এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৯257701
  • ও বলা হয়নি, মারুতি হোক কি লুমটেক্স জুট মিলে কর্মীদের সমস্যা, তাই নিয়েও এরা মিটিং মিছিল বিক্ষোভ করতে দেখেছি। হয়তো বিচ্ছিন্নভাবে, হয়তো দানা বাঁধেনি। কিন্তু করেছে।
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৫257699
  • ওঃ, এই এতক্ষণে খবর ৩৬৫ দিনের ইমেজটা এল ঃ)



    এটার খবরগুলোকে ধরে ধরে স্পুফ নামাতে হয়।

    ওদিকে মামু একটা নামিয়ে দিয়েছে ঃ)
  • শ্রী সদা | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫২257698
  • - এর সঙ্গে মোটামুটি সহমত। আন্দোলনকারীদের দাবীদাওয়া সম্পর্কে সম্পূর্ণ একমত হয়েও আমি এর মধ্যে বৃহত্তর কোনো পরিবর্তনের বীজ দেখতে পাইনি। #hokkalorob হ্যাশট্যাগে ফেসবুক ভরিয়ে দেওয়ার হুজুগে সাড়া দিতে পারিনি।
    আমার বরং এটাও মনে হচ্ছে যে আমাদের মত মোটামুটি প্রফেশনাল লাইফে এস্টাব্লিশড লোকজনের এই বাচ্ছা ছেলেমেয়েদের আন্দোলনেচ্ছাকে প্যাম্পার করার ফলে ভবিষ্যতে তাদের জীবনেই বড় রকমের সমস্যা দেখা দিতে পারে। এরা যখন পাশ করে বহুজাতিক সংস্থায় চাকরী করতে ঢুকবে, তখন আরো বড় ধাক্কা খাবে, কলেজের যে পরিবেশকে এতদিন অগণতান্ত্রিক ইত্যাদি বলে খিস্তি দিয়েছে সেই পরিবেশই মনে হবে হাজারগুণে ভালো ছিল। ভিসি-পার্টি-পুলিশের কুকর্মকে কোনোভাবেই জাস্টিফাই না করেও আমি বলতে বাধ্য যে এই ধরণের আন্দোলন আন্দোলন খেলায় সিস্টেমের একটা লোমও বাঁকা হচ্ছে না। তবে এর উত্তরে যদি বলেন যে আন্দোলন না করে কি ছিঁড়ছো, তাহলেও কিছু বলার নেই ঃ) সিনিক হয়ে যাচ্ছি বোধয়।
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৭257697
  • এটা কি শুধু উপাচার্য বদলের আন্দোলন হয়েই থাকবে ? মনে হয়্না।

    যাইহোক, - এর অবগতির জন্য জানাই, ঐ সব আন্দোলনে ত্রিশোর্ধ্ব লোকজনও ছিলেন ঃ)
  • Ekak | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৯257696
  • কাঁঠাল গাছে না থাকলে পরের লোকগুলো কাঁঠাল পারতে চাইবে কেন ? কাঁঠাল সব পেরে খেয়ে ফেলে আর কাঁঠাল কাঠের ফার্নিচার বানিয়ে ফেললে পরের মানুষ গুলো খাবে কী :(((
  • T | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩০257695
  • Pray dusho lok hoyeche...janata ekhono asche
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৮257694
  • কী আর হবে... এই উপাচার্য যাবে, আর একজন আসবে... আবার এক/দু বছর বাদে রাত দুটো অবধি ঘেরাও হবে, আবার পুলিশ আসবে... আবার উপাচার্য বদলাবে...
    এই যেমন, নন্দীগ্রামের পর ১ লাখ লোক হাঁটল, সরকার বদলালো... কাঁঠাল গাছেই রইল..
  • sosen | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৩257693
  • একটা একটা লোক আলাদা আলাদা করে কি করবে সেটা আর প্রশ্ন থাকেনা যখন জনমতের একটা বৃহত্তর অংশ যদি সবসময়েই ব্যালান্সড, আংশিক হলেও নি:স্বার্থ এবং সাময়িক হলেও সাহসী আন্দোলনের ক্ষমতা রাখে। সেই অংশটার আইডেনটিটি আজ সৌম্য স্টিফান মৌমিতা থেকে কাল রতি, শহিদুল এবং এমা হয়ে যাবে, এবং হওয়াটাই শ্রেয়:।
    এর পর বলতে হয় ছাত্রজীবন শেষে এরা কে কি করবে সে নিয়ে আমার উদ্বেগ নাই--মমতার ছাত্রজীবনের রাজনীতিও গুন্ডামি ছিল, এখনো তাই আছে।
  • Ekak | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৯257692
  • আন্দোলন -আন্দোলনের বীজ এগুলো এভাবে স্ট্রেট লাইন টেনে টেনে বর্তমান ভবিষ্যতে জোড়া যায়না। রাজনীতি তে লক্ষ্য : উপলক্ষ্যের বাইরে একটা অলক্ষ্য থাকে সেটার সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে হয়। নইলে তো সিসিটিভি বিরোধিতার দরকার্ছিলোনা বা এক্ষেত্রে পুলিশ এন্কয়ারী প্রথম ও শেষ কথা বলে দিত। তাই না ? তাহলে ওই অলক্ষ্য টি থাকত না। রাজনীতির প্রানভোমরা মরে গিয়ে রাজত্ব করত এলগরিদম। এসবই অলক্ষ্য কে বাঁচিয়ে রাখার লড়াই। এর দাম আছে।
  • cm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৩257691
  • আমি কোন বৃহত্তর আন্দোলনের বীজ দেখছিনা। শাহবাগের সময় ও তাই মনে হয়েছিল। এই আন্দোলন থেকে একটাই বার্তা দেওয়ার চাইলে জনতা এ রকম সিঙ্গুলার ইভেন্টে এক হয়ে প্রতিরোধ করতে পারে। ইন ফ্যাক্ট জনতা বলা ভুল ছাত্ররা তাদের একজনের প্রতি অন্যায়ের প্রতিবাদ করতে পারে।

    কিন্তু যে অন্যায়ের আমি নিজেই অংশীদার তার প্রতিবাদ কে করে? কজন এটুকু বলার সাহস দেখায় যে আমার জীবনযাত্রা আমার দেশের এক বৃহত্তর অংশের জীবনযাত্রার সাথে বেমানান, এর বদল চাই।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩২257690
  • হয়ে গেল! এবারে সোসেনের অ্যাকাউন্টে চাট্টি খেউড় জমা পড়বে।
  • ন্যাড়া | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩১257689
  • এইটা ফাইনালি শ্রীমৎ - একটি খাঁটি কথা বলেছেন। যদি অনেক মনীষীই এ কথা বিভিন্ন ফর্মে বলে গেছেন - বেসিকালি every man over thirty is a scoundrel, আজকের প্রেক্ষিতে woman-ও। ছোট স্কাউন্ড্রেল আমাদের মতন জীবেরা, যারা তথাকথিত সাফল্য পাইনি। মেজ সাফল্যে মমতা, বিমান বোস হয়ে যেতে হবে।
  • cm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৬257687
  • তৃতীয় সমাধান খাসা হয়েছে। গান্ধি সুইটসের ঘিয়ে ভাজা জিলিপি দেওয়া উচিত।
  • - | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৬257688
  • কিন্তু ছাত্রজীবন শেষে জব্টব পেয়ে এরাই তো জেন্ডার ইনইকোয়ালিটি আর প্রশাসনিক গুন্ডামি করবে, তাইনা? এখন যারা বিভিন্ন ক্ষমতায় আছেন (সরকার না), এই আপিস-টাপিসে কাজ করা লোকজন তাঁরাও তো অল্প বয়েসে এইরকম আন্দোলন-টোন করেছিলেন। তারপর ... বয়েস হলে যা হয় আর কি!
  • sosen | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১০:১৩257686
  • আর পাই-এর সাথে এটা নিয়েও একমত, যে বিস্তৃত আন্দোলনের, মেধাসম্পন্ন, সুযুক্তিসম্পন্ন আন্দোলনের জমি তৈরী হচ্ছে, আর সেটা বেশ কিছুদিন ধরেই হচ্ছে। জেন্ডার ইকোয়ালিটি, প্রশাসনিক গুন্ডামি, সব কিছুর বিরুদ্ধে যে স্বর শোনা যাচ্ছে সেটা অল্প-বয়সের স্বর, এবং সেটাই স্বস্তির---আমি অন্তত একটা বিস্ফোরণের আশায় আছি!
  • sosen | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১০:১০257685
  • দ্বিমত পোষণ করতে বাধ্য।
    এস্টাবলিশমেন্ট-এর প্রতি ছাত্রদের সহজাত বিতৃষ্ণা, ঘেরাও-সংস্কৃতি ইত্যাদি মেনে নিয়েও প্রশ্নটা কিন্তু কারণ আর মোটিভেশন-এ এসে দাঁড়ায়। পরীক্ষায় টুকতে দেওয়ার জন্য আন্দোলন আর সহপাঠিনীর প্রতি আক্রমনের সুরাহা করার জন্য আন্দোলন দুটো এক হতে পারে না। যাদবপুরের ছাপ মারা একটা পি এইচ ডি সার্টিফিকেট থাকলেও নিজেকে যোদুপুরীয় বলে আমি মনে করিনা, যদুপুরের হস্টেলি সংস্কৃতির সঙ্গে একাত্ম-ও বোধ করিনা। কিন্তু যতবার ওই ভিডিও গুলো দেখছি, শিউরে শিউরে উঠছি। কিছু দিয়েই পুলিশের এই আক্রমণকে জাস্টিফাই করা যায় না। যদুপুর মধুপুর যেখানেই হোক। ভিসি পুলিশ প্রটেকশন চাইতেই পারেন, কিন্তু পুলিশের হাত ঠিক কতটা এগোবে সেটা পুলিশী আচরণবিধিতে থাকার কথা। আর প্লেন ড্রেসে পুলিশ আসবেই বা কেন? আমি তো এই ভিডিওগুলোতে পুলিশগুলোর মুখ দেখতে পাচ্ছি। যাদবপুরের ছেলেমেয়েরা এদের মুখ আলাদা করে বড় বড় করে ছবি করে মিডিয়ায় ছড়াচ্ছে না কেন? এই লোকগুলোকে মারতে বললেই এরা মারবে? রোবট নাকি?

    আর মূল ব্যাপারটা আর যাদবপুরে আটকে নেই। ধর্ণা ফুস হয়ে গেলে ঠিক কি প্রমাণিত হত, যদিও হবে না-জানতে ইচ্ছে রইলো।
  • aka | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১০:০৫257683
  • কেউ বলে না আজকের মিছিলে স্বস্তিকাও ছিল। ;)
  • | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫০257682
  • যথারীতি রাজাবাজার সায়েন্স কলেজে পন্ডার ষন্ডামি নিয়ে কোনও বাণী নাই।
  • a | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৯257681
  • "একটা নতুন যুগের সুচনা হতে পারে, নতুন করে অগ্নিযুগ। " - বিগত দশ দিনের সেরা জোক!!! অনেক তো অগ্নিগর্ভ লিডার দেখলাম, আজ থেকে ৫ বছরের ভিতর লেজ গুটিয়ে গলায় পাট্টা নিয়ে দোকানে দোকানে ঘুরবে আরো দুটি বেশী পয়সার জন্যে!!!

    সরি, এই আন্দোলনের দাম এক পয়্সাও নয়, নট ইভেন ক্লোজ টু নির্ভয়া। এশুধু ভিসি তথা এস্টাব্লিশমেন্টের প্রতি ছাত্রদের সহজাত বিরোধিতা। দুঃখজনক ভাবে আন্দোলনের এই ধারা প্রায় বছর ৩০-৪০ পুরানো আর বহু ব্যভারে ক্লিশে। যদি পুলিশ এত হেভিলি না ছড়াতো তাহলে এই আন্দোলন তথা ধর্ণা ফুস হয়ে যেত ২-৩ দিনে। ভিসিটা টোটাল কেলানে, একে ধরে কানের গোড়ায় টাং টাঙ করে মারা উচিত, এর প্রশাসনিক দক্ষতা জেইউ চালানোর জন্যে অপ্রতুল। কিন্তু এই আন্দোলন নতুন যুগের সূচনা করবে? পাগল না পেট খারাপ!!
  • X | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৬257680
  • অক্ষমতার প্রদর্শনের জন্য গণ-আন্দোলন একটা নতুন জিনিস হবে বটেক। এখনও এই নতুন আইডিয়া নিয়ে কেউ চিন্তাভাবনা করেননি বোধ হয়। নির্ভয়া-কাণ্ডের পর টিপিক্যাল মধ্যবিত্তের ভালো মেধার ছেলেমেয়েরা মিলে দিল্লিতে রাস্তা দিনের পর দিন বন্ধ করে কী দেখিয়েছিল সেটাই ভাবছি।
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৩257679
  • এদিকে সারদা (এই সময় থেকে)ঃ

    "রবীন দেবের পর সারদা কেলেঙ্কারিতে আরও দুই সিপিএম নেতা এ বার সিবিআইয়ের নজরে৷ এঁদের মধ্যে এক জন সিপিএম রাজ্য কমিটির এবং অন্য জন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য৷ শনিবার এক সিবিআই কর্তা জানান, প্রাথমিক ভাবে বিভিন্ন দলের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের জেরা করার জন্য যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে ওই দুই নেতার নাম রয়েছে৷ এঁদের মধ্যে এক জন সুদীন্ত সেনের মিডিয়া ব্যবসার শুরুতে তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন এবং অন্য জন দক্ষিণ চব্বিশ পরগনায় সারদার ব্যবসা -বৃদ্ধিতে সাহায্য করেছিলেন বলেই অভিযোগ৷ সিবিআই সূত্রের খবর, অন্য অভিযুক্তদের জেরার সময়েও এই দুই নেতার নাম উঠে এসেছে৷ কাজেই তদন্তের প্রয়োজনে তাঁদের ডাকা হতেই পারে৷ তবে দু’জনকে কবে ডাকা হবে, সে নিয়ে তদন্তকারী সংস্থা সূত্রে স্পষ্ট করে কিছু জানানো হয়নি৷"
  • i | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪২257678
  • অক্ষদা,
    তাই যেন হয়।
  • . | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩০257677
  • ঈশান কে ধন্যবাদ সত্যি কথাটা বলার জন্য। ভিসির চামড়া গোটানো কেন রেটরিকাল? নিজেরা নিজেদের পিঠচুলকালেই হবে? কিছুদিন আগেই এই লোকগুলিই অন্য ভিসিকে ৫১ ঘন্টা আট্কে রেখে ছিল।
    ১) যাদবপুরে নিজেদের গায়ে হাত পড়লে সংঘবদ্ধ গুন্ডামি (যাদব্পুর লবি আর নকশাল সংগঠ্ন) করে রাস্তা বন্ধ করে আত্মশ্লাঘা পাওয়া যায়, কিন্তু এর সংগে বামেদের বা অধুনা মুলোদের লোক্জড়ো করার সঙ্গে কোন তফাৎ দেখ্ত পাই না।
    ২) বিশ্বভারতীর জন্য বা ১০ দোষীকে চিন্হিত করার জন্য গলা খুব কম শোনা গেল, ভিসিকে গালি দেওয়া অনেক বেশী শোনা গেল।
    ৩) এই আন্দোলন টিপিক্যাল মধ্যবিত্তের "ভাল মেধার" ছেলে মেয়েদের আন্দোলন যেখানে মূল ব্যাপার সেই ক্ষমতার প্রদর্শন দেখ আমাদের গায়ে হাত দিলে আমরাও রাস্তা অচ্ল করে দিতে পারি।
    এরাই আবার ট্যাক্সি বা বাস ধর্মঘ্ট হলে বা নিজেদের লোক অসুস্থ হলে ডাক্তার ধর্মঘ্টকে গুন্ডামি বলে।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২০257676
  • খ্যা খ্যা

  • | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০১257675
  • ঈশানকে,

    ১। যদ্দুর মনে পড়ছে পাই এই 'ধ-চু-দি-হ' লোকদের নামে ফেবুতে রিপোর্ট করার কথা বলেছিল আর ব্যক্তির ছবি নিয়ে পোস্টার বানিয়েছে বলে আমি লিগ্যালি কমব্যাট করার কথা বলেছিলাম।
    দুটো এক নয়।

    ২। চামড়া গুটি নেব বলে কেউ আজ পর্যন্ত সত্যি সত্যি চামড়া ছাড়িয়ে ভাঁজ করে গুটিয়ে নিয়েছে বলে শুনি নি। কিন্তু ধ-চু-দি-হ যারা বলে তারা দিব্বি সুযোগ সুবিধেমত মেয়েশরীর পেলেই খাবলাবার চেষ্টা করে। মুখে বলা নয় কিন্তু। কাজেই এই শারীরিক অ্যাগ্রেসান যে প্রতিরোধযোগ্য এবং তার বা তাদের ওপরেও কিছু শারীরিক অ্যাগ্রেসান টেনে আনতে পারে --- এই মেসেজটা এবারে পৌঁছন দরকার বলে আমার মত।
  • a x | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৮257674
  • ইন্দ্রাণীকে - নিজের সাথে লড়াই, অপোষ, নিজের ভন্ডামি চেনা এগুলোর সাথে ক্ষমতার বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াইকে ঠিক এই ভাবে আলাদা করা যায়না। বরঞ্চ এই এক একটা সময়, এই নন্দীগ্রাম, যাদবপুর, এই বহু মানুষের এক সাথে হাঁটা এগুলো অনেক মানুষ, যারা হয় সরে এসেছিলেন অনেকদিন, কিম্বা কোনোদিনও সেইভাবে থাকেনই নি, তাদের মধ্যে একটা স্ফুলিঙ্গর মত কাজ করে। অনেক কিছু মোকাবিলা করার সাহসও এর থেকেই আসে, ভরসা আসে - এই সাহস, ভরসা এগুলো নিজের সাথে লড়াইকেও ফিড করে বলে মনে করি। লড়াইটা ব্যক্তিগত, নিজের ঘরে, নিজের মুখোমুখি, কিন্তু সে লড়াইএর উপাদানের আয়োজনও এইসব কিছু থেকেই আসে বলে বোধ করি।
  • a x | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২৩257673
  • অনেকগুলো চেনামুখ দেখলাম মিছিলের ছবিতে। এক বন্ধু জানালো বেশ কিছু সত্তরোর্দ্ধ বাবা-মা'রা ছেলেমেয়েদের না জানিয়েই মিছিলে চলে গেছিলেন। কৌশিক সেনকেও দেখলাম ছিলেন।
  • jhiki | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৮:১৮257672
  • ফোন টু কম্পু বা উল্টোটা তো পাতি ইউএসবি কানেকশন দিয়ে করা যায়।
  • kiki | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৮:১২257671
  • অভ্যু, তিমি,
    থেঙ্কু।হুঁ, এটা ভাবিনি।

    প্পন,
    !@%$@$^&
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত