এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫৬258150
  • পম্যা, গুরুতে একটা ব্লগ পাতা খোল হয়েছে হোক কলরব নামে। ওখানেই আছে।

    ২৫শে সেপ্টেম্বর, বিকেল চারটে, জন্তর মন্তর। হাঁটতে হবে না, এসে দাঁড়ানোটাও যদি সম্ভব হয়।
  • Abhyu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫৬258151
  • ম্যাম আপনার থ্রেডিংকন্যা "একটু পরে" জীন্স পরে ঘুরছিল কি করে? এক্সট্রা প্যান্ট সঙ্গে রাখত নাকি?
  • 00 | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫৫258148
  • পোষাক নিয়ে আমার মত ছিলো না। আমার খারাপ লাগা ছিলো অ-ঝক্ঝ্ক ছাত্রী দের অপ্র্তিভতা নিয়ে খিল্লি প্রসঙ্গে। আনেক খেত্রে হয়ত এদের আপোশ না করার option টা থাকে না। পরিবারের একমাত্র আয় মনিহারী দোকান চালিয়ে। মিছিলে না গেলে পাডার সেই দোকান চালনো যাবে না। JU আন্দোলোনে শামিল অনেক ঝক্ঝকে ছাত্রী র হয়ত সেটা নিয়ে ভাবতে হয় না। We could afford it।
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫৪258147
  • এখানে অনেকে অ্যাকাডেমিকসের লোকজনের পোষাকের উদাহরণ দেন। আমি অর্ধশিক্ষিত মানুষ, আমার কর্পোজগতে পোষাকই প্রাথমিক পরিচয়।
    অফিসে সাতডিনের ডেপুটেশনে আসা ইউরোপিয়ান/ অস্ট্রেলিয়ানকে কোন সান্ধ্য অনুষ্ঠানে ফর্মাল পোষাক পরতেই দেখেছি।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫৩258146
  • হ্যাঁ শাড়ি পরে আসা এবং সালোয়ার কামিজ না পরার জন্য মোটামুটি এই কথাগুলো হুবহু এই কথাগুলোই বলে মফস্বল ও গ্রামের ইশকুলগুলোর মোড়লেরা।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫২258144
  • আরবান মিছিলে আর্বান পোশাক্পরে লোকজন গেছে। স্বস্তিকা যেমন পোশাক৩৬৫ দিন পরেন সেরম পোশাক পরেই ছিলেন।

    এত বড় একটা মিছিলে যে যার মত ড্রেস করে এসেছে। অনেকে কার্নিভালের মেজাজে ছিল। এগুলোও ফতোয়া দিয়ে ঠিক করে দিলে অয়্প্রোপ্রিয়েট হত?
  • Abhyu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫২258145
  • আচ্ছা পুজো উপলক্ষেও কি দু একটা রোমহর্ষক কাহিনি পাবো না পটাশম্যাম?
  • ন্যাড়া | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৭258142
  • মফস্বলের স্কুলের মোড়লেরা শিক্ষিকাদের শাড়ি পরে আসার ফতোয়া দেবার সময়ে একই লজিক ব্যবহার করে।
  • kumu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৭258143
  • সিকি খুব চেষ্টা করব।তবে শরীর ভালো না হাঁটা সম্ভব না।একটু দাঁড়িয়ে দেখব।
    সময়??
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৩258141
  • হাপু দেখলে অস্বাবাভিক লাগে, সেটা বোধহয় কিকিও লেখেনি, সবজায়গায় স্বাভাবিক লাগেনা - তাই লিখেছিল বা লিখ্তে চেয়েছিল।
    তবে আমার ব্যক্তিগত অবজার্ভেশনে আমি যাদবপুরের সামনে জিনস/লেগিংস কুর্তি পরা আর পিঠে একটা বিশাল ব্যাগপ্যাক নেওয়া মেয়েদেরই দেখেছি। আমার সন্তোষপুরে ফ্ল্যাট, কলকাতায় গেলে যদুর সামনে দিয়েই যাতায়াত করতে হয়।
  • সিকি | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৯258139
  • পটাশম্যাম, সম্ভবত বঙ্গভবন। অমি আসার চেষ্টা করছি। আপনিও আসবেন কি?
  • kumu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৯258140
  • খুবি অপ্রাসঙ্গিক। সেই থ্রেডিংকন্যা একদা এক হাপ নয় সিকিপ্যান্ট পরে আসাতে তাকে ওয়ার্নিং দেয়া হয়েছিল।একটু পরে দেখি জীন্স পরে ঘুরছে।
    মনে পড়ে গেল।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৭258138
  • এহে সিকি মনে হয় ভুলে গেছে সেইখানে সেইসময় ঈশান হাপ্প্যান্ট পরে শ্রাদ্ধবাড়ী যাবার সপক্ষে ব ইরাট তক্কো করেছিল। এমনকি কেউ একজন বোধহয় 'তাইলে তো মশায় আপনি গামছা পরে যেতে চাইবেন' গোছের কী একটা বলায় সেও প্রায় সমর্থনই করেছিল।
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৫258137
  • এডিট করার মাঝেই পোস্ট হয়ে গেল, বনানভুল ইঃ নিজগুণে ক্ষমা করে দেবেন।
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৩258136
  • কিছু সানি মেনে চললেই অন্যদের চোখের আরাম হয়। ফুকেঅটের প্রোমদ তরীতে তিন লেয়ারেরের আনারকলি ড্রেস পরা এক দিশী মহিলাকেও আমার সঠিক পোষাক নির্বাচনের ব্যাপারে চ্যালেঞ্জড মনে হয়েছিল।

    মিছিলে স্বস্তিকার পোশাক দেখলেই বোঝা যায় ' ড্রেসড ফর দি অকেশন@' কাকে বলে।
  • kumu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩২258135
  • কল্লোলদা ও রঞ্জনদা দুজনেই লিস্টিতে আছেন তো।
    ডিডিদার কথা আমারো।ঐসব পোষাক তো নিতান্ত স্বাভাবিক বলে মনে হয়।
    সিকি দিল্লীতে ২৫ এ কি বঙ্গভবনেই?
  • সিকি | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২৪258134
  • :) ন্যাড়াদা :))))
  • ন্যাড়া | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২২258133
  • তায় আবার কল্লোলদা প্রায়ই একটা মারত্মক অস্ত্র নিয়ে ঘোরে।
  • সিকি | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২১258131
  • আজ থেকে প্রায় সাত আট বছর আগে, তখন আমরা মজলিশে আড্ডা মারতাম, সেখানে আড্ডা মারত "আগুন" বলে একটা ছেলে। সে রবীন্দ্রসঙ্গীত গাইত, মনে স্টেজে পারফর্ম করত আর কি। তো, সে রবীন্দ্রসঙ্গীত গাইত টিশার্ট আর জিনস পরে। এই নিয়ে তখন বেশ কিছু আলোচনা হয়েছিল - অনেকেই বলেছিলেন, টি শার্ট জিনস পরে স্টেজে বসে রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা শাস্ত্রবিরুদ্ধ।

    এই আর কি, মনে পড়ে গেল। :) কিকি, পোশাক, যতক্ষণ না খুব দৃষ্টিকটূ অশ্লীল হচ্ছে, কিছু এসে যায় না তাই দিয়ে। এগুলো নিতান্তই সানি।
  • dd | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২১258132
  • এই ডটের পোস্ট পড়ে আবার চিন্তেয় পল্লেম।

    এই অ্যাদ্দিন ধরে জেনে আসলেম আবাপ আর কল্লোল শাঠ করে তিনোকে মসনদে বসিয়েছে। এখন দেখি আবার ঐ দুজনই মানে কল্লোল আর আবাপ - এরাই আবার ষড়োযন্ত্রো করে লোককে ভুল বুঝিয়ে তিনোকে উল্টে ফেলার চেষ্টা করছে।

    কল্লোল? এ সব ক্ষি হচ্ছে?
  • dd | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:১৭258130
  • ইয়েস। কিকি যা দেখেছে সেটা আমিও দেখেছি। এক মিছিলে ঝাঁ চকচকে,উদ্দীপনা,টগবগে বাংরেজী,শহুরে পোষাক (শহুরে কথাটাকে ট্যাঁস,আংরেজী, নব্য যুগ - যা খুসী তাই কইতে পারেন) অন্যদিকে ভীতু গোছের, ভিসিবলি এমবেরাস্ড, ম্লান ও দিশি পোষাকের ছেলে মে।

    এটা ঠিক। আর এটা ঠিক না যে এক মিছিলকেই মিডিয়া টার্গেট করে ক্লোস আপ নিয়েছে। র‌্যান্ডম মুখ সর্বত্রই দেখিয়েছে - তবে সেগুলি কতোটা এডিটেড জানি না।

    কিন্তু তার পরে কিকির জাজমেন্টাল বক্তব্য যে দুঃখে শোকে প্রতিবাদে অমন পোষাক ক্যানো? এটা অসামাজিক হোলো।এটা শুনে ঘেবড়ে যাই।কোন পোষাকটা আপত্তিজনক ? জনৈকার হাপ প্যান্ট? ওটা ঐ অকেসনের জন্য অ্যাপপ্রোপ্রিয়েট নয়?

    আসোলে আমার তিন মে। নিত্যই তাদের হাপু বা জীন্স বা অমন আংরেজী পোষাকে দেখি,ওদের বন্ধুদেরও। তাই আমার চোখে লাগে না। অক্ষ যেমন কইলো, এই পোষাকের প্রেক্ষিতটা এতো দ্রুত ও একেক পকেটে একেক রকম বদলে যাচ্ছে এবং সেই নিয়ে ভেলু জাজমেন্ট -যে কোনো রকম সুইপিং স্টেটমেন্ট করা যায় না।
  • - | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:১১258129
  • ডটমশাই ৮টা দুই, অত উত্তেজিত হবেন্না। গুরুর জগত বাস্তবের থেকে লক্ষ আলোকবর্ষ দূরে। জনতা কিচ্ছু মাত্র এই "অরাজনৈতিক" গপ্প খাবে না। পাগল নাকি! আগেও দেখেছি। সত্যিকারের শিক্ষাক্ষেত্রের অবস্থা লোকে জানে তো! ঠুলিবাঁধা নেই তো সবার। আপনি শুধু মজা নিন।
    এঞ্জয় গুরু!
  • সিকি | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:০৫258128
  • :)

    ছাত্ররা বলে তারে, তুমি এসো ভাই,
    আরও নয়া ইতিহাস, রচো, দেখে যাই।
  • . | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৮:০২258127
  • কলরবের নামে এই দলবদ্ধ গুন্ডামির প্রতিবাদ করে যাব। ভিসি যেমন পুলিশ ঢুকিয়ে বদমাইশি করেছেন, ছাত্ররাও তেমনি শুধু ভিসির পদত্যাগ দাবী করে একই গুন্ডামি করছে।
    আর বিনা রাজনীতি, মাই ফুট - নকুদের সমর্থনে এই আন্দোলন চলছে তাকে বিনা রাজনীতি বলে আর আনন্দবাজারের সমথর্ন পেয়ে সকল মানুষের প্রতিবাদ বলা নিজেদের ভুল বোঝানো ছাড়া কিছু নয়।
    আর এত মেধাবী ছাত্রকূল এইটা ভাবেন কেন যে সবসময় কতৃপক্ষই ভুল ছিলেন আর ছাত্ররা সঠিক? কল্লোল বা রঞ্জনরা ইচ্ছাকৃত ভাবেই ভূল বোঝাবেন শুধু কিছু আন্দোলনে উদাহরণ দিয়ে। হাতের কাছেই অগপ-র আন্দোলন আছে ছাত্রদের যা দিয়ে মূষিক প্রসব ছাড়া কিছু হয় নি।
    ছাত্ররা সব পারবে আর বাকিরা ভাম এই ধারণা বাজারে খাওয়ানো চেষ্টা চলছে। কিন্তু ইতিহাস অন্যকথা বলে।
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২৯258125
  • হোক হোক, মাঝে মাঝে ফ্যাব ইয়ার্ড যেতে হয় বলে আমার কাছে খুব ভালো কোয়ালিটির ইয়ার প্লাগ আছে ঃ)
  • - | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২৩258124
  • এবং গর্জনও ঃ-)
  • সিকি | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৪৮258123
  • শুভ মহালয়া ... অশুভ শক্তি চিরকালের মত ধ্বংস হোক, হোক হোক হোক কলরব ...
  • Abhyu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৩৪258122
  • এ সবের মাঝখানেই

    আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এল কাছে।

  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৩১258121
  • যাইহোক, দেবী পক্ষের সূচনা হল- সবাইকে শুভ মহালয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত