এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৭257912
  • হ্যাঁ, রিপ ভ্যান .. বলতে পারো। তবে, আউট অফ টাচ নয় বা ঘুম থেকে উঠলাম তাও নয়, জাস্ট অজ্ঞতা। কম্যান্ডো আর ব্ল্যাক ক্যাট-এর মধ্যে তফাৎ - এসব কোনোদিন জানতাম না, এখন জানলাম।
  • Ekak | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৬257909
  • জেউ তে এএসেফ পাঠিয়েছিল না ? আর আপনারা যেরকম শারীরিক কুশলতার কথা বলছেন সেটা ওখানে রাজকুমার ছাড়া কারোর ই ছিলনা। পুলিশ ব্যাপারটাই একটা ত্রাস সৃষ্টি করে সেটা আলাদা ব্যাপার।
  • d | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:১২257908
  • আরে সব কম্যান্ডো 'ব্ল্যাক ক্যাট' নয়। কি জ্বালা! ওদেরও অনেক শ্রেণীবিভাগ আছে। কিন্তু হিংস্রতার শিক্ষা ওদের একইরকমভাবে দেওয়া হয়। সম্পূর্ণ অনুভুতিশূন্য মানসিকতা গড়ে তোলা হয় মানসিক ও শারিরীক ট্রেনিঙের মাধ্যমে।

    বাই দ্য ওয়ে, ল্যাদোশই কি রিপ ভ্যান উইঙ্কল?
  • quark | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:১০257907
  • পরের লাইনটা লিখলেন না d। মালিকের হুকুম পেলে ছিঁড়ে ফেলতে এক বারও ভাববে না।

    আমার কেমন যেন "মারাত্মক অস্ত্রশস্ত্র" শোনার পর থেকেই সেই "weapons of mass destruction" এর কথা মনে পড়েছে।
  • lcm | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:০৬257906
  • কম্যান্ডো! সে তো সেই কালো পোশাক পরা স্পেশালি ট্রেইন্ড ফোর্স। এখানে বলে - SWAT ( Special Weapons And Tactics) টিম।
    খুব সাংঘাতিক এমার্জেন্সি কিছু না হলে আসে না। সব জায়গাতে নেইও।
  • d | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১২:০২257905
  • আরে কম্যান্ডো নামাতে অনেক প্রোটোকল পেরোতে হয়, যেজন্য বম্বের তাজ হোটেলে অ্যাটাকের অনেকটা পরে কম্যান্ডো নামানো গেছিল। ঐটা যাদবপুর থানার ওসির পারভিউতে আসেই না। যেখানে টেররিস্ট অ্যাটাকে কম্যান্ডো নামাতে অতক্ষণ সময় লাগে, সেখানে ঘেরাওতে কম্যান্ডো নামানো ..... অনেক উঁচু থেকে কন্ট্রোলড না হলে হওয়া সম্ভব নয়।

    কম্যান্ডো বাহিনী হল ট্রেইনড কুকুরের মত, মালিকের হুকুম ছাড়া একটা আঙুলও নাড়বে না।
  • quark | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৯257904
  • IP Address : 109.133.152.163 (*) Date:22 Sep 2014 -- 11:44 AM

    হেহে! ছোট্ট সোনাদের কি কেউ যুক্তি দেয় গো!
  • hu | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫০257903
  • - আপনি কি সত্যিই যুক্তির পথে আসতে চাইছেন? বালখিল্য পোস্টের উত্তরে লোকে তো বালখিল্য পোস্টই করবে, তাই না? পুলিশ প্রশাসনের একটা যন্ত্র মাত্র। কে পুলিশকে যেতে বলেছিল সেটা দেখুন। কি গোত্রের পুলিশ তলব করা হয়েছিল সেটা দেখুন। নাকি যেসব পোস্টগুলো হুকুম দেওয়ার অধিকারী সেগুলোতে এখনও "ওদের" লোক বসে আছে?
  • Ekak | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৮257902
  • আগের সরকার ৩৪ বছর সময় পেয়েছেবলে এইসরকার কে অন্তত ১৭ দিতে হবেকেনো ?
    যন্ত্র সভ্যতার উন্নতির সম্ন্গে সঙ্গে মানুষের ফীডব্যাক টাইম কমছে তো। সার্ভিস ফেলীয়র সহ্য করার সিরিস জীয়মাত্রিক প্রগ্রেস্সন তাই নয় আর এর ভ্যালুও জীয়মাত্রিক। আগে কেও বাড়ি ফিরতে দেরী করলে দরজায় টিয়াপাখির মত হেলান দিয়ে দাঁড়িয়ে থাকত লোকে। তাপ্পর আপিসে ফোন করত। এখন দেরী হবে বুঝেআগেই গোটাকতক মেসেজ করে দেয়। সিপিএম যখন শুরু করেছিল তখন কার সহ্য ক্ষমতা কমতে কমতে শেষে টোটাল টাইম টেকেন ৩৪। এবার ঝপ করে ৩ পাঁচবছরের মধ্যেই পরিবর্তন আসতে পারে। সেটাই স্বাভাবিক।
  • সে | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৬257901
  • সারদা কাণ্ডও এখন ইন্টারন্যাশানাল লেভেলে ছড়াচ্ছে। এই যাদপুরেরটা আইওয়াশের জন্যে করেছে বলাই বাহুল্য। টপিক ঘোরানোর তাল।
  • - | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৪257900
  • @ ১১ট৩৮, আর কোনও যুক্তি পাওয়া গেল না কাউন্টার করার জন্য, তাইত? ঃ-)
  • quark | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪০257899
  • লসাগু,

    আরেক সেন্ট্রাল ইউনির দত্তগুপ্ত কিসু কম নয়!
  • quark | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৮257897
  • হাইফেন-এর পোস্টটা পড়ে এট্টু "আহারে, ছুংকুমুনু" বলে গেলাম!
  • lcm | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৮257898
  • যাদবপুরকে সেন্ট্রাল ইউনি করা উচিত, রাজ্য সরকারের দাদাগিরির বাইরে।
  • d | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৪257896
  • এরকুল পোয়ারোর একটা গল্প ছিল রাজা অজিয়ার আস্তাবল সাফ।
  • d | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৩257895
  • সে, আমার সন্দেহ হচ্ছে সেই বুধবার থেকেই যে এইটা সারদা থেকে চোখ ঘোরানর জন্য। বুধ না বৃহষ্পতিবারেই এখানে লিখেছিলাম। মোটামুটি মন্ত্রী লেভেলে গায়ে হাত পড়ব পড়ব হতেই এটাকে খুঁচিয়ে দেওয়া হয়েছে।

    নাহলে বিশ্ববিদ্যালয়ে কম্যান্ডো!!
  • - | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৫257894
  • কিন্তু ২ বছর আগে যারা আপিস-টাপিসে পুলিশে কাজ করছিল তারাই তো কাজ করছে। মানুষ তো কিছু বদলায় নি; যারা নন্দীগ্রাম করেছিল তারাই তো আছে! এদের লোক দিয়ে সব ভর্তি হবার পর বোঝা যাবে ভালো হল না খারাপ, তাই না?
  • anirban | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:২২257893
  • ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি :-D
    এই অপদার্থ নন-অ্যাকাডেমিক ভিসি-টাকে ওখানে প্রোমোশন দিয়ে পাঠিয়ে দিক।
  • সে | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:২১257892
  • হঠাৎ ছাত্রদের মারধর করে আখেরে তো কোনো লাভ হবার নয়। এরকম বোকামি করল কেন?
    হুঁ সেন্ট্রাল ইউনিভারসিটি নয়, তাই এত হাঙ্গাম। এই খবরটা এখন ন্যাশ্যানাল লেভেল থেকে ইন্টারন্যাশানাল লেভেলে চলে গেছে লোক হাসানোর স্তরে।
  • Du | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৯257891
  • বিজেপি-র ভয়ে এবার মহারানীর শুভেচ্ছার উৎসবের লিস্টে ছট, দীপাবলী থাকলেও ইদ উধাও। কোন চামড়াই নেই চোখের।
  • ন্যাড়া | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৬257889
  • দু বছরেই যা খেল দেখাচ্ছেন, ৩৪-এর কান কেটে নিচ্ছেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি। সতের বছর অপেক্ষা করলে আর দেখতে হবে না।
  • hu | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৬257890
  • কেউ ভুল হলে সংশোধন করুন। যদ্দুর জানি বামফ্রন্ট সরকারকে ক্ষমতায় আসার দুবছরের মধ্যে ছাত্র ঠ্যাঙাতে কম্যান্ডো পাঠাতে হয় নি। নন্দীগ্রাম যেদিন হয়েছিল সেদিন আর মানুষ সহিষ্ণুতা দেখায় নি।
  • de | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৫257888
  • সতে এ এ রো বছর!!!!

    তদ্দিন এই চলবে?
  • Bhagidaar | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৪257886
  • তাইলে আর পরিবত্তনের কি দরকার ছেল?
  • de | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৪257887
  • বিশ্বভারতী তো কেন্দ্রীয় ইউনিভার্সিটি - তাতেও তো কিছু হেলদোল দেখি না - যেভাবে আজেবাজে লোককে ওখানেও ওপরতলায় বসানো হচ্ছে! সেন্ট্রাল ইউনিভার্সিটি হলেও রাজ্যের রেকো বোধহয় কিছু লাগে।
  • - | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:১২257885
  • পক্ষ নেওয়াটা ঠিক্কাজ। কিন্তু কেন জানি না মনে হয় এক দলের শাসনের ক্ষেত্রে পক্ষ নিতে নিতে যখন ৩৪ লেগেছে অন্য দলের জন্য কেন ২ বছর মাত্র? একই সময় লাগা উচিত পক্ষ নিতে নিতে। অন্তত সহিষ্ণুতা দেখানো হোক ১৭ বছর।
  • ন্যাড়া | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:১০257884
  • যাদবপুরকে সেন্ট্রালে দিল না। তার ফলে যাদবপুরের বাঁশ হয়ে গেল। বেসু যেখানে বিল্ডিং বানাতে বছরে ৫০ কোটি পাচ্ছে, যাদবপুর পাচ্ছে ৫ কোটি। স্রেফ পশ্চিমবঙ্গ সরকারের তাঁবে থাকবে বলে যেতে দিল না। কী বামফ্রন্ট, কী টিএমসি - সবারই এক লোভ।

    কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয় হলে কেন্দ্রীয় সরকার উপাচর্য নিয়োগ করে, ইন কনসাল্টেশন উইথ স্টেট। কনসাল্ট করাটা ম্যান্ডেটারি না হলেও, জেনেরালি স্টেটের জথেষ্ট দাবী থাকে, বিশেষতঃ যদি বন্ধু সরকার হয়।

    যদ্দুর জানি।
  • d | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১১:০০257883
  • হুচুর সাথে একমত। এক একটা সময় আসে যখন পক্ষ নিতেই হয়। তেমন সময় একটা ছিল নন্দীগ্রামের পর। তেমনই আর একটা সময় এইটা।

    ছাত্র রাজনীতির নামে নির্লজ্জ সুবিধেবাদ, ছিঁচকেপনা, গা জোয়ারি এইসবই দেখেছি। দেখেছি ক্লাস না হলে ইউনিয়ানের কিস্যু আসে যায় না, বরং ইউনিয়ানে বসে থাকা ক্লাস ফাঁকি দেওয়া প্রফ নির্লজ্জভাবে দলদাস হবার অফার দেয়, চাকরি পাইয়ে দেবার অফার দেয় ---- এদের প্রতি ঘেন্না তাই মজ্জায় মজ্জায়। আর তথাকথিত কুলীন কলেজ ভার্সিটিগুলোর ছাত্রছাত্রীদের উচ্চম্মন্যতার প্রতিও বিতৃষ্ণা যথেষ্ট।

    কিন্তু এইসবের পরও ঐভাবে আলো নিভিয়ে হিংস্র মার, ঐরকম অসভ্য আস্ফালন, ঐভাবে অন্যায়কে জাস্টিফাই করা, গোটা প্রশাসন নিয়ে ঝাঁপিয়ে পড়া ---

    নাঃ পক্ষ না নেওয়াই অনেক ব অড় অন্যায়।
  • kc | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫১257882
  • যাদবপুর সেন্ট্রাল ইউনিভার্সিটি নয় তো।
  • d | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৮257881
  • এইটা পিটি ভাল বলতে পারবেন। টইয়ে আলোচনাটা নিয়ে ফেললে জানা যাবে।
    তবে দলের লোক বসানো, স্বজনপোষণ সর্ব্ত্রই চলে, কোথাও একটু চোখের চামড়া রেখে, কোথাও একেবারে নির্লজ্জভাবে।

    কিন্তু এই যাদবপুরের কেসটা আলাদা। এই ভিসি কেসটা বড়সড় অপরাধে উন্নীত করেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত