এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২২ জুলাই ২০১২ ২২:০১25710
  • রোজার রোজনামচা দিয়ে শুরু হবে ঃ)
  • kc | ২২ জুলাই ২০১২ ২১:৫৭25709
  • ইয়ে সিকি স্যার ল্যাপি তো পেয়েছেই, তার উপর পেয়েছে অনেক বাঙালি কলিগ। এসব পেয়ে টেয়ে অ্যামনই আপ্লুত যে সে বুইতেই পারছেনা, কলকাতায় আছে না দুবাইয়ে। মোটের উপর তেনার এখন খুব খুশী খুব খুশী স্টেজ চলছে।
  • Zzzz | ২২ জুলাই ২০১২ ২১:৫৪25708
  • ইয়ে বলছিলাম কি সিকি স্যার যখন ল্যাপি পেয়ে গেছে তখন দুবাইএর রোজনামচা টাইপস একটা সিরিজ নেমে যাক।
  • pi | ২২ জুলাই ২০১২ ২১:৫৩25707
  • ফুঃ ফঃ নাঃ দেঃ এ তো এক নাম হয়ে গেলে মুশকিল।
  • pi | ২২ জুলাই ২০১২ ২১:৫২25704
  • আমি একবার অ দিয়ে অচিন পাখি লিখেছিলুম। কেহ পয়েন্ট দিল না। সব বু-উ-কার দল ঃ(
  • | ২২ জুলাই ২০১২ ২১:৫২25705
  • রাম শ্যাম যদু মধু আর ফুল-ফল-নাম-দেশ প্রায় একই রকমের খেলা তো।

    কিন্তু আমি ওটাকে নতুন ব্যবসায়ী বলে চিন্তাম।
  • san | ২২ জুলাই ২০১২ ২১:৫২25706
  • আমরা নানারকম যুদ্ধাস্ত্র দিয়ে একটা খেলা খেলতাম। জলযানের মধ্যে নৌকো, জাহাজ আর সাবমেরিন থাকত। সাবমেরিন দিয়ে জাহাজ মারলে একরকম পয়েন্ট, জাহাজ দিয়ে নৌকো মারা যাবে তাতে আরেকরকম পয়েন্ট। মানে সাবমেরিন নিয়ে নৌকো ও মারা যাবে কিন্তু তাতে রিসোর্স অপচয় তাই পুরো পয়েন্ট পাওয়া যাবেনা। এরম স্থলযান আকাশযানও ছিল। তাদের ইন্টার‌্যাকশন কেমন ছিল ভুলে গেছি। সবমিলিয়ে একগাদা যোগ বিয়োগ হিসেবপত্তর বেশ ভজঘট অংক দাঁড়াত

    কেউ যদি এটা খেলে থাকেন পুরো গল্পটা বলতে পারেন? কেমন আধা-আধি মনে পড়ছে।
  • pi | ২২ জুলাই ২০১২ ২১:৫১25701
  • রামি তো তের কার্ডে। তার ছোট ভার্শনটা যেন কী ছিল ? নামটা ভুলে গেলাম কীকরে !~
  • ব্যাং | ২২ জুলাই ২০১২ ২১:৫১25702
  • ফুল ফল নাম দেশ টা আমি খুব খেলতুম। এ ব্যাপারে আমাকে সলিড কম্পিটিশন দিত প্পন আর কেসির কমন বন্ধু। তার এমনি প্রতিভা ছিল খেলার শেষের দিকের রাউন্ডগুলোতে নেড়ি কুকুর, কেলে কুকুর, ঘেয়ো কুকুর, খোঁড়া কুকুর কুনো ব্যাঙ, হুলো বিড়াল, মেনি বিড়াল এগুলো সবকে আলাদা আলাদা জন্তু বলে মানতে হবে বলে দাবী করত। আর তার তখনই প্রবল ব্যক্তিত্ব ছিল বলে আমাকে তার কথা মানতেই হত।
  • kc | ২২ জুলাই ২০১২ ২১:৫১25703
  • ফুল ফল নাম দেশ আমরা খেলতামতো। এই খেলা থেকেই তো আমার বোন আমার তৎকালীন ব্যাথার নাম জেনে গেসল। সবাইকে বলেও দিয়েছিল।
  • | ২২ জুলাই ২০১২ ২১:৪৭25699
  • আরেকটা ছিলো রাম, শ্যাম- যে সবার আগে চারটে একই নাম পেয়ে গেলো-সে সেই রাউন্ডে জয়ী- সেইটা কেমন ছিলো?
  • pi | ২২ জুলাই ২০১২ ২১:৪৭25700
  • কিন্তু ফুল ফল নাম দেশ খেলতো না কেউ ?
    পরের দিকে আমরা পাখি, শহর, জন্তু জানোয়ারও জুড়ে নিয়েছিলুম।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ২১:৪৬25698
  • কিন্তু ছিঁচকে চোর অ্যাড হয়ে গেলে পুলিশের ঝাড় হয়ে গেল। প্রোবাবিলিটির হিসেবে।
  • pi | ২২ জুলাই ২০১২ ২১:৪৫25697
  • ব্যবসায়ী র আগে 'বিখ্যাত' লেখা থাকতো, না ?
  • pi | ২২ জুলাই ২০১২ ২১:৪৪25695
  • দারোগা কত হত ? দারোগার যেন কী কাজ ছিল ?
  • | ২২ জুলাই ২০১২ ২১:৪৪25696
  • প্রথমে চারপিস কাগজ ভাঁজ করে রাখা হবে।
    চারজন চারটে তুলবে।প্রত্যেকটাতেই একটা সংখ্যা লেখা থাকবে।
    এইবার সবাই কাগজ খুলে দেখবে।
    যে বাবু আর যে পুলিশ সে সে বলবে আমি বাবু আর আমি পুলিশ

    এইবার দারোগাকে ঠিকঠাক বলতে হবে কে চোর আর কে ডাকাত।
    যদি ঠিক বলে তাইলে চোর,ডাকু গোল্লা পাবে। দারোগা নিজের কাগজের পয়েন্ট টা পাবে,ভুল বল্লে গোল্লা।

    কিলিয়ার।
  • pi | ২২ জুলাই ২০১২ ২১:৪৩25694
  • ব্লাফ আর চোর পুলিশের কয়েক রাউণ্ড পরে লোকজনের গেস করা টা বেশ সোজা হয়ে যেতে থাকে। অন্যপক্ষের ক্যামোফ্লেজ করার প্যাটার্ন দেখে।

    চোর পুলিশে, পুলিশ হলে আমরা একজনকে দেখে বলতে থাকতুম, মনে হচ্ছে, তুই ই চোর, মনে হল যেন বাবু চোর ধরতে বলায় হেসে ফেলেছিলি ..., সেটা বাই চন্স লেগে গেলে পরের কোন রাউণ্ডে হয়ত দেখা যাবে সে মুখটা কষ্ট করে কঠিন করে রাখছে। বাস, ধরা পরে গেল।
  • ব্যাং | ২২ জুলাই ২০১২ ২১:৪১25693
  • আমি বড় হয়ে জানলাম বিখ্যাত ব্যবসায়ী আর মোনোপলি প্রায় এক খেলা। তার আগে ইংমির ছেলেমেয়েগুলো কী ঘ্যাম নিত তারা মোনোপলি খেলে বলে!
  • ব্যাং | ২২ জুলাই ২০১২ ২১:৪০25692
  • মিঠু, বাবুর ছিল ২০০০, পুলিশের এক হাজার, ডাকাতের আটশো আর চোরের পাঁচশো। আর আকা যেমন বলল ছিঁচকে চোর হলে আড়াইশো।
    এবার সবাই একটা কত্রে কাগজ তুলবে। চোর দাকাতরা নিজেদের কাগজ খুলে চুপ করে থাকবে, একে অপরের দিকে আড়ে আড়ে তাকাবে আর বুক ঢিপঢিপ করবে। বাবু মহাখুশি হয়ে নাচতে নাচতে গম্ভের হয়ে গিয়ে পুলিশকে বলবে চোর অথবা ডাকাতের কোনো একজনকে ধরতে।
    পুলিশ যদি ঠিক ধরল, তাহলে পুলিশ তার টাকাটা পেল। কিন্তু চোর বা ডাকাত জে ধরা পড়ল, সে গোল্লা পেল। একটা কাগজে স্কোরার সবার পাওনাগন্ডা টুকতো টেবিল এঁকে।
  • pi | ২২ জুলাই ২০১২ ২১:৩৯25690
  • চাঃ চে ঃ ভাল খেলা ছিল। অনেক দিন বাদে সেদিন গিয়ে পিক আপ স্টিকস খেল্লুম। কিন্তু এখন আর আগের স্কিল নাই ঃ(
  • san | ২২ জুলাই ২০১২ ২১:৩৯25691
  • পুলিশ ১৫০০ আর চোর ৫০০ এরম যদি থাকে। তাইলে পুলিশ যদি ঠিকঠাক চোরকে পয়েন্ট আউট করতে পারে তো পুলিশ পাবে ১৫০০ আর চোর ০। ভুল পয়েন্ট করলে পুলিশ ০ আর চোর ৫০০। চোরকে ঠিক পয়েন্ট করা মানে উল্টোদিকে ডাকাতও আইডেন্টিফায়েড হয়ে গেল সেও পাবে ০। ভুল পয়েন্ট আউট হলে ডাকাত তার পাশের সংখ্যা পাবে। বাবু এমনিতেই ১০০০ বা যা হোক পাবে ঠিকভুল যাই হোক। কয়েক রাউণ্ডের শেষে কে কত পেল যোগ করে দেখতে বোঝা যাবে কে জিতল।
  • শ্রী সদা | ২২ জুলাই ২০১২ ২১:৩৮25688
  • চাইনিজ চেকার খেলি তো এখনো। তেমন তেমন পাকা প্লেয়ারের এগেনস্টে খেলার সময় একটা ঘুঁটি ঘরেই রেখে দিই যাতে খেলা শেষ না হয়, ড্র ঘোষণা হয় শেষমেষ ঃ)
  • pi | ২২ জুলাই ২০১২ ২১:৩৮25689
  • তাস দিয়ে জোকার জোকার খেলো না ?
  • pi | ২২ জুলাই ২০১২ ২১:৩৬25686
  • রং মিলান্তিটা অনেক পরে শুনেছি। আমরা বলতুম, গাধা পেটাপেটি। ওটা খেলতে দেখলেই মা চটে যেত। আর চটতো ব্যবসায়ী নিয়ে বসলে। কিন্তু সে আমাদের কী নেশা হয়ে গেছিল। শহরের পর শহর কিনেই চলেছি, কিনেই চলেছি।
  • aka | ২২ জুলাই ২০১২ ২১:৩৬25687
  • বাবু পুলিশকে বলবে চোরকে ধরো বা ডাকুকে। পুলিশ যদি সঠিক গেস করতে পারে কে চোর বা কে ডাকু তাহলে পুলিশ পুরো নম্বর পাবে, আর চোর বা ডাকু গোল্লা। আর যদি সঠিক ধরতে না পারে তাহলে পুলিশ গোল্লা পাবে বাকিরা পুরো পুরো নম্বর।
  • | ২২ জুলাই ২০১২ ২১:৩৫25684
  • ধ্যাআআ ৎ।
    সবাই ভুলে গেছেঃ((
    কেউ আমাকে স্টেপ বাই স্টেপ বলো।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ২১:৩৫25685
  • সেখানেও হারা মাস্ট। কী করে হারব শালা বুঝতে পারি না। ঃ(
  • aka | ২২ জুলাই ২০১২ ২১:৩৪25681
  • আমি ছেলের সাথে দাবা খেলি। সে যে কি নির্মল আনন্দ।
  • | ২২ জুলাই ২০১২ ২১:৩৪25682
  • আরে, ঐ প্রত্যেকটা কাগজে একটা সংখ্যা যেমন বাবু ১০০০। চোর ৫০০ এইরকম লেখা থাকতো তারপর কেউ একজন জিততো? সেইটা কি করে হতো?
  • ব্যাং | ২২ জুলাই ২০১২ ২১:৩৪25683
  • হ্যাঁ বাবুটা হেব্বি কুঁড়ে ছিল। তার কাজ ছিল পুলিশকে বলা হয় - চোরকে ধরা অথবা ডাকুকে পাকড়ো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত