এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:১১257311
  • রিকন্ডিশনিং দ্য ব্রেইন ঃ-)
  • cm | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:১০257309
  • অর্থাৎ কন্ডিশনিং মারফত উত্তেজনা দমন।
  • একক | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:০৮257308
  • অনির্বাণ
    না উনিও মিছিলে যান না, অসুবিধে কী | হাঁটতে হাঁটতেই তো মানুষ হাঁটতে শেখে | অভ্যেস হয়ে যাবে :)
  • একক | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:০৬257307
  • এখানে কতকগুলো ব্যাপার আছে | যাঁরা শর্টস পরা মেয়েদের ছবি দিয়ে নানারকম কুত্সা করছেন তাঁদের সরাসরি সাইবার সেলে দেওয়া উচিত বলে মনে করি | কোনো ইগনোর থিওরি তে আমি নেই | বীকস দে হ্যাভ এজেন্ডা |

    কিন্তু অনেকে সলিডারিটি দেখাতে গিয়েও মানিয়ে নিতে পারছেন না সেটা বলছেন জেমন এই ভদ্রলোক যাকে কোট করলি | এদের সেম ট্রিটমেন্ট প্রাপ্য না | যতক্ষণ একটা মানুষ নিজের ধারণা চাপিয়ে না দিয়ে শুধু অসুবিধের কথা বলছে ততক্ষণ শুনতে হবে | এগুলো কগনিটিভ ইস্যু / এক্স্পসারের প্রবলেম | আমরা যে এত কথা বলছি আমাদের (অন্তত আমার ) বাড়ির অনেকেই স্মোক করা, শর্টস পরা কোনো মেয়ের সঙ্গে হাঁটতে অসুবিধে বোধ করবেন মুখে কিছু না বললেও | এটা এক্স্পসারের ব্যাপার | আমি নিজে যখন পড়াশোনার ছোটো জগৎ থেকে বেড়িয়ে কাজের জগতে যাই তখন মেয়ে বন্ধুরা জড়িয়ে হাগ করলে বেশ অস্বস্তি তে পড়তুম | তারপর অভ্যেস হয়ে যায় | নিজেকে দিয়ে জানি এক্সপসার একটা ম্যাটার | যদি মাথার মধ্যে সেক্সুয়াল জেলাসির পোকা না থাকে তাহলে আজ যে শর্টস পরা মেয়ে দেখে ভ্রু কন্চ্কাচ্ছে কাল সে নর্মালায়স করে যাবে | তাকে যেচে আঘাত দেওয়া বা শকথেরাপী করার প্রয়োজন দেখিনা | কিন্তু যে উদগান্ডু গুলো পার্সোনাল মরালিটি গায়ে পরে চাপাবার চেষ্টা করছে বা ছবি তুলে প্রপাগান্ডা করছে ওদের দেখলেই টুঁটি টিপে ধরা দরকার | ওদের সমস্যা অনভ্যস্ত অস্বস্তি নয় যৌন ঈর্ষা |
  • cm | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:০৪257305
  • আহা ভদ্রলোক উত্তেজিত হয়ে অস্বস্তি বোধ করছিলেন, সহজ সত্য।
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:০৪257306
  • এভাবে দেখতে গেলে,সমস্ত ভিক্টিম ব্লেমিং ই ইগনোর করলেই হয়। সমস্ত প্রেক্ষিত বাবু বিবিদেরই কাটিয়ে দিলে হয়। নাকি কেবল জননেতা প্রশাসনিক ব্যক্তিরা করলে তখন আপত্তি জানাব ? তাহলে ঐ কথাই বলতে হয়, নেতারা গাছ থেকে পড়েনা, এরকম নেতাই আমরা ডিজার্ভ করি।
  • ঈশান | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০০:০২257304
  • কিন্তু কমিটি একটা আপিশিয়াল বডি। একটি লোক তো তা নয়। "হট প্যান্টে অসুবিধে টা কোথায় মশাই?" জিজ্ঞাসা করলে সে তেরিয়া হয়ে বলবে, "তাতে আপনার কি?"

    এই মানসিকতাগুলো আস্তে সুস্থে ধীরে ধীরে বদলায়। অনেক সময়ই তর্ক করলে উল্টো ফল ফলে। তার অতি অবশ্যই কোনো সাধারণ নিয়ম নেই।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫৯257303
  • সেটাই বলছি অনির্বাণ, পেটোয়া কমিটির মন্তব্য নিয়ে আমাদের এত আপত্তি, ছাত্রীটির সাথে যা হয়েছে, তাই নিয়ে আপত্তি, তাহলে এগুলো নিয়ে নয় কেন ? ওগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। একই সিনড্রোম, নানাভাবে নানাজায়গায় ফুটে উঠে বেরোয়।
  • anirban | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫৪257301
  • ওহ। অসুবিধে হলে মিছিলে না গেলেই হয়। মিছিলেরও ওনার অ্যাটিটিউডে খুবই অসুবিধা হয়েছে। তাছাড়া, ঠিক এই কথাটাই ঐ পেটোয়া কমিটি জিগ্গেস করেছিল সেই ভিকটিম ছাত্রীটিকে - কী পোষাক পরেছিলে?
  • /\ | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫৪257302
  • দূর, দুটো লাইন বাংলায় সঠিক বাক্যরচনা করতে পারে না, যুক্তির জায়গায় বেফালতু শব্দের ভিড়, তার আবার সমর্থন। যারা সমর্থন করবে তারাও এমনিতেই করত। সুযোগের অপেক্ষায় ছিল। তোমার নিজের এই প্যারার উত্তরে লেখার মতো কিছু বাক্য আছে? ছোটো এবং তরতরে? একটু কম র‌্যাডিকাল ও সমাজবদলের অ্যাজেন্ডাবিহীন? থাকলে লিখে ফ্যালো, না থাকলে কাটাও। বিভিন্ন জায়গায় এদের বক্তব্য পেস্ট ও শেয়ার করে কি হবে? জনতাকে এর উত্তর দিতে আহ্বান? গুগুল সার্চের রেজাল্ট বাড়ছে শুধু।
  • pharida | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫২257300
  • এখন ল্যাজে পা পড়েছে বলে এই ধরণের কুত্সা ছড়ানো বাড়বে . পাত্তা দিলে খেলা ঘুরবে. ওরা ওটাই চায়.
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪৬257299
  • হ্যাঁ, মিছিলে হাঁটা এক ব্যক্তিও জানিয়েছেন মেয়েদের হটপ্যাণ্ট, মুখে সিগারেট .. মিছিলে এসব থাকায় তাঁর খুব অসুবিধে হয়েছে।
    আশা করি তিনি তিনো ক্যাডার নন।
    এরা মাইনরিটি, এগুলো নিতান্ত সংখ্যালঘু ক্যাডার মানসিকতা এটা ভেবে নিলে আমাদের নিশ্চিত থাকার সুবিধে হয় যদিও, তবে সেটা বোধহয় ঐ দ্বার বন্ধ করে ভ্রম রোখার কেস হয় আর কি।

    আর এরকম মানসিকতা ছিল ও থাকবেই, বদলানো সম্ভব নয়, যদি ধরে নেওয়া হয়, তাহলে তো কিছু না করলেই হয়। ইন ফ্যাক্ট কোন কিছু নিয়ে কোন তর্কেরও মানে হয় না।
  • b | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪০257298
  • /\ কে ক দিলাম।
    বিটি ডব্লু, ঈশানের ফেসবুক স্ট্যাটাস বেশ ভালো হইছে।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩৯257297
  • তাহলে ঐ মেয়েটির সাথে যা হয়েছিল বলে অভিযোগ, তাই নিয়েই বা এত হইচই কেন ? এগুলো তো থাকবেই। এই মানসিকতা থাকবেই। সেটা ইগনোর করা নয় কেন ?
  • /\ | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩৪257295
  • লাইক মানে? দুতিনশো তিনোমূলী ফেসবুকে থাকবে না? গোটা রাজ্যে মেজরিটি পেয়েছে, মজা নাকি? সেটা দেখে অবাক হওয়ার কি আছে? লাইকের লিস্ট থেকে নন-তিনো কাউকে খুজে পেয়েছো? পেলে তার সাথে তার টাইমলাইনে আলোচনা কর। ক্যাডার অ্যাকটিভিটি থেকে জনমানসের ধারণা নিয়ে উদ্বেগ হয়? মাইরি? গোটাগুটি খবরের কাগজ ছাপিয়ে দিনের পর দিন এসব করছে, ফেসবুক পোস্ট দেখে উদ্বেগ পেলো?
    এগুলো কে নিগ্রহ বললে মমতা বুদ্ধ সোনিয়া মনমোহন কে নিয়ে যা হয় ফেসবুকে সেগুলো কি? পাবলিক মিডিয়ায় ছবি এলে লোকে ভালো মন্দ সবকিছুই বলবে, মর্ফিং ফাজালামো সব কিছুই হবে। যাদের ছবি তারা মনে হয় না তোমাদের মত এত উদ্বিগ্ন আদৌ। ঃ-)
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩৪257296
  • যদি সুবিধে হয় তাহলে বুঝতে হবে, যাঁদের মধ্যে সুবিধে হচ্ছে, তাঁদের মধ্যে হতই। স্রেফ সুযোগের অপেক্ষায় ছিল !
    বরং এই আপত্তিটাই শেয়ার করা উচিত। বেস্ট হয়, এগুলো নিয়ে পাতি খিল্লি করা।

    তবে ^ কে বলি, সুব্রতা ঘোষ রায়ের এই বক্তব্য সমর্থম করার জন্য ঘোর টিএমসি দাস হবার কোন দরকার নেই, আশ্চর্য হবো না, যদি এক বড় সংখ্যক মানুষ এটাকে সমর্থন করেন।

    'যাদবপুর অনেকদিন ধরেই পাকামি, মাদকের পীঠস্থান। যা ঘটেছে তা অত্যন্ত অনভিপ্রেত। অসুস্থ ছাত্র ছাত্রীদের দ্রুত সুস্থতা কামনা করি। কিন্তু প্রশ্ন থেকেই যায় - রাত দুটোর সময় ছাত্র ছাত্রী 'একত্রে' অধ্যক্ষের দরজার বাইরে 'শুয়ে শুয়ে' (!) অবস্থান ? এ কেমন শিক্ষা ? এ নাকি 'ঘেরাও' নয় ! এ তবে কী ?? সাবাই জানে পা মাড়িয়ে তো যাওয়া যায় না। উপাচার্যের আচার্য আছেন, সেখানে যাওয়া যেতে পারত। বছরে অন্তত একবার গভীর রাত পর্যন্ত শিক্ষকদের আটক করে এই ধরনের ঘেরাও যাদবপুরের কালচার-ভালচার হয়ে উঠেছে বহুদিন। দিনের বেলায় অবস্থান করেও হচ্ছে না ? না কি ভায়োলিন-গিটার নিয়ে মধ্যরাতের মাদকাসর ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাদকচক্রের বিরুদ্ধে এদের তো কোন আন্দোলন দেখি না। প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় ছাত্র-ছাত্রীদের ভুমিকা এই সব অসভ্য অকালপক্ক ছাত্র-ছাত্রীরা বোধকরি ভুলতে বসেছে। এই সব ভয়াবহ সিনিয়র ছাত্র-ছাত্রীদের জন্য আজ অভিভাবকরা এই প্রতিষ্ঠানে তাঁদের ছেলেমেয়েদের পাঠাবেন কি না - ভাবনার অবকাশ থেকেই যায় ......'
  • - | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩৩257294
  • কিন্তু আমরা এখানে যারা এইসব নিয়ে মিটিং মিছিল নিয়ে ভেবে অস্থির হচ্ছি, আমরা কি কেউই ছাত্র??
    হ্যাঁ, সোশাল ট্রেন্ড নিয়ে অ্যাকাডেমিক ডিসকোর্সের পথ খোলাই আছে আমাদের, কিন্তু ...
  • ঈশান | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৮257293
  • হ্যাঁ, হ্যাঁ, ইগনোর মারুন। এরকম মানসিকতা ছিল ও থাকবে। পড়ে স্মাইলি দিন। আর ইচ্ছে হলে সেটাও শেয়ার করে দিন। :-)
  • anirban | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২২257292
  • ওদের পোস্টগুলি আপাতত ইগনোর করাই ভালো, না হলে ওদের প্রচারেরই সুবিধে হয়ে যাবে।
  • PI | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৭257291
  • হ্যাঁ। প্রচুর সমর্থক।
  • Pi | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৬257290
  • উদ্বেগ তো এই মানসিকতা নিয়েই। এরা তো কোন বিচ্ছিন্ন দ্বীপ নয়। এরা করেছে, প্রচুরজন এভাবে করেনা। এই যা। আর এটা ঐ মেয়েটির নিগ্রহের (অন্ততঃ যা অভিযোগ ) তার থেকে কম কীসে?
  • সিকি | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১২257289
  • শুধু কমেন্ট তো দেখার নয়, সেই সব ছবিতে কতগুলো লাইক পড়েছে সেইট সংখ্যাটা দেখেই উদ্বেগ জন্মাচ্ছে।
  • /\ | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১০257288
  • তাবলে ফেসবুকের তিনোমূল ক্যাডারদের পোস্ট, সেই কমিউনিটি ও ক্যাডারদের পারস্পরিক লাইক, শেয়ার পিঠ চুলকানো আর কমেন্ট ও গুরু তে এনে ফেলতে হবে? প্রবীর বিশ্বাস, প্রবীর ঘোষ রায়, সুব্রতা ঘোষ রায়, হীরক চ্যাটার্জি, Tmc Jalpaiguri, Barkat Hossain Tmc, টি এম সি র এই সব ঘোষিত মেম্বারেদের টাইমলাইন, এদের কমেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে? কোন জিনিসটা নিয়ে আলোচনা করবে আর কোনগুলো বাতিল তার একটা স্ট্যান্ডার্ড থাকবে তো !!! এদের কমেন্ট পড়ে বঙ্গবাসীর মানসিকতা নিয়ে উদ্বেগ হচ্ছে? মাইরি!!
  • Pi | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০২257287
  • বিশ্বভারতীর ইস্যুটা তুলতে বলেছি। দেখা যাক।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪০257286
  • জঘন্য অবস্থা চলছে :-( @টি
  • h | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৩257285
  • বিশ্বভারতীর ছাত্রগুলো কি জালি, যাদবপুরের হয়ে মিছিল করল, ওদিকে সিকিমের মেয়েটা কে সমর্থন করতে কলকাতা থেকে এথনিক ছাত্র সংগঠন টিকে যেতে হল। জয় ফেস বুক মাইরি।
  • T | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩২257284
  • স্কটিশে প্রতিবাদ সভা অর্গানাইজ করার জন্য শুয়োররা আজ একটা ছেলেকে পিটিয়েছে। তার বাড়ির সামনে। পায়ের ওপর দিয়ে মোটরবাইক চালিয়েছে। ফুসফুসে ইন্টারনাল হেমারেজ। এন এইচ এসে ভর্তি।
  • kc | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৯257283
  • এখন আর ভোট নাই সামনে। সারোদা এমনিতেই পিছনের পাতায়।
  • ঈশান | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৭257281
  • অঙ্ক করে করে সিএমের মাথাটা গেছে। ডেটা ছাড়া সাহস করে আর ইকুয়ালও বলতে পারেন না। ধিক্কার।
  • cm | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৭257282
  • সে জন্যই তো এত আয়োজন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত