এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৭258241
  • অরণ্য, ওপরে অনুসন্ধান-এ ক্লিক করো। ওটা গুগল সার্চ-ই করে। এক্ষুনি পোস্ট করা কন্টেন্ট একটু সময় লাগবে গুগলে ইন্ডেক্স হতে।
  • d | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৩258239
  • ধুত্তেরি আগেই পোস্ট হয়ে গেল।

    এদিকে আবার বাংলাদেশে মেয়েরা মানে মোটামুটি মধ্যবিত্ত মেয়েরা মুখে মেকাপ না করে বেরোলে অনেকেই খুব নিন্দে করে, 'ফকিন্নি' ইত্যাদি বলে। ওদিকে বেশী মেকাপ করা মুখ দেখলেই আমার চোয়ালের নীচ থেকে টান মেরে দেখতে ইচ্ছে করে মুখোশের মত উঠে আসে কিনা।
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:২২258237
  • এটা সত্যি ঘটনাঃ

    কলেজ থেকে বেরিয়ে আমার এক বন্ধু এক গুজ্জু আর্কির অফিস জয়েন করে, কলকাতায়। জয়েন করার কয়েকদিনের মধ্যে সেই ভদ্রলোকের মা মারা যান। সবাই মিলে সাদা সালোয়ার কামিজ কিনে পরে শোক জানাতে গেছি ঃ((

    জোকস অ্যাপার্ট, স্বচ্ছল ঘরে এরকম ছেলেমেয়ে আছে নাকি যাদের ওয়ার্ডরোবে খালি এক ধরণেরই পোষাক থাকে? তারা বাবা-মার সাথে কোন পার্টিতে বা নাইট ক্লাবে যাওয়ার জন্যও নিশ্চয় অন্য পোষাক পরার কথা ভাবেনা!
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:২২258238
  • একজন লিংক দিয়েছে, যাদবপুরের ভিডিও ইউথ কমেন্ট্রি --- মাঝরাতে কি ক্যাওস, এ কি ধস্তাধ্বস্তি... কিন্তু মহিলা/পুরুষ পুলিশ - এরা নীল পোষাক পরে কেন বুঝলাম না --
    https://www.facebook.com/video.php?v=506199769517431
  • d | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:২০258236
  • আমাদের কোন্নগরের পাড়ায় এখনও একটা বড় অংশ মনে করে বিবাহিত মেয়েদের কিছু সোনা, পারলে দুই চারকুচি হীরে পরে থাকা উচিৎ। নাহলে ঠিক 'মানায় না'। এদিকে আবার বাংলাদেশে মেয়েরা মানে মোটামুটি মধ্যবিত্ত মেয়েরা মুখে
  • aranya | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৮258235
  • google সার্চ ইউজ করে গুরু-র কোন পোস্ট কিভাবে খুঁজে বের করব - ধরা যাক হু-র সেশ পোস্ট-টা, ১১ঃ১০ AM -এর, কিকি আর কামদুনি এই দুটো কি ওয়ার্ড ব্যবহার করে?

    কেউ একটু প্লিজ আলো দেখাবেন
  • d | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৫258233
  • steal মানে হরণ, horn মানে শিং, sing মানে গান, gun মানে কামান। Come On আইস, I saw আমি দেখিয়াছিলাম।
  • robu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৫258234
  • অর্থাত সংগঠনের ক্ষেত্রে ডিগনিটি ম্যাটার করে না ঃ-)
  • Reshmi | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৩258232
  • ড্রেসকোড নিয়ে এত আলোচনা দেখে হিন্দী সিনেমার সেই সব দৃশ্য মনে পড়ে গেল, সেই যে প্রিয় কেউ মারা গেলে "নহী, ইয়ে হো নহী সকতা" বলে মাটিতে আছড়ে পড়ার পরের সিনেই ধবধবে সাদা শাড়ি পরিহিত শোকস্তব্ধ নায়িকা! আমার খালি খালি প্রশ্ন পেত ওই শোকের সময় শাড়ি কিনতে কে যায়?

    যারা কলেজে হট/হাফ প্যান্ট পড়েই অভ্যস্ত এবং তাতেই স্বচ্ছন্দ, তারা কি মিছিলে যাবার জন্য আলাদা করে জামা কাপড় কিনতে বেরোবে?
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:১২258231
  • গটকরি র প্রসঙ্গ উল্লেখ করা হয়েছিল তার জবাব দিয়েছি।

    বাকী অন্ধের সাথে সুর্যাস্ত নিয়ে আলোচনায় আমার আর উৎসাহ নেই। ইচ্ছে হলে আমার সকালে করা পোস্টগুলো আবার পড়ে দেখতে পারেন।
  • kc | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:১০258229
  • ন্যাড়াদা, ওটা এরকম ছিল না? হর্ন মানে শিং, সিং মানে গান, গান মানে .......
  • hu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:১০258230
  • অনেক পিছনে গিয়ে কিকির পোস্ট পড়ে এলাম। কিকির অবসারভেশনটা আমারও। কিন্তু কনক্লুশন বিলকুল আলাদা। এক নম্বর, কারোর কথাবার্তায় জড়তা না থাকলেই তার জীবন নিয়ে কোন চিন্তা নেই এটা কি করে জানা গেল? কথাবার্তায় জড়তা না থাকা সম্ভবত এক্সপোজার আর কনফিডেন্স থেকে আসে। যারা এগুলো অর্জন করেছে তাদের জীবনের অভিজ্ঞতার ঝুলি শুন্য বলে তো মনে হয় না।
    দুই নম্বর, যাদের তুমি লজ্জা, জড়তা, অজ্ঞতায় ভরপুর দেখেছ তাদের জড়সড় মনে হওয়ার একটা বড় কারন তাদের সাথে এই আন্দোলনের কোন যোগ নেই। এই তথাকথিত প্রান্তিক মানুষেরাই কামদুনিতে মিছিল করেছেন, প্রতিবাদ জানিয়েছেন নিজের ভাষায়। "অ-ঝকঝকে" আউটফিট সমস্যা হয়ে দাঁড়ায় নি। তাঁদের নিজের জীবনের যোগ ছিল সেই মিছিলের সাথে।
    এই "অ-ঝকঝকে" মানুষগুলোকে যারা কাল নিয়ে এসেছিল দায় তাদের। এটা বুঝি, হয়তো নিরুপায় হয়েই তারা এসেছিল। কিন্তু সে জন্য যে "ঝকঝকে" মানুষেরা শনিবার হেঁটেছিল তাদের তো এই নিয়ে কটাক্ষ করা যায় না। মানুষ তার নিজের সমস্যা বলবে না!
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৯258228
  • এগুলো কোন ভাষা কুমুদি?

    আমার চেনা মায়রা খুল্লার, মানে পাঞ্জাবী আর পৃষা মাথানি, মানে সিন্ধ্রী।
  • robu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৭258227
  • কোন সংগঠনের অনুষ্ঠান না হলে প্রত্যেকে আশা করি তদের পছন্দের ড্রেস করতে পারে ঃ-)

    আপনার পছন্দ না হয় তো তার দায় আপনার।
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৬258226
  • আচ্ছা কুমু, এই মায়রা কি বাংলা শব্দ?
  • kumu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৪258225
  • মায়রা =যাকে সকলে ভালোবাসে।পলাশ সেনের গানে ছিল।
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:০০258224
  • রোবু, সরি টু সে, বোকার মত কথা লিখবেন না।

    কোন সংগঠনের অনুষ্ঠানে তার সদস্যরা সেই সংগঠনের ড্রেসকোডই মেনে চলবেন। সেই ব্যক্তি গটকড়ি হন বা রোবু। এতো পুরোপুরি 'ড্রেস ফর দি অকেশন'। এটা সাধারণ নিয়ম, কোন ব্যক্তিবিশেষের নয়।

    এখন সেই সংগঠনের ইউনিফর্ম যদি আপনার পছন্দ না হয় তো তার দায় আপনার।
  • d | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৭258223
  • মায়রা, মাহেরা আমি শুনেছি। দাঁড়াও জিগাই মানে কী?
  • kumu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৬258222
  • prisha=gift of god
    সুন্দর নাম।আমি দিয়েছিলাম একটি মেয়েকে।
  • d | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৪258221
  • সুরবেক মানে ড্রাগন?? খাইসে রে!
  • robu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫২258220
  • আর কল্যাণীতে যখন একদা এদের উপদ্রব হয়েছিল, ৯৯ নাগাদ, তখন তো এদের দেখেছি রাস্তার পাশে ম্যাড়াপ খাটিয়ে প্রোগ্রাম করতে, লাস্টে লোক ডেকে মিস্টি খাওয়াতে। হাপু পরেই।
  • kc | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৯258219
  • আমি এখানে মাঝে মাঝে খেপ খাটি। একটা লোকাল লোকের জন্য একটা ছোট টেন্ডার ভরে দিয়েছিলাম। তা সে লোকটা কাজটা পেয়ে গেছে। কালকে খুশীতে ডগমগ হয়ে বললে, ৬+ গিফ্ট দেবে। দেখি কবে দ্যায়।
  • robu | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৮258218
  • গদকরির নিয়মই নিয়ম নাকি!!
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৬258217
  • ঝিকি কি সব নাম বলছে, এমন নাম শুনি নি, অবশ্য কত নামই তো শুনি নি।
  • lcm | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৫258216
  • শিগ্গরি আইফোন ৬+ হাতে আসিব, আপিসের টিম মেম্বারের জন্যে অবশ্য। দেখিব কেমন উঠিবে ছবি।
  • jhiki | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৩258214
  • পৃষা, ভানিয়া, মায়রা এগুলো আমার ছেলের সহপাঠিনীদের নাম, সবাই ভারতীয় বংশোদ্ভূত।

    এই নামের মানে গুলো-ও যদি কেউ বলে দেন...
  • kc | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৩258215
  • রোগা নেতাগুলোকে আরও সরেস লাগে, লিকলিকে ঠ্যাঙ এত্তবড় ঘেরের হাপু থেকে বেড়িয়ে আছে। পুউরো ম্যাগো।
  • j | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪২258213
  • কেসিদা ios8 আপডেট করলুম, নাথিং এক্ষাইটিং
  • Du | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪০258211
  • দ, দ্রাগন মানে কী বাংলায়? আমার এক আত্মীয়ের পূর্বপুরুষের নাম।
  • ন্যাড়া | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪০258212
  • ওগুলো ডুয়াল পারপাজ হাপু। সকালে হাপু। রাত্তিরে বালিশের ওয়াড়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত