এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৪257850
  • kc,
    দাঁড়াও। এক্ষুণি ঝাঁটা ধরছি।
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৩257849
  • বাহ্‌ বাহ্‌ চমৎকার। ফেসবুক যুদ্ধ শুরু হোক। হোক কলরবের দিকের জনতা কই। কোড লিখুক। ডিনায়াল অব সার্ভিস অ্যাটাক। মুলোরা পেজটাই খুলতে পারবে না।
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৫257848
  • শাশ্বতর গদ্যও খুব ভালো। আসিতেছে।
  • Abhyu | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৩257847



  • এইগুলো বেশ ভালো লাগল।
  • aranya | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০১:২০257846
  • শাশ্বত দারুণ লেখে তো !
  • π | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০১:১৬257845
  • হোককলরবের পাল্টা স্লোগান কী দেবে তিনোদল ? হোকক্যালানো ? ইয়ার্কি মেরেই এগুলো আলোচনা হচ্ছিল। ওরে বাবা, এখন দেখি ঐ নামে সত্যিই স্লোগানিং চলছে। আর হায়কলরব নামে পেজও তৈরি হয়ে গেছে ! প্রথমে ভেবেছিলাম, স্পুফ। অবশ্য ৩৬৫ দিনের খবরগুলো সত্যি হতে পারলে আর এগুলো নয় কেন!

    https://www.facebook.com/HayKolorob
  • kc | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০১:১৩257844
  • বাবারে রঞ্জনদা, মেলবাক্সখানার কী অবস্থা করেছেন!!
  • π | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০১:০৬257843
  • অসাধারণ।
  • robu | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০১:০০257842
  • ধুলোপথ বারুদপথ
    -----------
    শাশ্বত ব্যানার্জী

    তুমি কি ভিজে গেছ খুব? আজ কি হেঁটেছ মিছিলে?
    তুমিই কি দূর-থেকে-আসা কিশোরকে পথ বলে দিলে

    এই প্রথম মিছিলে আসা। একাই। নন্দন চেনে না ও ছেলে
    তুমি কি যাওনি আজ, ভোর থেকে জল হল বলে?

    সেদিনও জলের মতো মাঝরাতে ঝরেছিল শতধারা খুন
    চিনতে পারোনি ঠিক, শোনো বলি – জল আজ আসলে আগুন

    দেখে নিল সঙ্গে কে কে আছে কার আছে বুকফাটা রাগ
    আর কে কাঁপে বৃষ্টিভয়ে, লুকোয় উল্কি আঁকা ক্রীতদাস-দাগ

    তুমি কি বসেছ ধুলোয়, বলেছ হোক হোক কলরব হোক
    অদূরে নিথর ক্ষমতাসীমা টানা – ত্রিস্তরে কাঁপছে শাসক

    এভাবে কি রোখা যায় আর, হে আদিম বুরবক সেনা
    শব্দ রুখতে পারো? রোখো তবে মেঘে মেঘে ক্রুদ্ধ চেতনা

    সে মেঘ বার্তা নিয়ে পৌঁছল দূরদেশে, সেই জলে বন্ধুরা বুঁদ
    আসতে পারেনি তবু রাত-জাগা – মনে মনে সবাই বারুদ!

    এসেছে গঞ্জ গ্রাম, এসেছে মফস্বল, ‘আছি’ বলে এসেছে সবাই
    যে আজ আসেনি সে-ও আগামীর রণে – ভাববে একবার যাই

    তুমি কি রাজপথ, ছেলেরা বসবে শুনে ধুলোমাখা বুক পেতে দিলে?
    আজকে বর্ষা ঘোর, তবু জল নয় – গোটা দেশ ভিজেছে মিছিলে। ।।
  • π | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৩257841
  • পঁচিশে সেপ্টেম্বর। বৃহষ্পতিবার। যে যেখানে যেভাবে পারবেন, প্রতিবাদ করুন। কীভাবে কী করা যায়, তাই নিয়ে কথা হোক, এখানে বা এই পেজেঃ
    https://www.facebook.com/25globalprotest

  • sch | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০০:০৪257840
  • একক প্রবীর বিশ্বাসেরা যেটা করছেন সেটা পাতি slander, স্বস্তিকা মিছিলে হেঁটেছে বলে ওর কিছু স্বল্প বসনা ছবি দিয়ে লোলুপতা প্রকাশ করা। এর পাল্টা দিতে গেলে সরকারী অনুষ্ঠানগুলোর অবমাননা পাওলি, জুন, মুনমুনের কিছু ছবি দিয়েও করা যায়। এমন কিছু কঠিন ব্যাপার না। কিন্তু ওখানে কি আমরা নামতে পারব।

    অনেক দিন আগে পড়া সেই রবি ঠাকুরের সম্পাদক গল্পটা মনে পড়লো "হনুবংশীয়েরা মনুবংশীয়দের যেমন সহজে বিদ্রূপ করিতে পারে মনুবংশীয়েরা হনুবংশীয়দিগকে বিদ্রূপ করিয়া কখনো তেমন কৃতকার্য হইতে পারে না"
  • aranya | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫৬257839
  • এলসিএম :-)
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫৫257838
  • বেশী গুরু করলেও
  • aranya | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫৪257837
  • হুম, ব্যক্তির স্বাধীনতা অপহরণ - ড্রাগ ব্যান করলে, গ্রে এরিয়া তো বটেই।
    কিছু ড্রাগ, অল্প সময় ইউজ করলেও পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হতে পারে, এমন স্টাডি আছে।
    অঙ্ক করলে বা প্রেম করলেও হয়্ত হতে পারে, কঠিন সমস্যা।
  • Ekak | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪৮257836
  • মদ গাঁজা কম চললে ভালো হয় সেটা তো আলাদা প্রশ্ন তাই না ? গ্রামের কালিতলায় তাড়ি খেয়ে পরে থাকা লোক কম পরেছে এমন তো নয়। গ্রামে লোকজন মদ খায়না তো ধেনো থেকে বিলিতির বিক্রি এত চরচর করে বাড়ছে কি করে ? শুধু মদ ? "কত্তাবাবা একটু বিকেলের পর দুধ দিয়ে আপিম খান " এটা আমার গ্রামের বাড়ির ছোটবেলার গল্প :) সে নো টু ড্রাগস ?? ভালো মন্দ পরের প্রশ্ন নেশা সর্বর্ত্র আছে।

    ঝাল টা অন্য জায়গায়। কামিন বউ যেভাবে খেট করে শাড়ি পরেন সেটা কিন্তু কভারেজ বিচারে টপ -শর্ট স্কার্টের চে খুববেশী না। কিন্তু সে কামিন বউ। মধ্যবিত্ত না। শহরের চত্ব সীমা ছাড়ালেই মধ্যবিত্ত সমাজে নারী র অধিকার সীমিত। সে "ঘরের বউ /মেয়ে "। । বি এড করে জিলা ইস্কুলে চাগ্রি নিলেও মাইনের দিন শপিং করে ফেরার কথা ভাবতে পারেনা। ইচ্ছেমত পোশাক তো দুরের কথা। শহুরে সভ্যতার সঙ্গে মাখামাখি হলে এইখানটায় বিশাল অসুবিধে হয়ে যায়। নইলে শহরের কোন কলেজে কোন ছাত্র গাঁজা খায় সেটা কোনদিন ই সাবজেক্ট হতনা। মেয়ে বলেই হয়। এতেও রেগে যাওয়ার কারণ দেখিনা। ধীরে ধীরে কাটাতে হবে।
  • paarhaar chhele | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪৩257835
  • অরণ্য দা, এগুলো এক্স্ট্রিম কেস। আমাদের একজন ক্লাসমেট পড়ে পড়ে স্কিজো হয়ে গেছিল। সিরিয়াসলি। মদ গাজা খেয়ে তলিয়ে যাওয়া লোক যেমন দেখেছি, (খুবি দুঃখের, আর কি বলব) পাতি অন্ক বা প্রেম করে পেগলে যাওয়া লোক দেখেছি। প্রেমেও দেখেছি। মদ, গাজা কম করা তো যাবে না। হয় থাকবে বা থাকবে না।
  • paarhaar chhele | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪১257834
  • আরে তুলুন না, কে বারণ করেছে। উনি একাডেমিস্কেও লবডন্কা। তুলুন।
  • cm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩৮257833
  • মূলত প্রশাসনিক পদের যোগ্যতার নির্ধারণ শুধুমাত্র শিক্ষাগতযোগ্যতার ভিত্তিতে হয় না মনে হয়।
  • cm | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩৫257832
  • পোষাক বিতর্ক কোন মতেই সোজা নয়। মূল প্রশ্ন বর্তমান সমাজে কি ন্যুডিটি গ্রহণযোগ্য? তা যদি না হয় তবে ন্যূনতম কত ঢাকতে হবে? এ প্রশ্নের সর্বজনগ্রাহ্য উত্তর হয় কি না সন্দেহ আছে।
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩৪257831
  • নাঃ রে, আমি অনলাইনে অনেকের মতামত বদলাতে দেখেছি কিন্তু। এবং অন্যদের কাছেও শুনেছি, বদলেছে বলে। আমার নিজেরই বেশ কিছু মত বদলেছে।
  • aranya | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩১257830
  • এই ছেলেটিকে কাছ থেকে দেখছি, আমার খুবই প্রিয়জন। সে বড় সুখের অভিজ্ঞতা নয় ..
  • sch | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩০257828
  • বৌ পেটানো আর একাডেমিক কোয়ালিফিকেশান কি এক? কি জানি। যাদবপুর বা প্রেসিডেন্সির ভি সি'র মাইনে হয় সরকারের পয়সায়। একজন ট্যাক্স পেয়ার হিসেবে আমি তো চাইব যোগ্যতম্ম ব্যক্তিকে। তিনি বৌ পেটান কি না সেটা আমার আগ্রহের জায়গা না - কিন্তু তিনি ওই পদের যোগ্য কি না - তার নির্বাচন স্ব্বচ্ছ কি না এই নিয়ে প্রশ্ন তুলব না?
  • aranya | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩০257829
  • আর একটি ছেলে, এখানকার, কলেজে গিয়ে হেভি ড্রিঙ্কিং শুরু করল, এখন অ্যালকোহলিক। কোন চাকরি কয়েক মাসের বেশি রাখতে পারছে না।
  • aranya | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৪257827
  • মদ, গাঁজা এসব বিশেষতঃ ড্রাগস একটু কম চললে তো ভালই। বেশ কিছু ছাত্রের জীবন নষ্ট হয়ে যেতে দেখেছি এক সময়, আমাদের হস্টেলের একটা উইং ছিল মোটামুটি ড্রাগিস্ট্স' ডেন।
    দারুণ সব ছাত্র + তুখোড় ক্রিকেটার/ফুটবল প্লেয়ার, যখন কলেজে ঢুকল। এক বছর যেতে না যেতে হাত কাঁপছে যেন পারকিনসন্স ডিজিজ হয়েছে, চোখ ঘোলাটে - বড় কষ্টের সব দৃশ্য।
    কেউ পরে ট্রিটমেন্ট করিয়ে, রিহ্যাব সেন্টারে থেকে ড্রাগ ছাড়তে পেরেছে, কেউ সেই অন্ধকার থেকে আর বেরোতে পারে নি..
  • Ekak | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৩257826
  • পাই, এগুলো ডায়ালগ দিয়ে কাটবেনা। মেনে নেবে, মনে নেবে না। এটা একেবারেই মাঠে নাবার জিনিস। আমাদের অনলাইন মিডিয়া এখানে সীমাবদ্ধ। অনলাইনে যে লোকটি চারপাশ বুঝে হ্যা তে হ্যা দেয় সেই ব্যক্তিগত জীবনে উল্টো পথে চলে। কোনটাই ভুল না। প্যারালাল এক্সিস্তেনস এর গল্প।
  • paarhaar chhele | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৯257824
  • এগুলো বইয়ের ভাসা। যেটা পাইদি বলছেন। প্রাক্টিকালে আসুন। দেখে নেবেন ঠিক দুর্বল হবে। যাদের যাদের হিট করার কথা তাদের হিট করবে। একটা লোক পাতি বাজে লোক, বলতে পারব না?? সুমন বৌ পেটালেও বলব, ভিসি বৌ পেটালেও বলব।
    এই "স্টোরি" বা "একডেমিক কোয়ালিফিকেশনের" স্টোরি জনতা প্রবল অনাগ্রহ আর বিরক্তি নিয়ে একদম পয়েন্ট টু পয়েন্ট ফলো করবে আর মতামত তৈরী করবে।
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৯257825
  • ২৫ তারিখ একটা গ্লোবাল প্রোটেস্ট করার কথা ভাবা হচ্ছে। যে যেখানে আছেন, সেখানে যদি কিছু অর্গানাইজ করা যায়। মিটিং মিছিল করা গেলে তো খুব ভাল। দিল্লি, কানপুরে হবে। হয়তো লুরু, মুম্বইয়েইও। নিউ ইয়র্ক আর বে এরিয়াতেও চেষ্টা হচ্ছে। অনেক জায়গাতেই লোকজন কম, এরকম সম্ভব নয়। সেখানে কোন পোস্টার লিখে বা ভিডিও করে পাঠিয়ে দিলেও হবে। ইন ফ্যাক্ট কাল প্রাক্তনীদের ভিডিও কনফারেন্সের মত একটা কিছু সেদিনও ভাবা যেতে পারে। সবাইকে নিয়ে। স্কাইপে হ্যাং করে গেলে অবশ্য অল্টারনেটিভ কী, জানিনা।
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১২257823
  • ব্যক্তিগত কুৎসা করলে সেটা আন্দোলনকে দুর্বল করা ছাড়া আর কিছু করবেনা।
  • sch | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১০257822
  • হানুদা একাডেমিক কোয়ালিফিকেশান ব্যক্তিগত তথ্য কি না জানি না কোনো অধ্যাপকের ক্ষেত্রে। কারণ ওটাই তার নির্বাচনের মাপকাঠি। ইউনিভার্সিটির ওয়েব সাইটে অধিকাংশ অধ্যাপকের পাব্লিকেশানের লিস্ট থাকে। দুর্ভাগ্যবশতঃ পাতাটা ফাঁকা
    http://www.becs.ac.in/publicationavijitchakraborty-electrical-menuitem
  • π | ২১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৯257821
  • মোহরের কথাটাই সেদিন এখানে বলছিলাম। ঐ লোকজন হার্ডকোর তিনো ক্যাডার হতে পারে কিন্তু তাদের বক্তব্যের সাথে অনেক সাধারণ মানুষই রিলেট করতে পারেন আর সেটাকেই ওরা এনক্যাশ করছে। ইন ফ্যাক্ট মদ গাঁজা পোশাক নিয়ে ওদের বক্তব্যের সুরে কথা নন তিনো ক্যাডার লোকজনের মুখেও দিব্বি শোনা গেছে, সাইটেও। এগুলো নিয়ে কথা বলার, ডায়লগ চালানোর প্রয়োজন আছে, ইগনোর না মেরে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত