এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১০:০১258511
  • এদিকে ঈশানদা স্ম্যাশটা পাঠিয়ে বসে আছে।
  • cm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৯258509
  • আজকের থিম সরি।
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৮258507
  • ব্যাঙদির হিট লিস্টে আরো একটা নাম যোগ হ'ল।
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৮258508
  • মঙ্গলগ্রহের কাছে বহিরাগতের হয়ে সরি চেয়ে গেলাম।
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৬258506
  • হা হা হা হা...
  • lcm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৩258505
  • কি কান্ড! মঙ্গলগ্রহে বহিরাগত পাঠিয়েছে ভারত!
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫২258504
  • আন্তর্জাতিক না, আন্তর্সৌরজাগতিক। ভুল বলার জন্য ইসরোর কাছে সরি চেয়ে গেলাম।
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫০258503
  • একশবছর পরে ভারত সৌরজগৎব্যাপী এক সভ্যতা বানিয়ে তুলবে, সেই বিরাট লক্ষ্যের দিকে তাকিয়ে ভারত সরকার মাত্র চারশো কোটি টাকা খচ্চা করে মঙ্গলে যান পাঠাচ্ছেন? বেশ। এইটা ডিক্লেয়ার না করায় বুঝিনি, এবার বুঝে গেলাম।

    তবে এত বিরাট ভিশন আছে যখন, তখন, পানীয় জল, যাতায়াত ব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা, এগুলোও অন্তত একশবছর পরে আন্তর্জাতিক মানে আসবে আশা করছি।
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪৫258502
  • মূলত দুটো কারনে আমাদের মঙ্গল মিশন দরকারী বলে মনে করি।

    প্রথমত, সাড়ে চারশো কোটি অন্য কোন কাজে লাগানো যেতে পারত যাঁরা বলছেন, তাঁদের ভেবে দেখা উচিত অন্যান্য কাজগুলোতে টাকার অভাব হচ্ছে কিনা। প্রাইমারি স্কুল বা হাসপাতাল তৈরী করতে গেলে যে টাকা দরকার সেটা সরকার অন্য বহু সত্র থেকে যোগাড় করতে পারে। আজকরে দিনে সাড়ে চারশো কোটি টাকা ভারত সরকারের কাছে খুব বড়ো একটা অংক না।

    দ্বিতীয়্ত, আজ আমরা মহাকাশ গবেষণায় যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা কিছুটা বিংশ শতাব্দীর বিমানযাত্রার সাথে তুলনীয়। আজ থেকে একশো বছর আগে এরোপ্লেন ওড়াতেও অনেক পরীক্ষানিরীক্ষা করতে হতো, টুকিটাকি অনেক কিছু শিখতে হতো। আজকের এই মহাকাশযানগুলোও সেরকমই এক পা এক পা করে এগনো। প্রতিটা সফল আর ব্যর্থ উত্ক্ষেপন আমাদের শিক্ষা দেয়, এক ধাপ এগিয়ে দেয়। ভারতের মঙ্গলযাত্রাও সেই সম্মিলিত শিক্ষালাভের এক অংশমাত্র। আজ থেকে একশো বছর পরে মঙ্গল, জুপিটার, স্যাটার্ন গ্রহে যাতায়াত আমাদের জলভাত হয়ে যাবে। য়ুরোপায় আমাদের কলোনি তৈরি হবে। তখন কিন্তু একশো বছর আগের এই উষালগ্নের শিক্ষার প্রতিট ধাপ স্মরন করা হবে। শুধু ভারত না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময়ে যেসব মহাকাশযান পাঠানো হচ্ছে আর হবে, সেই সমস্ত মিশন থেকে পাওয়া শিক্ষা আমাদের একশো বছর পরে সৌরজগত ব্যাপী এক সভ্যতা বানিয়ে তুলবে। আজকের সাড়ে চারশো কোটি তারই প্রস্তুতি মাত্র।
  • cm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৪০258501
  • ঐ তো বাঙালি ঠিক লাইনে ভাবতেই শিখলনা। রেয়ার আর্থ মিনারাল বেশিরভাগটাই কোন দেশে তা নিশ্চয় বলে দিতে হবে না। তারা বেগড়বাই করলে ওসব আসবে কোথা থেকে? এই জন্য মাঝে মাঝে হাল্কা সিনেমা দেখা দরকার।
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৫258500
  • নিশ্চয়ই নতুন প্রযুক্তি তৈরি করতে হয়। নইলে আর মগলে লাট্টু যাবে কীকরে। কিন্তু সেটার বেশিরভাগটাই মানবজাতির আর কোনো কাজে লাগে কী? লাগতেই পারে, আমি জানিনা। তবে কমনসেন্সে মনে হয় লাগেনা। যেটুকু লাগে সেটুকু ইনোভেশনের খচ্চাও মনে হয় অনেক বেশি। এও কমনসেন্সে।

    তবে এ সবই আন্দাজ। যাঁরা মঙ্গলে যান পাঠানোর টেকনোলজি ও তার ব্যবহার নিয়ে মনোজ্ঞ প্রবন্ধ লেখার ক্ষমতা রাখেন, লিখে আমাকে কনভিন্স করে দিতেই পারেন। অসুবিধে নেই।
  • Bhagidaar | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৩258499
  • কারেকশন! "আর এই আমিই কিনা তোর পক্ষ নিয়ে জামাইকে 'অকারণে' যখনতখন বকুনি দিয়ে থাকি!
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩২258498
  • এইবার আমি সোসেনদির হয়ে সরি চাইলাম।
  • byaang | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩০258496
  • সোসেন, শেষে তুইও এরকম বিশ্বাসঘাতকতা করে বসলি? আর এই আমিই কিনা তোর পক্ষ নিয়ে জামাইকে যখনতখন বকুনি দিয়ে থাকি!

    সত্যসেলু ইত্যাদি।
  • ন্যাড়া | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩০258497
  • মঙ্গলের চারদিকে উপগ্রহ ঘোরানো কি বাচ্চাদের লাট্টু ঘোরানোর মতন নাকি? লেত্তি ঘুরিয়ে ছেড়ে দিলাম, আর উপগ্রহ মঙ্গলে চারপাশে গিয়ে বনবন করে ঘুরতে শুরু করল। নাকি ইটি সিনেমায় যেমন দেখিয়েছিল! বনবন করে ঘোরাতে আর কোন গবেষণা বা প্রযুক্তি ব্যবহার বা তৈরি করতে হয়না বুঝি?

    ঈশানের দান।
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২৭258495
  • "দেখ আমরাও পারি" -- এটা টি এর লেখা পড়ে লিখিনি। মাক্কালী। :-)
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২৬258494
  • বেশ আরও দুলাইন লিখে দিলাম। ইনস্যাট টিনস্যাট টেলিকমিউনিকেশনের কাজে লাগে। মৌলিক গবেষণা নানা উপকারে লাগে (যেমন ধরুন উন্নতর জার্সি গোরু বানাতে)। কিন্তু মঙ্গলের চারদিকে উপগ্রহ ঘুরিয়ে ভারতের কী লাভ হবে বুঝছিনা। ছড়ানোর মতো অনেক টাকা থাকলে না হয় ফেলে ছড়িয়ে খাওয়া যেত।

    অবশ্য, দেখ আমরাও পারি, এইটা একটা তাক লাগানোর মতো ব্যাপার। আমার গর্ব পড়শীর ঈর্ষা। এরকম হলে অন্য কথা। কিন্তু সেটা আমার ঠিক পছন্দ না।

    কী খিল্লি করবেন করে ফেলুন।
  • sosen | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২৩258493
  • আমি ইসরোর হয়ে সরি চেয়ে গেলাম।
  • cm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২২258492
  • মঙ্গলে অভিযানের কারণ নিয়ে যারা জানেন বিশদে বলবেন। তবে আমার মোটা বুদ্ধিতে বুঝলাম আমরাও পারি এই মেসেজটুকু অন্তত দেওয়া গেল। সে অর্থে যাদবপুর থেকেও সেটুকুই প্রত্যাশা।

    ( নিন গরুর রচনায় ফিরিয়ে আনলাম আবার এদিক সেদিক চলে যাবেন না।)
  • ন্যাড়া | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২১258491
  • এই টুকুতে এর বেশি খিল্লি করা যাবে না। ফ্যালো কড়ি, মাখো তেল। একলাইনের বক্তব্যে একলাইনের খিল্লি। প্রবন্ধের বদলা খিল্লিমূলক প্রবন্ধ।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৭258490
  • বাজলো তোমার আলোর .. সঙ্গে নাচ হচ্ছে। পুরোহিত নেত্য। হাতে কোষাকুষি নিয়ে
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৬258489
  • খিল্লির কিছু থাকলে করে ফেললেই হয়। আমি আমার বক্তব্য তো এক কথায় বলেই দিলাম। আরো একটু সোশাল কনটেন্ট দিয়ে দিই। মঙ্গলে মোচ্ছব না করে কটা প্রাইমারি ইশকুল কিংবা ভালো হাসপাতাল বানালে বেটার হত। ন্যান কী বলবেন বলে ফেলুন।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৫258488
  • বেলা দশটায় মন্নিং ওয়াক! অত ধুলো ধোঁয়ায় শুধু ওয়াক ওয়াক হবেঃ(
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৩258487
  • খিক খিক।
  • ন্যাড়া | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৯258486
  • তালে ঈশানের জ্বালাময়ী প্রবন্ধ চাই। সম্পাদককে খিল্লি করার সুযোগ আবার যে কবে আসবে!
  • byaang | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৫258485
  • আবার! আবার! আইআইএসসিতে গিয়ে টুক করে টিয়ের ঘাড়টা মটকে দিয়ে আসব এবার। ঈশানেরও। আম্রিগা আর কদ্দুর! কাল রাত্তিরে আমাকে তাড়ানোর জন্য ঈশানের ভূমিকা কী ছিল, তা আমি দেখে নিয়েছি।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৩258483
  • যা দেখলাম টইপাড়ায় কেউ অন্য কারো টইতে লিখবেন না। প্রত্যেকে নিজ নিজ বক্তব্য উপস্থাপন করবেন পৃথকভাবে। এটাকেই আমার দাদু বলত "সগলেই zlর zlর কথা কয়। কেউ কারো কথা শুনে না।'
  • dd | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৩258484
  • মর্নিং ওয়াক। কল্লে হজোম ভালো হয়। কোষ্ঠো পোষ্কার হয়।
  • T | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০২258481
  • আমি ব্যাঙদির হয়ে দ দির কাছ থেকে 'সরি চেয়েনিলাম'।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০২258482
  • হাঁটার কি দরকার!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত