এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:১৩257520
  • অঙ্ক সত্যিই কঠিন। তাই, যাকে বলে, হোক্কলরব।

    এইটা যাতা স্লোগান হয়েছে। বল্লে হবেনা। পুরো দে গোরুর গা ধুইয়ে টাইপ।
  • ঈশান | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:১২257519
  • খুবই আনন্দের সঙ্গে স্লাইট চিন্তায়ও পড়ে গেলাম। আন্দোলন তো হচ্ছে, খুবই ভালো হচ্ছে। কিন্তু কলকাতায় কোনো কেজরি নাই। ভোটের বাক্সে ফয়দা নেবে বিজেপি।

    সে আর কী করা যাবে। যা হবে দেখা যাবে। আপাতত হচ্ছে যখন হোক্কলরব।
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:১০257518
  • বোঝো! ভিসি গেলে পান্ডার সেটব্যাক। ভিসি গেলে পান্ডার মেসেজে স্টুডেন্ট ইউনিয়ন খুশী। ওদিকে, স্টুডেন্ট ইউনিয়ন নকশাল, ভিসি তিনোমুল, চ্যান্সেলার বিজেপি।

    অংক কি কঠিন!
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৭257517
  • ওদিকে রাজ্যপাল, মানে আচার্য, তিনি আবার বিজেপির।

    হাইলি সাসপিশিয়াস।
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৬257516
  • না না, বুঝতে/বোঝতে ভুল হয়েছে।

    এই ভিসিকে পদত্যাগ করতে হলে সেটা পান্ডার পক্ষে সেটব্যাক হবে। অন্যদিকে যাদবপুরের নকশালপন্থী স্টুডেন্ট ইউনিয়নের কাছে এই ভিসিকে ফেরত পাঠিয়ে একটা মেসেজ পাঠানো জরুরি।

    বোঝাতে পারলাম কি?
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:০২257515
  • তাইলে কি হল, আপোন কইসে পান্ডা তাক করসে যাদবপুর, মানে ওখানকার স্টুডেন্ট ইউনিয়্ন ভোট। কিন্তু ভিসি পদয়াগ করলে পান্ডার দল স্টুডেন্ট ভোতে জেতে ক্যামনে?
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫৬257512
  • পান্ডা কে?
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪৪257511
  • আর ভিসির পদত্যাগ স্ট্র্যাটেজিক কারণে ইম্পর্ট্যান্ট। শঙ্কুদেব পান্ডা অনেকদিন ধরেই যাদবপুর তাক করে আছে। কব্জা করলে অ্যাপ্রাইজালে ভালো রেটিং আসবে।
  • | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪২257510
  • আরে কি মুশকিল এইটা অনেকেই বলে যাচ্ছে দেখি। শ্লীলতাহানির দোষে দুষ্টদের শাস্তির দাবী, ছিল তো বেশ প্রমিনেন্টভাবেই। আকার নাহয় টিভি দেখার সুযোগ নেই,

    ভারত থেকেও যারা এইগুলো বলছে তাদের কি টিভি দেখার সুবিধে নাই? নাকি ইচ্ছে করেই .....
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪০257508
  • বেসুরো বলে নি কিন্তু
  • Pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪০257509
  • এটা সারের। ওদিকে দিল্লিতেও আজ খুব ভাল হয়েছে।
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩৮257507
  • অনেক স্লোগানের মধ্যে আজকের একটা স্লোগান -

    "পুলিশ পেলে জাপটে ধরে, গান শোনাবো বিশ্রী সুরে" ঃ-)
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩৬257506
  • আকা, ১ নং দাবিতে তদন্তের কথা বলা আছে। হয়ত মিস করে গেছেন কমরেড।
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩৫257505
  • সব কিছুই আন্দোলন হয়ে ওঠে না। যে স্বতঃস্ফুর্ততা থাকলে বিক্ষোভ আন্দোলন হয়ে ওঠে সেই স্বতঃস্ফুর্ততা আজকের মিছিলে ছিল। এবং সঙ্গত কারণেই। সেইজন্যই ভালো লাগছে। তবে ভিসি গেল কি এল সেটা সেকেন্ডারি। আর যে মেয়েটিকে নিয়ে এর শুরু তার জাস্টিসটা সামনে এলে ভালো লাগত। সবটাই ভিসির পদত্যাগ হলে খারাপ লাগবে।
  • :-X | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩০257504
  • ওএলএক্সে বেচবে কি করে? মালিকের অনুমতি লাগবে না?
  • Tim | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:২৯257503
  • এইটা একদিক থেকে দেখলে ডাবল স্ট্যান্ডার্ড। এরকম তো হতে পারেনা, যে ঐসব জায়গাগুলোয় কোন অন্যয় হয়না। হয়ত কম হয় বলে টলারেন্স লেভেলের অনেক নিচেই থেকে যায়।
    আবার অন্যদিক থেকে দেখলে, এতে অ্যাডমিন গ্রুপের নিশ্চই সুবিধে হয় ডিসিশন ইম্প্লিমেন্ট করতে। এতে সেই ইন্স্টিটিউটগুলো সহজে এগোতে পারে। আমি নিজেই কয়েকটা জায়গা গেছি, বেশ ভালো পরিকাঠামো, খুব ফোকাস্ড লোকজন।
    এইসব ভেবে কেমন যেন লাগে।

    বোধিদা,
    ঃ-))
  • sosen | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:২৮257502
  • কিন্তুক এমং সিরিয়াস পোস্ট আমি কত্তে চাইনে। ধ্যাত্তেরি
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:২৭257501
  • টিম। কম্পুতে নেট এলে লিখছি। কিছু আন্দোলন তো হয়েছে বটে।
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:২৬257499
  • সেকি হনুর যৈবনে কেউ জেঠু বলত না?

    (পার্মিশন পেয়েছি বলে আবাজ দিচ্ছি জেঠু)
  • sosen | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:২৬257500
  • তিমি :-)
    হানুদাকে, পা-চাটা কথাটা আমার পোস্ট থেকে এসেছে বলে। অনেক মানুষকে, নিজের পরিবারেও এমন না পা-চাটা মানুষ-ও দেখেছি, লাল/নীল দু-দলেই। দেখেশুনেও দলীয় রাজনীতির প্রতি বীতশ্রদ্ধতা যায়নি, চট করে যাবে বলেও মনে হয়না। এই ছড়িয়ে পড়া আকারহীন ফোর্স, যাদের ছাত্র বলছি-তারাও যে দল নয় এমন-ও তো নয়। শুধু এদের লড়াইটা নিজেদের ছোট ছোট স্বার্থকে সরিয়ে রেখে বলেই স্যালুট করছি। আমাদের ছাত্রাবস্থায় এমন কিছু দেখিনি। ইউনিভার্সিটিতে ভোটের দিন ভোট না দিতে দেওয়ার জন্য বুথ জ্যাম করা দেখেছি। বছরের পর বছর কাকুর বয়েসী ছাত্রনেতাকে ছাত্র-ই থেকে যেতে দেখেছি। মাসের পর মাস ক্লাস না করে টেস্টে ফেল করানোর দোষে বর্ষীয়ান শিক্ষকের ধুতি টেনে খুলে দিয়ে অন্তর্বাস পরে রাস্তায় হাঁটতে বাধ্য করতে দেখেছি। এমন অনেক কিছুই দেখেছি যার ফলে ছাত্র রাজনীতি ঠিক আমার দেখা সেরা ও সত্য কিছু হয়ে উঠতে পারেনি। আমার সত্য অবশ্যই আমার নিজস্ব। আমার স্যালুট-ও তাই।
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:২৫257498
  • ঃ))
  • T | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:২২257497
  • এই ভিসিকে চিনে নিন
    ওএলএক্সে বেচে দিন।

    আজকের অন্যতম শ্লোগান ছিল। হা হা হা হা...
  • | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:১৯257495
  • গলায় তোমার যৈবনকালের একটা ছপি ঝুলায়ে গেলেই পারতা।
  • T | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:১৯257496
  • আমাদের এখানে করা যায় না। মেস ফি নিয়ে আন্দোলনের চেষ্টা হয়েছিল। ডিরেক্টর সোজা ডেকে বলেছে ছাত্রনেতাদের মতো কথা বলবে না। যারা আগে এই চেষ্টা করেছিল তাদের বার করে দিয়েছি তোমাদেরও বার করে দেবো। একেবারে সিংহ বিক্রম। মিটিং মিনিটসে অবধি আছে।

    তবে রিসেন্টলি ডিরেক্টর বদল হ'ল, ফের আন্দোলনের চেষ্টাও হ'ল, বলরাম ক্যান্টিনে এসে কাঁচুমাঁচু মুখে বললেন সবই তো বোঝ, আমি অনেক কিছুই বলতে চাই না, আমায় দিয়ে বলায়।
  • h | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:১৭257494
  • আওয়াজ দিছিশ দে, চাপ নেই, আজ গোটা মিছিলে সকলে বৌ কে দিদি বা ম্যাম আর আমাকে ভক্তি ভরে জেঠু বলে গেল এবং আরো দুঃখের কথা কয়েকটি ছেলে অকারণে সিগারেট লুকোলো, তার পর থেকেই আই ওয়াজ ফিলিং সফ্ট অ্যান্ড সেন্টিমেন্টাল ঃ-)
  • cm | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:১৫257493
  • "এখন দলের বাইরে রাজনীতি কে নানা পরিস্থিতিতে বেশি ডিফেন্সিবল মনে হচ্ছে"--কারণ দলগুলোকে নতুন করে অর্গানাইজ করতে হবে। তা মোটেই সহজ হবে না।
  • | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:১২257492
  • :-)))
  • Tim | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২০:১১257491
  • তোমার জীবনের সেরা সময়, তুমি বলবে কেন? সে তো তোমার জন্মশতবার্ষিকীতে জীবনীকার বলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত