এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৬:২৯258120
  • পাজি হওয়াটা রাজনীতিবিদদের গুণ ঃ)
  • 00 | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৬:১৫258119
  • আমি ও কিকি র গত রাতের পোস্ট প্র্সঙ্গে বলেছিলাম। ঝক্ঝকে বনাম অ-ঝক্ঝকে ছাত্র ছত্রী র মধ্যে একটা অসম playing field র গল্পো আছে। সেটা খেয়াল থাকেনা অনেক সময়। রাজ্নিতিবীদ রা অবশ্য সবাই পাজি -- আমার মতে।
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৬:০২258118
  • কিকির গতরাতের ৯ঃ৪০ এর পোস্টকে বড় একটা ক। সবার চোখে এসব পড়েনা। হ্যাটস অফ টু কিকি।
  • cb | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০৩258117
  • "যাদবপুরের আন্দোলনকে ছোট করতেই তৃণমূল নেশার প্রসঙ্গ তুলছে, এই অভিযোগ করে সূর্যবাবু বলেন, “যাঁরা নেশার কথা বলছেন, তাঁরা নিজেরা নেশা করেন বলেই অন্যদের সম্পর্কে এ কথা বলছেন। আমি এক মন্ত্রীকে জানি, যিনি এমন নেশা করেন যে, সন্ধ্যার পরে কথাই বলতে পারেন না। ফলে ট্যাক্সি ধর্মঘট-সহ পরিবহণ সমস্যার সমাধান হচ্ছে না।”

    এ তো অনেক ওল্ড স্টোরি কাকা :P
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১৯258114
  • হ্যাক হল, না মাল খেয়ে টাল ভাবছি।
  • T | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১৯258115
  • একক কারা পারবে বলে মনে করছে?
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১৮258113
  • মানে এককের পোস্টের লাস্ট মেসেজ, এখানের লাস্ট মেসেজ না ঃ-)
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১৫258112
  • ঐ লাস্ট মেসেজটা কার?
  • 00 | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১২258111
  • অক্ষ র পোস্ট র জন্যঃ আমার মোনে হয় attainability র থেকে এটা alienation তত্ত্ব। 'অমাদের' মত না হোলে, তাকে different হয়ার চেষ্টা বলে কাটিয়ে দেয়া। এই দোষে আমরা অনেক so called enlightened NRI দুষ্টো। ন্যুনতম tolerance নেই। anything outside my comfort zone is perceived as threat

    তবে কিকি র মন্তব্য আমার ভালো লাগলো। সত্যি এই comaparative study between the two student groups নিয়ে খিল্লি খুব দুঃখ দিল।
  • pinaki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫০258110
  • এটা একঘর। ঃ-)
  • একক | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:৩১258109
  • পার্থক্য টা খেয়াল করুন গুরুজনেরা। কেনো ওরা পারবে | কেন এরা পারবেনা |

    তৃনমুলি ভার্সন :
    "
    Sreeparna Roy

    মহালয়া...... প্রত্যেকবার এই দিনে "মা" এর আগমনীর সুরে মন নেচে ওঠে.... চারপাশের সবকিছুর মধ্যে একটা অন্যরকম ভালো লাগা.... মাঝে মাঝেই লুকিয়ে আয়নার সামনে নতুন শাড়ির ট্রায়াল দেওয়া .... প্রিয়জনের জন্য নিজের পছন্দের জিনিস পত্র কেনা কাটা.... বাৎসরিক ঘর দোর পরিষ্কার করা.... সব কিছুতেই পূজোর গন্ধ, পূজোর ছন্দ মহালয়ার সাথে সাথে নিয়ে আসতো আমার জীবনে..... কিন্তু বিশ্বাস করো এ বার মনেই হচ্ছে না রাত পোহালেই মহালয়া.... মনেই হচ্ছে না মা তুমি আসছো..... চারিদিকে এত কোলাহল, এত উৎসবের মেজাজ তবুও….!!!

    তোমার শুভ আগমনী.... এত যন্ত্রনার এত কষ্টর এত খারাপ লাগার “মহালয়া “ আমার জীবনে আগে আসেনি.... আমার জন্মদাত্রী মা আমার সাথে, আমার পাশে, আমার নজরে.... তার কষ্ট, যন্ত্রনা, অভিমান, চাওয়া, পাওয়া সব কিছু আমার চোখ এড়িয়ে যেতে পারে না.... চেষ্টা করি তাকে ভালো রাখার তাকে খুশিতে রাখার.... ঠিক সেরকম ভাবেই আমার শ্বাশুড়ি মার স্নেহ ভালোবাসা আমাকে কোনোদিন বুঝতে দেয় নিই খুব অল্প বয়সে বিয়ে হয়ে বাবা মা কে ছেঁড়ে অন্য এক পৃথিবীই তে চলে আসার নিদারুণ যন্ত্রনা....তাদের সবাইকে ভালো রাখার চেষ্টা করি নিজের সামর্থ মতন ... কিন্তু যার কষ্ট, যন্ত্রনা অনুভব করেও কিছু করতে পারি না, যাকে দিদি বলে ডেকে মায়ের আসনে স্থান দিয়েছি....তার প্রতি সমাজের এই অবিচার,অন্যায়,কুৎসা....দেখে শুনে মনটা আমার কিছুতেই তোমার আগমনীর সুরে ধরা দিচ্ছে নাগো দূর্গা মা...... তুমি তো সর্ব সর্বশক্তিমান.....সব অন্যায় আর অনাচার দূর করাই তোমার কাজ…….তাহলে কেনো এই কঠিন অগ্নীপরীক্ষা আমার দিদির জন্য? বাংলার মানুষের ভালো চাওয়াটাই কী তার অপরাধ? শয়নে স্বপনে শুধুমাত্র বাংলার উন্নয়ন আর প্রগতির কথা ভাবাই কী তার পাপ ? কেনো সব জেনে শুনে ওকে এত কষ্ট দিচ্ছ তুমি? নিজের সব শখ আহল্লাদ কে দূরে সরিয়ে রেখে আর্ত নিপীড়িত বাঙ্গালীর জন্য প্রাণপাত করে দেওয়া এই সাধারণ বেশে অসাধারন মহিলার সাথে তোমার একি ছলনা? তুমি আসছ বটে, তবে তোমার জন্য এবার আর আমার মন ডাকছে না.... তুমি স্বার্থপর ভাবতে পারো, আমার যায় আসে না......অনেক চোখের জলে নিজেকে শক্ত করেছি.... আমার মাতৃসম দিদির প্রতি অবিচারের প্রতিবাদে তোমায় বয়কট... শুধু আমি... একাকী আমি... এই বাংলায় তোমার আবাহনের আগেই বিসর্জনের সুর আমার মনে.... শাস্তি কী তুমি একাই দিতে পারো মা ......."

    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    অরাজনৈতিক আন্দোলনকারী ভার্সন :

    Hokkolorob

    My last message. Yes not we, its my last one.

    Beg my pardon for the language.

    Last 5 dine just 5-6 ghonta ghumeachi. Sorir kharap korto. Raat 3te, 4te sarakhn sobar message er joto partam repli ditam. Koto ta bhorosa dite pereechi jani na. Chesat krechi. Khawa ghum snan sob chere sudhu active thaktam. Michile hatlam. Gaan gailam. Tao oneke onek kichu bllo. Amra toh sudhu post deh, ar kichu krina. Thike e. Kothai sob potical leaders with money and power and ami kothai. Haha. Oti khudro. Ha ami karur dude, karor bro, karor leader hoechi ei kichu dine. Oneke Maosit o blbe, keu bolbe cpm er doler, keu bjp er, keu tmc er. Ami k seta ami r bolte chai na.

    Ha amader page e likes 40,000+ . Likes diye ami ki chire khabo. kichu na. Na ekhane keo amai taka dei na khawar. identity o gopone. Tao oneke bole j amra ad marchi. Masti krte bosechi. sob sala natok korchi amra. Likes er jonno krchi. Ha likes er jonnoi krchi. nahale bolun identity keno lokabo. haha.

    Ha amar english grammer bhul. And i am happy with it. Sob teahcer hote eseche. RESPECT. Amra english sikhte chaini justice cheyechilam. Jai hok.

    Kal paper e porchilam. Maha michil nie lekha. Bhalo laglo. Khub khusi holam. Amio manush. amar o feelings ache. Non politically kichu krte perechi mone holo. Bhablam koto jon chilo. Hotat mone kheyal elo. jah sala sudhu mayb koto 1 lakh. 1% lok o na kolkatar. haha. amra koto kichu bhabi. ae chirbo ae dhorbo. haha. sesh e reality dawns upon us. ae 5 dine setai hoeche.

    Jobab din amai 1 lakh lok nie neche ki hbe. sohore 1 corore lokh ache. jai hk. tader mayb personal life ache. amder toh nei jemn. Tara premikar sathe prem korte besto, mathe football khelte besto, karur exam toh karur home work. Keu pa tule tv te sudhu deklo amader michil ar mone sukh pelo. jata. amr advice take. Sukh die apni baal chirun.

    Accha amr ktha baje laglo? ami lagatei chai. aj r thambona. Chi sudhu gvt k na. amder sobar. apnar. amar. lojja. amder ei khomota. dekhiye dilo party politics.

    Aj Tmc michil daklo sunlam. Rastai chilam, bari ferar somai sunalm CPM er bokta der daak, sekhane dekhi kotot lokh. CHi. Chi. Eta sesh e politics ei namlo. amra nijerai dilam. sudhu cpm ba tmc ba bjp er dosh na. amra sala sobai boro gandu. sobai.

    Baba take ektai ktha bolte chai meye tar. Open meyer dalali korte lojja korlona. Amra ki baal chirte eto din Kolorob krechi. Apnar jobab amr chai na. Apni jani sukhe thaken.

    Dekhi apnara ki koren. sob e toh like comment share koren care ki koren?? Sudhu bole biswas dite hbena na. amr comnts ar likes chai na. Ami reslt chai .kore dekhan.

    Eta mar last message. Dhonobadh sobai k. Aj amar kolorob sesh, ami chup. Sobai bolbe ami har menechi. Ha menechi ami apnader kache har menechi. Apnara amai haralen. Sobai. Apnara ukhe takhun, beche thakun. Amio thakbo. Aro molestation hok, aro rape hok aro jano chatro ra maar khaay. Ami r kichu bolbo na.

    Aro alo jaalo tomar sopne...
    Jago manush jago....
    Aro agun jaalo tader sharthe...
    jago manush jago...

    BYE. Aj ar hastag dilam na. sobai bhalo thakben.
  • ranjan roy | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:০৩258108
  • "রাতে গায়ে-গা ঠেকিয়ে কিসের আন্দোলন"?
    ----------------------------------------------------------------
    ১৯৬৮-৬৯ এ প্যারিসের রাস্তায় ছাত্র-যুবা-বুদ্ধিজীবি। সার্ত্র সমেত।
    লাতিন কোয়ার্টার সরবোর্ন আন্দোলনের নার্ভ সেন্টার। নেতা ড্যানিয়েল কোহন বেন্ডিট।
    তখনো বাংলা পত্রিকায় এ জাতীয় বর্ণনা ছিল প্রত্যক্ষদর্শী বাঙালী সাংবাদিকের। তবু সেই সাংবাদিকের লেখায় আন্দোলনের গভীরতাকে ছোট করা হয় নি। সেটুকু কাঁড়-কাঁকুড় জ্ঞান ওনার ছিল যেটা আজ যারা এই পরিপ্রেক্ষিত নিয়ে আন্দোলনকে হেয় করছেন ( অভিযোগ সত্যি কি মিথ্যে সেটা অবান্তর) তাঁদের নেই।
    একক ও টিমকে ক।
  • pinaki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:০১258107
  • জুটার প্রতিটা দাবী এবং সিদ্ধান্ত ঠিকঠাক। খালি একটাই কথা, নন্দিনী মুখার্জীদের যদি মানুষের কাছে বিশ্বাস্যোগ্য হয়ে ওঠার বিন্দুমাত্র বাসনা থাকে তাহলে ২০১৪ র প্রসঙ্গে যখনই ২০০৫ এর কথা উঠছে তখন দয়া করে বলুন ২০০৫ এ যা হয়েছিল ঠিক হয়নি। জোর করে যত ২০০৫ এর প্রেক্ষিত আর ২০১৪ র প্রেক্ষিত আলাদা দেখানোর চেষ্টা করবেন ততই এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ নিয়ে ছাত্রদের মনে আরও অবিশ্বাসের জায়গা তৈরী হবে - যেটা এই মুহুর্তে একেবারেই কাম্য নয়।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৭258106
  • Jadavpur University Teachers’ Association
    ___________________
    Resolutions adopted unanimously at the Emergency General Body meeting of Jadavpur University Teachers’ Association held on September 18th 2014 at 1:40 p.m. at ESc 3/1.

    1. JUTA demands that Professor Abhijit Chakraborty relinquish office as Vice Chancellor of Jadavpur University.

    2. JUTA demands that the original molestation complaint about the incident on August 28th 2014 be investigated speedily and in accordance to law.

    3. JUTA demands impartial investigation into the events leading to police violence on the night of 16th September 2014 including the following matters:
    a. Molestation of agitating girl students by police and miscreants (from inside and outside the University).
    b. The brutal assault on agitating students by police and miscreants (from inside and outside the University).
    c. Why and under whose directions lights were switched off to hide the evidences of the brutal assault.

    4. JUTA demands unconditional withdrawal of police cases against all agitating students.

    5. JUTA demands a complete ban on police presence in the campus.

    6. JUTA demands withdrawal of malicious statements by Professor Abhijit Chakraborty to the press about the teachers.

    7. Resolved that JUTA members will wear black badges until the above demands are met.

    8. Resolved that teachers completely boycott Professor Abhijit Chakraborty in all administrative matters.
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৫258104
  • Ekak | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০১:১৮258103
  • কিকির পোস্ট আমিও কিছু বুঝিনি :( ব্যঙ্গ করছিনা, কোথাও একটা দুরত্ব আছে।

    একটা কথা, নন্দন এর আসেপাশে বা গ্র্যান্ড এর সামনে যাঁরা খদ্দের ধরার জন্যে দাঁড়ান তাঁদের জামার সিকৈন, লেদার স্ট্রেপ, পেন্সিল জুতো, ঠোঁটের লিপস্টিক এই পুরোটার একটা ভাষা আছে। যেটা ওই পেশার জন্যে দরকারী।

    এর সঙ্গে, যে আলখাল্লা ঝুল্ঝাম্পি মেয়েগুলো তলায় সুতো বের করা শর্টস / ওপরে একটা ঢোলা মত ব্যাগি টি / পায়ে কখনো ভীসন দামী বক্স হীল আবার কখনো যাহোক তাহক চপ্পল পরে ইস্কুল-কলেজে বা এই আমাদের চারপাশেই ফ্যাত ফ্যাত করে বেড়ায় .........তার কোনো মিল নেই :)) দুটো পোশাক আলাদা, ভাষাও আলাদা। কিভাবে দুটোর সম্পর্ক এলো বুঝিনি। আমার পুরুষ চোখেই দুটো বেশ বেশ বেশ আলাদা।

    "এইরকম স্মার্ট দেখতে / ইংলিশ বলা /পোশাক পরা " উঁহু দুটো পুরো আলাদা রকম। দূর থেকেই। থেকেও।
  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০১:১০258102
  • অনেক দিন পরে প্রান ভরে স্লোগান দিয়েছি। একদিনে ডিপ্রেশান কেটে গেছিল শনিবার। রাজনীতি ফিরবে আবার।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০১:০৪258101
  • কিকির পোস্টের মাথামুন্ডু কিছু বুঝলাম না।

    ১। স্মার্ট দেখতে, ইংলিশ বলা, এবং এই ড্রেস পরা প্রচুর কলগার্ল প্রোটেস্ট মার্চে এলে তাদের সাথে নেওয়া যাবে না।

    ২। ঐ, ঐ, ঐ মেয়েদের খোলা পায়ে ইচ্ছে করলেই হাত বুলিয়ে নেওয়া যাবে?

    কোনটা?
  • rabaahuta | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০১:০৩258100
  • উপাচার্জের ডিগনিটিবোধে পরিবর্তন হয়েছে দেখলাম। পরিবর্তনের ঋতু দীর্ঘস্থায়ী।

    আলোচনার অবকাশ নাকি আছে। কি সুন্দর মিষ্টি উপাচার্য।
  • rabaahuta | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৬258099
  • attainability, ডিভাইড, প্রবীর না মলয় কার যেন পায়ে হাত বুলিয়ে দেওয়ার বাসনা এইসব ভেবে ভেবে মাথায় ঘুরছে 'ঘুম আগে এলো নাকি স্বপ্নদোষ/তুমি কি ফুল প্লেট নাকি উপোস'। খুবই ভ্যাবাচ্যাকা অবস্থা, বাস্তবিক।

    ছাত্রীর বাবা বিষয়ে টিভি বঞ্চিতের তথ্য সূত্র হল এই, পরিবর্তনের খবর কোথায় পড়েছিলাম খুঁজে পাই নাঃ


    তবে এককের সঙ্গে একমত আরকি, ব্যক্তিগত জীবনে চাপের কাছে চ্যাপটা হয়ে যাওয়া নিতান্ত ভবিতব্য, অথবা বাছাই করে নেওয়া।

    আর কলরবপন্থীরা তো ভাইপোপন্থীদের মিছিলে শান্তিপূর্ণভাবে যোগদান করে হাইজ্যাক করে নিলে পারে। অবশ্য নৈতিকতা বা শান্তিরক্ষা বিষয়ে দূরপ্রসারী ফল ভাবলে কি হবে কে জানে।

    আর আপনারা ছবিগুলো কি সব লিঙ্কে দেন আমার আপিসে ব্লক করে দেয়। আমি নিজে যখন পোস্ট করি তখন তো এমন হয় না?

    আর, এই কলরবে তো ছাত্রযুবদের সঙ্গে তত যুব নয় তথা ভামেরা নিরতিশয় সম্পৃক্ত হয়ে পড়েছেন। তো ছাত্রযুবরা আবেগী এবং মাথাগরম হবে সেটাই স্বাভাবিক, এঁরা তো আর শঙ্কুদেব বা ভাইপো ব্যানার্জী নয়। কিন্তু ভামেরা সাবধান থাকুন এই কামনা। কারন তাদের অপূর্ণ দ্রোহসা ছাত্রদের কেস খাওয়াতে পারে, স্বপ্নের জন্যে ক্ষমতার বিরোধিতা করার প্রত্যয়ে জল ঢেলে দিতে পারে ইত্যাদি। (মানে এরকম কিছু দেখেছি তা নয়, যেমন একক সেইসব ম্লান মুখ নিয়ে পোস্টার বানাতে নিষেধ করা ইত্যাদি ভালো জিনিসই দেখছি, তবু হতাশাব্যাঞ্জক জিনিসপত্র হয়েই থাকে কিনা তাই আরকি)।

    দার্জিলিঙের ছাত্র ইত্যাদি বিষয়ে একটু তীর্যক দৃষ্টি ছিল, কিন্তু উপাচার্য আর নগরকোটাল আমাকে দিয়ে এই কলরবকে পূর্ণ সমর্থন করিয়েই ছাড়লো। এই নীরব এবং নিষ্ক্রিয় সমর্থনে হয়তো কিছুই যায় আসে না, তবুও। হোক।

    বিশ্বভারতীর ইস্যুটাও যদি এরকম জোর পেত। দেখা যাক এই কলরব সফল হলে হয়তো কিছু পাল্টাবে।

    ৩৬৫দিন পড়তে পাইনা এই এক বিফলতা জীবনে।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৫258098
  • আকাদা, সবই সাইক্লিক, যেখানে খুশি লিখে দাও এখন নাহোক বছর কয়েক পরে লোকে নস্ত্রাকামুস বলবে। ;-)
  • Ekak | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৪258097
  • আর ইয়ে, আমিও ৩৬৫ দিন কাগজের এজেন্ডা নিয়ে বলছিলুম। ফেসবুকে কেকি বলল সেত পাতি রিয়েকশন।
  • Ekak | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৩258096
  • সেকেন্ড প্যারা টা পড়ে গুর্গুরে ভত্চ্চাজের কথা মনে পরল :) :) তিনি নাকি সেকালে স্ক্যান্ডালের আকর ছিলেন। যদিও সরাসরি ওনার কোনো বইপত্র পড়ার সৌভাগ্য হয়নি।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫১258095
  • ফেসবুক কেন? খবরের কাগজেই তো বেরিয়েছে। ওরই প্রকারভেদ হল রাতে গায়ে গা ঠেকিয়ে শুয়ে কীসের আন্দোলন!
  • /\ | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৯258094
  • সম্ভবত; পাচু রায়ই আর একটা খুব জঘন্য লেখা লিখেছিল নবারুণ ভট্টাচার্য কে গাল দিয়ে ৩৬৫ র ই পাতায়, শঙ্খ ঘোষ কে খিস্তি করার বহু আগে।।
    অবাক লেগেছিল ল্যাডলি মুখোপাধ্যায় এর লেখা চন্দ্রিল কে খিস্তি করে ঐ কাগজেই। তবে এই করে করে সব মুখগুলো ই চেনা হয়ে যায়, আর অবাক লাগে না।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৮258090
  • ধ্যাত্তেরি মতামত দেবার কোন সুযোগই পাচ্ছি না। লোকের একটু ফ্লো কমলে দেব নইলে ভিড়ে হারিয়ে যাবে। ঃ)
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৮258091
  • ন্যাড়াদা, স্পুফ নিয়ে বলোনি। মব নিয়ে আপত্তি প্রসঙ্গে বলেছিলে। ঃ-)
    তোমার লেখাটা ঝোঁকের মাথায় লেখা হলেও সেটাই দরকার ছিলো। আমার একটুও খেলো মনে হয়নি।

    বহু লোক ঘুম ভেঙে উঠছে। আমার পাঁড় তিনোমুল বন্ধুরা, যারা পরিবর্তনপন্থী ছিলো এবং মবর ফ্যান, তারা অযাচিতভাবে এই আন্দোলন সাপোর্ট করছে, জেইউর সাথে কোনভাবেই যুক্ত না থেকেও। মবর প্রতি ছুঁড়ে দেওয়া প্রতিটি রুচিশীল সার্কাজম, সুস্থ এবং নির্ভুল প্রতিবাদে এদের অংশগ্রহণ দেখছি।

    গলদ ছাত্র আন্দোলনের মধ্যেও আছে, বিস্তর বেনোজল আছে, আপত্তিজনক জিনিসপত্র টুকটাক উঁকি মারছে। কিন্তু এর পরেও এই স্বতঃস্ফূর্ততা নিয়ে সংশয় থাকেনা। যে নির্লজ্জ প্রশাসন গদিতে, যে জঘন্য মানুষ(?)টা ভিসির চেয়ারে, তাদের ক্ষমা নেই। একটু খুঁজলেই ইউটিউবে, খবরের চ্যানেলের লাইভ স্ট্রিমে এদের শুনতে পাচ্ছি। এরপরেও যদি বুঝতে না পারি কোথায় গিয়ে দাঁড়াতে হবে, তাহলে আমার সার্টিফিকেটগুলো ট্র্যাশে দেওয়া উচিত।
  • Atoz | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৮258092
  • ইংরেজী বলা মেয়ে হাতের মুঠোয় নিয়ে কী করবে? ইংরেজীতে প্রেমালাপ শুনবে? কিন্তু তাতে লাভ কী? অবশ্য শুনতে মধুর লাগতেও পারে।
    ডিঃ একটু মশ্করা করলাম। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত