এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ০৮ মে ২০১২ ২৩:৩৭2580
  • দাদু, দাদা, দিদি,
    নেকস্ট ক্ষি?
  • ব্ল্যাঙ্ক | ০৮ মে ২০১২ ২৩:৩২2579
  • দাদু দাদু জিঁয়াবাদ জিঁয়াবাদ
  • Lama | ০৮ মে ২০১২ ২২:৩০2578
  • আমাদের পাড়ায় অনেকগুলো দাদুজয়ন্তী হচ্ছে।

    একটা বেশ লাল নীল বেলুন দিয়ে বাচ্চাদের অন্নপ্রাশন বা বাড্ডেপাট্টির মতো সাজিয়েছে। মাইকে আশা ভোঁসলের রবিগান বাজছে।

    আরেকটার সামনে দিয়ে যাচ্ছিলাম। কোন ওয়ার্ড না ব্লক না কমিটির নেতা ভাষণ শেষ করলেন- মা-মাটি-মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, কবিগুরু রোবিন্দনাথ ঠাকুর জিন্দাবাদ।
  • T | ০৮ মে ২০১২ ১৯:৫৬2577
  • তারানন্দে কঙ্কালদার ইন্টারভিউ চলছে। দেখুন দেখুন।
  • | ০৮ মে ২০১২ ১৯:৪২2576
  • দর্শক সংখ্যা কেমন? আর এইবার তো অনুষ্ঠান রাস্তায় হবে শুনেছিলাম- কোন জায়গায় ম্যারাপ বেঁধেছে?
  • | ০৮ মে ২০১২ ১৯:৪১2575
  • জুন যে নৃত্যপটিয়সী জানতাম না- অবশ্য বহুকিছুই জানি না, শতাব্দী,দেবশ্রী রা কোথায়?
    কে জানে হয়তো থানায় থানায় ঘুরে নেত্য করছেন, শেষ মুহুর্তে এসে পড়বেন।
  • সায়ন | ০৮ মে ২০১২ ১৯:৩৬2574
  • ৩'এ ১? আচ্ছা, তাহলে তিনটে মুগ্‌ধবোধ?
  • অপু | ০৮ মে ২০১২ ১৯:২৮2573
  • এখানেও জায়গার জন্যে সংগ্রাম?
  • Suhasinee | ০৮ মে ২০১২ ১৯:২৭2571
  • ম, আমি টিভিতে দেখ্লম "উনি" সামনের সারিতে বসে আছেন। বন্যা গাইতে ওঠার আগে উঠে দাঁড়ালেন, বোধ হয় মাচায় ওঠার তোড়জোড় করতে!
  • প্পন | ০৮ মে ২০১২ ১৯:২৭2572
  • চেয়ারগুলো ওখানে "সাজানো" ছিল। ;-)
  • অপু | ০৮ মে ২০১২ ১৯:২৩2570
  • নৃত্য পরিবেশনের র জন্যে চেয়ার টেবিলেরে সাথে যুদ্ধ করতে হল কেন? ঃ-)
  • hu | ০৮ মে ২০১২ ১৯:২২2569
  • মাকে ফোন করে শুনলাম জুন মালিয়া প্রচুর চেয়ারটেবিলের সাথে ধস্তাধস্তি করতে করতে রবীন্দ্রনৃত্য পরিবেশন করছেন। আর দিদি চিরতা গেলা মুখ করে বসে আছেন।
  • অপু | ০৮ মে ২০১২ ১৯:২১2568
  • 1/3
  • | ০৮ মে ২০১২ ১৯:১৬2567
  • আগের সংস্কৃতিমন্ত্রী আবার সকল সাংস্কৃতিক অনুষ্ঠান নন্দনের চার পাঁচিলের মধ্যে না এনে ফেলতে পারলে শান্তি পেতেন নাঃ)
  • সায়ন | ০৮ মে ২০১২ ১৯:১৫2566
  • সিঙাড়া - যেটা আমরা খাই
    সামোসা - তোমার নাকে মুগ্‌ধবোধ বসালে যেটা হয়
  • অপু | ০৮ মে ২০১২ ১৯:১২2565
  • সামোসা আর সিঙ্গারা র মধ্যে পার্থক্য লেখো (৩)
  • rajdeep | ০৮ মে ২০১২ ১৯:০২2563
  • এই প্রথম সকালে কারুর ঘুম ভাঙে না বলে প্রথা ভেঙে দুপুরে অনুস্ঠান হচ্ছে!

    তো সে ঠিকই আছে ! ভোটে জিতেছে বেশ করেছে

    হীরক রাজ্যে কিবা দিন কিবা রাত

    কিন্তু সকালে যারা রোবিন্দর সদোনে মালা দিতে গিয়ে পুলিশের খ্যাদানি খেয়েছে তাদের অবোস্তা ভেবে বেশ করুণাই হচ্ছে
  • | ০৮ মে ২০১২ ১৯:০২2564
  • মঞ্চ বসে বাঘ শিকার!!
  • | ০৮ মে ২০১২ ১৯:০০2561
  • পাড়ার মিষ্টান্ন ভান্ডার আর চপের দোকান ছাড়া আর সর্বত্রই এখন সামোসাই মেলে। ঐ বিরাট সাইজ আর সাদাসাদা আলুর পুর কদ্যপি সিঙারা নয়-উহা সামোসা।
  • অপু | ০৮ মে ২০১২ ১৯:০০2562
  • ভ্যাট। মাচায় বসে তো বাঘ শিকার করে
  • | ০৮ মে ২০১২ ১৮:৫৭2560
  • সুহাসিনী,উনি কি মাচায় বসে অনুষ্ঠান পরিচালনা করছেন? এইবার তো নন্দনের ভিতরে হচ্ছে না- বইএর স্টল ও কি রাস্তায় বসেছে- কেউ আঁখো দেখা(টিভি দেখাও চলিবে) হাল জানাও।
  • নেতাই | ০৮ মে ২০১২ ১৮:৫৫2558
  • সরি বোঙ্গালি বাবু।
    উটা সিংগারা হোবে।
  • কার টেগোর | ০৮ মে ২০১২ ১৮:৫৫2559
  • আবার সেই "করুক" ;-)
  • Kaju | ০৮ মে ২০১২ ১৮:৫৩2557
  • সামোসা ! কেন সিঙ্গাড়া বলতে কি মাথায় শিং গজায় !
  • নেতাই | ০৮ মে ২০১২ ১৮:৫২2556
  • আমি তাই ভেবেছিলাম। সামোসা বা মালপোয়া দিচ্ছে বোধয়।
  • অপু | ০৮ মে ২০১২ ১৮:৪৮2555
  • ইন্টারেস্টিং। আমি ভাবলাম বুঝি....
  • Suhasinee | ০৮ মে ২০১২ ১৮:৪৬2554
  • রবীন্দ্রসদনের অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট চলছে। জুন মালিয়ার নাচ আর বন্যার গানের মাঝের সময়টুকুতে মঞ্চ সাজানো হচ্ছে। এমন সময় সেই যে যাঁর নাম করা বারণ, তাঁর গলা ভেসে এল মাইকে, "না না, বেশি দেওয়ার দর্কর নেই, দু'টো দু'টো করে দে, রেজওয়ানা বাইরে থেকে এসেছে, ও তিনটে করুক"!!!
  • প্পন | ০৮ মে ২০১২ ১৮:৪৪2553
  • ঠাকুর (সাহাব/ জগন্নাথ) মুখ দিয়েই খান!
  • অপু | ০৮ মে ২০১২ ১৮:৪০2552
  • নেহেরা এসে গেছেন এবং ওয়াটসন ধুনে দিয়েছেন। বেশী নয় ১৬।
  • অপু | ০৮ মে ২০১২ ১৮:৩৯2551
  • এ আবার কে অরি নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত