এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩২257191
  • কাকা চ্যাটার্জী আবার এরই মধ্যে পালাবদল দেখতে পেয়েছেন!
  • - | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩০257189
  • ১১টা২৭-এর জন্য ক!
  • :-X | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৯257186
  • এরকমই যুক্তি দিয়ে এই সরকার ক্ষমতায় এসেই কীসব অ্যামেন্ডমেন্ট করলো না?
  • anirban | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৯257187
  • সবার থাকার প্রশ্ন নেই, কিন্তু সব কমুনিটির নির্বাচিত প্রতিনিধি থাকার অবশ্যই প্রয়োজন আছে। সারা পৃথিবীর প্রায় সমস্ত ভালো শিক্ষা প্রতিষ্টানেই এটা হয়। যেখানে হয় না, সেখানে ডেমোক্র্যাটিক বাতাবরণের অভাব রয়েছে।
  • - | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৯257188
  • না অরন্য, শূন্য না। এক। ডিডি বলেছেন। ঃ-)
    ঠিক তাদের পড়াশোনা রিসার্চের জন্য। তা এখানে কি সেই রকম কোনও সমস্যা হয়েছে?
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৭257185
  • হাইফেন অলৌকিক ক্ষমতাসম্পন্ন লোক। কার কি এক্ষপি সবই জানেন :-)
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৬257183
  • কলেজ বা ইউনি এক্সিস্ট করে ছাত্রদের জন্য - তাদের পড়াশুনো, রিসার্চের জন্য। সেই কলেজ বা ইউনি-র ইসি-তে ছাত্র প্রতিনিধি থাকবে, এটা তো আমার খুব স্বাভাবিক মনে হয়।
    মতের দাম নগণ্য এটা অবিশ্যি ঠিক। শুন্য-ই বলা যেতে পারে
  • - | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৬257184
  • ছাত্রদের কমিউনিকেট করার জন্য অবশ্যই কোনও দফতর আছে। খোঁজ নিয়ে দেখুন। সব্বাই সব স্তরে থাকাটা শেষ সিদ্ধান্তে প্রশাসনিক কাজে কোনও সহায়তা করে না বলেই তো মনে হয়।
  • - | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:২২257182
  • নিশ্চয়ই বদলাবে। আবার ৩৪ বছর পর ...
  • anirban | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:২১257181
  • এইটা দারুন বলেছেন। আপনার অবগতির জন্যে জানাই আমি নিজেই যাদবপুরের ইসি মেম্বার ছিলাম। ১৯৯৯-২০০১। ফলে কার কি এক্ষপি এইগুলি না জেনে মন্তব্য কেন? আর সমস্ত ভালো ইউনিভার্সিটিতেই সেনেটে ছাত্র-প্রতিনিধি থাকে। হার্ভার্ড, বার্কলে সব জায়গাতেই - কারণ ইউনিভার্সিটি চালাতে গেলে কোনো কমিউনিটিকে বাদ দিলে চলে না। যাদবপুরে প্রক্টর? একটু খোঁজ নিয়ে ইনফর্মড পোস্ট করলেই ভালো।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:২০257180
  • ঐ মেয়েটির ব্যাপারে ঠিকঠাক তদন্ত + অপরাধীদের শাস্তি দরকার তো বটেই।
    আরও একটা ব্যাপার - এই কলেজ, ইউনি-তে ভিসি-র পোস্ট-টা তো বটেই, শিক্ষক নিয়োগ-ও যে এতটা রাজনৈতিক হয়ে গেছে, শাসক দলের অনুগত না হলে রিক্রুটমেন্ট হয় না - বহুদিন ধরেই চলছে, এটাও বদলালে ভাল হত।
    বৃথা আশা..
  • - | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৩257179
  • ১০টা ৪৭ বা ৫০এর প্রশ্ন পড়লে বোঝা যায় এঁদের কোনও দিনও ইউনিভার্সিটি সেটাপে কাজের কোনও এক্ষপি নাই। কাজেই মতের দামও নগন্য।
    এক্সিকেউটিভ কাউন্সিলে তাঁরাই থাকেন যাঁদের ল ইত্যাদি গুরুত্বপূর্ন বিষয়ে বহু আলোচনার পর হয়ে আসা বিষয়ের ফাইনাল ডিসিশন মেকিং-এ মতের দাম আছে।
    যেমন সার্চ কমিটি সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট পাঠিয়ে দিল ইন্টারভিউ-এর পর। তারপর সেই ডিপার্টমেন্টের সিলেকশন হলেও, এমন কি হেড হিসেবেও সিনিয়ার প্রফেসর ইসিতে নাই থাকতে পারেন। কিন্তু ইসি-ই ফাইনাল ডিসিশন নেবে।
    স্টুডেন্টদের জন্য প্রক্টর বা ছাত্রপরিচালক আছেন, ওরা তাঁর সঙ্গে কথা বলবে।
    ইসি!! হুঁ!! আহ্লাদের বাটখারা!
    এরপর রাজ্যসভায়, আইনসভায় ইত্যাদি সর্ব্ত্র একটা করে ছাত্র পোতিনিধি রাখতে হবে না কি?
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৮257178
  • এই যে, তাপস ধরেছে। এই যে ভিসিকে সেল ফোনে খেস্তানো -এটাতে একটা জিওনিসি হবে, ঐ যে মেয়েটির কেসটি - ওটি থেকে ফোকাস সরে যাবে। অলরেডি গেছে। এখন মেয়েটিকে ছেড়ে ফোকাস চলে গেছে - ভিসির পদত্যাগ আর যাদবপুর থানার পুলিশের ওপর।
  • তাপস | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৫257176
  • ভিসি বোধহয় সেদিন প্রথম বলেননি যে আজ কথা বলব না, আর কথা বলার সদিচ্ছা যে ওনার খুব ছিল তাতে ভরসা করতে ইচ্ছে হয় না - উনিই পরে বললেন কিনা যে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে ওনাদের ডিগনিটিতে লাগে।
    আর আন্দোলনের সময় এক্সেস হয় - এই ধ্রুব টাইপ সত্যকে মানতে মানতে একটা বিপজ্জনক লাইন পেরিয়ে যায়। কাল দেখলাম ভিসির মোবাইল নাম্বার পাবলিকলি ডিস্ট্রিবিউট করা হয়েছে, খেস্তানোর জন্যে। এটা বিপজ্জনক সংস্কৃতি।
    আর ঘটনা যা, তার চেয়ে বাড়িয়ে বলা আর একটা বিপজ্জনক দিক, সেটা এখানের ক্ষেত্রে বলছি না, জেনেরেলি বলছি। নন্দীগ্রামের সময় এটা বাড়াবাড়ি রকমের হয়েছিল।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৫257177
  • আরে ধুত, ঐ মাঝরাতে ঘুমচোখে কার কমিটি কে কি করবে। কি আর কথা বলবে - বড়জোর - ওকে, উই উইল সি। এর বেশী কি হব এতখন।

    এটা পুরো ইগোর লড়াই।
    দেখি আপনি কথা না বলে বাড়ি যান কি করে।
    দেখি তোমরা আমার বাড়ি যাওয়া আটকাও কিভাবে।

    এভাবে, ওদের ট্যাক্‌ল করা যায় না। স্ট্র্যাটেজি চাই।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:০১257175
  • আবার দ্বিমত। 'পরে কথা বলব'-টা কোন বিশ্বাস্যোগ্য বক্তব্য না, এই ভিসি-র কাছ থেকে।
    উনি যদি নির্দিষ্ট একটা সময় দিতেন - এই দিন এই সময় কথা বলব,তা হলে আলাদা ব্যাপার ছিল
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:০০257174
  • ছোটাই - এইডা যা বলেছে। সবাই তেড়িয়ে আছে। পলিটিক্যালি চার্জ্‌ড হয়ে আছে। এক্কেবারে তেড়েমেড়ে।
  • i | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৮257171
  • হ্যাঁ সত্যি। আমরা সবাই এরকম।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৮257172
  • আমরা সবাই এরকম - সত্যি?
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৮257173
  • এই যে এগুলো হল ইমোশনাল। আজ কথা বলবেন না, ঠিক আছে কাল আসব। তা না করে, আজই বলতে হবে নইলে বাড়ি যান কি করে দেখি - এগুলো একটু ছেলেমানুষি।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৭257170
  • 'ইমোশনের সাথে স্ট্র্যাটেজি মেশাতে হবেই ' - এইটাতে ক, এতক্ষণে লসাগুর সাথে একমত হইলাম :-)

    তবে কি স্ট্র্যাটেজি জিগালে অথৈ জলে পড়ব।
  • i | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৬257169
  • আলোচনার মাধ্যমে কোনো কনফ্লিক্ট মেটানো ব্যাপারটাই তো উধাও। সর্বত্র। সর্বত্র। সবাই তেড়িয়া। সেকথাই তো সকালে লিখলাম। আমরা সবাই এরকম।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫২257168
  • ঠিক।
    কিন্তু মনে রাখতে হবে, আল্টিমেট লস কিন্তু ছাত্রছাত্রীদের হবে। ভিসির এই চাগ্রি গেলেও, রাজনৈতিক দাদারা তাকে অন্য চাগ্রি দেবে, তিনি মাস গেলে অন্তত ৫০০০০ তুলবেন, ভালো কোয়ালিটির চা খাবেন, কেবল টিভি দেখবেন।
    কিন্তু যারা আজ মার খেলো বা হাজতে গেল, তাদের তাতে কিস্যু হবে না।
    সবচেয়ে বড় কথা, ঐ যে মেয়েটির কেস, য নিয়ে হৈ চৈ সেটি একদম পার্মানেন্ট ধামার তলায় চাপা।

    হাতে থাকবে পেনসিল...

    এর মানে এই নয় প্রতিবাদ বন্ধ করতে হবে তা কখনই নয়। কারণ, সাচ্চা প্রতিবাদ ছাত্ররাই করতে পারে। কিন্তু, ট্যাক্টফুল হতেই হবে। ইমোশনের সাথে স্ট্র্যাটেজি মেশাতে হবেই, নইলে হাতে থাকবে পেন্সিল।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫০257167
  • কেন, পরে কথা বলবেন কেন? তখন নয় কেন? কথা বললে মান যাবে?

    ইসি-তে ছাত্র প্রতিনিধিত্ব-ই বা থাকবে না কেন?
  • anirban | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৭257166
  • কিন্তু এই রকম ডিসরাপটিভ ফর্মের দিকে যাতে না যায় তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনেরও তো দায়িত্ব রয়েছে। আলাপ আলোচনার জায়গাগুলো ফর্ম্যালি বন্ধ করে দেওয়া হচ্ছে। শুনেছি এখন এক্সিকিউটিভ কাউন্সিলে কোনো ছাত্র-প্রতিনিধি নেই। ছাত্রদের বাদ দেওয়া হয়েছে।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৬257164
  • মিডিয়া তো বলছে - ভিসি বলেছে, সময় লাগবে, পরে কথা বলবে।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৬257165
  • ভিসি যদি তার ঘর থেকে বেরিয়ে এসে ছাত্রদের সাথে কথা বলতেন, আলোচনা করতেন এবং তার পরেও ছাত্ররা তাকে আটকে রাখত, তাহলে লাস্ট রিসর্ট হিসাবে পুলিশ ডাকতে পারতেন।
    ওনলি অ্যাজ আ লাস্ট রিসর্ট

    যে কোন ক্ষেত্রেই প্রথমে আলোচনার মাধ্যমে কনফ্লিক্ট মেটানোর চেষ্টা করা উচিত।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৩257163
  • *উচিত ছিল
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪০257162
  • বেসিক্যালি এই রাত জেগে ঘেরাও ফেরাও - এসব ভোঁতা হয়ে যাচ্ছে। এত ডিস্পারাপ্টিভ।

    যেমন, হাইওয়ে তে দিনের পর দিন ট্রাফিইক/ট্রাক আটকে মঞ্চ বেঁধে বিক্ষোভের জন্য সিঙ্গুর আন্দোলনের সময় পুলিশ ডেকে মমতাবাহিনীকে সরিয়ে ট্রাফিক চালু করা উচিত। এই যে পুলিশ ডাকা এটা অন্যায় নয়।

    রাত্তিরে কিছু লোককে আটকে রাখলে - তখন পুলিশ ডাকলে কি করা যাবে।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৯257161
  • অনির্বান, এই ক্লিপ-টা আমি আগে দেখেছি। পিনাকি পোস্ট করেছিল মনে হয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত