এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৩258060
  • শাহবাগ পুরো ইসলামিক দুনিয়ার মোড় ঘুড়ানো আন্দোলন। যে সব অমুসলিমেরা "মুসলমান? ওরা তো অমনি ই হয়" বলতেন অ্যাদ্দিন তাদের একটা থাপ্পড়।

    যে সমাজে "নাস্তিক" মানে হচ্ছে ভয়ানক কুচ্ছিত একটা গালাগালি সেই অপ্রেসিভ সমাজে একটা ধামসা পেটো।
  • kc | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৮258059
  • শহবাগ অন্য লেভেলের আন্দোলোন। পুরো চেতনাকে জাগিয়ে দেওয়া আন্দোলোন। ঘনিষ্ঠ বাংলাদেশী বন্ধু থাকলে ভালো বোঝা যায়।
  • dd | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৭258058
  • এই আন্দোলনের ফলে ভিসি যদি রিজাইন করে তো চমোৎকার হয়। এ রকম একটি আপাদমস্তোক মিথ্যেবাদী মানুষ ঐ পসিসন থেকে যতো শীঘ্র দূর হয়,ততই ভালো।

    দুটো মিছিলের মেজাজ আর ক্লাস - দুটো তেই ফারাক ছিলো। চোখে পরার মতন। একটা শহরের স্বতঃস্ফুর্ত্ত ছেলে ছোগরা - অন্যটা পার্টীর ডাকে বা পয়সা পেয়ে আসা মানুষের দল - তফাৎ তো থাকবেই। সে ভোট যাকেই দিক, তিনোর মিছিলে কটা স্টুডেন্ট নিজের বিশ্বাসের তাগিদেই বা আসতে পারে?
  • | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৩258057
  • আপনার প্রত্যাশা বা হতাশা কোনওটাতেই তো শাবাগ আন্দোলনে অংশগ্রহণকারীদের কিস্যু যায় আসে না। ওটা শুধু আপনার কাছেই মূল্যবান।
  • cm | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৯258056
  • প্রাপ্তির ধারণাটি আপেক্ষিক। শাহবাগের আন্দোলন থেকে আমার কি প্রত্যাশা তা ওখানেই লিখেছি।

    এই আন্দোলনে ভিসিকে রিজাইন করানো মানে তিনোদের সেটব্যাক সেই যা মজা। ওর চেয়ে বেশি কোন প্রত্যাশা নেই। আবার যথারীতি ব্যাক টু বিজনেস।
  • | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৭258055
  • হ্যাঁ একক, ঐটাই তো হুমকীর সমতুল্য।
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৫258054
  • হুমকি বলতে আমি বলছিনা যে হিন্দী সিনেমার মতন পকেট থেকে বন্দুক বার করে হুমকি। প্রশাসন, মন্ত্রী, সরকার ইত্যাদির দেওয়া চাপ।
  • a | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৩258052
  • আরে উনি নিজে মুখে টিভিতে বাইট দিলেন।
  • dd | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৩258053
  • a কে থেংকু। অ্যাতোক্ষনে বুঝলেম।

    আর পিটি'র বুজি টই তো অমর। ও আবার ফিরে আসবে। ধরুন পুজোর গানের একশ বছোর টই - তাতেও আসতে পারে।

    সারোদা কিন্তু খুব জমেছে। নলিনি চিদামুকে জেরা,ওড়িশার এটর্নী জেনেরেলকে গেরেপতার, অসমের পুলিশ কত্তার সুইসাইড। রবীন দেব। একেবারে ৩৬০ ডিগ্রী বৃত্ত।

    আমার খুব সুইট লাগছে।
  • একক | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫১258051
  • ভয় মানে যে সেটা হুমকি প্রসূত তা নয়। রাষ্ট্রের একটা চাপ থাকে যা আমাদের সিদ্ধান্ত কে প্রভাবিত করে। ইনফ্যাক্ট ঐরকম সিচুএশোনে আমার বাড়ির লোক ও হয়ত ওই সিদ্ধান্তই নিতো। খুব স্বাভাবিকভাবেই একদল আন্দোলনকারীর চে আমি ক্ষমতায় থাকা লোককেই বেশি ভরসা করব যে তারা আমাকে জাস্টিস দিতে পারে। এতবড় একটা ঘটনার কেন্দ্রে বসে থাকার চাপ থেকে রীলিসড হতে চাওয়া তে কোনো দোষের দেখিনা। এর জন্যে কেও কানে নল দেওয়ার দরকার পরেনা। ঠান্ডা মাথায় একবার ভাবলেই হয় যদি এই রাস্তায় না হাঁটি তাহলে কোন রাস্তা। সেটা খুব ভয়ের রাস্তা। একজন ছাত্রী হিসেবে। এক মধ্যবিত্ত ছাপোষা মেয়ের বাপ হিসেবে।

    আমার প্রচন্ড বিরক্ত লেগেছে এই কারণেই যে যারা ফ্রি এনটিটি আন্দোলনে বিশ্বাসী তারা সেন্টার মুভ করলে এত ভেঙ্গে পড়া কুত্সা করা এসব করে কেন। আমি বিশ্বাসী নই। সে কথা আলাদা।
  • dd | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৬258050
  • ফের জিগাই।

    "মেয়েটি'"র বাবা ক্ষি বলেছেন? কোন মিছিলে গেসলেন ? আমি জানি না। আপাততঃ টিভির অ্যাকসেসও নেই।

    পরিষ্কার করে লিখুন
  • a | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৫258048
  • যেটুকু শুনলামঃ
    ১। ওনাকে মুখ্যমন্ত্রী আস্বাস দিয়েছেন প্রপার জাস্টিসের। উনি তাতে ভরসা রাখছেন
    ২। উনি ছাত্রচাত্রীদের অনুরোধ করছেন যাতে তারা ক্লাস শুরু করে

    (১) টা সম্ভব হতনা যদি না আন্দোলনের অভিমুখ ভিসির অপসারনের দিকে ঘুরে যেত। আমি মনে করি আন্দোলনের হ্যান্ডলিং ভুল হয়েছে, খুব দ্রুত সার দিয়ে পাকিয়ে তুলতে গিয়ে মূল দাবি থেকে চ্যুতি ঘটেছে, যেটা এইক্ষেত্রে সম্পূর্ণ ভাবে আন্দোলনের ফেভারে ছিল
  • kc | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৫258049
  • এই বাজারে পিটিদার বুজি টই আর সারোদা আখ্যান ব্যাকফুটে চলে গেল। ন্যাড়াদাও সোশাল রেসপন্সিবিলিটিতে ভরপুর হয়ে উঠল।

    আচ্ছে দিন ......
  • | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৪258047
  • ব্যক্তিগত বন্ধু বেশ কিছু সংখ্যায় থাকলে শাহবাগের প্রাপ্তি কিছু আছে কিনা সেটা ওদের কথোপকথন থেকেই জানতে পারবেন। জাস্ট কান পেতে শুনলেই হবে।
  • | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪২258046
  • না ভদ্রলোক পদত্যাগ না-ই চাইতে পারেন, এতেই বেশী ভালভাবে বিচার পাবেন এইটা ভাবতে পারেন --- এগুলো সবই প্রোব্যাবিলিটির দিক থেকে ভ্যালিড। সমস্যা হল হঠাৎ পার্ত-পান্ডা এদ্দিনে গেল আর অমনি বললেন, এইটে এই অবস্থায় ঠিক বিশ্বাস হতে চায় না আর কি। বিশেষ করে কামদুনির ঘটনায় যা হল এবং এই শন্ডা পন্ডার মার্কেটে যা সুনাম -- সেইসব ভেবেই আর কি।
  • cm | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪০258044
  • কালকের ভিড়ের জনতা আর আজকের ভিড়ের জনতার ক্লাস ডিফারেন্সকে অগ্রাহ্য করার মধ্যে বিচক্ষণতা দেখিনা।

    শাহবাগের বৃহত্তর প্রাপ্তি কি ঠিক বুঝিনি। সাধারণের জীবনে কোন প্রভাব ফেলেছে কি? অকুপাই মুভমেন্টের ফলে ঠিক কি হল কেউ জানে?
  • a | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪০258045
  • অনির্বানঃ নাঃ মিথ্যে কথা নয়, আমি লুরুতে বসে খবর দেখে যা বুঝেছি তাই বলছি। ইন ফ্যাক্ট শুধু আমি বলছি যে তা না, অনেকেই বলছে। আর লাইন নিয়ে কি লাভ? তবে সত্যি কথ্হা বলি, ছাত্রদের মার খেতে দেখলে, রাজনীতির নামে সময় নষ্ট দেখলে বড় ক্ষোভ হয়। যাদের নিজের হাতে করে এনেছিলাম তাদের কয়েকজন যে এই লুপ থেকে বেরোতে পারেনি, সে তো আমার নিজের চোখেই দেখা, তাদের কত কি করার ছিল সেগুলো না করতে পারার জন্যে নিজেকে দায়ী করি বৈকি। ব্যর্থ ছাত্রনেতাদের যেমনটি হয়, সিনিক।

    ন্যড়াদা আর ঈশানঃ প্রেডিক্টেবল হয়ে যাচ্ছ, বয়েস হচ্ছে বোঝা যায় এবার ঃ)
  • dd | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩২258043
  • "মেয়েটি'"র বাবা ক্ষি বলেছেন? আমি জানি না। আপাততঃ টিভির অ্যাকসেসও নেই।

    পরিষ্কার করে লিখুন
  • | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩১258042
  • কালকের মিছিলে সব হাতেই গিটার ছিল বুঝি? এহে একদম খেয়াল করি নি।

    এই টিপিক্যাল বাক্যিগুলো গতবার শাহবাগ গণজাগরণ মঞ্চে লোকজন গানবাজনা করত সময় বিন্পি-জামাত শিবির থেকে নিয়মিত বলা হত।
  • ন্যাড়া | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩০258041
  • আমি গিটারে দারুণ তবলা বাজাতে পারি। কোনদিন শিখিনি।
  • cm | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৯258039
  • জানাই নয় জিগাই হবে।
  • cm | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৯258040
  • ডিডিদারে জানাই জেবনে যে গীটার হাতে ধরেনে সে কি আর গীটার বাইজ্যে গান গায়?
  • ন্যাড়া | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৮258036
  • ঈশান ঠিকমতন পড়ে না। a ছিঃ ছাড়াও দ্বিচারিতার পোস্ট করেছেন, অথবা গুরুতে আসা যে কত খারাপ এবং উনি যে আর আসবেন না - সেই নিয়ে। আমার তো বেশ রাবীন্দ্রিক লাগে -

    অলি বারবার ফিরে যায়, অলি বারবার ফিরে আসে
  • anirban | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৮258037
  • শুধু ছিঃই নয়। যাদবপুরের টই-তে যাকে নিগ্রহ করা হল তার দাবিকে পেছনে ফেলে দেওয়া হয়েছে এইসব মিথ্যে কথাও বলে এসেছে। লাইনটা কী? যখন যে ক্ষমতায় তাকে সাপোর্ট? না বড় আন্দোলন দেখলেই গাল দেওয়া?
  • | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৮258038
  • আনন্দে একটি মেয়ে তো বলল পুলিশ যাদবপুরে মেরে যে ভীষণ অন্যায় করেছে, সেইজন্য এসেছে। দিব্বি হাঁটতে হাঁটতেই বলল, ফার্স্ট ইয়ার, রুকি বোঝাই যাচ্ছে। বেহালা কলেজ থেকে এসেছে, টিএমসি ইউনিয়ান মেম্বার।
  • ন্যাড়া | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৩258033
  • অ্যাকচুয়ালি, হুমকিই বা ভাবা হচ্ছে কেন? ভদ্রলোক উপাচার্যের পদত্যাগ না-ই চাইতে পারেন। মিডিয়াতে উপাচার্যের বিরুদ্ধে ওরকাম বলার পরে, এবং গত কদিন যা চলছে - তাতে এই স্ট্যান্ডটা চমকপ্রদ, সন্দেহ নেই। কিন্তু এতদসত্বেও প্রথমেই হুমকি বা লোভ দিয়ে সেটা জাস্টিফাই করা টেনুয়াস।
  • ঈশান | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৩258034
  • a র মুখে ছিঃ ছাড়া কখনও কিছু শুনি নাই। :-)
  • /\ | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৩258035
  • সাতটা বলা হয়েছিল, শুরু হল সাড়ে সাতটা থেকে সেক্টর ফাইভের মিছিল। এস ডি এফ অটো স্ট্যান্ড থেকে টেকনোপোলিস অবধি। কালো রিবন আর আলপিনের ব্যবস্থা ছিল। চারশ মতো লোক জন ছেলে মেয়ে হাঁটল। বাঁ দিকের রাস্তা দখল করে দু সারিতে সবাই হাঁটছিল। পুলিশ ও মহিলা পুলিশ মোতায়েন ছিল। পুলিশ ও পুলিশের ভ্যান মিছিলের পিছু পিছু হাঁটছিল। প্রতিটা মোড়েই আরো কিছু কিছু পুলিশ ছিল। যে শ্লোগান গুলো হল-
    লাঠির মুখে গানের সুর / দেখিয়ে দিল যাদব্পুর, পুলিশ তুমি যতই মারো / মাইনে তোমার একশ বারো, ছাত্র মেরে শিক্ষা প্রেম/ পুলিশ তোমায় শেম শেম, পুলিশ যত মারবে/মিছিল ততই বাড়বে, পুলিশ তুমি মারবে কত / আমরা সবাই বহিরাগত, এই ভিসিকে চিনে নিন / ওয়েলেক্সে বেচে দিন, আয় ভিসি দেখে যা / যাদবপুরের ক্ষমতা, হোক হোক হোক কলরব, হাতে হাতে কমরেড। গড়ে তোল ব্যারিকেড।এইরকম। আরো তিন চারটে বাদ পড়ল হয়তো। একদিকের সারির লোক গুনলাম, দুবার, একবার ১৭০ হল, পরের বার ১৫০। দু সারিতে মোটামুটি ৩৪০ আর মাঝখানে কিছু ছেলে হাততালি ও শ্লোগানের মুখরা ধরিয়ে দিচ্ছিল তাদের গুনে ঐ ৪০০ মতো ই হবে মোটমাট। টেকনোপোলিস এর মুখে এসে আবার ঘুরে দাঁড়িয়ে শ্লোগান হচ্ছিল। হেঁটে হেঁটে আবার এস ডি এফ ফিরবে কিনা দেখা হয়নি আর। শুরুতে কিছু সমস্যা হচ্ছিল। লোকজন রাস্তায় দাঁড়িয়ে বুঝতে পারছিল না কোন দিকে যেতে হবে, কোথা থেকে শুরু হবে মিছিল আদৌ হচ্ছে কিনা বুঝতে না পেরে অনেকে ফিরেও গেছে। আমাদের আপিসের ই একজন ফিরে যাচ্ছিল, আমরা ডেকে নেওয়ায় আবার উৎসাহে চলে এল। অনেকে ফটো তুলেছে, সাক্ষাৎকার ও হয়েছে। চ্যানেলের মরো দেখতে ভিডিও ক্যামেরা ও ছিল, ফ্রফেশনাল ক্যামেরা নিয়েও অনেকে ফটো তুলছিল। মোবাইলে তোলা ভিডিও ছবি খুব ভালো আসে নি, আপলোড করে লাভ হবে না বোধয়। তবু দেখব।
  • dd | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:২১258032
  • নাঃ। কিকির অবসারভেশনটা বোধয় পুরোটা ঠিক নয়।

    প্রতিবাদী আন্দোলনের ফর্মাটটাই বদলে গেছে। এখন নাচ গানের মাধ্যমেই প্রতিবাদ হয়। নন্দীগ্রাম বা যদুপুর। এটাই এখন চলছে। আমাদের যইবনে বাস ট্রাম পোড়ানো, পেটো ফাটানো, ঢিল ছোঁড়া - এইসব ছাড়া আন্দোলন হতই না। এটা এখন চলে না।

    পোলিটিকাল পার্টীর পতাকা ছাড়া, ফেসবুকে ডাক দিয়ে, একেবারে স্বেচ্ছায়, নিজের উৎসাহে মিছিলে যোগ দেওয়া - এটাও নতুন। এটাই এখনকার ভাষা।

    তিনোর মিছিল (লোক যতো'ই হোক) ফ্লপ করেছে। টিভিতেই মুখগুলো দেখছিলাম। মনে হচ্ছিলো এমবেরাসড। ঠিক কোনো এজেন্ডা নেই।ম্যাড়ম্যাড়ে।

    মনে পরলো নন্দীগ্রামের পর সিপুএমও একটা এরকম মিছিলো বার করেছিলো নিজেদের বুজিদের নিয়ে - লোক যতো'ই হোক, প্রতিবাদের সেই কার্নিভাল মেজাজটা ছিলো না। জমে নি।
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৭258031
  • কেনা র কি আছে? মিছিলের আগের রাতে শঙ্কু পান্ডা আর পার্থ বাড়ি এসে হুমকি দিয়ে গেলে আমিও আজকের মিছিলে হাটতে যেতম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত