এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২১257130
  • যাদবপুর থেকে পালিয়ে এসেছিল। ভয়ে।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৯257129
  • হা হা, অরণ্য শুধু যাদবপুর নয় - সারা বঙ্গ জুড়েই হয়েছে -- বে অরিয়ার একজন পালিয়ে এসেছিল - গাল খেয়ে নয়, জাস্ট অবোস্থা দেখে।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৮257127
  • অরণ্য বোধহয় কোনোদিন উত্তেজিত ছাত্র আন্দোলন দেখে নি - খিস্তি শুনলে বাপের নাম ভুলে যাবার মতন অবস্থা হয়। তখন ছাত্রদের সঙ্গে কথা বলা ছাড়ো - পালিয়ে বাড়ি যাবে কি করে ভাবো।
  • cm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৮257128
  • ভিসি স্যুট পরলেই এসব হতনা, গ্যারান্টী। ডিসপ্রুভ করতে পারবেন না।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৭257126
  • যাদবপুরে এর আগে 'শিক্ষকদের কাছা খুলে নেওয়া, কাঁচা খিস্তি' এ সব হয়েছে? রেসিডেন্ট যাদব-রা কি বলেন?
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৬257125
  • কিছুটা নন-ইস্যু তো বটেই। একমাত্র নিগৃহীত মেয়েটির তরফ থেকে বড় ইস্যু।
    আসল ইস্যুটা - কিছু ছাত্রের হাতে একজন ছাত্রী নিগৃহীত হয়েছে, তাও হস্টেলের মধ্যে - সেটা তো আরো লজ্জার। সেটাতো আর ভিসি, প্রোভিসি, রেজিস্টার - করে নি। মূল কুকম্মো ছাত্ররা করেছে বা বলা যায় টিচাররা করে নি।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৪257124
  • ভিসি ছাত্রদের সাথে কথা বলবেন না, তাই আটক থেকেছেন। একটা প্রতিষ্ঠানের প্রধান তার নিজের ছাত্রদের সাথে কথা বলতে চান না। সেক্ষেত্রে আটক থাকবেন। শেষ অব্দি পুলিশ ডাকবেন।

    তাও ছাত্রদের সাথে কথা বলবেন না। পরে সংবাদ মাধ্যমে, রাজ্যপালের কাছে অজস্র মিথ্যাকথা বলবেন..
  • cm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১২257123
  • আমার গোটাটাই ননইস্যু মনে হচ্ছে।

    এই তালে স্কটল্যান্ডের স্বাধীন হওয়া হল না। এখন অব্দি সব কটাতেই হারলো।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৯257122
  • পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের শিক্ষকদের কাছা খুলে নেওয়া, কাঁচা খিস্তি সেই ষাটের দশক থেকে চলে আসছে - আজকের অসুখ না।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৮257121
  • ভালো তো। কিন্তু রাত দেড়টা অবধি আটকে রেখে কি হবে - ঐ রাতেই কমিটি বদলে যাবে? নাকি পুলিশ এসে মারপিট হবে?
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৭257120
  • এলসিএম, এই ভিসি তার ক্ষমতার 'সদ্ব্যবহার' করে তদন্ত কমিটিতে ৩ বা ৪ জন লোক রেখেছেন। তাদের মধ্যে একজন বর্তমান সরকারের এক মন্ত্রীর মেয়ে।

    ছাত্ররা এই তদন্ত কমিটির বিরোধিতা করবেই
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৪257118
  • 'অশ্রদ্ধা করতেই হবে ' - এমন নয় তো। পুলিশের কাছে যে আচরণ সাধারণ মানুষ পায়, পেয়ে আসছে বহু দিন ধরে তাতে পুলিশের ওপর অশ্রদ্ধা আসাই স্বাভাবিক।

    শিক্ষক, উপাচার্য - এদের ক্ষেত্রে খুবই কেস স্পেসিফিক সিচুয়েশন। ছাত্র আন্দোলন পঃ বঙ্গে বহু হয়েছে, তাতে শিক্ষক-দের অসম্মান করা হয় নি। যাদবপুরের বর্তমান উপাচার্যের যা চরিত্র, তাতে তাকে অশ্রদ্ধা ছাড়া কিছু দেওয়ার নেই।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৪257119
  • আমিও শিশুকোলে মমতাময়ী সারদার ছবি দেখেছি, কিন্তু সেই শিশুর মুখ সুদীপ্ত সেনের মতন মনে হল।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৩257117
  • সেটা তো আরো ফ্রাস্টেটিং। ভিসিরা তো বলেছে তদন্ত হবে, কিন্তু তা নয়, ছাত্রদের দাবী অনুযায়ী তদন্ত কমিটিতে লোক ঢোকাতে হবে - তাই নিয়ে রাত দুটো অবধি বসে মশার কামড় খাচ্ছে - যত্তোসব।
  • - | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০০257116
  • আসলে গোটা শিক্ষা জগতের ক্ষীরই একটা সিলেক্টেড পলিটিকাল মেটিরিয়াল ফলো করে তৈরী ভাবধারার লোকেরা খেত। তাদেরই প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালেরই সিদ্ধান্তে শিক্ষক। এখন ক্ষীরের ভাগীদারের সংখ্যা বেড়েছে। রাগ তো হবেই!
    তবে চিন্তার কিছু নাই। সেকেন্ড টার্মের পর সয়ে যাবে। তখন ৩৪ বছর ক্ষীর না খেলেও কোনও অসুবিধা হবে না। তাদের ছেলে পিলেরা বাইরে কাজটাজ খুঁজে নেবে, যেমন এদের ছেলেপিলেরা নিয়েছে এদ্দিন!
  • ঈশান | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫৫257114
  • "মোলেস্টেশন" তো কেউ দাবী করেনি, শুধু তদন্ত চেয়েছে। কেমনে তদন্ত হবে তাই নিয়ে মতভেদ। তাই নিয়েই অ্যাত্তো বাওয়াল।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫৫257115
  • কালকে আরেকটা দেখলাম। সারদামণির মুখে মমব্যানের মুখ আর কোলে শিশু ভিসি, মানে হাত পা চেহারা বাচ্চার কিন্তুমুখটা এই ধেড়ে ভিসির।
  • kiki | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫৪257113
  • শ্রদ্ধা অর্জন করতে হয়, ঠিকই। কিন্তু অশ্রদ্ধা করতেই হবে এমন ই বা কেন? কেন স্বাভাবিক দৃঢ় প্রতিবাদ হবে না? সেটা কেন মনে হয় না?
  • kiki | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫২257111
  • হ্যাঁ, শুধু সারদা কেন, ওনাকে নিয়ে ব্যাঙ্গের সীমা যখন ছাড়ায় তখন অত্যন্ত বিরক্তিকর লাগে।যেমন লাগে ওনার কথা বলার ধরন। যে কাউকে নিয়েই খুব ই বিরক্তিকর। যাইহোক।ঃ(
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫২257112
  • 'কম্যান্ডারকেও নিজেকে সেভাবে তৈরী করতে হত ' - এইটা কি পয়েন্ট, আমার মনে হয়।
    জাস্ট পুলিশ বলে, বা ভিসি বলে, শিক্ষক বলে, বা বাবা-মা বলে তো কেউ শ্রদ্ধা অটোমেটিকালি দাবি করতে পারে না।
    শ্রদ্ধা অর্জন করতে হয়
  • cm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫০257109
  • এখনো মোলেস্টেশনের চরিত্র সম্পর্কে কোন ক্লেইম অব্দি শুনলামনা। এতো পুরো ম্যানুফ্যাকচার্ড ঝামেলা মনে হচ্ছে।
  • ঈশান | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫০257110
  • অ্যাকচুয়ালি এটায় খুব কিছু বাড়াবাড়ি করেছে বলে মনে হয়নি। কেউ বাওয়াল করলে আমি সায়নের পক্ষেই থাকব। সিল্পির সাধিনতা। :-)

    তবে ওই "দে শালা পুলিশকে খিস্তি" গোছের একটা বীরত্বব্যঞ্জক ব্যাপার আছে, এটা আমার পছন্দ হয়নি। যেমন হয়নি বুদ্ধের আমলে "বোকাচোদা বুদ্ধ" বলে গাল দেওয়া, বা এখন টিমসির ছেলেমেয়েদের নিম্নমানের ভাবা। ইনফ্যাক্ট, "ওই" ছেলেগুলিকে পিটিয়ে দিলেই হত, সেও আমার ভাল্লাগেনি। এইভাবে সত্যিই একটা ভায়োলেন্সের সাইকল তৈরি হয়।
  • Tim | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৯257108
  • রাজনৈতিক বদমাইশির যখন কোন সীমা নেই, মানুষের বজ্জাতিরও সীমা না থাকরই কথা। মানে দুটোই খারাপ, কিন্তু একটা বন্ধ না করে অন্যটা বন্ধ করতে বলার মানে হয়না।
  • kiki | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৮257107
  • অরন্যদা,
    ঃ)

    তবে এভাবে পুলিশকে দাবড়ানো গেলে তা সত্যি দুঃখজনক। আসলে আমি একসময় এমন একটা সংস্থার সাথে যুক্ত ছিলাম যেখানে (ঝিকি ও জানবে) ডিসিপ্লিন ব্যাপারটা সবার আগে মাথায় রাখতে হত। কম্যান্ড ফলো করতে হত, একইভাবে কম্যান্ডারকেও নিজেকে সেভাবে তৈরী করতে হত। কোন কিছুতে আপত্তি থাকলে সেটা পরে আলোচনায় আসতে হত। হাড়ে মজ্জায় সেসব গেঁথে রয়েছে। কাল কে নাইনটিন দেখলাম। কে জানে হয়ত ভাবনাটাই ভুল। তবে এতটা বয়সে এই মনে হয় এই ভুল প্রতিবাদের ধরন গুলো আদতে ক্ষতি ই বেশি করে।

    তবে এ তর্ক থাক।
  • - | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৭257106
  • এখনও কত স্টুডেন্ট নকশাল করে! ধারনা ছিল না।
    কে সেদিন জিগাচ্ছিলেন না, এখনও কেন নকশাল পটভূমির সিনিমা-উপন্যাস তৈরী হয়? দেখুন, বাজারে এই প্লটের খরিদ্দার কত, কত!!
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৪257104
  • সীমা ছাড়ানো-র ব্যাপার-টা ঠিক বুঝি না। কদিন আগে মা সারদা-র ছবিতে মমতা-র মুখ বসানো দেখলাম, খারাপ লাগল। কিন্তু তাতে কি কোন সীমা ছাড়ান হয়েছে - জানি না। গ্রে এরিয়া ..
  • Tim | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৪257105
  • এখনও কি আবাপর লিংকটা খুললো না? ফেসবুকের মত একটা নোটিফিকেশন থাকলে আশ্বস্ত হতাম, যে এই খবরগুলো পড়া যাচ্ছে।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৯257103
  • কিকি, দ-এর মত আমারও মনে হয়, এটা স্পুফ, সত্যিই যাদবপুর থানায় ফোন করা হয় নি।
    তবে, ফোনে কৈফিয়ত চাওয়া যায় বলেই আমার মনে হয়। বেআইনী কিছু নয়।
    যাই হোক, লেটস এগ্রি টু ডিসএগ্রি
  • kiki | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৬257102
  • আর না বলেও পারছি না, মীর এবার পুরো ভাম হয়ে যাচ্ছে, এবার মিরাক্কেল সমেত একটু বিশ্রাম নিলে পারে।
  • kiki | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৪257101
  • যাগ্গে, অত্যন্ত বিরক্তি নিয়ে কাজাতে যাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত