এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৯257220
  • হা হা, ভিসি-র জব ডেসক্রিপশন - কিপিং আপ ইউথ লং আওয়ার্স অফ ওয়ার্ক, ইন আদারওয়ার্ড্স, ঘেরাওস।
  • d | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৭257219
  • হ্যাঁ হ্যাঁ অনলাইন খুব খাজা বলেই হার্ডকপিতে যাবার ইচ্ছে। কিন্তু সে চেক কি ডলারে লিখে লোকাল কোথাও পাঠানো যায়? নাকি সেই প্রফুল্ল সরকার স্ট্রীটেই দিতে হয়?
  • ন্যাড়া | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৩257218
  • লসাগুকে বলার ছিল - রাত দুটো অব্দি ঘেরিত হয়ে বসে থাকা পশ্চিমবঙ্গে ভিসি হওয়ার জব ক্রাইটেরিয়া। ছেলেবেলায় ডেলিভারির আগে রাতবিরেতে আপিসে যখন কাজ করতে হত, তখন তো আমাদেরও পুলিশ ডাকার কথা।

    এখনকার কথা জানিনা, আমাদের সময়ে ভিসি ঘেরাও-টেরাও হাল্কা গট-আপ কেস ছিলা। বেশ উৎসব-উৎসব ব্যাপার। সবাই জানে কিছু হবে না। খালি মাঝখান থেকে বেঁড়ে-পাকা আর হিউমরলেস এসএফ`আই-এর ছেলেরা এসে সিরিয়াস বাওয়াল করত।

    ফেট্সুর আর প্রেসির নকু ছাড়া, জেনেরালি আমি আজ অব্দি হাসিখুশী, হিউমরাস বামপন্থী দেখিনি।
  • সিকি | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪০257217
  • শ্রীনিবাস কে?

    আচ্ছা, একটা জরুরি জিনিস জানতে চেয়েছে আমার এক বন্ধু। তার বাবা রিটায়ার্ড পব-সচা। সে বাবা-মা সমেত নয়ডায় শিফট করছে। তো, তার বাবার পেনসন অ্যাকাউন্টও শিফট করতে হবে - ইউপি কিংবা দিল্লিতে।

    এখানে কারুর কোনও সেকেন্ড হ্যান্ড অভিজ্ঞতা আছে স্টেট গভর্নমেন্টের পেনসন অ্যাকাউন্ট এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রান্সফার করার প্রসেস কী?
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৯257216
  • হ্যাঁ, ঠিক ঠিক। এমনি সংখ্যা, ঐ দেশ, সানন্দা ঐসব। বাজে ইন্টারফেস।
  • ন্যাড়া | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৭257215
  • যদ্দুর মনে পড়ছে পুজো ন, এমনি এমনি সংখ্যাগুলো অনলাইন ছিল। সে পড়া তো এক ঝক্কি। আর ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট রদ্দি।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৫257214
  • ওহো, ঐ আবাপর অনলাইন পুজোসংখ্যা - বাজে। খুব বলল আইপ্যাডে শারদীয়া পড়ুন, ধুর ধুর, বাজে অ্যাপ। খাজা। পাচ ডলার না কত যেন গেল - ফালতু।
  • ন্যাড়া | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩০257213
  • ও, হার্ডকপির কথা হচ্চে? আমি অনলাইনের কথা বলছিলাম।
  • ন্যাড়া | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:২৯257211
  • বছর তিন-চার আগে ছিল। আমি একবার করেছিলাম। পুরো গচ্চা। সাকুল্যে দুটো সংখ্যা বোধহয় পড়ে হয়েছিল। সে লিংক এখনও আছে কিনা জানিনা। ডিডিদা যদি এক বলতে পারেন।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:২৯257212
  • হ্যাঁ যায়। আমার এখনও একটা সাব্সক্রিপশন আছে।
    একটা ফর্ম ভর্তি করে চেক লিখে পাঠিয়ে দিলে, ম্যাগাজিন আসতে শুরু করে, মোটামুটি রেগুলার চলে আসে।
  • d | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:২৪257210
  • আচ্ছা একজন জানতে এচেয়েছেন আবাপ'র পরিকাগুলো বাইরে থেকে সাবস্ক্রাইব করা যায় কিনা? মানে আম্রিকা অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে বসে টাকা অনলাইন পেমেন্ট করে গ্রাহক হবার কোনও ব্যবস্থা আছে কে?
  • একক | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৩257209
  • শ্রীনিবাস মারা গেলেন |
  • তাপস | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:১১257208
  • না না - সেগুলো তো অপ্রত্যক্ষ। কত ইয়ে মিয়ে জড়িয়ে। এখনকার মত পষ্ট কেস না তো !
  • d | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:০৩257207
  • কচ দেবযানী সংবাদও তো গুছিয়ে রাজনৈতিক।
    না বুঝলে অবিশ্যি ...
  • একক | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:০০257205
  • যে কালে গুরুগৃহ চলত সেকালে রাজনীতি ছিলোনা নাকী ? গর্গ, কনাদ এদের ছাত্ররা কী লেভেলে দল পাকিয়ে বেড়াত খোঁজ নাও | আর গর্গের ছাত্র বাসুদেব কৃষ্ণ সেতো আস্ত একটা ম্যানিফেস্টো নাবিয়ে দিলো :))
  • d | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:০০257206
  • ইন্টারেস্টিংলি রাজাবাজার নিয়ে শিক্ষাক্ষেত্রের পবিত্রতা রক্ষার সৈনিকগণ এক্কেবারে চুপ।
  • b | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৮257204
  • আনন্দবাজারের সম্পাদকীয়টা পড়ে যাস্ট মোজা জ্বলে ছারখার।
  • anirban | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৭257203
  • এককের লিংকটা দেখুন। আর এইটাও দেখুন। যাদবপুরের মত একই দাবীতে আন্দোলন। এই বছরেরই ঘটনা। এই আন্দোলনের জন্যে ইউনিভার্সিটির পলিসিও চেঞ্জ হল -

    "Students file complaints against UC Berkeley for allegedly mishandling sexual assault cases"

    http://www.dailycal.org/2014/02/26/students-file-complaints-uc-berkeley-allegedly-mishandling-sexual-assault-cases/
  • তাপস | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫০257201
  • আর এই এক আশ্চর্য ট্রেন্ড মাইরি ! শিক্ষা প্রতিষ্ঠান পড়া শুনোর জায়গা - কোনো আন্দোলন হলেই এই কথাটা উঠে আসে। এখনও ! যেন গুরুগৃহে পঠন পাঠন চলে। আরে শিক্ষা প্রতিষ্ঠান সোসাইটির বাইরের কিছু নাকি রে বাবা? যে মন্দিরে জুতো পায়ে ঢোকা যাবে না? উফ - কী ক্লান্তিবিরক্তিকর
  • একক | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫০257202
  • টোকেনিসম আর ব্রাহ্মণ্যবাদ ভিত্তিক এই আন্দোলন কে সমর্থন করিনা কিন্তু ড্যাস যেভাবে বড় বড় ভার্সিটি তে ওসব হয়না-র তত্ত্ব দিচ্ছেন তাতে এই লিংক টা দেওয়া প্রয়োজন মনে করলুম | এরকম আরও আছে | এটা বার্কলে -র
    http://www.sfgate.com/bayarea/article/UC-Berkeley-students-protest-tuition-hikes-cuts-2308579.php
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৭257200
  • এখানে বলে রিজেন্ট্‌স (ওখানে এক্সিকিউটিভ কাউন্সিল) - প্রায় সব পাবলিক ইউনিতেই রিজেন্ট্‌স-এ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকে। ইন্টারেস্টিংলি, বেশীর ভাগ জায়গাতেই একদম খোলাখুলি ভাবেই রাজনৈতিক রিপ্রেজেন্টেটিভও থাকে, মানে গভর্নর নিজের পছন্দ মতন একজন প্রতিনিধি পাথাতে পারেন - রিজেন্ট্‌স-এ একটি পোস্ট নির্ধারিত। যদি গভর্নর ডেমোক্রাটিক পার্টির হন, তো যথারীতি সেই প্রতিনিধিও ডেমোক্রেটিক হবেন, আর রিপাবলিকান গভর্নর হলে রিপাবলিকান।
    অর্থাৎ, ঘুরিয়ে কায়দা করে নিজেদের লোক বসানোর দরকার নাই, আইন করেই ঠিক করা আছে একজন গভর্নরের প্রতিনিধি, একজন স্টুডেন্ট প্রতিনিধি থাকবে। নো ঝামেলা।
  • সিকি | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৩257198
  • আর মহাদ্বিজ আনন্দবাজার যে আজ সাধুভাষার সম্পাদকীয়তে লিখে দিল, শিবপুর যাদপ্পুর কুলীন, কিন্তু দুর্গাপুর আরইসি "কুলীন" নয় - বললে তা সত্যের অপলাপ হবে, এই কথাগুলোর জন্য কি আনন্দবাজারকে একটু খিস্তি মারা যায়? সরকারবাজার মশাই ঠিক কোন শতাব্দীতে বাস করেন আজ?
  • quark | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৩257199
  • হতেই পারে হাইফেন সেই তাঁদেরই একজন যাঁরা চেঞ্জটা করেছেন
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪১257197
  • ড্যাশ,
    সেটা পুরো ঠিক না। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাম অনির্বান করল, সেখানে আন্দোলনের আ উচ্চারণ হয়। হবে না কেন। কিন্তু, সেটাও এতটা র‌্যান্ডম নয়। যেমন, ধরো কোথাও একটা জমায়েত হবে। পুলিশ অনেক আগে থেকেই সেখানে হাজির। শান্তিশৃঙ্খলা বজায় আছে কি না দেখতে। ইউনির নিজেদেরই পুলিশ বাহিনী আছে। সুতরাং, পুলিশ ডাকার ব্যাপার নাই।
  • anirban | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪০257196
  • যাদবপুর ইউনিভার্সিটি অ্যাক্ট-এ ইসির কম্পোজিশন নির্দিষ্ট করা ছিল। সেখানে ছাত্র, শিক্ষক, কর্মচারী, অফিসার - প্রতিটি অংশেরই প্রতিনিধিত্ব ছিল। অনেক নমিনেটেড মেম্বারও থাকতেন। নির্বাচনের মাধ্যমে সেই প্রতিনিধিত্ব আসত। সেটা নতুন সরকার চেঞ্জ করেছে - এই অভিজিৎ টাইপের পেটোয়া লোক বসানোর জন্য।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৯257195
  • 'ইসির খামতি ' নয়, ইসি-র গঠন নিয়ে 'আপনার ধারণা'-য় খামতি আছে।

    কারণ আপনি লিখেছিলেন - 'এক্সিকেউটিভ কাউন্সিলে তাঁরাই থাকেন যাঁদের ল ইত্যাদি গুরুত্বপূর্ন বিষয়ে বহু আলোচনার পর হয়ে আসা বিষয়ের ফাইনাল ডিসিশন মেকিং-এ মতের দাম আছে।
    যেমন সার্চ কমিটি সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট পাঠিয়ে দিল ইন্টারভিউ-এর পর। তারপর সেই ডিপার্টমেন্টের সিলেকশন হলেও, এমন কি হেড হিসেবেও সিনিয়ার প্রফেসর ইসিতে নাই থাকতে পারেন। কিন্তু ইসি-ই ফাইনাল ডিসিশন নেবে।
    স্টুডেন্টদের জন্য প্রক্টর বা ছাত্রপরিচালক আছেন, ওরা তাঁর সঙ্গে কথা বলবে।
    ইসি!! হুঁ!! আহ্লাদের বাটখারা!'

    - তো দেখা যাচ্ছে যে ছাত্র-রাও কোন ইউনি-র ইসি-তে থাকতে পারে, যেমন অনির্বান যাদবপুরের ইসি-তে ছিল।
  • - | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৬257194
  • ইসির খামতি নিয়ে তো কথা বলি নি।
    আমি তো আপনার কথার উত্তর দিলাম। আপনি কি যেন বলছিলেন, ইউনিভার্সিটিটা পড়ালেখার জায়গা, তো সেইটা মেনে নিলাম।
  • - | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৪257192
  • প্রতিষ্ঠানের *নাম
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৪257193
  • হাইফেন, কথা তো হচ্ছিল ইসি-তে ছাত্র প্রতিনিধিত্ব নিয়ে।
    অনির্বাণের পোস্ট পড়ে বোঝা যাচ্ছে, ইসি-র গঠন নিয়ে আপনার ধারণায় কিঞ্চিত খামতি আছে। সেটা মেনে নিচ্ছেন তো?
  • - | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩২257190
  • যে সব শিক্ষা প্রতিষ্ঠানের না করলেন অনির্বান সেই জায়গা গুলিতে এই আন্দোলনের "আ"-টুকু উচ্চারণ করতে পারবেন্না কোনও দিনও ঃ-)
    ওদের সেনেটের সঙ্গে এদের তুলনা। কিসে আর কিসে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত