এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩৪257580
  • সামনের এক হপ্তার মধ্যে কিছু না হলে অকুপাই ম্যাডক্স স্কোয়ার ঃ)
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩৩257579
  • অরণ্যদা, দমদি, একদমই তাই।
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩১257577
  • এই সেই ঃ)

  • | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩১257578
  • এটা অনেকটা সেই অম্বিকেশবাবুর ভ্যানিশ-কে প্রা?ণনাশের হুমকী ধরার মত।
    এদের বাংলা তো দেখি সত্যিই ভয়াবহ দুর্বল।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩০257575
  • পাই, ঐ চামড়া গুটিয়ে দেবার স্লোগান-টা যে পুরো রেটোরিকাল, তা একটা বাচ্চারও বোঝার কথা
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩০257576
  • বুঝলাম।

    নিন, ফেসবুক থেকে একটা পোস্ট দিলাম। :-)

    কলকাতা পুলিশের কমিশনার অ-সুরজিৎ ঘোষণা করেছেন যে, অক্টোবর মাসের ১ থেকে ৩ তারিখ কলকাতার যে কোনও প্যান্ডেলে যখন তখন পুলিশ ঢুকে আলো নিভিয়ে দুর্গা ঠাকুরকে "সংবেদনশীল ও ধৈর্য্য সহকারে" গ্রেপ্তার করতে পারে, কারণ উনি গোটা দশেক "মারাত্মক অস্ত্র" নিয়ে মর্ত্যে আসছেন- এমনই খবর আছে পুলিশের কাছে!
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৯257573
  • সিকি-কে বললাম
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৯257574
  • ঐ ভিসির চামড়া গুটিয়ে দেবার স্লোগান থেকে ভিসির প্রাণসংশয়ের ভয় পাওয়া নিয়ে শাশ্বতী ঘোষ সেদিন গুচ্ছ চেটে দিয়েছেন। বলেছেন, বাংলা আর ইমোশন কোনোটাই হয়তো উনি বোঝেন না।
    এই রকম স্লোগানিং ওঁদের সময়েও হত, তার পরেও হয়েছে, এগুলোকে আক্ষরিক অর্থে নিয়ে এভাবে প্রাণনাশের হুমকি হিসেবে নেওয়া ও তার জের ধরে পুলিশ ডাকা সত্যি হাস্যকর ইঃ ইঃ।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৮257572
  • বিভিন্ন ঘটনার অভিঘাত তো আলাদা হয়, ব্যক্তি মানুষের ওপর। নিজের বন্ধু বান্ধবের ওপর লাঠি চললে, তার ইমপ্যাক্ট অনেক বেশি হয়ত
  • সিকি | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৫257571
  • 'যারা টি এম সি পি কে সমর্থন করত বা সংগঠনে ছিল' - তারা এতদিন বেরিয়ে আসে নি কেন? যাদবপুরে কিছু ঘটার জন্য ওয়েট করছিল? বেরিয়ে আসার মতন তো যথেষ্ট কারণ এর আগেও তৈরি হয়েছিল।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৩257570
  • থানার তদন্তের আপডেট কি - কেউ জানে?
    কোর্টে দোষী প্রমাণিত হলে তো জেলে যেতে হতে পারে
  • Arpan | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২১257567
  • আর মেয়েটি তো থানায় এফাইআরও করেছেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের বাইরেও নিয়মমাফিক তদন্ত হওয়া উচিত।

    নিয়মমাফিক ও উচিত কথাটা বোল্ড ও আন্ডারলাইন্ড। সবই তো ছোট্ট ঘটনা।
  • | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২১257568
  • এদিকে বোলপুরে সেই সেই সালিশি সভার রায়ে গণধর্ষণ করেছিল, ৩ জন বোধহয়, তাদেরও ২০ বছর করে হাজতবাসের আদেশ হল। মেয়েটি ও পরিবার নাকি এখনও হুমকীর জেরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২১257569
  • 'যারা টি এম সি পি কে সমর্থন করত বা সংগঠনে ছিল - তাদের অনেকেই বেরিয়ে এসেছে, আন্দোলনে আছে' - এইটা যে কত বড় একটা ব্যাপার ..
  • anirban | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৮257566
  • যাদবপুরে হামলার ঘটনা হলেই এই মাস রেজিগনেশন হয়। সিনিয়ারদের কাছে শুনেছি ১৯৯২-তেও তাই হয়েছিল। আজ আমার এক আত্মীয়ার (যাদবপুরের ছাত্রী) কাছেও শুনলাম যারা টি এম সি পি কে সমর্থন করত বা সংগঠনে ছিল - তাদের অনেকেই বেরিয়ে এসেছে, আন্দোলনে আছে।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৭257565
  • দোষী ছাত্রদের শাস্তি-র দাবী আছে এবং থাকবে, আশা করি। তবে সেটা ইউনি থেকে তাড়িয়ে দেওয়া না হয়ে এক বা একাধিক সেমিস্টারের জন্য এক্সপেল করাও হতে পারে - জানি না।
    @কিকি
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১২257563
  • পাই, খুব ভাল খবর
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১২257564
  • এটা শুনে, এই মাস রেজিগনেশন-এর ব্যাপারটা, সত্যিই খুব ভাল লাগল।
    এক্জন ছাত্র, বা যে কোন মানুষের পক্ষে, যার নিজস্ব চিন্তাশক্তি আছে, পার্টির সব কাজ মেনে নেওয়া টাফ
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১১257562
  • হ্যাঁ, অরণ্যদা, কিছু টিএমসি আজকের মিছিলে গেছিল। পুলিশি হামলা নিয়ে ওদের মধ্যেও কিছুজন বেশ ক্ষুব্ধ।
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৯257561
  • কোলকাতায় মোটামুটি একটা ভূকম্প হয়ে গেল আজ।
  • anirban | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৮257560
  • এটা অরন্যদা-র প্রশ্নের উত্তরে ব্ল্লাম।
  • anirban | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৭257559
  • ২০০৫-এ এস এফ আই বলেছিল পুলিশ লাঠি চালিয়ে ঠিক করেছে। তারপর মাস রেজিগনেশন পড়ে এস এফ আই-তে। এস এফ আই ভেঙ্গে প্রচুর ছাত্র-ছাত্রী বেরিয়ে এসে ফোরাম ফর আর্টস স্টুডেন্ট্স তৈরী করে।
  • anirban | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৫257558
  • যাদবপুরের ছাত্র আন্দোলনের চরিত্র কখনোই মিছিলের ওপর পালটা মিছিল নিয়ে হামলা করার নয়। যদিও এই আন্দোলন এখন শুধুমাত্র যাদবপুরের নয়, তবুও আমি অনুরোধ করব, ২২ তারিখ একই সময়ে একই জায়গায় পালটা মিছিল করে খামখা খণ্ডযুদ্ধের পরিস্থিতি না বানাতে। যে কোনও হিংসাত্মক ঘটনা এই আন্দোলনকে দুর্বল করবে এবং দিদিরভাইদের অযথা ফুটেজ এনে দেবে।'
    সোমনাথ, একদম ঠিক বলেছিস। এইটা যাষ্ট প্রোভোক করে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা - আন্দোলনকে ভাঙ্গার জন্যে।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৪257557
  • এই মিছিলগুলোতে কি পার্টি লাইন অগ্রাহ্য করে কোন দলের সমর্থকরা যায় ?
    টিমসিপি-র কিছু ছাত্র কি আজকের মিছিলে ছিল?
    ২০০৫-এ যাদবপুরে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে প্রতিবাদে কি এসএফ আই-এর কিছু ছাত্রও সামিল হয়েছিল?
  • | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৮257556
  • বাঃ এই গানটা বেশ ভাল্লাগলো। আগে শুনিনিতো।
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫২257555
  • ঃ)))
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫১257553
  • হোক কলরব। এটার কথা বলছিলাম।
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫১257554
  • ২২ তারিখের মিছিল নিয়ে তাতিন এটা লিখেছিল। সহমত।

    'প্রসঙ্গ, ২২ তারিখে দিদির ভাই দের মিছিল---
    আন্দোলনের বাইরে থেকে শুধু সংগঠন দিয়ে মিছিল অর্গানাইজ করে লোক হাসানো ছাড়া কিছুই হয় না। শংকু পাণ্ডার দলবলকে সেটা করতে দেওয়া হোক।
    সিপিএমের তরফ থেকে একটা প্রচার চালানো হচ্ছে ২২ তারিখ পালটা মিছিল করার।
    যাদবপুরের ছাত্র আন্দোলনের চরিত্র কখনোই মিছিলের ওপর পালটা মিছিল নিয়ে হামলা করার নয়। যদিও এই আন্দোলন এখন শুধুমাত্র যাদবপুরের নয়, তবুও আমি অনুরোধ করব, ২২ তারিখ একই সময়ে একই জায়গায় পালটা মিছিল করে খামখা খণ্ডযুদ্ধের পরিস্থিতি না বানাতে। যে কোনও হিংসাত্মক ঘটনা এই আন্দোলনকে দুর্বল করবে এবং দিদিরভাইদের অযথা ফুটেজ এনে দেবে।'
  • dd | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৬257551
  • সিবিআই সোমবার মদনাকে গেরেপতার করবে। ব্যাস ভিসি ফিসি তখোন হাওয়া।
    আবার সারাদিন নানান গুলতানি। বুদবার নাগাদ থিতিয়ে আসবে।

    বেষ্পোতিবার রাজ্যপাল ভিসিকে স্যাক করবেন।তিন দিন বেদোম হুজ্জুত।

    ব্যাস। ইনাফ। ইনাফ। এর পরেই পুজো। সেই ঘাস কাশ প্লাটিপাস। দশদিন খবরের কাগোজ বন্ধো, টিভি বন্ধো। নো নিউস।

    অক্টোবরের মাখামাখি আবার সব শুরু হবে।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৬257552
  • মেয়েটির ওপর কিছু ছাত্রের অত্যাচার, আর অনেক ছাত্রের ওপর পুলিশের অত্যাচার - এই দুটো ই আমার কাছে মেইন ইস্যু বলে মনে হয়। এই মূহুর্তে।
    পুলিশের অত্যাচারের জন্য ভিসি-র দায় অনেক, তাই তার পদ্ত্যাগের দাবী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত