এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৪৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৪ এপ্রিল ২০১৭ ১৮:৫০712095
  • তাতে অসুবিধে নেই। কেউ নিজেই নিজেকে হাসির খোরাক বানাতে চাইলে কি আর করা যাবে!!
    বাঙালীর চূড়ান্ত সাংস্কৃতিক অবক্ষয় না হলে তিনো-বিজেপির এই উত্থান হয় কি করে?
  • dc | ১৪ এপ্রিল ২০১৭ ১৮:৫১712096
  • উফ অবক্ষয় অবক্ষয় সাংস্কৃতিক অবক্ষয় :d
  • s | ১৪ এপ্রিল ২০১৭ ২২:১৬712097
  • বাঙালীর চূড়ান্ত সাংস্কৃতিক অবক্ষয় না হলে তিনো-বিজেপির এই উত্থান হয় কি করে?
    ------------------------
    পিটিদা, এটা যদি আবেগের বশে বলে ফেলেন তাহলে ঠিক আছে, এক্সকিউস্ড।
    কিন্তু ভেবেচিন্তে বল্লে, এর থেকে মিথ্যে কথা আর হয় না। বাম সরকার বাঙালী সংস্কৃতির জন্য প্রায় কিছুই করেনি। টলিউডে প্রচুর লোক না খেতে পেয়ে মরেছে, সরকার ফিরেও তাকায়নি। লেখালেখির জগতেও একই অবস্থা। বরঞ্চ দিদি এসে অনেক বীমা টিমার ব্যবস্থা করেছেন। অনেককেই টাকা পয়সার ব্যবস্থা করেছেন। বাম জামানায় ঐ সরকারি পয়সায় কিছু সিনেমা বানানো হত, বামেদের প্রিয় চিত্রপরিচালকরা সেই সুবিধা পেতেন, যে সব ছবি দেখতে হলে ১০ জনের বেশী ভীড় করত না। আর নন্দনে হত ফিল্মোৎসব।
  • Atoz | ১৪ এপ্রিল ২০১৭ ২২:১৯712098
  • দিচ্ছে? দিচ্ছে? দিদি টাকা-পয়সা দিচ্ছে? হুর রে এ এ এ এ এ ঃ-)
  • PT | ১৪ এপ্রিল ২০১৭ ২২:৪২712099
  • "বাম সরকার বাঙালী সংস্কৃতির জন্য প্রায় কিছুই করেনি।"
    ১৫ খন্ড পর্যন্ত পেয়েছি আরো দুটো এখনো পেতে বাকি আছে। আজকের দিনে মাত্র ৩০০০ টাকায় ১৭ খন্ডে বাংলা একাডেমির রবীন্দ্ররচনাবলী। বাম সরকারের (বোধহয় শেষ বছরে) আমলে টাকা জমা দিয়েছিলাম। ৩০০ টাকায় পেলে অবশ্যই আরো খুশী হতাম।

    "লেখালেখির জগতেও একই অবস্থা।"
    এটা ঠিক বুঝলাম না। সরকার লেখক তৈরি করবেন এমন কিছু বলছেন?
    তিনোপন্থী লেখিকা মহাশ্বেতা দেবীর পুরস্কারের তালিকা এইরকম। এতে অবিশ্যি সরকারের কতটা হাত আছে জানিনাঃ
    1979: Sahitya Akademi Award
    1986: Padma Shri for Social Work
    1996: Jnanpith Award
    1997: Ramon Magsaysay Award
    2003: Officier del' Ordre des Arts et des Lettres
    2006: Padma Vibhushan
    2007: SAARC Literary Award
    2009: Shortlisted for the Man Booker International Prize
    2010: Yashwantrao Chavan National Award

    "বামেদের প্রিয় চিত্রপরিচালকরা সেই সুবিধা পেতেন"
    এইরকম কয়েকজন শুধু সরকারের ওপরে নির্ভরশীল পরিচালকের নাম যদি জানান তাহলে বুঝতে সুবিধে হয়।
  • dc | ১৪ এপ্রিল ২০১৭ ২২:৫৩712100
  • আমার ছোটবেলা ছিল অপোসমোস্কিতিময়। তখন মাইকেল জ্যাকসনের গান শুনলে বাম্পন্থীরা ভুরু কুঁচকে বলতো অপোসমোস্কিতি, জিনস পরলে বলতো অপোসমোস্কিতি, র‌্যাম্বো সিনেমা দেখলে বলতো অপোসমোস্কিতি। তখন সমোস্কিতির চর্চা হতো নন্দনে, আর আজকালে সমোস্কিতি বনাম অপোসমোস্কিতি নিয়ে ফি হপ্তায় গুরুগম্ভীর পোবোন্দো লেখা হতো। সে বড়ো কঠিন সময় ছিল।
  • PT | ১৫ এপ্রিল ২০১৭ ০৮:৩৪712101
  • পেঁচা-পেঁচী সংবাদ!!
    "বালিগঞ্জ সার্কুলার রোডের একটি হল এবং জাতীয় গ্রন্থাগারের অডিটোরিয়ামে দু’টি কর্মিসভার একটিতেও মমতার বিরুদ্ধে তোপ দাগা দূর অস্ত্, তাঁর নামই উচ্চারণ করেননি রাজনাথ। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে এ দিনই কলকাতা থেকে ভুবনেশ্বর উড়ে গিয়েছেন রাজনাথ। এবং তাৎপর্যপূর্ণ ভাবে, তখন কলকাতা বিমানবন্দরে গিয়ে মমতার তরফে তাঁকে পুষ্পস্তবক, শাল এবং মিষ্টি দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এসেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম। বিমানবন্দর সূত্রের খবর, ফিরহাদ রাজনাথকে বলেছেন, ‘কাল ১লা বৈশাখ। দিদি আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং সামান্য উপহার পাঠিয়েছেন।’ রাজনাথ সহাস্যে বলেছেন, ‘নমস্তে’।"
    http://www.anandabazar.com/state/cm-mamata-banerjee-sends-sweets-to-union-home-minister-rajnath-singh-1.597936?ref=hm-ft-stry#

    উন্নয়ন! উন্নয়ন!!
    "২০১৬ সালে অফিস তৈরির জায়গার চাহিদা সংক্রান্ত তথ্য -পরিসংখ্যানেও উঠে এসেছে এ রাজ্যের দৈন্যের ছবি। বিশেষজ্ঞ সংস্থা জোনস লাং লাসেল-এর সমীক্ষা অনুযায়ী দেশের প্রায় সব বড় শহরেই ফাঁকা অফিস তৈরির জায়গা কমছে। বেঙ্গালুরু, পুণে ও হায়দরাবাদে সবচেয়ে কম ফাঁকা জায়গা। এর মূলেও রয়েছে তথ্যপ্রযুক্তি ও ই-কমার্সের রমরমা। বেঙ্গালুরুতে ফাঁকা জায়গা মাত্র ৩।৮%, পুণেতে ৫।৫% ও হায়দরাবাদে ৯%। কলকাতা ও দিল্লি ব্যতিক্রম। কলকাতায় ২৭% ফাঁকা অফিস পড়ে রয়েছে। মূলত সরবরাহ অত্যধিক হওয়ার কারণে দিল্লিতে ৩০% ফাঁকা পড়ে রয়েছে।

    কলকাতায় চাহিদার এই অভাব সরবরাহের ক্ষেত্রেও ছাপ ফেলেছে। নতুন প্রকল্প তৈরি করতে ভরসা পাচ্ছে না নির্মাণ সংস্থাগুলি। পরিস্থিতি এতটাই বেহাল যে নির্মীয়মান প্রকল্পে কাজের গতি কমিয়ে দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের খবর। পিছিয়ে দেওয়া হচ্ছে প্রকল্প সম্পূর্ণ করার সময়সীমা। কারণ যে ফাঁকা জায়গা পড়ে রয়েছে, তারই খদ্দের পাচ্ছে না নির্মাণ সংস্থাগুলি।"
    http://www.anandabazar.com/business/demand-of-building-new-offices-has-decreased-in-kolkata-1.597900?ref=hm-new-stry#
  • কল্লোল | ১৫ এপ্রিল ২০১৭ ১১:২৪712102
  • এখানে কিন্তু অন্যরকম তথ্য -http://www.99acres.com/articles/bangalore-has-lowest-office-space-vacancy-at-3-report-nid.html
    ব্যাঙ্গালোর ৩%, পুণা ৬%, হায়্দ্রাবাদ ৯%, চেন্নাই ১২%, মুম্বাই আর কলকাতা ১৯%, দিল্লী ৩২% খালি। এটা জেজেএলের ২০১৬র ২য় কোয়ার্টারের রিপোর্ট।
    অন্য শহরগুলোর তথ্য মোটামুটি ঠিক আছে একমাত্র কলকাতারটা ছাড়া।
    কৌতুহলদ্দীপক।
  • s | ১৫ এপ্রিল ২০১৭ ২২:১৬712105
  • পিটিদা তাহলে বাম সরকারের বাঙালী সংস্কৃতির প্রতি সর্বশ্রেষ্ঠ অবদান হিসাবে রবীন্দ্র রচনাবলী প্রকাশনা বলে মেনে নিচ্ছেন। তাও বছরের পর বছর সময় লাগিয়েও শেষ অবধি পুরোটা বার করে উঠতে পারে নি।
    এই লেখাটাতে, সেই জ্যোতি দাদুর আমলে বাংলা সিনেমার কিছু হাল হাকিকৎ পাবেন। সেই হোপ ৮৬ এর সময়।
    Actor Victor Banerjee added that though the state Government is supporting Hope '86 it is making no effort to see that at least a fraction of the money raised is used to help cine workers in the Tollygunj film industry. Claiming that the state Government is not really interested in the local film industry but is supporting Hope '86 merely for the money it offers, Banerjee points out that the chief minister had not even bothered to reply to a letter asking help for Tollygunj's suffering artistes. The Government, he said, has "systematically destroyed the technician's studio in total disregard to the fact that our technicians were running it efficiently and viably."

    Films financed by the state Government, barring a few exceptions, were abysmal failures and eventually the Marxists discontinued the programme of providing 100 per cent finance for films.

    Films financed by the state Government, barring a few exceptions, were abysmal failures and eventually the Marxists discontinued the programme of providing 100 per cent finance for films.

    আত এই দেখুন দিদির আমলে তথ্য সংস্কৃতি মন্ত্রকের কাজকর্ম। কথায় আছে না, দেখবি আত জ্বলবি, লুচির মত ফুলবি। ঃ-)
    http://wbcmo.gov.in/achieve.aspx?dept=4
  • PT | ১৬ এপ্রিল ২০১৭ ০১:২৯712107
  • বুঝলাম যে রবীন্দ্রনাথ তাহলে বাঙালীর সংস্কৃতি চর্চার তালিকাভুক্ত নন। তবে এটা জেনে রাখা ভালো যে ১৯৮০ সালেও বাম সরকার আরো একবার রবীন্দ্ররচনাবলী প্রকাশ করেছিল।
    কিন্তু "দিদির আমলে তথ্য সংস্কৃতি মন্ত্রকের কাজকর্ম" বলে যেটি পেশ করলেন সেটি তো সরকারের নিজস্ব ঢক্কানিনাদ। ঐ কন্যাশ্রীর মত। আসলে কতটা কি হচ্ছে সেটা খুঁজে বের করে লিং দিন।
    আমি এট্টু খোঁজাখু`জি করে এইরকম একটা তথ্য পেলাম। এটা ২০১৬-র শেষের দিকের খবর।
    While stuntmen in Bengali film industry are paid Rs 900 for an eight-hour shift, their Bollywood counterparts draw Rs 4,000 (and more) for the same. When stuntmen are hired from Chennai, they charge anything between Rs 4,800-Rs 5,200 for a two-day sequence in Kolkata.
    http://www.hindustantimes.com/kolkata/stuntmen-in-bengali-film-industry-rue-their-poor-pay/story-Pm7KQQm6JuVTWlYhKRFQvO.html
    ফিল্ম ইন্ডাসট্রির ব্যাপারে আমি কিছুই খবর রাখিনা তবে শুধু স্টান্টম্যানেরাই তিনো সরকারের করুণা থেকে বঞ্চিত হলেন এ কেমন স্টান্টবাজী? তো ভিক্টর ব্যানার্জীর সঙ্গে এই প্রসঙ্গে একবার যোগাযোগ করবেন নাকি?
  • :-) | ১৬ এপ্রিল ২০১৭ ০৩:১৪712108
  • sএর দেওয়া খবর এতটাই হাস্যকর প্রচার যে কেউ তার উত্তর দেবেন আশা করিনি। শ্রী ব্যানার্জির কথা ভুলেই গিয়েছিলাম। কেমন যেন অস্পষ্ট মনে পড়ছে উনি অনেক ঘাটেই তরী ভিড়িয়েছেন। কেউ খেয়াল করালে বাধিত হই। তাতে অবশ্য ওনার কোন অভিযোগ থাকলে তা লঘু হয়না।
  • SC | ১৬ এপ্রিল ২০১৭ ০৬:২৮712109
  • কাঁথির নির্বাচনের নম্বর গুলো দেখলাম। কি আর বলবো। খারাপও লাগে। দলটা পুরোপুরি বিজেপিকে বেঁচে দিয়েছে বেঙ্গল লাইন।
    অনেক লড়াই করে তৈরী করা দল, কাকাবাবু থেকে বিনয় চৌধুরী, আর আজ কিছু বর্ণহিন্দু বেঁচে দিলে অমিত শাহ এর কাছে। সাম্প্রতিক বাংলার ইতিহাসে মনে হয় প্রথম বার বামপন্থীদের জামানত বাজেয়াপ্ত হলো।
    এর জন্য অন্যদের দোষ না দিয়ে আয়নায় দেখুন। কেরালা তে সিপিএম এখনো একটা মেজর ফোর্স, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইতে একটা অন্যতম মুখ। পব র রাজনীতি তে আর আজ রিলেভেন্ট নয়।
    এই ঘটনাতে খুব আশ্চর্য হয়নি। কদিন ধরেই লক্ষ্য করছিলাম, একটা চাপা বিজেপি প্রচার সিপিএম সমর্থক দের মধ্যে, এই ফোরাম এ। ইমাম ভাতা নিয়ে লম্বা লম্বা শক্ত ইংরিজি তে কিসব কোট, কিন্তু আলোয়ার এর ঘটনা নিয়ে কবির নীরবতা (PM কে ধন্যবাদ প্রতিবাদ করার জন্য) । আসলে বঙ্গীয় বামের একটা সেকশন তো সেই, উচ্চবর্ণের রক্ত, মনে মনে ভাবছেন, যে হচ্ছে, ভালোই হচ্ছে। তবে এদ্দিন সিপিএম করেছেন, খোলাখুলি বলতে একটু খারাপ লাগছে।
    তাই ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তর্ক করছেন, যে হিন্দু আচার মেনেও মার্ক্সিস্ট হওয়া যায়, কখনো বলছেন ইমাম দের ভাতা দেওয়া কি ভয়ঙ্কর অপরাধ, অথচ সারা দেশ যখন সরব, গৌ রক্ষক রা একটা মানুষ কে পিটিয়ে মেরে ফেলেছে, তখন নীরব থাকা, যেন কিছুই হয়নি.।
    যাই হোক কমরেড, কংগ্রাচুলেশন। আশা করি ভালো দাম পেয়েছেন দল টাকে বেচার জন্য, অমিত শাহ এর কাছে।
  • SC | ১৬ এপ্রিল ২০১৭ ০৬:৩০712110
  • সংস্কৃতি নিয়ে তর্কটা বেশ হচ্ছে। :)
    ল্যাঙট খোলা অবস্থা, জামানত চলে যাচ্ছে, কিন্তু এখনো সেই
    "আমার পেন্টুল হলদে তো কি, রবীন্দ্রনাথ নোবেল"।
  • সিকি | ১৬ এপ্রিল ২০১৭ ০৭:১০712111
  • "বেঁচে" নয়, "বেচে" হবে।
  • T | ১৬ এপ্রিল ২০১৭ ০৮:৪০712112
  • "কদিন ধরেই লক্ষ্য করছিলাম, একটা চাপা বিজেপি প্রচার সিপিএম সমর্থক দের মধ্যে, এই ফোরাম এ" কাকে আবার দেখলেন? :)
  • dc | ১৬ এপ্রিল ২০১৭ ০৮:৪৩712113
  • কেরল আর পবর কনট্রাস্টটা সত্যিই চোখে পড়ে। তবে তার একটা কারন হতে পারে লিডারশিপ। পবতে যেভাবে অন্তত গত দশ বছর ধরে লিডারশিপ ক্রাইসিস চলছে কেরলে সেরকম হয়নি। সেরকমই ন্যাশনাল লেভেলেও লিডারশিপের অভাবে দলটা আস্তে আস্তে ইরেলিভ্যান্ট হয়ে গেছে। প্রকাশ কারাত জেনারাল সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন ২০০৫ এ, সেটাই বিগিনিং অফ দি এন্ড।
  • PT | ১৬ এপ্রিল ২০১৭ ০৮:৪৬712114
  • SC
    ঘুরিয়ে পেঁচিয়ে না লিখে সরাসরি প্রশ্ন রাখুন উত্তর দেওয়া যাবে।
    তবে আলেয়ার ঘটনার প্রতিবাদ করা না করা নিয়ে যা লিখে চলেছেন সেটা অপপ্রচারের সমতুল্য। যারা বাবরি থেকে গোধরা সব কিছু নিয়েই ক্রমাগত বিজেপির বিরুদ্ধে কথা বলেছে তারা হঠাৎ আলেয়ার ঘটনা "সমর্থন" করবে এমন উদ্ভট ব্যাপরটা কি করে ভাবলেন?
    কিন্তু আমি এখনো মনে করিঃ
    অ) ইমামভাতা দেওয়া অন্যায়; তাহলে পুরোহিতদের ও যাজকদেরও পয়সা দেওয়া উচিৎ। ("Calcutta High Court scraps Mamata Banerjee's stipend to imams")
    আ) পৈতেধারী অসংখ্য পুরুষ ও নিয়মিত শিবের মাথায় জল ঢালেন এমন অনেক মহিলারাই দীর্ঘদিন ধরে বামেদের সমর্থন করেছেন। আজ সেসব ঘেঁটে তোলার কি কারণ বোঝা যাচ্ছে না। আমার আর কল্লোলদার মধ্যে যে তক্কটা চলছিল সেটা এই প্রসঙ্গে নেতাদের অবস্থান নিয়ে।

    কিন্তু বামেদের তাড়ানোর জন্যে পন্ডিতদের দেখানো "যে আসে আসুক সিপিএম যাক" রাস্তা এখন সাধারণ ভোটার তিনোদের তাড়ানোর জন্যে আপন করে নিয়েছে কিনা সেটা ভেবে দেখার সময় হয়েছে। সে সময়েও অসংখ্য সিপিএম সমর্থক তিনোদের ভোট দিয়েছিল। তবে আমি তিনো আর বিজেপির মধ্যে খুব একটা ফারাক দেখিনা বলে তখনকার সিপিএমের সমর্থকদের ভোট তিনোতে যাওয়া আর এখন বিজেপিতে যাওয়াকে একই রকমের ভুল ও নির্বোধ সিদ্ধান্ত বলে মবে করি। তখন ঠিক ছিল আর এখন ভুল এরকমটি যারা ভাবছে তাদের আমি বালখিল্য মনে করি।

    গত ৬/৭ বছর ধরে এটা এক্কেবারে পরিষ্কার যে পব-তে বিজেপির উত্থানের জন্যে সম্পূর্ণ দায়ী তিনোরা আর তাদের তাত্বিক সমর্থক পন্ডিতেরা। যারা সিঙ্গুরের কালে তিনোদের সঙ্গে রাজনাথের মিটিন সমর্থন করেছিল তারাই পব-কে বিজেপির হাতে তুলে দেওয়ার ক্ষেত্র প্রস্তুর করতে শুরু করেছিল। সে ব্যাপারটা তিনোরা ভালই বোঝে। তাই ববির হাত দিয়ে নববর্ষে রাজনাথকে ফুল-মিষ্টি পাঠানো হয়।

    "পেন্টুল হলদে তো কি, রবীন্দ্রনাথ নোবেল" মন্তব্যটির জন্য ধন্যবাদ। আপনার সঠিক সাংস্কৃতিক অবস্থানটি বুঝতে পারলাম।
  • . | ১৬ এপ্রিল ২০১৭ ০৯:৪০712116
  • dc র কেন চারটে জিও সিম লাগে বুঝতে পারছি- এই লেভেলে PT কে চাটতে হলে, চারটেও কম পড়তে পারে।
  • dc | ১৬ এপ্রিল ২০১৭ ১০:১১712117
  • আইপি খেয়াল করুন। এগুলো সবই কম্পু থেকে পোস্ট করা।
  • T | ১৬ এপ্রিল ২০১৭ ১১:২১712118
  • পেচক থিয়োরী নিয়ে আমার দুপয়সা দিয়ে যাই। এগুলো সবই সোশিওপলিটিক্যাল থিয়োরী, এবং মানুষের মন অত্যন্ত জটিল। ফলে ডিসি যদি ওকামস রেজর নিয়ে হাজির হন তো বেরসিক বলে খেদিয়ে দেওয়া হইবে। শুনুন,
    একঃ সিপিয়েম বিজেপির লক্ষ্মীপ্যাঁচা। বিজেপি দেখছে যে, হিন্দু ভোট কনসলিডেট করার দায়তো তাদেরই। কিন্তু মুসলিম ভোট নিয়ে চিন্তা। ওইখানে যদি সিপিএম কে মুলোদের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া যায়, তাহলে ভোট বাঁটোয়ারা করে নিজেরাই নিজেদের শক্তিক্ষয় করবে। বিজেপির হাসি আরো চওড়া হবে। ফলে,
    অবধারিত দুইঃ বিজেপি সিপিয়েমের লক্ষ্মীপ্যাঁচা। সিপিয়েম দেখছে যে বিজেপিকে তোল্লাই দিয়ে ওদের বাড়তে দিলে অবধারিত ভাবে মুলোরা চাড্ডি প্যাঁদাতে শুরু করবে। সেই এক অদ্ভুত সময়ে বন্ধ পার্টি আপিসগুলো মুলো সহায়তায় খুলেও নেওয়া যাবে, চাইকি সংগঠনও কিছু আবার গড়ে তোলা যাবে। কিন্তু,
    মুশকিল তিনঃ সিপিয়েম তৃনমূলের লক্ষ্মী প্যাঁচা। স্বাভাবিক, কে না জানে শহরের প্রগতিশীল ভোটের কিছু অংশ বাম পকেটে গেলে বিজেপিকে আর নাচতে হবে না। গ্রাম তো আছেই ডানপকেটে। লে হালুয়া,
    ফলে চারঃ তৃণমূল সিপিয়েমের লক্ষ্মী প্যাঁচা। এ এক বিশাল গেম। তৃণমূল বিজেপি পিটিয়ে যাক, দিলীপ মুলো পিটিয়ে যাক, এই রাজনৈতিক হানাহানি, মারামারি, কাটাকাটি, পঞ্জাব মেল ও পিসীমার পর উনিশশো সাতাত্তরের পুনরাবৃত্তি হবে। হবেই। এ এমনই এক প্যাঁচা যাকে খুব ছোট অবস্থা থেকে তা দেওয়া হচ্চে। উরিশ্লা,
    যদিও পাঁচঃ কিন্তু বিজেপি তৃণমূলের লক্ষ্মী প্যাঁচা। এইটা খুব সহজ। এমনিতেই চাড্ডিরা মাকুবিদ্বেষী। মারপিট করে শেষ করে দিলে প্রচুর লাভ। কেন্দ্রের বিরুদ্ধে বাঙালী চিরকাল মুখর হয়ে এসেছে। মেড়োদের বিরুদ্ধে বাঙালী জাতীয়তাবাদের ধুয়ো একবার তুলে দিলে শহর গ্রামের বিস্তীর্ণ প্রান্তর স্রেফ লবটুলিয়ার মাঠে পরিণত হবে। থোকা থোকা ঘাসফুল। হায়,
    অতএব ছয়ঃ তৃণমূল বিজেপির লক্ষ্মী প্যাঁচা। এইটা অনুধাবন করা জটিল নয়। নেত্রীর অবর্তমানে পার্টিটাই তো উঠে যাবে। সিপিয়েম না থাকলে বাঙলা কার জন্য অপেক্ষা করে থাকবে তখন। থাউজেন্ড ইয়ার রাইখ।

    কিন্তু প্যাঁচা থিয়োরী এতেই শেষ হচ্ছে না। কালপ্যাঁচাও রয়েচে যা কিনা লক্ষ্মী প্যাঁচা থিয়োরী ডুয়াল প্রবলেম। সেইটে হোমওয়ার্ক রইল। নিজেরা বসে বসে করুন। ইত্যবসরে আমরা পেচক থিয়োরী ছেড়ে বিবেচক ও অবিবেচক থিয়োরী ঘাঁটতে পারি। এটা খুব সহজ।

    বিবেচক বনাম অবিবেচক এই ক্লাসিফিকেশন, মূলতঃ যাদের বুদ্ধি আছে সেই বুদ্ধিজীবী শ্রেণির উদ্দেশ্যেই ছুঁড়ে দেওয়া যায়। আসলে কিনা একদল আগে গোবর মাড়িয়ে তারপর চটি ধুচ্ছেন। আরেকদল আগে চটি ধুয়ে তাপ্পর গোবর মাড়াচ্চেন। গোবরের ভিউপয়েন্ট থেকে দেখলে বোঝা যাবে যে খুশবু বেরোতোই অর্থাৎ সুযোগ আসলে সুযোগের অপেক্ষাতেই ছিল।

    আপাততঃ এই অবদিই। পরে দরকার মতো আরো অ্যামেন্ডমেন্ট করা যাবে। তবে অবশ্যই মনে রাখবেন সব থিয়োরী মাদার কিন্তু একটি তত্ত্বই। জনগণ ছাগল।
  • sm | ১৬ এপ্রিল ২০১৭ ১১:২২712119
  • ৪৫ হাজার বিভিন্ন বাম সংগঠনের সমর্থক কাঁথি কেন্দ্রে।(সৌজন্য ২৪ ঘন্টা।)
    লক্ষ করুন সংগঠন এর কর্মী বা সমর্থক।
    বামেদের মোট ভোট সাড়ে সতেরো হাজার!
    তাহলে বিজেপি কে কে ভোট দিলো?যারা দিলো তারা কেউ কাঁচা নন।
    বিজেপি কে পব তে কারা সাহায্য করছে?
    পিটি, আবার গোলপোস্ট সরাচ্ছেন,এজ ইউসুয়াল। বামসমর্থক শিবের মাথায় জল ঢালতেই পারে।
    কথা হচ্ছে পার্টি মেম্বার বা ঘোষিত মার্কসিস্ট কম্যুনিস্ট দের নিয়ে।তারা প্রকাশ্যে ধর্মাচরণ করলে সেটা দিনের শেষে ভণ্ডামি ই দাঁড়ায়।
  • dc | ১৬ এপ্রিল ২০১৭ ১১:৩৯712120
  • এ যে অতি প্যাঁচালো প্যাঁচা তত্ত্ব!
  • sm | ১৬ এপ্রিল ২০১৭ ১১:৪৪712121
  • হাফপ্যান্ট, ধীরে ধীরে বুঝতে শিখছে।
  • T | ১৬ এপ্রিল ২০১৭ ১১:৪৫712122
  • অ্যায়, এই বার যদি আমি ছাগলের ছবি দিই তো লোকে রাগ করবে।
  • T | ১৬ এপ্রিল ২০১৭ ১১:৪৬712123
  • ডিসি, কমেন্টটা আপনার উদ্দেশ্যে নয় অবশ্যই :)। শুভ নববর্ষ।
  • sm | ১৬ এপ্রিল ২০১৭ ১১:৫০712124
  • খিক, খিক।
  • T | ১৬ এপ্রিল ২০১৭ ১১:৫৫712125
  • রামলালবাবু চিঠিপত্র কিছু দিয়েছেন? :)
  • dc | ১৬ এপ্রিল ২০১৭ ১২:২৯712127
  • T বুঝেছি। আপনাকেও শুভ নববর্ষ আর শুভ তামিল নববর্ষ (পুথ ভরদম)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন