এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪০257550
  • আর ভিসির সাথে সাথে সেই বাঁদর ছেলেগুলোকেও আশা করি ইউনি থেকে তাড়িয়ে দেবার দাবী উঠবে।
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৫257549
  • অরণ্য, ভুইলে যেও না কিছু স্টুডেন্ট মিলেই মেয়েটিকে নিগ্রহ করেছে বলে মূল অভিযোগ। ওটাই মেইন ইস্যু।
    এখন অব্শ্য ইস্যু হল চামড়া।
    দু সপ্তাহ বাদে পূজো এলে ইস্যু হবে শ্রীভূমির ভিড় সামলাতে পুলিশ ব্যর্থ।
  • anirban | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৩257547
  • এখনও অবধি কোন প্রোভোকেশনে পা না দিয়ে অসাধারণ ম্যাচিওরিটির পরিচয় দিয়েছে এই আন্দোলন। সোমবারের জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে।

    রেশমির মত আমারও তাই মনে হচ্ছে। সহ-উপাচার্যর নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে - সেটাও মাথায় রাখা দরকার।
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৩257548
  • অফ কোর্স, দ্য ফোকাস নাউ ইজ ভিসিস চামড়া
  • ranjan roy | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৮257546
  • সিংগল k ও T কে ক।
    কিন্তু এটাও খেয়াল রাখতে হবে-- ওদের বয়েসটা। আমরা আজ যাই বলি, এই বয়সে যা বিবেচনা দেখাই, তা কি ওদের বয়সে ছিল?
    তবু বলব-- দারুণ। আমার শালীর ছেলে যাদবপুরের, মিছিলে ছিল। দিল্লিতে বঙ্গভবনের সামনে প্রতিবাদে আমার বন্ধুর মেয়ে। ওদের থেকে রিপোর্ট পেলাম।
    আজ পুলিশের সামনেও সংযম দেখিয়েছে ছেলেরা। তাতে আন্দোলনের ওজন বেড়েছে। আগামী দিনেও ধরে রাখতে হবে। সোমবারের জন্যে আশংকায় রইলাম।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:২২257545
  • স্টুডেন্ট-রা কিভাবে মেয়েটিকে নিংড়ে নিল - বুঝলাম না। ঐ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি ছাত্ররা জোরাল ভাবেই করছে, প্রথম থেকেই করছে। ভিসি-ই বরং ঘটনাটিকে পাত্তা দেন নি - মেয়েটির বাবার বয়ান কাগজে পড়ে যা মনে হল।

    এখন এই তদন্তের দাবি-টা যে আছে, বেশ প্রমিনেন্টলিই আছে, সেটা যদি কেউ না দেখতে চান, কি আর করা যাবে। রাজ্যপালের কাছে পেশ করা ডিমান্ড-গুলোর মধ্যেও এটা একদম প্রথমেই ছিল
  • T | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৮257543
  • সেই, কেন যে বুদ্ধুরা এসব করতে যায়। করলেই যে ব্যাপারটা ইউজ করা হয়ে যাচ্ছে সেটা আর বোঝে না।
  • Reshmi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৮257544
  • সহ-উপাচার্য, রেজিস্ট্রার - এদের সরানোর দাবী কেন সেটা ঠিক বোধগম্য হল না। কোথায় যেন একটা পড়লাম ওঁরা সেদিন ঘটনাস্থলে থাকা সত্ত্বেও ছাত্রদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেননি, সেই কারণে ওঁদেরও পদত্যাগ চাওয়া হচ্ছে। যদিও আজকের মিছিলে বিভিন্নজনের কথা শুনে মনে হল না সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিটা ততটা জোরালো যতটা উপাচার্য-র।

    আমার মনে হল পুরো ব্যাপারটাকে একটা অরাজনৈতি রূপ দেবার জন্যও এটা করা হতে পারে, মানে একটা ব্যালান্স যাতে থাকে। রেজিস্ট্রারের কথা জানিনা, সহ-উপাচার্য তো ঘোষিত সিপিএম। আমরা যখন পড়েছি, কতদিন যে উনি ক্লাস নিয়ে উঠতে পারতেন না মিটিং মিছিলে ব্যাস্ত থাকার কারণে!
  • সিংগল k | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৬257542
  • ছাত্ররা আমাকেও ওই স্লোগান দিতে বলেছিল। কিন্তু আমি মুখের ওপর না করে দিয়েছি। বলেছি তোমাদের ভিসির চামড়া তোমরা গোটাও ভাই, গোটাতে হলে আমার বাড়িওলার চামড়া আমি গোটাব। আমার বাড়িওলা আবার সুজেট খ্যাত জিঞ্জার বারেরও মালিক কিনা !
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৯257541
  • তাইলেই বোঝো!
    ছাত্ররা ভিসির চামড়া গুটিয়ে দেবার দাবীতে মিছিল করছে।
    ওদিকে ভিসি ভালো ডারমেটোলজিস্ট-এর অ্যাপয়েন্টমেন্ট খুঁজছে।

    আর, সেই নিগৃহীত মেয়েটি - বিং ইউজ্‌ড বাই এভরিবডি - স্টুডেন্ট/ভিসি/পার্টি সবাই নিংড়ে নিল।
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৭257540
  • চামড়ার জায়গায় লেজ বললে ওনার বোধগম্য হত?
  • সিংগল ক | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৪257539
  • :) আজো ছাত্ররা স্লোগান দিয়েছে -

    এই ভিসির চামড়া
    গুটিয়ে দেব আমরা।
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:০২257538
  • বি,
    একটাই বলার, এই ভিসির প্রতি আমি সহানুভুতিশীল, এমন নয়। একদম ই নয়। ঘটনাটা ঘটলো কেন সেটা নিয়ে কেউ ভাবিত নয়, সেটাই অবাক কান্ড! এতবড় ইউনিতে মেয়েদের টয়লেট এত কম পরলো। এত ম্যাচিওর্ড আবেগপ্রবন ভালো বুদ্ধি ছেলেমেয়েদের মাঝেই একটা মেয়ে অসন্মানিত হয়ে গেলো, তখন কি আশেপাশে স্টুডেন্ট এত কম ছিলো? কেউ তার আগে বাধা দিলো না? তাই নিয়ে এত কিছু হয়ে গেলো, কতগুলো ছেলে প্রচন্ড শারিরীক আঘাত পেলো, সারা রাজ্য( স্যরি দেশ) হিলে গেলো। এত ম্যচিওর্ড বিচারের জন্য প্রান দিতে পারা ছেলেমেয়েদের জন্য এটা কেমন কেমন নয়?

    হ্যাঁ, মিছিলটা যদি এই হয়, পলিটিকাল রঙের উপর লোক বীতশ্রদ্ধ, আইনের প্রতি আস্থা রাখতে পারছে না, শুধু সেটাই তো প্রান খুলে সাপোর্ট করতে পারতাম। কিন্তু কোথায় একটা বড় গলদ লাগছে। কম বয়সের আবেগের আর না অপপ্রয়োগ হোক, আর না হাজার হাজার তাজা ছেলেমেয়ে শেষ হয়ে যাক। আর না ভালো ভালো টিচারদের প্রান দিতে হোক।
  • সিংগল k | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:০০257536
  • হোক্কলরব

    ভিডিওটি পাতে দেবার যুগ্যি নয়, কিন্তু অডিওটি মোটামুটি শোনা যায়।
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৪257535
  • ভিসি ইন্টারভিউতে বলেছে ছাত্ররা মেরে চামড়া গুটিয়ে দেবে বলছিল তাই তিনি পুলিশ ডেকেছিলেন।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৪257534
  • সহ-উপাচার্য, রেজিস্ট্রার - এদের সরানোর দাবী কেন? এরা তো পুলিশ ডাকতে চান নি - তাই না?
  • Pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৩257533
  • হোক কলরব অর্ণবের গান থেকে নেওয়া না?
  • সিংগল k | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪১257532
  • তবে রোবুদা তো হোক্কলরবের উত্সটা আগেই প্রকাশ করেছেন -

    name: robu mail: country:

    IP Address : 122.79.37.27 (*) Date:20 Sep 2014 -- 05:24 PM

    আমরা যারা যাদবপুরে গান ধরেছি উল্টো সুরে
    আমরা যারা রঙিন ধুলো অশ্বমেধের ঘোড়ার খুরে
    আমরা যারা অন্ধকারে জ্বালিয়ে রাখি স্লোগান-আলো
    সব স্বাভাবিক রাজ্যপাটে আমরা সবাই কেমনতর

    আমরা যারা স্রোতবিরূদ্ধ রাজ্য যখন পালটে যাওয়া
    জাত অভাগায় আগুন জ্বালি পাক খেয়ে যায় স্তব্ধ হাওয়া
    হোক কলরব জগত যখন পথের মোড়ে একঘেয়ে গান
    সব স্থীতিশীল রাজ্যপাটে আমরা সবাই উথালপাথাল

    আমরা যারা জাতবেয়াদব দেখছো যখন বক্রচোখে
    আমরা সবাই সেটাই হলাম মন্দ যাদের বলবে লোকে
    আমরা বলি উল্টো তোমার ঠিক-বেঠিকের মাপের কাঠি
    সব ঠিকেদার রাজ্যপাটে আমরা সবার দাঁতকপাটি

    আমরা তখন জাতবেহায়া পোশাক যখন ইচ্ছেমতন
    তোমরা তখন দর্জিসমন, দৃষ্টি হানে জবরদখল
    আমরা এখন ফোটাচ্ছি খই তোমরা যখন বাক্যহারা
    সব সেলামত রাজ্যপাটে আমরা ভীষণ লক্ষীছাড়া

    আমরা যারা বাপ তাড়ানো ‘জয় মা’ বলে ভাসিয়ে তরী
    সাগর পাড়ি দেবোই দেবো তোমরা তখন তড়িঘড়ি
    তুললে দেয়াল ভাঙলে দু’ঠ্যাং চোখ রাঙালে রক্তজবা
    সব শিকলের রাজ্যপাটে মন আমাদের মেললো পাখা

    আমরা এখন মেঘের মতন বিশ্বজুড়ে উল্টো সুরে
    নতুন আলোয় গা ভিজিয়ে খবর দেবো যাদবপুরের
    হোক কলরব জগত যখন এক একটা দিন খুব বেরঙিন
    নীলচে-সাদা রাজ্যপাটে রঙ এনেছি আমরা অচিন

    ----অনিন্দ্য সেনগুপ্ত।

    তার সঙ্গে যাবে এই ছবি -


    এবং স্লোগানের ভিডিও আসিতেছে।
  • Pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৭257531
  • হল্লাবোল তো যেকোনো মিছিলেরই স্লোগান।
  • সিংগল k | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৬257530
  • এহে!
    আমি অতি বাজে রিপোর্টার। নিজের গুগুল প্লাসে হোক্কলরবটা পোস্ট করলাম, অথচ এখেনে দিতেই ভুলে গেছি।
    দাঁড়ান ওটার ভিডিও দিচ্ছি। আমার সরু নেট, তুলতে সময় লাগবে। ততক্ষন হোক্কলরব...
  • blank | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:২৯257528
  • ভিসির নাকি বুকে ব্যথা
    মিথ্যে কথা মিথ্যে কথা
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:২৯257529
  • olx-এ মানে অনলাইন এক্সচেঞ্জে। হা হা
  • blank | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:২৭257527
  • এই ভিসি কে চিনে নিন
    olx এ বেচে দিন
  • | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:২৬257526
  • এদিকে টিভিতে শুনলাম হল্লাবোল করে চেঁচাচ্ছিল একদল।

    #হোক্কলরব কি ট্যুইটারের হ্যাশট্যাগ?
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:২৩257525
  • হ্যাঁ, রোজ রোজ এখানে সেখানে মিছিল হলে আবার পাবলিক সিমপ্যাথি/সাপোর্ট মিলিয়ে যেতে পারে...
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:২২257524
  • মোদি ইউএস আসছে সেপ্টেম্বর ২৯, ওবামা মিটিং বোধহয় অক্টোবর ১
  • ঈশান | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:২১257523
  • আর একই দিনে একই জায়গায় দুটো মিছিল না হওয়াই ভালো। যেচে বাওয়াল করে কী লাভ।
  • ঈশান | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:১৯257522
  • রাইট, এই হোক্কলরব টা সর্বত্র দেওয়া উচিত। দিয়ে দেব। পুরো "কল্লোল চলছে চলবে" যেন। :-)
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২১:১৭257521
  • ইশান, এই হোককলরবটা ওপরের 'এই আমাদের ...' সিরিজের র‌্যান্ডম ওয়ার্ডে অ্যাড করে দিতে পারো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত