এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২২ জুলাই ২০১২ ২৩:৩৮25800
  • ওকে বলে দিও, ওটা স্বর্গের শহর।
    http://elderscrolls.wikia.com/wiki/Xarxes
    যে দেবতার নামে ওর বন্ধুর নাম, সেই দেবতার শহর। ইন্দ্রপুরীর মতন ঃ)
  • pi | ২২ জুলাই ২০১২ ২৩:৩৫25799
  • ঃ))
  • san | ২২ জুলাই ২০১২ ২৩:৩৪25798
  • কিন্তু ব্ল্যাংকি, ডিসিপ্লিন মানে কি শুধু পায়ের নখ আর জুতোর রং? ওসব কোনো কাজে না লাগতে পারে। কিন্তু ডিসিপ্লিন মানে তো সময়ানুবর্তিতাও। গুছিয়ে কাজ করতে শেখানোও। এগুলো ও ইশকুলে শেখানোর কথা।তা এগুলোকে আমি ঠিক ফেলে দিতে পারিনা। একটু পুরনোপন্থী ঃ-)
  • kc | ২২ জুলাই ২০১২ ২৩:৩০25797
  • হয়ে গেল? সবার দম শেষ ?
  • ব্যাং | ২২ জুলাই ২০১২ ২৩:২৯25796
  • পাই, ঋভু একটা খেলা খেলে প্রায়ই, বাবা আর মা দুজনকেই একসাথে পেলে। দেশের নাম বা শহর অথবা কোনো জায়্গার নাম দিয়ে। একটা জায়গার নাম বলে তার শেষ অক্ষর দিয়ে পরেরজনকে আরেকটা জায়গার নাম বলে। কিছুক্ষণ বাদে দেখা যায় তার বাবা আর মা যুযুধান দুই পক্ষ হয়ে একে অপরকে বিদ্ঘুটে সব জায়্গার নাম বলে ডাউন দেওয়ার চেষ্টা করছে (প্রত্যেক কটাই যে বানানো নাম সে আর বলে দিতে হবে না) আর বাবা আর মা দুজনেই নাকি ছেলের দলে; দুজনেই অপরজনকে হারিয়ে দিয়ে ছেলেকে জেতানোর চেষ্টা করছে। সেদিন ঋভুর বাবা ঋভুর মাকে ডাউন দেওয়ার জন্য বলেছে সাসেক্স। ঋভুর মা তখন X দিয়ে বলতে হবে শুনে এত রেগে গেছে, যে রাগের মাথায় বলে দিয়েছে জার্জেক্স। সেই শুনে ঋভু রেগে গিয়ে বলে কি "অ্যাই, ঐ নামে বি সেকশনে একটা ছেলে পড়ে"!!
  • pi | ২২ জুলাই ২০১২ ২৩:২৩25795
  • ব্ল্যাংকি দের ইস্কুল কেমন ছিল ? ঐ মিক্সিং ইত্যাদি বিষয়ে ?
  • pi | ২২ জুলাই ২০১২ ২৩:২২25794
  • R্ভু ঃ)
  • Blank | ২২ জুলাই ২০১২ ২৩:১৮25793
  • আর ডিসিপ্লিন নিয়ে আমার মতামত হলো, উহা একটি ঢপের জিনিস। নখ কাটা থাকবে, পায়ে কালো জুতো থাকবে, এই সব পাতি ঢপ। আমাদের ইস্কুলে এসবের বালাই ছিলোনা। ছেলে পিলে হাওয়াই চটি পরে কাদা মেখে আসতো ইস্কুলে, তাতে কারোর কিস্যু ঝরঝরে হয় নি।
  • ব্যাং | ২২ জুলাই ২০১২ ২৩:১১25792
  • অক্ষ, চিন্তা কী! ঐ তো শুনলে বাই টেন্ডেন্সি থাকাটাই স্বাভাবিক। হনুরটাও নিয়ে নাও।
  • ব্যাং | ২২ জুলাই ২০১২ ২৩:১০25791
  • কয়েকদিন আগে তার বাবাকে আশ্বাস দিয়েছিল, এত আগে থেকে পড়ব না, পরীক্ষার আগের দিন সন্ধ্যেবেলায় পড়ে নেব। সেদিনও নিশ্চিন্ত হয়েছিলাম এই ভেবে যে তার মায়ের জিন কতটা শক্তিশালী।
  • ব্যাং | ২২ জুলাই ২০১২ ২৩:০৮25790
  • নাঃ এম্নিই ঘুম পেয়ে গেছে। কারণ ছেলে ঘুমোতে যাওয়ার আগে আমাকে এমন একটা অভয়বাণী শুনিয়ে গেল! শুনে নিশ্চিন্ত হলুম, এ আমারই ছেলে, হস্পিটালে বদলে যায় নি। কাল থেকে তার টার্মিনাল পরীক্ষা শুরু। কাল দুটো পেপার ইংলিশ লিটরেচার আর সায়েন্স। সারাদিন ধরে দুই পাটি দাঁতের গঠন, তাদের প্রতিটঈর ফাংশন, ব্যবহার, প্রতিটি দাঁতের ডায়াগ্রাম এঁকে, ছোট ইন্টেস্টাইন আর বড় ইন্টেস্টাইনের কী কী কাজ আর তাদের কী কী তফাত, এইসব মুখস্থ করার চেষ্টা করেও বিশেষ জুৎ করতে না পেরে আমাকে আশার আলো দেখিয়ে গেল "মা তুমি কিছু ভেব না। এই পরীক্ষাটা খারাপ দিলেও, পরের টার্মের পরীক্ষাটা খুব ভালো দেব। তখন এইসব চ্যাপ্টারগুলো তো থাকবে না!"
  • san | ২২ জুলাই ২০১২ ২৩:০৪25789
  • ও এই টইটা তো মিস করে গেছি কোনোভাবে! পড়ি
  • a x | ২২ জুলাই ২০১২ ২৩:০৩25788
  • নাহঃ এই সকাল সকাল ব্যাংএর সিগনাল প্রসেস করলাম, এখনই হনুকে নায়িকা বানানে লোকে ফিকল বলবে।
  • ব্যাং | ২২ জুলাই ২০১২ ২৩:০১25787
  • সেটাই বরং ভালো কাজ।
  • pi | ২২ জুলাই ২০১২ ২৩:০০25785
  • তাইলে ভাটের পোস্টগুলৈ নাহয় ওখানে তুলে দাও। ভালো করে ঘুম পেয়ে যাবে ঃ)
  • গান্ধী | ২২ জুলাই ২০১২ ২৩:০০25786
  • সবাই বোধোয় চাইনিস-চেকার আর ব্রেইনভিটা খেলছে।।আম্মো যাই, খেলি গে
  • ব্যাং | ২২ জুলাই ২০১২ ২২:৫৮25784
  • ঃ-)
  • গান্ধী | ২২ জুলাই ২০১২ ২২:৫৭25782
  • এম্মা !! ব্যাংদি ও নাকি ঘুমানোর কথা বলে !!
  • ব্যাং | ২২ জুলাই ২০১২ ২২:৫৭25783
  • হ্যাঁ, আমিও তাই বোর হয়ে ভাটেই ফিরে এলুম। এবার ভাট থেকে পালিয়ে ঘুমোতে যাব।
  • গান্ধী | ২২ জুলাই ২০১২ ২২:৫৪25781
  • যাহ। টইতে যেতেই সবাই পালিয়ে গেল
  • a x | ২২ জুলাই ২০১২ ২২:৫১25780
  • ওমনাথ এখন বাবা-বাবা খেলা খেলছে।
  • Blank | ২২ জুলাই ২০১২ ২২:৪৭25779
  • পুজোর সময় ক্যাপ ফাঠানো ছিল সারাদিন ধরে। টিনের বন্দুক আর গোল গোল রোল করা ক্যাপ।
  • pi | ২২ জুলাই ২০১২ ২২:৪৬25778
  • বি টি ডব্লু, ওমনাথ গেল কই ?
  • pi | ২২ জুলাই ২০১২ ২২:৪৫25775
  • তুল্লুম যে !
  • গান্ধী | ২২ জুলাই ২০১২ ২২:৪৫25776
  • কি নামের টই ??? আমিও পড়েছি মনে হচ্ছে। একজন বুড়ি-বসন্ত লিখেছিল। টই কই ?
  • pi | ২২ জুলাই ২০১২ ২২:৪৫25777
  • এবারেও না গেলে হ্যাট হ্যাট করবো ! x-(
  • pi | ২২ জুলাই ২০১২ ২২:৪৪25773
  • উফ ! চলো সবে যথাযথ টইয়ে !!
  • ব্যাং | ২২ জুলাই ২০১২ ২২:৪৪25774
  • আমিও এক্কাদোক্কা খুব ভালো খেলতুম। স্যানের পোস্ট পড়েই আমারও সাগর বলে সেই লম্বা লাফটা দিতে ইচ্ছে করছে জোড়া পায়ে।
  • san | ২২ জুলাই ২০১২ ২২:৪৩25772
  • আমি এক্কাদোক্কা খুব ভাল খেলতাম।

    বলতে বলতেই ফের লাফাতে ইচ্ছে করছে ঃ-(
  • ব্যাং | ২২ জুলাই ২০১২ ২২:৪২25770
  • তবে ফুল ফল নাম দেশে আমি হামেশাই আপারহ্যান্ড নিতাম ফুলের নামের ক্ষেত্রে। দুনিয়ার মেয়েদের নাম ফুলের নাম বলে চালিয়ে দিতাম। ঋজু কোনোটাতে সন্দেহপ্রকাশ করলেই "এমা এটা জানিস না, আমাদের নারয়নগঞ্জে তো এই ফুলের ঝাড় ছিল, আমার ঠাকুমা লাগিয়েছিল জানিস!" "ওমা সিউড়িতে কখনো গেছিস? সিউড়ি তো ছেড়েই দে, কীর্ণাহারে গেছিস? ওখানে সব বাড়িতে এই ফুলের গাছ আছে"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত