এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২১:২৯257790
  • ধুস, ওটা মনে হয় বানানো। দশ মিনিট সময় দিলে যে কেউ বানাতে পারে।
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২১:১৮257788
  • দেশে বিদেশেও তাই ছিল। আমানুল্লা বিরোধী।
  • I | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৯257787
  • আই মিন, ফেসবুকে যা বলেছে।
  • I | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৭257786
  • এবং হনু যা বলেছে, সেটা খুব পার্টিনেন্ট। নিচুতলার মানুষের মধ্যে এই ব্যাপারটা অনেক বেশী। কাটিং অ্যাক্রস কান্ট্রিস। রিডিং লোলিটা-তেও দেখছিলাম, গরীবদের মধ্যে খোমেইনির প্রভাব বেশী, গরীব মহল্লা থেকেই হেজবোল্লা গুণ্ডারা আসে, তারাই বেশী সরব বেশরম মেয়েদের নিয়ে।
  • h | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২১:০১257785
  • স্চ এর কথাকে সমর্থন জানাই। তবে কনজারভেটিজম নিজেই একটা পলিটিক্স। কল্পনা করা যায় না, কি সাংঘাতিক সংরক্ষনশীল, নারীবিরোধী মানুষ জন সমাজে রয়েছে।
  • sch | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩৬257784
  • কয়েকদিন কিছু লিখিনি - ইচ্ছে করে নি - কিন্তু কিছু প্রশ্ন মনের মধ্যে এমন জ্বালাচ্ছে যে না লিখে পারলাম না

    কোনো সহৃদয় ব্যক্তি যদি উত্তর দেন

    ১) এই প্রবীর বিশ্বাস অ্যান্ড কোম্পানী যাদের ভীষণ আপত্তি হট প্যান্ট নিয়ে তারা একটা কথা ভুলে যাচ্ছেন কি করে যে লকেট, মিমি, জুন,পাওলি ইত্যাদি'রা পব'র মুখ্যমন্ত্রীর সাথে মঞ্চ শেয়ার করেন এবং অন্য সময় টপ্যান্টও পরেন - এমনকি আরও সামান্য কিছু পরেও জনসমক্ষে আসেন - মানে স্ক্রীনে আসেন। এর থেকে তো আমার ধারণা ছিল হটপ্যান্ট এবং স্বল্প পোষাক মুখ্যমন্ত্রী অনুমোদিত। তাহলে সরকারী অনুমোদনের বিরোধিতা কেন

    নাকি স্ক্রীনে ওগুলো পড়লে Siল্প আর বাস্তব জগতে পরলে "Sikhyar" অভাব ( বানান প্র কোম্পনীর, অপরিবর্তিত)

    ২) ধরা যাক আমার বা আমার কোনো বন্ধুর গায়ে কেউ হাত দিল - আমার বিচার অনুযায়ী অন্যায়ভাবে সে এটা করল। এবার আমি তাকে "ইসে মেরে দেব, চামড়া গুটিয়ে নেব" ইত্যাদি বললে সেটার একটা কার্যকারণ সম্পর্ক থাকে মনে হয়।

    কিন্তু রাস্তায় একজন ভদ্রমহিলার পোষাক দেখে যদি কেউ বলে - "কি পাছা মাইরি দেখলেই টিপতে ইচ্ছে করে"
    - তাহলে সেটা মনে হয় ইভ টিজিংএর পর্য্যায়ে পড়ে - এবং আইনতঃ শাস্তিযোগ্য অপরাধ - ( কি জানি আছে একটা Section 509 of Indian Penal Code holds anybody guilty of insulting the modesty of a woman if he passes an offensive remark to a female
    (ডীঃ এটা দেহের যে কোনো অংশ হতে পারে আপনারা আবার কেন পাছা বললাম নিয়ে আমার সাইকো সেক্সুয়াল আনালিসিসে বসে যাবেন না"

    এই দুটো মন্তব্য - দুটোই abusive - নিঃসন্দেহে - কিন্তু এক না। "গুটিয়ে দেব চামড়া" abusive প্রমাণ করা কিন্তু সহজ না IPC 294 এর জন্যে।

    VC কে ছেলেরা ঘেরাওয়ের সময় যদি খিস্তি মেরে থাকে উনি তো সি সি টিভি ফুটেজ দিয়ে IPC 294 এ পুলিশে FIR করলেই পারতেন। তিন মাস জেল হত। করলেন না কেন
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩২257783
  • রামধনু তো ভালোই হয়েছে দেখছি। এখনো অব্দি যা দেখলাম। এখানে কে যেন রেকো করেছিল না ?
  • h | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৫৮257781
  • আমার যা ডিউটি পড়ছে, তাতে লেনিনের জীবনী না পড়ে লেনিনের ড্রাইভার এর জীবনী টা পড়া থাকলে উপকার হত।
  • T | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০৯257779
  • ভিডিও র লিংক খুলছে না।
  • /\ | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০১257777
  • পাই কে জানাই সেক্টর ফাইভে কোনো মিছিল হয় নি। সাতটার পরেও না। মিছিলের দিন আসছে সোমবার, কালকে শিফট করা হয়েছে। অবশ্য সেই পরিবর্তনের কোনো নোটিশ গুরুতে না দেখে অবাকই ই হয়েছি।
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৫257776
  • আমার মায়ের শিক্ষক ছিলেন তিনি, মা যখন ক্লাস এইটে পড়ত, তখন থেকে। গুচর এক নীপাও। দুর্গাপুর থেকে ট্রেনে কোলকাতায় এসে মিছিলে হেঁটে আবার দুর্গাপুর ফিরে গেলেন।
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০৮257775
  • আর দূরের কথা থাক। পোটেনশিয়াল আছে কিন্তু কদ্দুর যেতে পারবে তা অনেক কিছুর উপরে নির্ভরশীল। আপাততঃ ক্ষমতা আর মমতাকে কিছুটা দাবড়ে রাখতে পারা গেলেও কম কিছু না। তাতেও ভাল বই খারাপ কিছু দেখছিনা।
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫১257774
  • সেদিন সেই আরজে সায়নের সেই যাদবপুর থানা আর নবান্নয় ফোন করে ডিস্টার্ব করার লিং দিয়েছিলাম।

    তার পরের পর্ব।
    https://soundcloud.com/rj-sayan/happy-to-disturb-vc-jadavpur-university
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪৬257773
  • বাঃ।
  • T | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২৩257772
  • আজকে লুরুর টাউন হলের সামনে,


    প্রায় শ তিনেক ম'ত জনতা এসেছিলো। আজকেও কল্লোলদার সাথে দেখা হ'ল। প্রতিবাদ সভার শেষে ঠিক হ'ল সোমবারে পরিস্থিতি কি হয় সেটার ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৪257770
  • তবে হ্যাঁ, এখানে কেজরিদের মত কোন অল্টারনেটিভ থাকলে খুব ভাল হত, অন্ততঃ এই পরিস্থিতিতে। আর ওদেরও কিন্তু এতে সলিডারিটি দেখানো উচিত।

    দেখি, হিমাচল নিয়ে কিছু বলে কিনা।
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৪257771
  • তবে হ্যাঁ, এখানে কেজরিদের মত কোন অল্টারনেটিভ থাকলে খুব ভাল হত, অন্ততঃ এই পরিস্থিতিতে। আর ওদেরও কিন্তু এতে সলিডারিটি দেখানো উচিত।

    দেখি, হিমাচল নিয়ে কিছু বলে কিনা।
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১০257769
  • সে নাহয় দেরিতে পড়তে বসেছেন বলে সিলেবাসে কী আছে না আছে জেনে একটু নাকে কান্না কেঁদেছে। কাল কান্নাটা রাগ হবে। দেরিতে হলেও হবে। এখানেও ভাল বই খারাপ দেখিনা।
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৭257767
  • আর 'কাকু কাকিমা' দের প্রতিক্রিয়াও কিন্তু দেখার মতই। কালকের মিছিলে ইন ফ্যাক্ট তাঁরাও ছিলেন।
    কাল দুপুরে বাড়িতে যখন কথা হল, বললো এসবে না থাকাই ভাল, মাওবাদীদের ব্যাপার স্যাপার। জড়াই না যেন।
    রাত্রে ফোন এল। বললো, মিছিলে কেন গেলাম না। গায়ে কাঁটা দিচ্ছে। আমার পঁচাত্তর বছরের বাবা বললো। একের পর এক স্লোগানগুলো আমাকে শুনিয়ে গেল।

    এ আন্দোলন অত সহজে থিতোবেনা বলেই আমার ধারণা।
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৭257768
  • কিন্তু কি হয়। কি হয়ে এসেছে, সেটাও তো দেখতে হবে।

    এক মিছিলের ঘাড়ে পা রেখে সিপিএমকে সরিয়ে তিনোমুল, কয়েক বছর পরে অন্য মিছিলের ফসল তুলে তিনোমুলকে সরিয়ে সিপিএম। এই চলবে চক্রাকারে। এই চলে আসছে।

    বৃষ্টি ভিজে হাঁপাতে হাঁপাতে
    গিয়ে দই তুলে দাও নেপোর হাতে।

    মিছিলে করা এক জিনিস, আর অল্টারনেটিভ পিপ্‌ল পাওয়ার বানানো অন্য জিনিস। অবশ্য কেজরিরা একটা ট্রাই করেছে।
  • শ্রী সদা | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৬257765
  • সিস্টেমের বিরুদ্ধে তো বটেই। কিন্তু বালখিল্য রাগ। আমারো ছিল, পেরিয়ে এসেছি ঐ সময়টা।
    মোদ্দা কথা হল, যাঁরা সিস্টেমকে গুঁতোবেন বা ক্ষমতাকে কাতুকুতু দেবেন, তাঁদের এটা মেনে নিয়েই মাঠে নামতে হবে যে সিস্টেমের হাতে তাদের থেকে অনেক বেশী ক্ষমতা। এখানে কোনটা ফেয়ার বা আনফেয়ার এসব প্রশ্ন আসেইনা। সেইসব মেনে নিয়ে যাঁরা লড়ছেন, তাঁদের স্যালুট। যাঁরা এসব তো সিলেবাসে ছিল না ... বলে নাকে কান্না কাঁদছেন তাঁদের উদ্দেশ্যে রফলা সহ প্রতুলবাবুর সেই গান -
  • একক | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৬257766
  • আর কিছু না হোক শঙ্কুর বান্দ্রামী যে খানিকটা আটকানো যাবে এটুকু আশা করাই যায়। মাল্টা যাচ্ছেতাই বেড়েছে ! এবার কেও বলতে পারে তাতে মাও বাঁদর দের বার্বৃধ্ধি হবে | সেটা হবে আপাতত | একটা মোটা বাঁদরের চে একাধিক প্রতিস্পর্ধী বাঁদর ভালো।
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৯257764
  • এটা রাতুলের লেখা। সংখ্যা নিয়ে কূটকচালির জন্য না, বক্তব্যের জন্য দিলাম। আর হ্যাঁ, এই লাইনটাও বোল্ড, আণ্ডারলাইন করে দিলাম। 'লড়ছে নতুন করে ঘটনার ২৮ তারিখের যৌন হেনস্থার পুন:তদন্তের দাবিতে.....'
    -----
    '৬৬ এর খাদ্য আন্দোলনের গল্প শুনেছি, ৬৮ এর ফ্রান্সের ছবি দেখেছি, ছাত্রছাত্রীদের অংশগ্রহণের গল্পগুলো গায়ের রক্ত গরম করে দিত.... আর আজ এটা কী দেখলাম.... হাজার হাজার ছাত্রছাত্রী পথে নামলো আমার শহরে আমার পাশে, বৃষ্টি ভেজা পিচের ঘাসে....
    যেসব 'কাকু-কাকিমা'রা আজকের প্রজন্ম কে দুয়ো দিতেন তাদের সাবধান জানিয়ে ছাত্রছাত্রীরা আজ দেখিয়ে দিয়েছে ইতিহাস গড়ার মশলা আমাদের মাঝেও আছে....
    এখন এই ইতিহাস কোন দিকে যাবে জানা নেই... সিপিএম ওত পেতে বসে আছে এই ইতিহাসের মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য.... তাদের জানিয়ে রাখি ২০০৫ যাদবপুর এ বুদ্ধের পুলিশের এর লাঠিচার্জ আমরা কিন্তু ভুলিনি আজো, যেমন ভুলিনি ১৯৯১ সালে জ্যোতি বসুর পুলিশের গুলিতে ছাত্র মাধাই হালদারের শহীদ হওয়ার ঘটনা, ওগুলো আমাদের রক্ত এখনও গরম করে....
    আজ রাজ্যপালের আশ্বাসে অবস্থান উঠেছে, কিন্তু ওটা আবার ফিরে আসতে পারে যেকোনোদিন দাবি না মিটলেই, ঠান্ডা ঘর বাসীরা জেনে রাখবেন ঐ অবস্থানে কিন্তু ছিলো ৫০০০০...
    যাদবপুর লড়ছে, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী লড়ছে, 'হোক কলরব' লড়ছে, লড়বে শেষ রক্তবিন্দু দিয়ে, লড়ছে V.C এর পদত্যাগের দাবিতে, লড়ছে নতুন করে ঘটনার ২৮ তারিখের যৌন হেনস্থার পুন:তদন্তের দাবিতে.....
    এই ৫০০০০ লড়ছে সমস্ত ক্যাম্পাসে শাসক দলের ছাত্র সংগঠনের Violence এর বিরুদ্ধে লড়ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে sexual harassment এর বিরুদ্ধে....
    স্বপ্ন দেখি, এই লড়াইয়ে রাজ্য জুড়ে ধুয়ে যাবে শঙ্কুর সাধের পরিষদ, ধুয়ে যাবে পচাগলা সমস্ত শাসক দলীয় রাজনীতি..... ইতিহাস গড়বে এই আন্দোলন .... হবে কী # hokkolorob বিকল্প এর সন্ধানে
  • একক | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৭257763
  • সদা, অটোমেটিক এলিভেটর এ দরজা বন্ধ করার একটা সুইচ থাকে। অধিকাংশ মডেলে ওই সুইচ টা টেপ বা না টেপ দরজা একই সময় নিয়ে বন্ধ হয়। কিন্তু তারপরেও সুইচ টা তারা রাখে। কেন বলতো ? :)
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৬257762
  • তা, রাগটা তো সিস্টেমের বিরুদ্ধেই।
  • শ্রী সদা | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫৩257761
  • ক্ষমতা ঠিক এটাই চায়। লোকজন আপিস কাছারি বাঁচিয়ে সন্ধে সাতটার পর মিটিং মিছিল করে ওপিয়ামে ঢুকে যাবে।
    আমার এক বন্ধু কেজিপি তে মাস্টার্স করছে, কালকে ফোনে তো রেগে কাঁই। শান্তিপূর্ণ প্রোটেস্ট মিছিল করতে অনুমতি চাইলাম, শালারা দিলো না !! আমি তাকে বুঝিয়ে বলি, ভাইটু, সিস্টেমের এগেনস্টে দাঁড়াচ্ছো, সিস্টেম শুরু থেকেই লাল কার্পেট বিছিয়ে দেবে এটা ভাবলে ক্যামন করে ? সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াতে গেলে "আনফেয়ার" কথাটা ডিকশনারি তে রাখলে চলবেক নাই। তার রাগ তবুও পড়ে না। পবিত্র ক্রোধ যাকে বলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত