ি যাই - আবার কাল হবে - সাড়ে দশটার সিরিয়ালটা এই এপিসোডে মোক্ষম জায়গায় এসেছিল - কিনুত কে কার কথা শোনে।
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৬256878
  • তবে যদুপুরে চার বছর পড়ার অভিজ্ঞতায় জানি বেশিরভাগ আন্দোলনই নকশাল বনাম এসেফাই দ্বন্দ্বের ফসল। এখন তাতে তিনো যোগ হয়ে নতুন রং যুক্ত হয়েছে।
  • ঈশান | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৬256879
  • আরে গত বছর, উপাচার্য, বাহান্ন ঘন্টা, সবই ঠিক আছে। খালি ব্যক্তিটি অন্য আরেকজন ছিলেন মনে হচ্ছে। সেইটা কনফার্ম করো। :-)
  • aranya | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৫256877
  • ইনি ঘেরাও ছিলেন ১০ বা ১২ ঘন্টা মত, সেটাও অবশ্য লম্বা সময়। তবে ছাত্রদের সাথে কথা বললে ঘেরাও উঠে যেত। উনি পুলিশ ডেকে পেটানো -ই প্রেফার করলেন
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৩256875
  • ওসব বললে হবে। ওদিকের বক্তব্যও শুনতে হবে। বেলা বয়ে যাচ্ছে, ভিসি-র মিটিং চারটেয় শেষ হয়েছে, রাত দশটা বেজে গেল - বাড়িতে গরম পরোটা ঠান্ডা হয়ে গেল - রাত বারোটা অবধি বাড়ি যেতে পারছেন না, ভিসি আর তার মিটিং সঙ্গীরা ... কি করবেন, পুলিশ ডাকুন... বাড়ি যাবো স্যর - ছেড়ে দিন স্যার ---
  • সিকি | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪২256874
  • বাহান্ন ঘন্টার ব্যাপারটা কালকের আনন্দবাজারে ছিল। আজকের কাগজটা পড়ে নিয়ে কালকের লিংটা খুঁজে দিচ্ছি।
  • ঈশান | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪১256873
  • ওহো, এই ভিসি বোধহয় ৫২ ঘন্টা, ৪৯ ঘন্টা ঘেরাও হয়ে ছিলেন না। আগেরবার অন্য উপাচার্য ছিলেন তো। শৌভিক ভট্টাচার্য মনে হয়। (এত নাম মনে রাখা দুষ্কর)
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪০256872
  • (ধুত্তেরি, এই কিবোর্ড)

    * শাসক
  • সিকি | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৯256868
  • উমা ভারতী জলসম্পদমন্ত্রী। :-)
  • ন্যাড়া | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৯256869
  • শ্রীমৎ s এখন "তোর বাড়িতে মা-বোন নেই" স্ট্যান্ড নিয়েছেন ভিসি অ্যাপোলজিস্ট হিসেবে। মা, মা নিয়ে নে মা। আর কেন?
  • Arpan | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৯256870
  • আমার বাবা এমন মিথ্যা কথা বললে খুব একটা শ্রদ্ধা ভক্তি বাড়ত না। অনেক উপাচার্য আগেও ঘেরাও হয়েছেন। তারা এমন মিথ্যাচার করেননি নিজের অভিজ্ঞতা দিয়েই জানি।

    যিনি আপিসে নিজের টিমের রিসোর্সদের সামলাতে পারেন না তার চাকরি যাওয়াটাই স্বাভাবিক বা অন্যত্র বদলি করে দেওয়া। এই ভিসিরও পরিণতি চাইব তাই যেন হয়। তবে শুনেছি উনি শসকদলের ঘনিষ্ঠ, কাজেই ... ঃ)
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৯256871
  • বললে হবে, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তো - রাসায়নিক বিশ্লেষণ অনুযায়ী সুসু-তে ৯৫% জল, সুতরাং বন্যার সম্ভাবনাও ঐ রকমই।
  • ঈশান | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৩256866
  • না না বল্লাল সেনকে কে ঘেরাও করবে? ওরে বাবা। আমরা শুধু স্ট্রাইক কত্তাম তো। তাও ইলেকট্রিকালের মেয়েরা ভেঙে দিত। মেয়েদের আটকাবে এমন বুকের পাটা তখনও কারো হয়নি। :-)

    যাইহোক, এসব আবার কাল।
  • | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৩256867
  • সুসু করে বন্যা! ঠিকই তো আছে। ম্যানমেডঃ)
  • dd | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩২256865
  • যে খবোরটা চাপা পরে গ্যালো সেটা হচ্ছে উমা ভারোতী বলেছেন কেদারনাথে যে বন্যা হয়েছিলো তার গুঢ় কারন হচ্ছে তীর্থযাত্রীরা মন্দিরের অনতিদুরেই সুসু করে থাকতেন। ফলে পাপ, পাপে বন্যা।

    ইনি ক্ষি একটা মন্ত্রী না?
  • s | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৯256864
  • এই ভিসি, যিনি প্রসঙ্গত বিই কলেজের ইলেক্ট্রিকালের প্রাক্তন ও প্রখ্যাত অধ্যাপক, এবং আমার বন্ধুবান্ধবদের সোর্স থেকে খবর পাচ্ছি বিইকলেজে ছাত্রদের আন্দোলন আর অন্যান্য ঝামেলা যে এখন অনেক কম তার জন্য এনার অনেক ভূমিকা আছে, ইনি যদি আপনার নিকট আত্মীয় হতেন, মা বাবা, ভাই আর এভাবে গভীর রাত অবধি ঘেরাও হয়ে থাকতেন তাহলেও আপনি ছাত্রদের সমর্থন কারতেন তো?
    কিছুদিন আগেই ভিসি ৪৯ ঘন্টা ঘেরাও ছিলেন, তার আগে ৫২ ঘন্টা। আপনার বাবা এরকম ঘেরাও থাকলে আপনি ছাত্রদের সমর্থন করবেন তো? তিনি হার্ট পেশেন্ট হতে পারেন বা অন্যান্য শারীরিক সমস্যা থাকতে পারে। সম্র্থন করবেন তো?

    হিপোক্রিসি ছেড়ে একটু আয়নার সামনে দাঁড়াবেন তো?
  • s | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১০256863
  • ইশান কোন ইয়ার জানি না, কিন্তু বিমল সেন-কে ঘেরাও করে রেখে দেবে তেমন ইউনিয়ন আজও পয়দা হয় নি।
  • s | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৯256862
  • এবেলা সিংগুর নন্দীগ্রামের সংগে যাদবপুরের তুলনা করছে। এরা কি পাগল? নাকি নিউজ করতে যা খুশি বলার লাইসেন্স পেয়ে গেছে!
    http://ebela.in/details/22204-151654921.html
  • ঈশান | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫৪256861
  • সমস্যাটা তো শুধু ঘেরাওয়ের না। সিস্টেমের। বন্ধ, ঘেরাও তো বাইপ্রোডাক্ট। মানে ধরেন, বাসে গাদাগাদি করে লোকে না উঠলে কি আর ভালো হতনা? খুবই ভালো হত, কিন্তু সিস্টেমই অমন।

    আমি বিইকলেজের কথা বলি। আমরা কথায় কথায় স্ট্রাইক করতাম। মানে ধরুন মাসে একটা। কমন দাবী একটি ছিল, জলের সমস্যা। হস্টেলে জল চলে যেত একেবারে। একথা ঠিক, যে, একদিন দুদিন জল বিদ্যুৎ এসব ছাড়া কাটানো আমাদের অনেকেরই অভ্যেস ছিল, বিশেষ করে আমার মতো মফস্বলের যারা। অনেক সময় হুজুগেও স্ট্রাইক হত সেকথাও ঠিক। কিন্তু উল্টোদিকটাও ঠিক, লং টার্মে জলের সমস্যাটার সমাধানের কোনো চেষ্টাই হয়নি। হুড়কো দিলে ঝট করে ঠিক হয়ে যেত, আবার যে কে সেই। উভয় পক্ষই এতে অভ্যস্ত।

    এটা অবশ্য ইন জেনারাল বললাম। যদুপুরের ঘটনাটা এসবের থেকে অনেক আলাদা বলেই মনে করছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত