এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • blank | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৯:০৮258000
  • ২৪ ঘন্টা কে কে ডি সিঙ্গ কিনে নিয়েছে বা টাকা দিয়েছে - এমন কিছু শুনলাম।
  • cb | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৯:০৭257999
  • সে কি, বাবা যে বলল মেটিয়াব্রুজ থেকে ম্যাটাডোর ভর্তি ছেলে নিয়ে গেল। দেখেই বলেছে
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৯:০০257998
  • পি এস এল ভি, যে যানে করে আমরা পাঠিয়েছি, তার রকেট মোটর এত ক্ষমতাশালী নয় যে প্রচুর ফুয়েল নিয়ে আমরা উঠতে পারব। যা হয় আর কি, ভারী জিনিস তুলতে আরো হোঁৎকা তাগড়াই কাউকে দরকার ছিল। যেমন জি এস এল ভি রকেট। কিন্তু তার ক্রায়োজেনিক্স এঞ্জিন এখন সম্পূর্ন ত্রুটি মুক্ত নয়। বিগত একদশকে বেশ কয়েকবার উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। ইসরোর মঙ্গল অভিযানের অন্যতম সমালোচনা এটাই ছিল যে, জি এস এল ভি র প্রায়োরিটি অনেক বেশী, মঙ্গল অভিযানের চাইতে ওইদিকে নজর দেওয়া জরুরি ছিল।

    ইনফ্যাক্ট 'সাড়ে চারশো কোটি'র পরীক্ষাটা হবে ঐ বারো মিনিট ধরে।
  • dd | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৫৩257996
  • আবাপানন্দো আর ২৪ ঘন্টা - এই দুটো বাংলা চেনেল পাই।দেখছিলাম।

    কতোটা স্কিলফুলি এডিটেড জানি না।কিন্তু এরকম নিষ্প্রাণ বোরিং মিছিল চট করে দ্যাখা যায় না ছাত্রো মহলে। এটা বোনাসের দাবীতে ভর দুপুরে ব্যাজার মুখের হাঁটাহাঁটি বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হাই তোলা সান্ধ্য ভ্রমোন টাইপেরি হোলো। অল্পো কজনের হাতে পোস্টার।

    এক ইংরেজী চ্যানেলে বেজায় খিস্তি খাস্তা করে (ভাইপোকে) মিছিলকে কভার করছিলো - মিছিলের লোকগুলো নিশ্চয়ই ইংরেজে বোঝে না। এক গাল হেসে ঐ "মদ গাজা চরোস"এর পোস্টার্টা আরো উঁচিয়ে ধরছিলো আর রিপোর্টার চুটিয়ে সেটাকে গালি দিয়ে যাচ্ছিলো।
  • d | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৫৩257997
  • আমরা এইভাবে ফুয়েল খরচ করেছি তাতে কি খরচ কিছু কমেছে? নাকি আমাদের যানে অতটা ফুয়েল ক্যারী করবার জায়গাই ছিল না?
  • Kaju | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৯257995
  • সত্যিই এত টেকনিকাল পুঙ্খাণুপুঙ্খ আলোচনা, খুব যে মাথার ওপর দিয়ে গেল তাও না, বেশ বুঝলাম। এগুলো নিয়ে জানতে খুব ইচ্ছে করে, আমরা তো ফিজিক্সে সেই এইচেস অব্দি যা যা পড়েছি কেপলার'স ল ইত্যাদি।
  • একক | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৬257994
  • থ্যান্ক ইউ টি, এতটা গুছিয়ে লিখলে :)
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৪257993
  • আরে না, সিরিয়াসলি। একক জানতে চেয়েছিল। সেজন্য। আমি, আই আই এস সি তে। কুমুদি যেমন বলেন। ল্যাবারু।
  • Kaju | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩০257992
  • শনিবার কাগজে দেবীপ্রসাদ দুয়ারি-র লেখাটা পড়লাম এই বিষয়ে। তারপর এখানে এত ডিটেল আলোচনা দেখছি আপনার। বিনয় না করে বলুন তো আপনি নিশ্চয়ই ওই টিমে আছেন? ঃ)
  • Pi | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৯257991
  • যাদবপুরে স্কাইপ চলছে।মাঠে দেখানো হচ্চে। প্রাক্তনীরা কেউ চাইলে এখনো জানাতে পারেন।
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৭257990
  • এই না না। আমি স্রেফ ছাত্তর।
  • Kaju | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২১257989
  • টি কি ইসরো-তে আছেন?
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০০257988
  • একক, ব্যাপারটা হচ্ছে এরকম। পৃথিবীর কক্ষপথ থেকে মঙ্গলের কক্ষপথে স্থাপন করতে গেলে মাঝখানে দরকার হয় একটা ট্রান্সফার অরবিট। হম্যান ট্রান্সফার অরবিট। সূর্যকেন্দ্রিক এই ইন্টারপ্ল্যানেটরি এলিপটিক্যাল অর্বিটের পেরিজি (সবচেয়ে কাছের পয়েন্ট) হচ্ছে পৃথিবীর লঞ্চিং পয়েন্ট এবং অ্যাপোজি হচ্ছে মঙ্গল কেন্দ্রিক অর্বিটের ইন্সার্শন পয়েন্ট। এইটা কিন্তু আলাদা অর্বিট। এটা মঙ্গলের চতুর্দিকে ঘোরার এলিপ্টিক্যাল অর্বিটটা নয়। তো এই দুটো পয়েন্টে গতিবেগ ডিরেকশন আগে থেকে নির্ধারিত। মঙ্গলযান উৎক্ষেপন করা হয় পিএসএল্ভি রকেটের সাহায্যে যার মোট উৎক্ষেপণ ক্ষমতা অন্যান্য রকেট যেমন অ্যাটলাস বা প্রোটন এসবের তুলনায় কম। এরফলে আমরা খুব বেশী জ্বালানী নিয়ে পৃথিবী ছাড়তে পারিনি। ফলে হম্যান ট্রান্সফার অর্বিট যা কিনা অপটিমাম (ফুয়েল সেন্সে) সেটাই নিতে হয়েছিল। এইবার মনে করে দেখা যাক যে, উৎক্ষেপনের পর থেকেই কিন্তু আমরা এটিকে মঙ্গলের উদ্দেশ্যে পাঠিয়ে দিতে পারিনি। কারণ তারজন্য যে পরিমাণ ফুয়েল বার্ন করতে হ'ত তাতে প্রথম চোটেই সব জ্বালানী নষ্ট হয়ে যেত। নাসার মাভেন স্পেস্ক্রাফট কিন্তু অ্যাটলাস এবং লাস্ট স্টেজে সেন্ট্যর রকেটে চেপে প্রথম থেকেই হম্যান ট্রান্সফার অর্বিটে ইন্সার্টেড হয়েছে। আমরা (যেহেতু অত ফুয়েল নিয়ে ওঠা যেত না) আমরা ক্রমশঃ পৃথিবীর আরো উচ্চ কক্ষপথে স্থাপন করে নির্দিষ্ট এসকেপ ভেলসিটি পেয়েছি, এই পয়েন্ট হচ্ছে আমাদের স্পেস্ক্রাফটের হম্যান ট্রান্সফার অর্বিটের করেস্পন্ডিং পেরিজি পয়েন্ট। কিন্তু এটা করতে গিয়ে আমরা বেশীরভাগ জ্বালানী এতেই খরচ করে ফেলেছি। এইবার অ্যাপোজিতে ঐ নির্দিষ্ট বেগ ও ডিরেকশন না থাকলে সেটি আরো বড়ো বা ছোট ইন্টারপ্ল্যানেটরি ট্রান্সফার অর্বিটে পড়ে যাবে। মঙ্গলের গ্র্যাভিটেশনও তাকে টেনে আনতে পারবে না। বাস একবার মিস হয়ে গেলে চাপ। কেপলারস ল। যেহেতু প্রায় পুরো জ্বালানীটাই খরচ করা হয়েছে সেজন্য একবার মিস হয়ে গেলে সেটি আর কোনোভাবে ফের হেলিও সেন্ট্রিক টান্সফার অর্বিটে প্লেস করা যাবে না। কারণ আর অ্যাডিশনাল ফুয়েল নেই। এই সমস্যা মাভেনের ছিল না। বিশাল বড় রকেট হওয়াতে ওরা সোজা পৌঁছেছে। যেমন ইচ্ছে ফুয়েল বার্ন করেছে।
  • cm | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৫৪257987
  • বলা উচিত ছিল যদি কোঅর্ডিনেশনে ঘাটতি থেকে থাকে।
  • cm | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৫২257986
  • কোঅর্ডিনেশন না থাকলেও এখন করা হোক।

    ৭২ ঘন্টায় কিছুই হবেনা মনে হয় তখন যেন ছাত্রীটি বিচ্ছিন্ন বোধ না করেন। ওদের বিচ্ছিন্ন করা তিনোনীতির প্রথম ধাপ।
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৫১257985
  • দিদির টা 'ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি। '
  • সে | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৯257984
  • এইখানে দেখলাম ইংরিজি জানা আবশ্যক।
    http://www.ega.edu/admissions/admissions_start_here/international_student
    লিখেছে,
    TOEFL/IELTS - Present minimum TOEFL (Test of English as a Foreign Language) scores that demonstrate proficiency in the English language, if English is not the native language. A minimum score of 523 Paper-based, 193 Computer-based, 70 Internet-based OR a 6.0 on the IELTS (International English Language Testing System) is required for admission consideration. Any student who has successfully completed a program of English as a second language may be exempt from the TOEFL requirement. Each exception must be approved by the AR Appeals Committee.

    এইটাই তো মনে হচ্ছে দিদির কলেজ।
  • h | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৬257982
  • *ছাত্রী
    **কাকে যেন
  • h | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৬257983
  • এটা ছাড়া টি এম সির মিছিলের আগের দিন আর কোন রাস্তা ছিল না, ছিআত্রী নিগ্রহের বিচার আর ভিসি র পুলিশ ডাকা এই দুটো বিষয় কে ডিলিনিয়েট না করতে পারলে, ওদের এগজিট রুট ছিল না। কাল কালে যেন দীঘক্ষণ এই নিয়ে যেচে জ্ঞান দেওয়াতে হেবি খচে গেল, যাই হোক। এখন মুশকিল হল, ছেলে মেয়েরা ছাত্রীটির সংগে সমন্বয় রেখে এদ্দিন ধরে মুভমেন্ট করছে না করছে না বাইরে থেকে বুজ্ছি না। দাবী তে প্রবলেম নাই, কো-অর্ডিনেশনে আছে কিনা। অবশ্য আমি না বুঝলেও চলবে ঃ-))
  • d | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩০257981
  • ইংরিজিতে y দিয়ে লেখে যে
    :-D
  • jhiki | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২৮257980
  • আবাপ মঙ্গলযানকে মঙ্গলায়ন লিখেছে কেন?
  • Kaushik Ghosh | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২১257979
  • "যাদবপুরে বহিরাগত উপাচার্যরা...."

    নির্মল আনন্দ।
  • সিকি | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১০257978
  • এই হচ্ছে ভাইপোর ফেসবুক পেজ।

    https://www.facebook.com/AbhishekBanerjeeOfficial?fref=photo

    আমি দু লাইন লিখে দিয়ে এসেছি। পারলে সবাই দু লাইন কোরে লিখে দিয়ে এসো / আসুন ওর পেজ। সমস্ত হোক কলরব ব্যানার পোস্টার কার্টুন দিয়ে ভরিয়ে ফেলা হোক ওর পেজ।
  • sch | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০৯257976
  • T দুঃখিত মূর্খামির জন্যে
  • cm | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫৫257975
  • কামদুনির ঘটনার এক মাস এখনো ঘটেনি, তেমনি ওনাদেরও ৭২ ঘন্টা পার হবে কিনা সন্দেহ আছে।
  • Ekak | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫৩257974
  • টি
    এখানে যদি শুন্যে ব্যাং বাজি ধরি তাহলে একটা ট্যান মিস করলে সেটা কি আরেকটা ইনার বা আউটার কক্ষপথের ত্যান্জেন্ট হয়ে যায় ? মানে একটা অপটিমাম ভার্চুয়াল কক্ষপথ আগে কষে নিয়ে তার ত্যান্জেন্ট ধরা হচ্ছে ?
  • Ekak | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪৯257973
  • এতে কেনাকেনির কিছু দেখছিনা। ফ্রি র্যাশনাল এনটিটি নিয়ে ভ্যানগার্দ লেস মুভমেন্ট করতে গেলে এটা মাথায় থাকা দরকার যে এভরিওয়ান ইস ফ্রি টু চুস। ছাত্রী টি এবং তার বাবা সেদিকেই যাবেন যেদিকে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে বলে ওনাদের মনে হয়।
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪৫257972
  • আগের পোস্ট sch কে। কোয়ার্ককে নয়। কিকিদি, টই খুলে বিস্তারিত কিছু লেখার মতো ক্যাপা নেই। এরোপ্লেন হলে হেবি বাতল দিতাম।
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪৩257971
  • কোয়ার্ক, অল্টিচ্যুড না অ্যাটিচ্যুডই :) বেসিক্যালি ওরিয়েন্টেশন। মঙ্গলের অর্বিটে ইন্সার্ট করতে হলে ভেহিকলের নির্দিষ্ট গতিবেগ ও অভিমুখ থাকতে হবে। গতিবেগ কমানোর কাজটা করা হয় ভেহিকলের মুখ উলটো দিকে ঘুরিয়ে রকেট ফায়ার করে। সেজন্য স্পেস ভেহিকলের একটি নির্দিষ্ট ওরিয়েন্টেশন থাকতে হবে। অ্যাটিচ্যুডের একচুল এদিক ওদিক (আর্ক সেকেন্ড অ্যাকুরেসি) মানে কক্ষপথের ঐ পয়েন্টে ভেহিকলের বেগ এবং ডিরেকশন কক্ষপথের ট্যাঞ্জেন্ট বরাবর হবে না। ফলে সেটি ঐ নির্দিষ্ট কক্ষপথটি নিতে পারবে না। মঙ্গলের মাটি থেকে যদি হিসেব কষেন তা হলে নির্ধারিত উচ্চতার বহু উঁচু দিয়ে বেরিয়ে যাবে। পুকুরে যেমন ব্যাঙবাজি করা হয়, সেরকম কেস খানিকটা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত