এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হোককলরব | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৮258093
  • শ্রীপর্ণা ফেবু গ্রুপে লিখেছিল। বছর দশ বারো আগে কীসের জন্য যেন চাঁদা তুলছিল, ট্রেনে না কোথায় যেন। সেখানে প্রচুর বাঁকা কথা হয়েছিল। জিন্স পরা মেয়ে বলে।
  • h | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৬258089
  • আমি নিশ্চিত, মেয়েরা ভীষণ বেম্মো শাড়ি পরে প্রতিবাদ করলেও বলতো, ওকে কাল ওখানে দেখা গেছে। বা আগে শাড়ি পড়তো না, বা পরে পরবে না, বা না পরলে এরকম দেখাবে, বা ওমা ঐযে দেকোচো কিরকম করে যেন পরেছে এই সব বাজে কমেন্টের মানসিকতা আলোচনার যোগ্য না। ফেস বুকে মেসেজ করছে, গ্রেট ডিভাইড কিস্যু না। পাতি মেয়েদের এগোতে দেখে রিয়াক্ট করছে, ভাবছে ছেলেরা আক্রান্ত। গ তে দ না থাকলে যা হয়।

    আমার আত্মীয় ছিলেন একজন, যিনি বিংশ শতকের নাগরিক ইতিহাস টি স্ক্যান্ডালের টার্ম্সএ জানতেন। উনি নাকি একদিন সুপ্রিয়াকে উত্তমের সংগে প্রেমের খবর বেরোনো র অন্তত পাঁচ বছর আগে ইন্দ্রপুরী স্টুডিও থেকে বেরোনোর সময়ে উত্তমের ড্রাইভার কে 'আমি আসি কেমন' বলা দেখেই বুজেছিলেন, ভেতরে কিছু একটা চলছে। স্নেহাংশু কান্ত আচার্য্য কে নাকি একবার কোনো মেম সাহেবের সংগে ছবিতে খালি পায়ে ঘুম ঘুম চোখে বসে থাকতে দেখা গেছিল, তাও মহিলার অন্তত দশ হাত দূরে, দুজোনের হাতেই সিগারেট ছিল। তার মানে যে তারা দিন বারো বার শুএ থাকেন, এ নাকি তাকানো দেখলেই বোঝা যায়, এই সব।

    কিছু ছেলের একটু মেয়ে দেখলেই কিসু একটা অপমান জনক বলতে হবে, ইনসালট না কইরা আরাম পায় না।
  • robu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৩258088
  • কী মুশকিল!! নন্দনের আসপাশটাই দেশ নাকি!!
  • Ekak | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩৫258087
  • পাচু রায় ধ্যাম্নামি করছেন। নন এলিট ক্লাসের সঙ্গে এলিটের ডিভায়দ এন্ড রুল খুব পুরনো অস্ত্র। এই রাজনীতি টা প্রচন্ড খায়। বিশেষ করে এরকম স্টার্ক কালচারাল ডিফারেন্স ওয়ালা সমাজে। শিক্ষিত মানুষ ঢ্যামনা হলে একটু বেশিই ঢ্যামনা হয়। শুধু এরা শেষ বয়েসে এগুলো করে আলটিমেটলি কত কামায় ইন ক্যাশ এন্ড কাইন্দ তাই নিয়ে আমার কৌতুহল আছে।
  • kiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩২258085
  • চকচকের পর একটা নয় হবে।ঃ(
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩২258086
  • অক্ষদার 12:23-এ ক। এরকম আমারো মনে হয়েছে।
  • kiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩১258084
  • অক্ষ,
    আমি জানিনা তুমি কতদিন দেশে আসোনি, কিন্তু এরকম মেয়েরা আমাদের দেশে সহজলভ্য নয় তোমায় কে বললো? এইরকম স্মার্ট দেখতে, ইংলিশ বলা, এবং এই ড্রেস পরা প্রচুর কলগার্ল ঘুরে বেড়ায় নন্দনের আশেপাশে।( এর মানে এই নয় আমি পোষ্ট গুলোকে যাস্টিফাই করছি, বা ছোট ড্রেস দেখলে কালচার কাকিমা হয়ে উঠি)

    বরং এখন ও আমাদের দেশে সহজ মধ্যবিত্ত তেমন চকচকে মেয়েরা খুব সহজলভ্য নয়, যদি না তাদের উপর গাজোয়ারি করা হয়।

    হানু,
    :P
    ভেরি ব্যাড। আর কখন ও যেও না, ভুঁড়ি বাড়িতে রেখে তবে যাবে।
  • ন্যাড়া | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩০258083
  • এখানে পুরুষতান্ত্রিকতার থেকে একটা কালেক্টিভ ইকনমিক ফ্রাস্ট্রেশন বলে মনে হয়। যে পরিমাণে একনমিক ডিভাইড বাড়ছে, আর কৃত্রিম জীবনের ছবি দেখান হচ্ছে মিডিয়ায় - এ জিনিস বাড়বে বই কমবে না।

    টিমকে কী বলেছিলাম স্পুফ নিয়ে?
  • pinaki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:২৯258082
  • হ্যাঁ, পাচু রায়ের ব্যাপারটা খুবই অবাক করা।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:২৭258081
  • অক্ষদাকে ক
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:২৫258080
  • খারাপের থেকেও বেশি অবাক লাগে। আজকাল একটা সময় টানা বছর দশেক বা আরো বেশি পড়েছি। ছিঠিগুলো পড়তে ভালো লাগতো। একটা গল্পও লিখেছিলেন, নকশাল প্রোটাগনিস্ট তার নায়ক। ঝরঝরে লেখার হাত এনার।

    সেই লোক ৩৬৫ দিন কেচ্ছা করছেন, নির্জলা মিথ্যে লিখছেন। অদ্ভুৎ।

    স্ফুফ প্রসঙ্গেঃ আমাকে বলা ন্যাড়াদার একটা পুরোনো কথা আমার কাল থেকে মনে পড়ছে। ঃ-)
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:২৩258079
  • আসলে এই বিভাজন গুলো খুব দ্রুত আর খুব সিলেক্টিভ পকেটসে হচ্ছে। মেয়েদের শর্টস পরার মত আরো অনেক শরীরের ভাষা, মুখের ভাষা খুব অল্প সময়ে, ছোট ছোট জায়গায় বদলে গেছে। এর সাথে তাল রাখা এই পকেটের বাইরের বৃহত্তর অংশের পক্ষে অনেক সময়ই সম্ভব না।

    এছাড়া সেদিন থেকে ঐ শর্টস পরা মেয়েটির পোস্টারে তৃনমূলী কমেন্টগুলো দেখে থেকে মনে হচ্ছিল, এর সাথে সাথে একটা attainability'র ব্যপার আছে। এই রকম জামা পরা, এইরকম সাবলীল, এইরকম সহজে ইংরেজি বলা মেয়েটি আমার হাতের মুঠোয় কোনোদিনও আসবেনা। এটা একদিকে যেমন একটা পুরুষতান্ত্রিক পোজেস করার ইচ্ছে থেকে আসা, তার সঙ্গে ঐ গ্রেট ডিভাইডের ওপার থেকেও আসা।
  • /\ | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:২২258078
  • https://drive.google.com/folderview?id=0Bz-RYfLHhM5wVHpZSFl0OTNqcms&usp=sharing ৮ টা ছবি আর ২ টো ভিডিও আছে। সেক্টর ফাইভের আজকের মিছিলের। কোয়ালিটি খুব ভালো কিছু না। যে কেউ চাইলে ডাউনলোড করে ইউটিউব ফেসবুক যেখানে খুশি শেয়ার করতে পারেন। প্রয়োজন মতো এডিট ও করে নিতে পারেন।
  • h | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:২১258077
  • আমি আজকাল এই জন্যে কোনো ছাত্র ছাত্রী দের মিছিলে যেতে চাই না। আমার পেট নিজেকে উদ্ধত ভাবে প্রেজেন্ট করে।
  • kiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৭258076
  • ইভেন ন্যাড়াদা সম্পর্কে আমার যে ভাবনা, তাতে এত খেলো ভাবনার লেখা আশা করিনি, এটাও বলে গেলাম।
  • ন্যাড়া | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৬258075
  • সত্যি বলতে এই কাচুমাচু রায়ের লেখাটা পুরো ঢপের। ঝোঁকের মাথায় লেখা। ওনার লেখাও সেরকম পড়িনি যে স্টাইলটা স্পুফ করা যাবে।

    খারাপ লাগে। বছর দশ/পনেরো আগে এই ভদ্রলোকই অনুষ্টুপের নাটক সংখ্যার প্রথম ও দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন। "টিনের তলোয়ার"-এর প্রথম সীনের বর্ণনা দিয়ে শুরু করেছিলেন।
  • একক | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:০৭258074
  • বুড়ো হয়ে যাচ্ছি। জনতা ওই ইউটিউবের ম্লান মুখগুলো নিয়ে কোলাজ বানিয়ে একটা খিল্লির প্ল্যান করছিলো | চাট্টি বকে এলুম | খিটখিটে ভাব্বে হয়তো।
  • kiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:০৬258073
  • আর ড্রেসের ব্যাপারে আমার খারাপ লাগা লিখেছিলাম, তখন অবশ্য ফেবুর পোষ্ট গুলো দেখিনি।

    সে ব্যাপারেও বলে যাই, ড্রেস কোড সবসময়, সময় হিসেবে অলিখিত থাকেই। বন্ধুদের কষ্টের জন্য লড়তে গিয়ে নিজেকে আলাদা করে চোখে পড়ার মত করলে, সেটা চোখে লাগবেই। আমার তো লাগবে ভীষন ভাবে। যেমন লাগবে হাসপাতালে বা যেকোন শোকের অনুষ্ঠানে চকচকে ড্রেস পরলে। আজ চিনের প্রতিবাদ মিছিলেও প্রচুর মেয়ে স্টুডেন্ট ছোট ড্রেস পরে আছে, কিন্তু তা এত স্বাভাবিক তাদের জন্য( রঙে কোন উজ্জ্বলতা ছিলো না চোখ টাটানোর মত) খারাপ লাগেনি, কারন তাতে নিজেকে আলাদা বা উদ্ধত ভাবে প্রেজেন্ট করা ছিলো না। তবে এটা আমার ব্যক্তিগত মত।

    সাঁওতাল বা আদিবাসী মেয়েদের ড্রেস আমার চোখে খারাপ লাগে না, তা এত তাদের সঙ্গে মিশে থাকে, আলাদা করে চোখে ব্যাথা সৃষ্টি করে না। তবে হয়ত সময়ের সাথে তাল রাখতে পারছি না, এও হতে পারে।
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫৮258072
  • সত্যি কথা বলতে কী, তোশক দাশগুপ্তের লেখাটা বেটার হইসিল।
  • kiki | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫৭258071
  • ডিডিদাদা,
    আমি যেরকম দেখেছি তা বলিঃ

    কিছুদিন আগে এবিপি তে মেয়েটির বাবা সুমনের অনুষ্ঠানে আসেন, নীল ড্রেস, মুখ দেখাচ্ছিলো না। বললেন, প্রথমে ভিসি তাকে সহযোগিতা করেছিলেন। এফ আই আর হয়। তারপর মনে হয় ভিসি ব্যাপারটা টেলে দিতে বা যার জন্যই হোক, পনেরোদিনের কোন একটা সময়ের কথা বলেছিলেন।(এটা অবশ্য মেয়েটির বাবা বলেন নি) কিন্তু স্টুডেন্টরা সে সময় দিতে চায়নি আর তাদের তদন্ত কমিটি পছন্দের নয়। তো মেয়েটির বাবা মনে হয় আবার গিয়ে পুলিশ ঢোকানোর দাবী জানান দোষীদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। তখন ভিসি বলেছিলেন ওরে বাবা! যাদবপুরে পুলিশ ঢোকাবো, আমার এমন সাহস নেই, এরকম কিছু। ভিসি মনে হয় সত্যি টেন্সড ছিলেন, নইলে এত ছড়ানোর কথা নয়, আর এই প্রসঙ্গে বলি, আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই খুব যোগ্য ব্যক্তিরা কি খুব থাকেন? কে জানে! আর কেসটা ভিসি খুব নিজের ইচ্ছেয় ঘটিয়েছে এটাও হিসেবে মিলছে না।আমি জানিনা একজন ভিসির কতটা জোর থাকে যে, সে নিজের ইন্স্টি তে কম্যান্ডো নামাতে পারে। কেমন মনে হচ্ছে ভিসি আর ছেলেমেয়েগুলো সবাই ব্যবহৃত হল। (আমি মনে হয় খুবই বুড়ো হলাম, নইলে এত খারাপ ভাবনাই আসে কেন কে জানে!) এবার এই ঘেরাও পাব্লিকরা আগের বার হেবি কেস খেয়েছিলো, এবার শহিদ হয়ে জোর নিয়ে নিলো। কিন্তু ঘটনা এমনটা নয় যে এতটা বাড়তে পারে।অনেক আগে এটা মেটানো যেত, কিন্তু মিটতে দেওয়া হলো না। কোথাও একটা খেলা চলছে, যেটা আইদার ধরা যাচ্ছে না, বা ধরেও আড়াল করা হচ্ছে।

    আজ ভুলে গেছি, চব্বিশ ঘন্টা না এবিপি, দুটো ফুটেজ দেখালো, মেয়েটির বাবার, প্রথমে ভদ্রলোক খুব অস্থির হয়ে বিরোধিতা টিতা করতে ডাক দিচ্ছেন এমন কিছু। পরের টাতে বলছেন যে সবাই ক্লাসে ফিরে যাও।

    এদিকে আজ মনে হয় কতৃপক্ষ সুর অনেক নরম করেছেন, কিন্তু ছেলেমেয়েরা এক গোঁ ধরে আছে, ভিসিকে যেতে হবে। কেমন দেখে লাগছে যতটা না বন্ধুদের জন্য কাতরতা, তার থেকে অনেক বেশি জেদ রাখা। আমার একদম ভালো লাগেনি। আমার মনে হয় না এই বিপ্লব খুব গড়াবে, আদতে এটা ইগো-র লড়াই অনেক বেশি, যাস্টিস চাওয়ার থেকে। আর তিনোরা লোক জোগার করেছে, কিন্তু এই স্বতস্ফুর্ত আন্দোলনে তো সেরকম জিজ্ঞাসাবাদ ও দেখলাম না। আর সবাইকে ক্লোজে এনে দেখানো ও তো হয় নি। কোথায় একটা মিলছে না কিছুতেই।
  • ন্যাড়া | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫৬258070
  • এইও কেসি, ন্যাড়াদা সোশ্যাল রেসপন্সিবিলিটিতে ভরপুর হয়ে উঠল মানে কি? কবে সোরে কম পড়িয়াছিল?
  • k | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫০258069
  • বিরেনি আর শরবোৎ খেয়ে মেটিয়াব্রুজ থেকে আসা ছেলেগুলো তো ভেবেছে এটা জরুর মহরমের মিছিল হবে। তাই তারা আরো গোম্ভ্যীর মুখে হেঁটেছে। ডিডিদার বর্ণনা শুনে তো তাই মনে হচ্ছে।
  • সিংগল k | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৬258068
  • আজ বিরেনি দিয়েছিল নাকি?
    আগে জানলে তো মিনালদার মত আজগের ঃমিছিলেও হাঁটতে পার্তাম।
    পার্থদা, শঙ্কুদা সব ছাত্রছাত্রীর বাড়ি বাড়ি গিয়ে খবর দিল, একবার আমাকে মেনুটা বলে যেতে কি হত! অ্যাঁ?

    আমি ভারী মর্মাহত হয়েছি ওঁদের ব্যাবহারে। হ্যাঁ....
  • | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২১258066
  • হ্যাঁ রাজাবাজার, রায়গঞ্জ সবগুলোর শাস্তি দেওয়া গেলে খুবই ভাল হত। কিন্তুসে বোধহয় আর হওয়ার নয়।
  • cm | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২১258067
  • বলছেন, যারা পায়ের তলায় মাটি খুঁজে পেলনা কোনদিন তারাও মত পাল্টেছে! সে তো অতি আনন্দের খবর।

    লোকে ধর্ম ছেড়ে আসল এজেন্ডায় নেমেছে, বেশ বেশ।
  • Tim | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৯258065
  • হ্যাঁ একককে ক।
  • Tim | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৭258064
  • ভিসির রিজাইনের সাথে ব্যর্থ-বঙ্কু-ভাইপো-ধুরজিৎ এদের কড়া শাস্তি হলে ভালো হত। আর একইসাথে নিরপেক্ষ তদন্ত কমিটি করে ঐ মেয়েটি সুবিচার পেলে।
    ইন ফ্যাক্ট রাজাবাজার-প্রেসি ও অন্যান্য সাম্প্রতিক কালের কলেজ-ইউনির ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের সবার শাস্তি হলে খুশি হতাম।
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৬258062
  • এককের ১০ঃ৫১ কে বেশ কটা ক্ক দিলাম।
  • | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৬258063
  • এইত্তো ডিডি, কেসি ঠিক ফলো করেছেন।
  • cm | ২২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৫258061
  • একটু রুড লাগলো। হতাশার প্রকাশ হয়ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত