এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • paarhaar chhele | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৫257820
  • আরেন্না না সরি একটু ব্যক্তিগত কুত্সা করে নিলাম। বাঙ্গালির জিনে আছে তো। তবে এগুলো যত বেরোবে তত ভাল। উনি তো সমষ্টিগত কুৎসা করে বেরাচ্ছেন। ছাত্রদের হাতে আর্মস ছিল, খুন করতে চেয়েছিল। দেখি আরো কিছু যোগাড় করতে পারি কি না।
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৪257819
  • হ্যাঁ, ব্যক্তিগত ভাবে কী করেছেন না করেছেন সেগুলো নিয়ে কথা বলে কী হবে ?
  • kiki | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৩257818
  • পাই,

    তাই দেখছি।ঃ)
  • kiki | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০২257817
  • আর পুলিশ ক্যামন সেই কর্পরেশন কর্মিরা একটা ফ্লুরোসেন্ট জ্যাকেট পরে না, সেরকম পরে লাঠি নিয়ে পায়চারি করছে, বস্তুত তাদের এমনকি রোগা লোকেরাও বিশেষ পাত্তা দিচ্ছে না।
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০১257816
  • কিকিদি, চক্রান্ত ঃ)
  • h | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৮257814
  • সাহস করে কাকিমা দের বিয়ে করে ফেলাটা কিন্তু সোজা কথা না ঃ-)))

    ব্যক্তিগত তথ্যে আমি অন্তত আগ্রহী নই, বিটিডাব্লু কইয়া রাখলাম।
  • kiki | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৮257815
  • ইয়ে রাস্তায় মানে ফুটপাথে।
  • a x | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৭257811
  • স্কাইপে ১০-১২জনের বেশি হলে হ্যাং করে যায়।
  • kiki | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৭257812
  • আজ হাওয়া হেবি গরম দেখলাম। সাধারনত আমাদের জেমসলঙের ডিভাইডারের উপর ইয়াং বেঙ্গল নির্ভয়ে বসে আড্ডায়। কিন্তু আজ দেখলাম এমনকি ডায়মন্ড হারবারের ডিভাইডারেও (ঠাকুরপুকুর বাজার থেকে ডায়মন্ড পার্ক পর্যন্ত) পাব্লিক বেজায় চার্জড হয়ে বসে আছে। এমনকি রাস্তায় ও, আর অবাক কান্ড ডমিনোজ আজ মাছি তাড়াচ্ছে।
  • Ekak | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৭257813
  • প্রবীর বাবু এবং প্রবীর বাবুরা খুব সাকসেসফুলি একটা পলিটিক্স খেলছেন। মোহর লিখছিল ফেবু গুরু তে। আমি একমত।
    এইযে আমরা এত তিরস্কার -হাসাহাসি করছি এনাদের নিয়ে এর কোনো প্রভাব রাজনৈতিক ভাবে পরবেনা। আমরা একটা চত্ব নেগলিজিবল অংশ। প্রবীর বাবু রা সেটাই করছেন ধূর্ততার সঙ্গে যেটা সিংহভাগ মানুষ রিলেট করতে পারে। এবং নট নেসেসারিলি তারা তিনো ক্যাডার। প্রেসি র মেয়েটিকে মাওবাদী বলা নিয়ে সিংহভাগ মানুষ মাথা ঘামায় নি। সুজেট এর কেস নিয়েও নয়। আমরা এমন একটা চোখ ঠারা ভার্চুয়াল জগত গড়ে তুলেছি যেন মনে হয় ঠিক আমারি পারার চায়ের দোকানে লোকজন পার্ক স্ট্রিট নিয়ে রসিয়ে রসিয়ে গল্প করেনা। করে। লেট আস ফেস দিস। তৃণ রা এটাই কাজে লাগাচ্ছে। আমাদের হাসি ঠাট্টা বা তিরস্কারের কোনো বৃহত্তর প্রভাব নেই। ভোটের রাজনীতিতে তো নেই ই। ওই প্রবির্বাবুরাই দুহাত ভরে ভোট দেবেন।
  • a x | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৬257810
  • হনু, হ্যাঁ, একই অহনা।
  • h | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৫257809
  • ওমা দেকোচো, স্চ কে একটু সমর্থন করিচি কি না করিচি অমনি মধ্য মেধা প্রসংগ কিরকম তাড়ন দিলে।
  • cm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫২257807
  • বলি তিনোর থেকে আর কী প্রত্যাশা ছিল আপনাদের। ঐ কবিতা দেখেই তো বোঝা উচিত ছিল। ধন্য রাজনৈতিক প্রজ্ঞা।
  • kiki | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫২257808
  • ওফ! এটা কি হচ্ছে! কাল ডিডিদাদার কথায় হেসে দেখলাম মাঝে পাই ঢুকে পরেছে, আজ ও ................ :O
  • kiki | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫১257806
  • জয়গুরু
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৮257805
  • যাদবপুরের প্রাক্তনী কেউ থাকলে, এটা রইলো। কাল বিকেলে স্কাইপে ভিডিও কনফারেন্স আছে।

    JU alumnir pokhkho theke agami sombar bikel 5 ta(local time) tentative..akta vdo conf korar kotha vaba hoeche..thru skype....
    1. Fax kore VC/Regstr/JUTA ke intimate kora hobe.
    2. Somosto chatra chatri der present thakar onurodh kora hobe.
    3. Prithibir bibhinyo prante jara ex student achen tara live tader motamot janaben JU er bortoman poristhiti somporke..ebong ei poristhiti toiri korar dai kar tar somporke.
    4. Manonio acharjo o sikhkhamontrir kache puro vdo recording kore pathano hobe......alumnir protibaad hisebe.
    5. Live media coverage korar prochesta thakbe.
    6. Full 10x15 screen e ei conf kora hobe Fetsu unionroom er samne ba mathe...
    7. Jara interested ei protibade samil hote tara tader naam, yr of pass out, bortoman e kothai achen ebong ki koren, skype id mail korun pls at [email protected] e.
  • paarhaar chhele | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৬257804
  • এই ভিসি আমাদের এক পাড়ার কাকীমাকে বিয়ে করে তাঅর ইপোর অকথ্য অত্যাচার করে তাকে ডিভোর্শ করেছিল। কাকীমাকে আমার পশ্ট মনে আছে।

    এনাকে ছোটবেলায় কলেজে ভর্ত্তি করা যাছ্হিল না, হাতে পয়ে ধরে ভর্তি হয়েছে।
    আজই ওখান্কার কিছু "কাকী-কাকীমার " থেকে জানলাম। আমি মৌলালী পার্ক-সার্কাসের ছেলে। মিলিয়ে নেবেন।
  • sch | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৯257803
  • আরো একটা ব্যাপার খুব ভাবাচ্ছে সেটা হল মধ্য মেধার ক্ষমতা লাভ,। এটা হলেই কিন্তু তারা ক্ষমতা ধরে রাখার জন্যে হিংস্র হয়ে ওঠে।

    যে সময়ে বর্তমান ভিসি ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন সেই সময় দুর্গাপুর ইঞ্জিনিয়রিং কলেজ কুখ্যাত ছিল গণ টোকাটুকির জন্যে। এর বেশী আর কিছু বলছি না

    এবার প্রশ্ন উঠতেই পারে একজন ভিসির কি পি এইচ ডি হওয়া খুব জরুরী। উত্তরটা কি হওয়া উচিত বুঝতে গেলে একটু তাকানো উচিত যাদবপুরের মতো একটা ইঞ্জিনিয়রিং কলেজ কি শুধু বি ই ইঞ্জিনিয়ার তৈরী করবে নাকি গবেষণাধর্মী কাজে মন দেবে। সেটা করতে গেলে এখনকার দিনে কোলাবরেশান, ইত্যাদি দরকার আর সে জন্যে উচ্চশিক্ষার পদ্ধতি ইত্যাদি সম্বন্ধে একটু জ্ঞান থাকলে সুবিধেহয়। অন্য কারো সাথে কোলাবরেট করতে গেলে সে সম্মান দেয় - এই আর কি।

    শুধু ছাত্র শাসনের একজন হেডূ দরকার হলে তো একজন আই এ এসকে ভি সি করলেই হত। অল্প শিক্ষিত ইঞ্জিনিয়ারের কি দরকার।
  • h | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩১257802
  • *সব থেকে দেরিতে
  • h | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩০257801
  • না রে হিমাচলে কেস টা আরেকটু সিরিয়াস। ওখানে প্রচুর রক্ত ঝরবে।

    ক - স্টুডেন্ট ইউনিয়ন ব্যাপারটাকেই তুলে দিতে চাইছে। প্রথমে ইলেকশন বন্ধ করতে চাইছে।
    খ - শিমলায়, অফ অল প্লেসেস, সিপিএম মেয়র ইলেকশনে জিতেছিল, হিমাচলে বড় ইউথ কনফারেন্স হয়েছিল, দেশের সব থেকে শুরু হওয়া পঞ্চায়েত ইলেকশনে কিছু এইরকম ফোর্স রা সিট হয় পেয়েছিল বা অল্পের জন্য পায় নি।
    গ- এরা হরিয়ানা র শ্রমিক দের মধ্যে লেফ্ট এর বাড় বাড়ন্ত দেখে ক্ষুব্ধ ইন জেনেরাল।
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২২:০২257798
  • তপব্রত তো রাজ্যপালকে ফেরত দিয়ে এসেছেন বলে ফেসবুকে পড়লাম।
  • h | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৬257797
  • এই একটা ব্যাপারে আমি সত্যি ই প্রথম থেকেই কিছু জানি না.... ;-)

    যারা রিনাউন্স করেছে খুব ই প্রশংসনীয় কাজ কারেছে, কিন্তু কাফিলায় যিনি প্রবন্ধ লিখেছেন, তিনি যদি ইনি হন, প্রবন্ধ টা বিশেষ জমেনি, চেতন ভগতের ব্যাপারে রসিকতা টা ছাড়া।
  • a x | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫২257796
  • জানিনা, এরা জানবে। হয়ত রেজিস্টারের অফিসে গিয়ে দিয়ে আসা যায়।
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৯257795
  • গোল্ড মেডেল আপিসিয়ালি রিনাউন্স করার জন্য কী করতে হয় ?
  • a x | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৮257794
  • দুজনের টেস্টিমনি দেখলাম, রাতের অন্ধকারের মারামারির মধ্যে একটি মেয়েকে টানতে টানতে পুলিশ যখন নিয়ে যাচ্ছিল, সে মেয়ে পুলিশ নেই কেন জিগ্গেস করাতে পুলিশ বলে বেশি কথা বললে এমন জায়গায় নিয়ে যাব, কেউ টের পাবেনা। এই বলে টি-শার্ট মাথার ওপর তুলে দেয়।

    অন্য মেয়েটি মারধোরের মধ্যে কিছুক্ষণ জ্ঞান হারিয়েছিল, পরের দিন সকালে চান করতে গিয়ে দেখে বুকের ওপর নখের আঁচরের দাগ ভর্তি।
  • a x | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৪257793
  • অহনা পাণ্ডা আর তপব্রত ভাদুড়ি তাদের ইউনিভার্সিটির গোল্ড মেডেল রিনাউন্স করেছে।
  • sosen | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪০257792
  • পোশাক আশাক নিয়ে আলোচনার থেকে সে সব পরে বেরোলে কাজে দ্যায়-কোনটা অনুমোদিত, কোনটা না এসব ভাবার আগে অনুমোদনের সীমারেখা পরিষ্কার করতে হবে-সেটা এ বিষয়ে আদৌ পরিষ্কার না। নগ্নদেহে রাস্তায় চলাফেরা -অর্ধনগ্নদেহে চলাফেরা-কোনটা কোথায় মডেস্টির সীমা ছাড়ায় সে বলা খুব মুশকিল। এই ব্যাপারটা চিরকালই অস্বচ্ছ থেকে যাবে, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে মুসলিম মেয়েরা বাড়ি থেকে বোরখা ও সবুজ কাঁচের চুড়ি পরে বেরিয়ে রাস্তায় শৌচাগারে ওগুলি খুলে ফ্যালেন এবং কখনো শাঁখা-পলা পরে বাড়িতে সাহায্য করতে যান তো কখনো স্কার্ট টপ বা প্যান্ট পরে সেল্স গার্লের কাজ-ও করেন। মডেস্টির ধারণা ব্যক্তিগত ততটা নয় যতটা কৌমের। এঁদের বাড়ির পুরুষেরাও তা জানেন কিন্তু বাইরে সম্ভ্রম রক্ষার চেয়ে এদের কাছে টাকা পয়্সা বেশি জরুরি--এই মহিলাদের নিজের অর্থের উপর কিন্তু কোনো কন্ট্রোল নেই।
    আর মধ্যপ্রাচ্যে বসবাসকারীরা আরো ভালো বলতে পারবেন, কিন্তু সম্প্রতি সৌদির কিছু মহিলার সাথে আলাপ হল, উচ্চশিক্ষিত, ধনী, পশ্চিমি দেশে পড়াশোনা করেছেন-এরা পুরুষের একাধিপত্যকে বিশেষ উচ্চবাচ্য না করে মেনে ন্যান, ডিজাইনার হেডড্রেস পরেন, বোরখা এবং আইফোন নিয়ে এক অদ্ভুত পৃথিবীর বাসিন্দা, যেটা একটা বাবল। এর বাইরে, তেহরান, ইয়েমেন ইত্যাদি অসংখ্য দেশ-গরিব, শয়ে শয়ে ট্রাইবাল, প্রত্যেকের আলাদা কালচার, কোনো দেশের সরকার-ই সেসবে হাত দেওয়ার সাহস করেনা। এদের মেয়েরা আরো একধাপ নীচে, কারন পর্দা মেনেই তারা সমস্ত কাজ করে--প্রায়ই বাড়ির মূল রোজগার করিয়ে তারা। অথচ ঠিক এক-ই ভাবে--টাকা ছোঁয়াও কিছু উপজাতির নারীদের বারণ।
    উঁচুতলার মেয়েরা নিজেদের অবস্থাকে অনেকটা ম্যানিপুলেট করতে পারেন-যেটা দরিদ্রদের পক্ষে সম্ভব না।

    একদিন একটা ছোট্ট মেয়ের লম্বা একটা বিনুনি দেখে খুব ভালো লাগছিল। স্কুলের সিনিয়র দিদি বলে উঠলেন -বাচ্চাটাকে মেয়ে হওয়র কতটা ভার বইতে হচ্ছে!
    এভাবে কখনো ভাবিনি--শাড়ি টিপ গয়্না যেগুলো আদতে সুন্দর, ভালই লাগে--সেগুলো কি মেয়ে হওয়ার ভার?
    এখন কথাটা খুব সত্যি লাগে। অথচ ভারগুলো ফেলে দেওয়ার মত মানসিক গঠন আর পাবো না।
  • সিকি | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৩257791
  • এটা চরম দিয়েছে :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত