এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaushik Ghosh | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৮257460
  • রঞ্জন বাবু,
    :))
  • | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৬257458
  • অর্পণের 6:36 একদম
  • T | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৬257459
  • রাজ্যপাল সোমবার সিদ্ধান্ত জানাবেন।
  • T | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৩257457
  • রাজ্যপাল নৈতিক সমর্থন জানিয়েছেন। ছাত্রপ্রতিনিধিরা সেরকমই বলছে।
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪২257453
  • রাজ্যপাল নৈতিক সমর্থন জানিয়েছেন।
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪২257454
  • রাজ্যপালের আশ্বাসে অবস্থান তুলে নেওয়া হচ্ছে। তবে আন্দোলন থামবে না। একটু পরে প্রতিনিধিরা প্রেস কনফারেন্স ডাকছে।
  • ranjan roy | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪২257455
  • সিকি,
    আপনিই বাল, হেহে আসল মাল! ওনার ফোরকাস্ট মিলে গেছে। দেখ দিকি! গোটা কুড়ি ছেলের আস্পদ্দায় কোলকাতা অচল।

    শ্রীমান হে-হে ঠিক, আপনারা ভুল। আজ যাদবপুরের ছাত্রছাত্রীরা ক্লাসে না গিয়ে প্রচন্ড বৃষ্টির মধ্যে "মল" এ গিয়ে ঢুকেচে।
    তাহলে যারা এই মহামিছিলকে সম্ভব করল তারা কারা?
    --বহিরাগত।
    যে সব কোলকাতা ইউনির প্রফেসর/ শিক্ষিকা এসেছেন?
    -- বহিরাগত।
    কলাকুশলী ও বুদ্ধিজীবিরা?
    --অবশ্যই বহিরাগত।
    পুলিশের ব্যারিকেডের সামনে ওরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করচে, প্রোভোকেশন অ্যাভয়েড করে। গান গাইছে, শ্লোগান দিচ্ছে।
    --এতে ভিসির বক্তব্যই প্রতিষ্ঠিত হল।
    স্পষ্টতঃই সব ড্রাগ অ্যাডিক্ট, নইলে এই বৃষ্টির মধ্যে এমন করে কাকভেজা হয়েও গিটার বাজায়? গান গায়?
    অন্য ভালো ছাত্ররা এসব কিছু করে না। টোকাটুকির অধিকার চায়, নইলে প্রিন্সিপালকে শান্তিপূর্ণ ভাবে প্যাঁদায়।ওরা বহিরাগত হতেই পারে না।
    ওরা বিএড পরীক্ষার জন্যে লাখ টাকা লেন দেন করে পরীক্ষায় বসার অধিকার চায়।
    ওরা প্রেসিডেন্সির তালা ভেঙে গেট ক্র্যাশ করে মহিলা অধ্যাপিকাকে তাড়া করে। অন্য দের মারে। বেকার ল্যাবে ভাঙচুর করে। ওরা বহিরাগত নয়। গোটা বঙ্গের স্কুল-কলেজ ওদের জমিদারীর মধ্যে পড়ে যে!
  • Kaushik Ghosh | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪২257456
  • সোমবার অবধি সব চুপচাপ
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪১257452
  • অপ্পন :)
  • b | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৮257451
  • কিকি,ভিসি পুলিশ ডেকে ছাত্রছাত্রীদের মেরে মুখ চোখ ফাটিয়ে না দিলে, টেনে হিঁচড়ে তাদের ভ্যানে না তুললে কেউ ওনার অপসারণের দাবী তুলতো না।

    বাকি আপনার সাথে একমত। শান্তিনিকেতনের ঘটনা চাপা পড়ে গেলো। এমনকি যে মেয়েটিকে নিয়ে এই সব ঘটনার সূত্রপাত, সে-ও বিচার পাবে কি না, একটা ধন্দ থেকে গেলো।
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৬257449
  • গুপালরে গুপাল, সুসিলরে সুসিল কইতে নাই। হুইন্যা ফাল পাড়ে।
  • Ekak | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৬257450
  • কবিদের ওপর রাগ কেন বাপু :( তারা মুখেভাতেও আছে, মত্স্যমুখী তেও।
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৫257448
  • সিকি কি বর্ণপরিচয় পড়ে নাই?
  • T | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৪257447
  • সিকিকে আমিও একই উপদেশ দিলাম।
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৩257446
  • তা ঠিক, রোবু :-) ঐ আর কি, কখনও কখনও মনের কথা মনে চেপে রাখতে পারি না।
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩২257444
  • শিলিগুড়িতেও মিছিল হয়েছে।
  • robu | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩২257445
  • সিকি, কথা বলার দরকার কি?
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩০257443
  • ২৪ ঘন্টা বলছে "অচলাবস্থা কাটলো না"। মিটিং কি ব্যর্থ হল?
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৯257442
  • হে হে, আমার শিক্ষায় বড়ই অভাব। কবে বলেছি আমি শিক্ষিত? আপনাকে উদ্দেশ্য করেই যা বলেছি, একদম মন থেকে বলেছি। উদাসভাবে সর্বনাম ইউজ করে আমি কথা বলি না। শুভেচ্ছার জন্য ধন্যবাদ।

    টিভি দেখছি। জনতার দাবি মূলত ভিসি, প্রো-ভিসি আর রেজিস্ট্রার এই তিনজনেরই পদত্যাগ। গুচ্ছ লোক এসেছে। দিল্লির মিছিলও অল্প করে কভার করেছে।
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৭257441
  • হ্যাঁ, প্রচুর লোক হয়েছে ভিসিকে হঠানোর দাবীতে। খুব নাচ, গান, চিৎকার ও হচ্ছে। এমনকি যে মেয়েটা শান্তিনিকেতন থেকে বাড়ী ই ফিরে গেলো, তার ক্ষেত্রেও এরকম হয় নি।

    আশা করা যায় ভিসিকে তাড়ানো হোক বা না হোক, অন্তত ছাত্রদের এবার থেকে সবাই ভয় করবে। শুধু যাদবপুর নয়, ইউনি থেকে ইউনিতে ঘেরাও বিপ্লব দীর্ঘস্থায়ী হবে। আমরি তে যেমন ঠিক কি কারনে আগুন লাগলো তা থেকেও বড় হয়েছিলো বাকি ঘটনা ( স্বাভাবিক) এবং তারপরেও বহু জায়গায় আগুন লাগতেও থেকেছে, সেরকম প্রতিবার ঘটনাটা না ঘটানো যায় কিভাবে সেটা নিয়ে কেউ ভাববে না। সবাই আবেগে কবিতা লিখবে, আবেগে ভেসে যাবে।ঘটনাগুলো ও ঘটতে থাকবে। আমাদের ঐতিহ্য বজায় থাকুক। চিয়ার্স!
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৬257440
  • "রাজভবন থেকে বেরিয়ে গেলেন প্রতিনিধিরা" - ব্রেকিং নিউজ পড়ে মনে হবে আলোচনা ব্যর্থ, তাই বেরিয়ে এলেন।

    বাংলাটা একটু ঠিক করে লিখতে শেখো বাবু।
  • Kaushik Ghosh | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২২257439
  • মেয়ো রোডে গিয়ে বলবে বলছে
  • Kaushik Ghosh | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২১257437
  • ফেটসুর বহু ব্যবহৃত স্লোগানটা আজকেই মনে হয় এতটা সার্থকতা পেল -

    হাতে হাতে কমরেড, গড়ে তোলো ব্যরিকেড।
  • T | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২১257438
  • বৈঠক শেষ হয়েছে।
  • Pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২০257436
  • কিন্তু প্রো ভিসি কেন?উনি তো ছাত্রদের পক্ষেই বললেন সেদিন। নাকি ভুল শুনলাম রে বাবা।
  • T | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১৯257435
  • আচ্ছা এদের কি অভিজিত ছাড়া আর পেটোয়া ভিসি নেই। আশ্চর্য!
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১৭257432
  • ভিসিকে হয়ত সরিয়ে দেবে। কমিটি কি কম পড়িয়াছে?

    কিন্তু নতুন ভিসি কে হবেন? লকেট চট্টো নাকি সুবোধ শীল? কারা পায়নি বাছা আমার স্নেহাশিস?
  • T | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১৭257433
  • চামচা টিভির সাংবাদিকরা ব্যারিকেড কি উসপার। তাঁরা ছাত্রছাত্রীরা কি চাইছেন তা বুঝতে পারছেন না। হা হা হা...
  • T | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১৪257431
  • মেয়ো রোড, পার্ক স্ট্রীট দুটোই ছাত্রছাত্রীদের দখলে। পথ নাটক চলছে। গান স্লোগান। মানববন্ধন। জনতা রাস্তায় বসে আছে। ভিসি প্রো ভিসি রেজিস্ট্রার সবাইকে না সরালে অনির্দিষ্টকালের জন্য ওখানেই অবস্থান বিক্ষোভ চলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত