এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪১258660
  • আমাকে তো এখনো কেউ ঠিক করে বোঝাতেই পারলোনা, এর সুফলটা ঠিক কী হবে ? ইউনিতে এতদিনের মধ্যে ঘটে যাওয়া কোন অনভিপ্রেত ঘটনা আটকানো যেতে পারতো এই ব্যবস্থার মাধ্যমে ?
  • pinaki | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪১258661
  • আমি একবার রাত নটা নাগাদ যদুপুরে ডিপার্টমেন্টে আটকে পড়েছিলাম। ল্যাবে একা ছিলাম। ল্যাবটা তিনতলার এক কোণায়। সনোজ পাল আটটা বাজলেই সারা বিল্ডিং এর আলো নিভিয়ে বাড়ী যেতেন। ফলে নটা নাগাদ যখন সিকিওরিটির লোকজন তালা লাগাতে এসেছে তারা বোঝেনি যে তিনতলার ল্যাবে কেউ আছে। তারা মেইন গেটে তালা লাগিয়ে চলে গেছে। সে ক্ষী কেলো! তারপর দোতলার কাঁচের জানলা গলে একতলার এন্ট্রান্সের শেডের উপর বেরিয়েছি কোনোক্রমে। ওখান থেকে লাফ দিয়ে নামলে বেশ চোট পেতাম। অনেকটা উঁচু। ভাগ্যক্রমে দেখি একজন সিকিওরিটির লোক যাচ্ছে। তাকে ডেকে সবকিছু বুঝিয়ে বললাম। সে গিয়ে তার ওপরতলার লোককে ডেকে এনে গেট খুলে দিল।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৮258658
  • এইরে এইরে এইরে আমি নিতান্ত 'মধ্যমেধা'র আইটি কুলি মাত্র যাদবপুর বা পৃথিবীর উচ্চকোটির বিশ্ববিদ্যালয়সমূহ নিয়ে আমার কোনও বক্তব্য নাই। সেখানে ইমপ্লিমেন্টেড হলে বা না হলে কোনওটাতেই আমার কিছু আসে যায় না।

    হ্যাঁ এইবারে অক্ষ আর সোসেনকে,
    আইনের প্রয়োগ ঠিকভাবে যে ভারতে হয় না সে নিয়ে কোনও দ্বিমত নাই, এইটা একটা মুখবন্ধ করার ছিঁচকে প্রয়াস, হতেই পারে।

    কিন্তু হলে অসুবিধে ঠিক কী? মানে বিশ্বের কোথাও হয় না বলে আপত্তি? সে তো ধর পড়াশোনার সুযোগ কি সব দেশে একরকম? তা তো নয়।
    আরো ধর আজ হার্ভার্ড এম আই টিতে নেই হয়ত, কিন্তু কাল যদি আরো খান কুড়ি পঁচিশ টেররিস্ট অ্যাটাক আম্রিকায় হয় তাহলে যে সঙ্গে সঙ্গে হার্ভার্ডে শুরু হয়ে যাবে না তার কোনও নিশ্চয়তা আছে কী? মানে কোনওরকম আইনি রক্ষাকবচ যে এমনটা শুরু করা যাবে না? একটা ৯/১১য় যেখানে দুনিয়াজুড়ে সব কাপড়জামা খুলিয়ে সার্চ শুরু হয়ে গেল, সেখানে এখন নেই, এই কথাটার কোনও অর্থ আমার কাছে নেই।
    যে যখনই আসুক টেম্পোরারি কার্ডে অসুবিধে কী?
  • lcm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৭258657
  • ইউএস-এর ইউনিগুলোতে সিকিওরিটি থাকে। যেমন, হার্ভার্ডে ২০০ সার্ভেলিয়েন্স ক্যামেরা আছে।
    ... Harvard is home to about 200 security cameras stationed outside, across the University’s various schools, according to Harvard University Police Department (HUPD) spokesman Steven G. Catalano....

    প্রায় সব বড় ক্যাম্পাসের নিজস্ব পুলিশ বাহিনী আছে, তাদের কন্ট্রোল রুম, ভিডিও ফিড, ইকুইপমেন্ট, ডেসপ্যাচ, গাড়ী, বন্ধুক, সাজসজ্জা - সব মিলিয়ে যেমন পুলিশ ডিপার্টমেন্ট হয় আর কি। তারা দিনে রাতে টহল দেয় ক্যাম্পাসে।
    জেনারেলি ক্যাম্পাস জোনে এন্ট্রি অবাধ থাকলেও - সিকিওরিটি থাকে। গাড়ী নিয়ে ঘুড়ে বেড়ালে ক্যাম্পাস পুলিশের নজরের বাইরে এমন ভাবার কোনো কারণ নাই।

    যে কোনো ক্লাসে অবাধে প্রবেশ করে যাওয়া - এটাও সব জায়াগায় অত সহজে হয় না।
    যেমন যে সব বিল্ডিং বড় শহরের প্রাণকেন্দ্রে, ডাউনটাউন এলাকায় - সেগুলোতে স্ট্যান্ডার্ড বিল্ডিং সিকিওরিটি থাকে। সুতরাং ইতিহাস ক্লাসই হোক, বা, বায়োটেকনলজি - আইডি কার্ড না দেখালে এই সব বিল্ডিং-এ ঢোকা যায় না, বা, গেস্ট রেজিস্ট্রি করে ঢুকতে হয়।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৬258655
  • অনির্বান ঠিকই বলছেন। এই বের করে দেওয়া, চাবি না দেওয়া তারপর ধরুন বহুজায়্গায় নিয়ম আছে লাইব্রেরির কর্মচারী না থাকলে কাওকে ঢুকতে না দেওয়া এগুলো তো এটাই সুস্পষ্ট ভাবে ইঙ্গিত দেয় যে প্রেসেন্ট হিউম্যান সার্ভায়ল্যানস সিস্টেম টা আদ্যিকালের ও অকেজো। লোকের অসুবিধে ঘটছে। সর্বর্ত্র ক্যামেরা /এলার্ম / এক্সেস কার্ড এসব এলে এই অসুবিধে গুলো থাকবেনা।

    এটিএম ইউস করি না আমরা ? এখন যদি বোলা হত দূর ব্যাং ঐই সামান্য সময়ের জন্যে ব্যান্ক এর ক্যাশ কাউন্টার খোলা থাকে তার আবার সই করো পাসবুক দেখাও তারচে ওসব চেকিং সিস্টেম তুলে দাও তাহলে কেমন মজার হত :)) যন্ত্র এসেছে বলেই তো এক্সেসিবিলিটি বেড়েছে।
  • anirban | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৬258656
  • একক, প্রায়োরিটিরও তো একটা ব্যাপার আছে। যেখানে ভালো ল্যাব নেই, যথেষ্ট বিল্ডিং নেই, লাইব্রেরি অ্যাকসেস নেই (জার্নালের সাব্স্ক্রিপশন), একটা ভালো হেল্থ সেন্টার নেই, ক্লাসরুম গুলোর রেনোভেশন দরকার - সেখানে ভিসির প্রায়োরিটি বিল্ডিং-এ নীল সাদা রং করা? আর সার্ভেল্যান্স ক্যামেরা?
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩১258654
  • কি আশ্চর্য, যে অস্ত্র দিয়ে বেসিকালি আমাকে সমূলে বিনাশ করার চেষ্টা হবে, আমি সেই অস্ত্রের বিরোধিতা করবনা??

    কী দিয়ে সমূলে বিনাশ হবে ? সিসিটিভি দিয়ে ? মূলে আছে টা কী যা ক্যামেরায় ধরা পরলে বিনাশের সম্ভাবনা ? :)
    ভিডিও ফুটেজ দিয়ে ? মানে তদন্ত কমিটি তে নিরপেক্ষ বিচারক থাকবে এই দাবি ঠিক কিন্তু পুরুষ পুলিশ মেয়েদের গায়ে হাত তুলেছে এই ভিডিও ফুটেজ সেই বিচারব্যবস্থার সামনে তুলে দিলে বেঠিক ?

    সিরিয়াসলি এই "মূল" টা বুঝছিনা :) কী এমন আছে মূলে।
  • anirban | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:২২258653
  • sswarnendu কে অনেকগুলো ক। এই গেট, গেটে তালা, আর কার্ড ইত্যাদি - এই সবই হাস্যকর। পৃথিবীর কোথাও এরকম হয় না। পাব্লিক ইউনি-র ক্যাম্পাসে ঢোকার রাইট নাগরিক-দের আছে।
    এইখানে আরেকটা কথা জানিয়ে রাখি। যাদবপুরের রিসার্চ স্কলারদেরই অফিস আওয়ার্সের বাইরে ল্যাবের অ্যাকসেস ভীষন রেস্ট্রিকটেড। রীতিমত চিঠি লিখে আবেদন করে উইকেন্ডে বিল্ডিং-এর চাবি পাওয়া যায়। এই নিয়ে প্রচুর ড্রামা হয়। রাত ৯ টার পর বিল্ডিং-থেকে বার করে দেওয়া হয়। স্কলারদের চাবি দেওয়া হয় না। যেখানে সিরিয়াস রিসার্চ হয় - বিদেশে তো বটেই, এমনকি দেশেও - এই ধরনের উদ্ভট নিয়মকানুন কোথাও নেই। সেই সব আগে চেঞ্জ না করে এই ক্যাম্পাসে আসা যাওয়া রেস্ট্রিক্ট করার চেষ্টা হাস্যকর, অপ্রয়োজনীয় এবং পাবলিক মানির অপব্যবহার।
  • a x | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:১৭258652
  • কি আশ্চর্য, যে অস্ত্র দিয়ে বেসিকালি আমাকে সমূলে বিনাশ করার চেষ্টা হবে, আমি সেই অস্ত্রের বিরোধিতা করবনা?? বিরোধিতা করলে আর বিশুদ্ধ বিপ্লবী হওয়া হলনা? মানে আ বয়ল মুঝে মার করলে তবেই একেবারে খাঁটি আন্দোলন হবে?
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:১৪258651
  • একচুয়াল ঘটনা হচ্ছে ট্যানজিবল রাস্তায় এগোলে "আন্দোলন" হবেনা। যত শেডি তত সুবিধে |
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:১২258650
  • ওহ একটা "প্রমান" আমার হাতে আছে সেটা নিয়ে আমি এগোব না ??? এগোলে ক্ষতি কী হবে ? আন্দোলন হবে না ? নাহয় প্যারালালি চলল। স্টেট তো তার সবকটা হ্যান্ড একসঙ্গে চালায়। একদিকে একজনের বাবাকে রাজি করাচ্ছে আরেকদিকে কোর্ট এর অর্ডার বের করছে। আর পাবলিক নুলো এটাই রাজনীতি ?
  • a x | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:১১258649
  • ওমনাথের 6:53 এখন দেখলাম - একদম।
  • a x | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৯258648
  • ধুর লিগালি প্রসিড - এই ধরণের কেসে কত সময় লাগে, কি ধরনের হুমকি আসে, সমস্ত কাজ কর্ম শিকেয় তুলে জীবনের ঝুঁকি নিয়ে করতে হবে? এই হচ্ছে নিয়মের ইম্প্লিমেন্টেশন?
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৭258647
  • চুক্কি দেওয়া দরকার তো :) :) এইযে স্যার ক্লাসে বলতেন আমি কিন্তু সব দেখছি সেকী একনাগাড়ে দেখছেন :)
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৫258646
  • ক্যামেরা তে পুলিশ পুরুষ পুলিশ মেয়েদের গায়ে হাত দিচ্ছে বা আলো নিভিয়ে দিচ্ছে এই ভিডিও নিয়ে লিগালি প্রসিড করা হচ্ছে না কেন ?

    আর গটগট করে সর্বর্ত্র ইন্ডিয়াতেও একদিন ঢোকা যাবে এ আশা রাখি। বেটার সার্ভায়ল্যানস হলে তো কোথাও ফিসিকালি আটকাবার কথা না যদি না হাতে উইপনস থাকে |
  • sswarnendu | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৩258644
  • ই পিএফ এল আর লসান ইউনিভার্সিটির ক্যাম্পাসে গেট বলে ব্যাপারটাই নেই ক্যাম্পাসে যে যখন খুশি আসতে যেতে পারে... জুরিখেও তাই ই টি এইচ আর ইউনিভার্সিটি দুটোতেই ... বিল্ডিং এর দরজা হাত নাড়লেই খোলে অফিস আওয়ারে ... অন্য সময় অ্যাকসেস কার্ড লাগে... এছাড়াও ফ্রান্স র ইতালির একগাদা ইউনিভার্সিটিতে কোথাও এরকম নেই... ক্যাম্পাস "খেলার মাঠ" এর ই মত সর্বসাধারণের সম্পত্তি...
    যারা এত সমস্যা কোথায় জিগ্যেস করছেন তারা এই ব্যবস্থাটায় সমস্যা কোথায় একটু বলুন না? কেন ভারতের বাইরে গেট এ কিছু একটা দেখিয়ে ঢোকার ব্যাপারটা আর কোথাও কোন ইউনিভার্সিটিতে নেই? ওহ হ্যাঁ, সিসিটিভি ও শুধু লেজার ল্যাব জাতীয়ও চাপের জায়গাগুলোতে ... বেশিরভাগ জায়গায় কেউ আপনার ছবি তুলছে না... এমনকি জনশ্রুতি যে যে জায়গায় ভিডিও সার্ভেলেইন্স লেখা আছে সেগুলো ও অনেকগুলয় আসলে নেই, চুক্কি দিতে লেখা আছে
  • sosen | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৩258645
  • আইআইটি যে ইনস্টিটিউট। আমার ইনস্টিতেও অমনি থতমত দারোয়ানের দল আছে। তাদের নাকের ডগা দিয়ে এসি অব্দি চুরি হয়ে যায়। যাই হোক এই সব জায়গায় টেম্পোরারি ভিজিটর্স কার্ড দেয়। যার সাথে দেখা করবো তাকে দিয়ে সই করিয়ে আনতে হয়। গেটে নাম ঠিকানাও লিখতে হয়। যেমন যাদবপুরে আমি এমনি ঢুকতে পারি, কিন্তু সেরামিক্স এ ঢুকতে গেলে সই মারিয়া ঢুকিতে হইবে। ভেতরের রাস্তা দিয়ে গেলে কি হবে সে ব্যাপারে কবি নীরব--তবে এখন বোধহয় আর যাওয়া যায় না।
  • a x | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫৭258643
  • যে দেশে সব কিছু ক্যামেরা তে ধরা থাকার পরেও কারো কিছু হয়না, সেখানে আরো আরো সিসিটিভির দাবী বেসিকালি প্রতিবাদের নটে গাছ মুড়োনোর জন্যই। ক্যামেরাতে পুলিশ মারছে, ক্যামেরাতে আলো নিভিয়ে দেওয়া হচ্ছে, এসবের পরেও কিছু হেলছে বলে তো মনে হয়না। বরঞ্চ কোনো কিছু হলেই এই ক্যামেরা ইত্যাদি দিয়ে লিডারশিপকে আইডেন্টিফাই করার চেষ্টাই চলবে।

    আর এক্সিস্টিং নিয়ম কানুন আগে সঠিক ভাবে প্রয়োগ হোক, তারপর আরো আরো আরো নিয়ম কানুনের দাবী করা যাবে। উল্টোটা না।
  • sosen | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫৫258642
  • সব ক্যাম্পাসেই গটগট করে ঢোকা যায়। এমাইটিতে তো বিল্ডিংএর মধ্যে ঢুকেও ঘোরা যায়। বলে জাপানীদের লাইনের চোটে হার্ভার্ডের পা ছুঁতে পাল্লুম না বলে আজো নেচার সায়েন্স কিচ্ছু হলনা!
    তবে ল্যাবে কিম্বা পার্টিকুলার বিল্ডিং এ ঢোকা যায় না। আর মুক্তান্চলে সিসিটিভি রেজিস্টার ওসব কিছু নেই। বিল্ডিং গুলোতেও বেশির ভাগ সময় ওয়ার্কিং আওয়ার এ কার্ড ছাড়াই ঢোকা যায়। ইউনি আদর্শগত ভাবেই অবাধ।
    এটা কিন্তু কর্পো রিসার্চ, ডিফেন্স রিসার্চ কিম্বা সেনসিটিভ ইন্ফো স্টোরেজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। খালি ইউনির ক্ষেত্রেই। ও, আর পাঁচিল ঘেরা ইউনি নিতান্ত বিরল। বেশির ভাগ ক্ষেত্রেই ইউনি এরিয়া কোথায় শুরু আর শেষ সে শুধু জরিপের লোক জানে। ফলে কার্ড ব্যাপারটা অর্থহীন।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:২১258641
  • এখুনি তাতিন জানালো, পাটনা আই আই টি তে জমায়েত চলছে, ১০০+ ছাত্রছাত্রী !
  • d | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:১৪258640
  • টেম্পোরারি অ্যাকসেস কার্ডে সমস্যা কোথায়?
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:১০258639
  • সোসেন
    পারবেনা কোথায় বলা হচ্ছে ? :( আপনাকে একটা টেম্পরারি এক্সেস কার্ড ইস্যু করে দিলেই তো ল্যাটা চুকে গেল। এবার যেখানে যাবেন যান। ঠিক সমস্যা টা কোথায় ?
  • anirban | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:০৮258636
  • ঠিক। বিল্ডিং-এ হয়। পাবলিক ইউনিভার্সিটিতে এটা হবার কথা নয়।
  • anirban | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:০৮258637
  • ঠিক। বিল্ডিং-এ হয়। পাবলিক ইউনিভার্সিটিতে এটা হবার কথা নয়।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:০৮258638
  • দরজা মানে আইআইটি পাওয়াই এর মেইন গেট। কড়া পুলিশ বসে থাকে। হার্ভার্ড-এমএইটি র কথা জানিনা।
    তবে গটগট করে আপনি ক্যাম্পাসে ঢুকে যান এবং কোনো সিসিটিভি আপনাকে দেখে রাখেনা এটা ঐসব জায়গায় হয় ? এনিওয়ে জানা নেই। এইটুকু জানা আছে যে ইউএসে হিউম্যান বেসড সার্ভায়ল্যানস প্রচুর কমিয়ে এনেছে। বেশিভাগ জায়গাতেই মানুষকে বিন্দুমাত্র বিরক্ত না করে নজর রাখা হয়। সেটাই একটা সভ্য সার্ভায়ল্যানস এর লক্ষণ। কিন্তু সেটা একদিনে আসেনা।
  • sosen | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:০৬258635
  • বহিরাগতরা অনেক ক্লাসও করতে পারে। লেকচার শুনতে তো পারেই। জার্নাল ক্লাব অ্যাটেন্ড করতে পারে।
  • sosen | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২০:০৪258634
  • বিল্ডিং এ হয়। রিসার্চ ইনস্টি তে হয়। কিন্তু ইউনির দোর সর্বত্র খোলা। ইয়ে, হার্ভার্ড এমাইটিতেও।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৫২258633
  • আমি তো আই আই টি পাওয়াই এ মোহরের সঙ্গে দেখা করতে গিয়ে দু দুটো সিকীয়রিটি চেক পেরই। প্রথমেই দরজায় পুলিশ নাম-ধাম জানে, ল্যাপটপ /ক্যামেরা এসবের এগেইনস্ট এ লিখে নিয়ে রসিদ দেয় | আবার লেডিস হোস্টেলের তলায় সিকীয়রিটি বসতে বলে খবর পাঠায়। মোহর এসে আমার নাম লিখিয়ে ভিসিটর বুকে সাইন করিয়ে ওপরে নিয়ে যায়। প্রবলেম কী ? আমি অন্তত প্রবলেম ফেস করিনি।
    কিন্তু এর চে বেটার সিস্টেম হয়।
    এই রেজিস্টার -খাতায় লেখা -সই সাবুদ এগুলো বরং আদ্দিকালের সিস্টেম। হিউম্যান দিপেন্দেন্ট। কোনো পুলিশ নিজের কোড অফ কন্ডাক্ট এর বাইরে বেড়িয়ে আমাকে হ্যারাস করার সম্ভাবনা আছে | হোস্টেলে সিকীয়রিটি প্রয়োজনের অতিরিক্ত প্রশ্ন করতে পারেন। গোটা সিস্টেম টায় যত মানুষ কমে যন্ত্র বাড়বে তত ভালো তো।
  • anirban | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৪৫258632
  • কোনো দেশেই এটা হয় না। কিছু ল্যাবে হতে পারে। কিন্তু ক্যাম্পসে ? না। এরকম হয় না।
  • sosen | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৩৯258631
  • ইউনি ক্যাম্পাসে কার্ড সোয়াইপ করে ঢুকতে হবে? ক্যানো? সে আবার কোন দ্যাশে ঘটিয়া থাকে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত