এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৫258689
  • প্রথমত গতিবিধি এভাবে ট্র্যাক করা হাতে চিপ না ঢুকিয়ে দিলে সম্ভব না। দ্বিতীয়তঃ আমি জাস্ট জানাতে চাইনা আমি কি কারণে কোথায় যাচ্ছি। কেন আমি কোথায় যাচ্ছি সেটা লিখব, এবং অন্য কাউকে তার ভ্যালিডিটি জাজ করতে দেবো? মোবাইল পুলিশ ভ্যান রাখো, যে সব জায়গা সিকিওর করা দরকার সিকিওর করো। তোমার অপদার্থতার দায় আমার নয়। আর তৃতীয়তঃ। সব রকম আই কার্ড কলকাতায় জাল হয়। অন্যান্য দেশেও হয়। সুতরাং--
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৫258690
  • ঈশানের 10:21-এর উল্টোদিকেও কিছু যুক্তি আছে। খেয়েদেয়ে বাড়িতে কল এসব সেরে লিখবখন।
  • /\ | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৪258688
  • এই অ্যাকসেস কার্ড আর সিসিটিভি ক্যামেরাই একমাত্র এসকেপ রুট দাঁড়িয়েছে। অথচ সেটা দিয়ে কি লাভ হবে তার কোনো এক্সপ্ল্যানেশন নাই। এদিক দিয়ে এগোতে গেলেই কিনা আবার এই সমাধান পরিকল্পনাটুকু বানচাল হয়।

    এ দুটির প্রয়োজন কেন? না বহিরাগত দের থেকে JU কে বাঁচাতে। তা গোটা চ্যাপ্টারে বহিরাগত কোথায়?
    মেয়েটা, না ছেলেগুলো তার হ্যারাসমেন্ট করল তারা? না মেয়েটার বন্ধু। তো তাকে টেম্পোরারি কার্ড দিয়ে কি সুবিধে হত?
    নাকি অভিযোগ, ক্যাম্পাসে বহিরাগত ছিল, যাদের কাছে অস্ত্র শস্ত্র ছিল, ভিসিকে খুন করার প্ল্যান ছিল। তো, সেই অস্ত্র এত পুলিশ মিলে একটাও উদ্ধার করেছে? ভিসির একটা মনগড়া মিথ্যে কথা কে মিথ্যে প্রমাণ করার জন্য ঐগুলো লাগবে? যে দশটা অন্য কলেজের ছেলের ছবি কাগজে ছাপা হয়েছে তারা যদি JU র ছাত্রদের সাথে গলা মিলিয়ে প্রতিবাদ করতে এসে থাকে, তবে টেম্পোরারি অ্যাকসেস কার্ড দিলে তারা সেই প্রতিবাদ করত না? পুলিশের সাথে যে চটি পরা লোকজন (থুরি কমান্ডো) ঢুকেছিল, তারাও নিশ্চয়ই ড্রাইভিং লাইসেন্সের নাম্বার লিখে টেম্পোরারি অ্যাকসেস কার্ড নিয়ে তবে ক্যাম্পাসে ঢুকত, যেখান থেকে তাদের সরাসরি আইডেন্টিফাই করা যেত?
    তো, এরকম শান্তিপূর্ণ এসকেপ রুট নানা ভাবে খুঁজে বের করা হয় ও হচ্ছে এ রাজ্যে, যা দেখলে আপাত দৃষ্টিতে - "ওমা, এতো বেশ ভালো প্রস্তাব" ই শোনা যাবে অপ্রত্যক্ষ দূরত্বের মানুষজনের কাছে। কামদুনি ঘটে যাওয়ার পর যে মাঠের ধারে বসে রাতে লোকজন চুমাচাটি করত সেই মাঠের ধারে দু হাত অন্তর ত্রিফলা বসেছে শখানেক। কঠোর আলোয় বসে চুমু খাও, কোথাও তো চুমু খেতে কেউ মানা করে নি। রাস্তার মোড়ে ফ্লাড লাইট বসেছে কিছু। অথচ দুষ্কৃতি দমন বা রেপিস্টদের শাস্তির নামে লবডঙ্কা ও পার্টি ব্যাক-আপ।

    তো, এই চলবে। রাস্তায়, ঘাটে, বা ধরুন ম্যারিটাল রেপ ঠেকাতে এবার বেডরুমে সিসিটিভি বসবে। আসল কথাটি আমরা যা বুঝেছিঃ সমস্যার সমাধান করা হবে না, দোষীদের শাস্তি দেওয়া হবে না তার সল্যুশন হিসেবে কিছু সার্ভেইলেন্স টুল বাড়ানো হবে, যদিও সেই টুলগুলির কোনো অ্যাকাউন্টেবিলিটি কারো কাছে কখনো পাওয়া যাবে না। ট্রাফিক সিগনালের অ্যানাউন্সমেন্ট সিস্টেম (নাকি রবীন্দ্রসঙ্গীত বাক্স) ও রাস্তাপাশের অপ্রয়োজনীয় ত্রিফলা সমূহের মতো বা হঠাত গজানো মোড়ে মোড়ে মূর্তিপদপ্রান্তে রঙিন আলো ঝরনা জলের সিস্টেমের মতো, সেগুলো সানন্দে নষ্ট হতে থাকবে বছরভর, আমাদের চোখের সামনেই। এই টেকনোলজি সাপ্লায়ার, ডেভেলপার ও সরকারের অবশ্য উইন উইন। স্বজন-বান্ধবের টেন্ডার ভরণ উৎসব যেমন বচ্ছরভর লেগেই রয়েছে কার্নিভালেস্ক।
  • ন্যাড়া | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৩258686
  • এই সার্ভেলেন্স, আইডি দেখান - গল্পটা কী? নতুন কোন ফর্মান এসেছে?
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৩258687
  • পিনাকীর আটকে পড়ার কাহিনী পড়ে ভোলানাথের সর্দারি মনে পড়ে গেল। ;-)

    হ্যাঁ, অ্যাক্সেস কার্ড থাকলে পিনাকী আটকে পড়ত না। দ্বিতীয়ত যন্ত্রপাতির হাতে মনিটরিং এবং অ্যাক্সেস কন্ট্রোল ছেড়ে দিলে ইউনি বেশ খানিকটা খরচ কমাতে পারে।
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:২১258684
  • আপনি আমনার বান্ধবী (আপনি মেয়ে হলে বন্ধু) নিয়ে ক্যাম্পাসে বসে আছেন। "ঘনিষ্ঠ" ভাবে। গার্ডরা থাকলে যেটা করে, বা অথরিটি, সেটা হল, মরাল পুলিসিং। দেখতে পেলেই খপ করে গাল দিয়ে তুলে দেয়। এমনকি কিছু মরালিটির দারোগা ছেলেপুলেও সেটাই করে থাকে বলে জানছি।

    ইলেকট্রনিক সার্ভিলিয়েন্স চালু হলে, এগুলো ফর্মালি হবে। ভারতবর্ষের ক্ষেত্রে আর কি। গার্ডবাবু দূর থেকে একটু সিনেমা দেখলেন, তারপর মনের আনন্দে এসে বাটাম দিলেন। বলার কেউ নেই। সব কেস তো আর পুলিশে যায় না, যাবেও না। গেলেও পুলিশ কমপ্লেন নেবেনা। ক্যাম্পাস কি গায়ে হাত দিয়ে বসার জায়গা, না চুমু খাবার জায়গা? এই হল পাবলিক মরালিটি।

    এবার সব মিলিয়ে হবে যেটা, বেসিকালি তালিবানি শাসন। আপনি বান্ধবীকে নিয়ে কোথাও বসতে টসতে পারবেন না। সন্ধ্যে আটটার পর বাঁশি বাজবে। পুলিশ এসে বলবে ভদ্রভাবে বসুন, নইলে তুলে নিয়ে যাব। এমনকি ছোটোবাবুর ফান্ড কালেক্ট করার থাকলে তুলে নিয়েও যেতে পারেন। এসব স্বকপোল কল্পনা নয়, নন্দনে নিজের চোখে দেখা। একক এসব দেখেন নাই মনে হচ্ছে,
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:২১258685
  • সেক্ষেত্রে ঈশান এইটা যদি এনশিওর করা যায় যে ক্যামেরা যখন ইচ্ছে যে ইচ্ছে অফ করতে পারবে না আর ক্যামেরা লকড থাকবে, খুলে মেমরি চেন্জ শুধু অল্প দুই চারজন অথরিটি করতে পারবে, তাহলেই কিন্তু অপব্যবহার খানিকটা ঠ্যাকানো যাবে।

    দিল্লীর রাস্তায় সিগন্যালে এমন ক্যামেরা আছে। তাই দেখে দেখে বাড়ীতে চালানও পাঠায় আইনভঙ্গকারীদের। তো একবার এক মিলিটারি অফসর গাড়ী নিয়ে যেতে গিয়ে কোথায় যেন একটা, বোধহয় মেহরৌলি বর্ডারে স্পীড লিমিট ক্রশ করেছে। পুলিশ দাঁড় করিয়েছে, এবারে এ ফুলড্রেসে ছিল, তো তাই দেখে পুলিশ কিঞ্চিৎ কাঁচুমাচু। এ নিজেই পরিচয় টয় দিয়ে বলেছে কত কী ফাইন হয়েছে সেটা চালান কেটে দিলে ও দিয়ে বেরিয়ে যেতে পারে, তাড়া আছে। পুলিশ কিছুতেই ছাড়ে না, খালি বলে আপ থোড়া ওয়েট কিজিয়ে স্যার। আরো কটাকে ধরেছে এমন, তাদের ছাড়ছে একে একে। ঐ চালান ধরিয়ে ধরিয়ে। এ তো আস্তে আস্তে রেগে উঠছে।

    এইবারে সব ছেড়ে টেড়ে দিয়ে ওকে তখন পুলিশরা বলে আপনার কাছ থেকে তো স্যার ফাইন নিতে পারি না, কিন্তু আপনাকে যদি এমনি ছেড়ে দিই, তাহলে এই যাদের ধরেছিলাম তারা কেউ কোর্টে চালান চ্যালেঞ্জ করলে আমি কেস খেয়ে যাব, সাসপেন্ডও হতে পারি। এই মিঃ অঃ তো শুনে একটু অবাক, ভাবল পুলিশ তো বেশ সৎ, তাও যাচাই করার জন্য জিগ্যেস করল তা তুমি যদি এইটুকু মুছে দাও ক্যামেরা থেকে .... তখন পুলিশ বলল যে দিল্লীর রাস্তার ক্যামেরাগুলো নাকি লকড থাকে। ওরা খুলতে পারে না, ওগুলো খোলা যাবে হয় কোর্টে, নয়ত যখন মেমরি ভর্তি হয়ে যাবে তখন খুব উচ্চপদস্থ কার কার যেন উপস্থিতিতে।

    এই গপ্পটা সেই মিঃ অঃ বলেছিল। এই ইনফোটা কিন্তু পাবলিক ডোমেনে নেই, থাকলে অনেক লোকেই কোর্টে গিয়ে চ্যালেন্জ করতে পারত।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৮258683
  • হুম।

    যাদবপুরের ইংলিশের অধ্যাপক।
    Abhijit Gupta
    Since I have no desire to show an ID to police to enter a university where I have taught for over 15 years, I will henceforth take my classes on the pavement opposite gate no. 4, adjacent to the NIL.
    Next class, Monday 29 September 2014, at 12.50. We will read some poetry by Seamus Heaney. Bring a mat/newspaper if you don't want to get your clothes dirty.
    I have long wanted to do this anyway, so I humbly thank the honourable HC for giving me an opportunity to do so.
  • sosen | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৭258682
  • না, দমুদি,এটা তো আম্রিকার ব্যাপার নয়। মানে সারা পৃথিবীতেই তো এরকম। এখানেও তাই ছিল। কি ঘটেছে, যে সেটা উল্টে যেতে হবে? টেম্পোরারি কার্ড দিয়ে বহিরাগতদের কি করে আটকানো যায় আমায় বোঝাও। এক্জন ভিখিরি মহিলা বল্লেন আমি ভিক্ষে চাইতে ভিতরে যাবো। ঐ যেমন রেশমি বলল। পুলিশ তাকে ঢুকতে দেবে না? তার প্রয়োজনটা ঠিক কি না সেটা পুলিশ ডিসাইড করবে? অর্থাত আটকেও দিতে পারবে? এই ডিসিশন মেকিং কি ভাবে হবে?
    নাকি তুমি বলতে চাইছ ছত্র ও কর্মী ছাড়া কেউ ইউনির ভিতর ঢুকতে পারবে না?
  • সিকি | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৪258681
  • পাই কি কেসচা? আমি নোটিসটা নিজের চোখে দেখি নি, তবে এটা কেসচা স্পেসিফিকও হতে পারে।

    নোটিস নাকি শুরু হয়েছে The Prime Minister of India desires... দিয়ে।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৩258679
  • সোসেন
    কোনো ট্রাবল হলে মিনিমান ফীডব্যাক টাইম এ ট্র্যাক করা যাবে। টেম্পরারি এক্সেস কার্ড তো এমনি দেবেনা। পার্সোনাল আই কার্ড এর স্ক্যান কপি রেখে ইস্যু করবে। এবার আপনি ভেতরে ঢুকে কোথায় যাচ্ছেন, কোন বিল্ডিং এ ঢুকছেন আবার বেড়িয়ে কোথায় যাচ্ছেন পুরোটাই ট্র্যাক থাকছে | ইন দ্য মীন টাইম কেও যদি জানায় যে অমুক কে খুঁজে পাওয়া যাচ্চেনা বিপদে পরল নাকী বা তমুক লোক ল্যাব থেকে বেরোবার পর দেখা যাচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হাওয়া তক্ষুনি তাকে ট্র্যাক করা যাবে। সবসময় যে মারপিট -দাঙ্গা হতে হবে তা নয়। একটা RFID এক্সেস কার্ড মানে আপনাকে ফুল প্রটেকশনে কোনো জ্বালাতন না করে যেখানে দরকার যেতে দেওয়া হচ্ছে। আবার যেখানে আপনার যাওয়ার কথা না সেটাও আটকে দেওয়া হচ্ছে। হটাত যদি দেখা যায় যে এক জায়গায় হটাত ভীড় বাড়তে শুরু করেছে এবং আগে থেকে কোনো নরমাল পাবলিক গ্যাদারিং এর কথা জানা নেই তাহলে সেইখানে ক্যাম্পাস পুলিশ কে মুভ করানো যাবে। সে হয়ত গিয়ে দেখল গোটা কুড়ি ছেলে গীটার বাজিয়ে গান গাইছে। নো প্রবলেম। আবার এরকম সিগন্যাল পেয়ে আরেক জায়গায় গিয়ে দেখল কাওকে ধরে দশজন মিলে ক্যালাচ্ছে। একশন নিল। এর মধ্যে কঠিন কিছু নেই। জাস্ট প্রটেক্তেদ ওয়েতে সবাইকে চলার সুযোগ করে দেওয়া। যাদের কোনো ঝামেলা পাকাবার উদ্দেশ্য নেই তাদের সার্ভায়ল্যানস এ কোনো সমস্যা হবেনা।
  • শ্রী সদা | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৩258680
  • এককদাকে মোটামুটি সমর্থন। বছর দুয়েক আগে যাদবপুরে সিসিটিভি নিয়ে বাওয়ালের সময় এই লাইনে কথা বলে প্রচুর খিস্তি শুনেছিলাম গুরুতে। অনেকে তো সিপিয়েম সাপোর্টার বলে ট্যাগিয়ে দিয়েছিলেন রীতিমতো ঃ)
    আমার তো ছাত্র বলে এরকম আতুপুতু করাটাকেই বাড়াবাড়ি মনে হয়। ক্যাম্পাসের মধ্যে বাইরের সমস্ত সুযোগ সুবিধে নেবো আবার ক্যাম্পাসে পুলিশ কেন, আমরা তো ছাত্র ইত্যাদি বলে নাকে কাঁদবো এগুলো ডাবল স্ট্যান্ডার্ড। কলেজ হোস্টেলে প্রচুর কাজ কারবার চলে যেগুলো বাইরে করলে পুলিশে বাটাম দিতো।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:১১258678
  • সর্বনাশ করেছে ! তার মানে ছুটি গেল !
  • a | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৭258676
  • ওহো এই ব্যাপার। তাই বলি হঠাৎ আমার ছেলের ইশকুলের এমন সোশাল ভাবাবেগ চাগিয়ে উঠল কেন!! যাক, ডাইরিতে মিষ্টি করে বকে দেওয়া গেছে, যে পুজোর দিন এসব বাওয়লি ভাল্লাগেনা!!
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৭258677
  • মানে অসুবিধে কিছু নেই, কিন্তু তোমরা ঠিক কনভিন্সড নও তাইজন্য সমর্থন করবে না।

    বেশ তা নাই করলে। কোনো ভার্সিটির করার হলে করবে। আর কোনও কারণে আম্রিকা একবার করে ফেললে তোহয়েই গেল।
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৬258675
  • একটা জিনিস মিস হয়ে যাচ্ছে। যাদবপুরের ঘটনাটা নিয়ে নানা ভার্সন বাজারে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে একটা জিনিস কমন। সেটা হল সার্ভিলিয়েন্স। ছেলেটি এবং মেয়েটি কোথাও একটা "কিছু" একটা করছিল বা করছিল বলে সন্দেহ। সেটা কিছু পাবলিকের "নজরদারি"তে ধরা পড়ে যায়। অতঃপর এতো কান্ড।

    এটা ইলেকট্রনিক নজরদারির চেয়ে আলাদা কিছু না। ইলকট্রনিক নজরদারি হলেও ওই ছেলেটি এবং মেয়েটিকে ঘনিষ্ঠভাবে দেখলে তুলেই দেওয়া হবে। অপমানই করা হবে। সেটা অনেক "ভদ্র"ভাবে বা ফর্মালি করা হবে, এই যা।

    সার্ভিলিয়েন্স মানে তো শুধু চোখ না। সার্ভিলিয়েন্স মানে মরালিটি। কোন চোখ দিয়ে দেখছেন। পিছনের মরালিটিটা যদি না বদলায়, তাহলে সব রার্ভিলিয়েন্সই প্রচলিত মরালিটিকেই সার্ভ করে চলবে। অর্থাৎ ছোটো স্কার্ট পরা "খারাপ"। গা ঘেঁষে বসা "খারাপ"। ইত্যাদি। যে মরালিটিতে প্রাইভেসি নামক বর্গটারই অস্তিত্ব নেই, সেখানে সার্ভিলিয়েন্স প্রাইভেসির উপরে আঘাতই করবে। সেটা আপিস বিল্ডিং এ হলে ক্ষতি নেই। কিন্তু তার বাইরে বিস্তীর্ণ খোলা ময়দানে চলে এলে মুশকিল।

    এই নিয়ে আরও লম্বা লেখা যেত। কিন্তু অতো সময় নাই। আমার মূল আপত্তিটা এইখানেই। ছোটো করে লিখে দিলাম।
  • Reshmi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৫258674
  • বিদেশের কথা জানিনা, জেইউ তে অনেক ভুলভাল লোককে ইউনি ক্যাম্পাসে দেখেছি, কতজন ঢুকে ভিক্ষা চাইত, যেমন প্রেগন্যান্ট সেজে এক মহিলা, প্রথমে ধোঁকা খেয়ে যাকে সাহায্যও করেছিলাম, তারপর বেশ কিছুদিন পর ওই একই অবস্থায় আবার দেখে ভুল ভাঙল। আরেকবার আরেক বয়স্ক মহিলাও ভিক্ষা চেয়ে না পেয়ে দশ কথা শুনিয়ে গেছিল আমাদের যারা তখন গাছের তলায় বসে আড্ডা মারছিলাম।
    এগুলো হয়তো তেমন সাঙ্ঘতিক ঘটনা কিছু নয়, কিন্তু ইউনির মধ্যে অনভিপ্রেত তো বটে।
    আর এই যে পুলিশ প্রচার করছে "অস্ত্র সমেত বহিরাগতরা ছিল", অ্যাক্সেস কার্ড সিস্টেম থাকলে তো সেটা করতে পারত না, তাই না?
  • সিকি | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৪258673
  • হিটলার মোদীর নতুন ফরমান।

    দোসরা অক্টোবর সমস্ত সরকারি কর্মীদের ছুটি ক্যানসেল করা হয়েছে। সক্কলকে সেদিন সকাল নটার মধ্যে অফিস আসতে হবে, "প্লেজ টেকিং সেরিমনি"তে অংশ নেবার জন্য। কী বিষয়ে প্লেজ টেকিং? ক্লিনলিনেস। সাফাই বিষয়ক। এখানেই সেশ নয়। তারপর তাদেরকে এনভায়রনমেন্টাল ক্লিনলিনেস ড্রাইভে নামতে হবে। বৃক্ষরোপণ। বক্তৃতা-শ্রবণ। বিকেল সাড়ে পাঁচটায় বাড়ি যেতে পারবেন।

    দোসরা অক্টোবর ন্যাশনাল হলিডে, জানা নেই কোনও প্রধানমন্ত্রী সেটাকে কর্মদিবসে পরিণত করতে পারেন কিনা। দোসরা অক্টোবর অষ্টমী-নবমী, দুপুরবেলায় সন্ধিপুজো। দোসরা অক্টোবর নভরাত্রির উপোস, কঞ্চক - মানে ফেস্টিভালের হদ্দমুদ্দ। তো, সেই সব বাহানা দেখিয়ে যদি আপনি অফিসে না আসতে চান, প্রথমে একদিনের ছুটি কাটা হবে, তারপরে আপনাকে শো-কজ করা হবে। বুঝতেই পারছেন, আপনার শো-কজের জবাব সন্তোষজনক হবে কিনা।

    হিটলার মোদী কী করছেন ঐদিন? ও হো, আপনারা জনেন্না? উনি তো সেদিন বারাক ওবামার সাথে নভরাত্র মানাবেন। আম্রিগাতে। অনেক কাঠখড় পুড়িয়ে আম্রিগার ভিসা পেয়েছেন। বল্লে হবে? খচ্চা আছে।
  • sosen | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৩258672
  • বেসিকালি পাইয়ের ৯ঃ৪১ এর প্রশ্নটাই আবার করে ঘুমুতে গেলাম। আর কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রেস্ট্রিকটেড এন্ট্রি ব্যাপারটা সমর্থন কখনো ই করবনা।
  • jah | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:০২258671
  • যাহ ভেবে ছিলাম কাল লালবাজার ঘুরতে যাব।সে আর হলো নি।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৯258670
  • পিনাকীর সময় সোয়াইপ কার্ডের ব্যবস্থা থাকলে আর এত্ত কান্ড করতে হত না। :-)
    কত কত রাতে এমন শুনশান বিল্ডিঙে কার্ড দিয়ে দজ্জা খুলে বেরিয়ে এসেছি। ;-) সে যাই হোক, সে অবশ্য আমার কুলিগিরির গল্প।

    একক এটিএমের উদাটা জব্বর দিয়েছে।
  • sosen | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৬258669
  • বিল্ডিং সিকিওরিটির কথা আগেই বলেছি।
    ক্যাম্পাসে পুলিশ তো থাকবেই। তবে ক্যাম্পাসে জনগণের ঢোকা আটকানো তাদের কাজ নয় বলেই জানি।
    আর রইল বাকি টেম্পোরারি কার্ড, সেইটা হলে ঠিক কি সুরাহা হবে? যাদবপুরে স্টুডেন্ট ছাড়া যারা ঢুকবে তাদের সবার হাতে সব-খোল চাবি থাকবে? তাতে কি হবে?
    আমি নিশ্চয়ই কিছু মিস করছি।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫২258668
  • কাল লালবাজার হচ্ছেনা।
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫১258667
  • অ্যাক্সেস কার্ড আর সর্ভেল্যান্স ক্যামেরাকে সাপোর্ট করলাম।

    বেসিকালি একক যা বলার বলে দিয়েছে।
  • a | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৯258666
  • এই রে কেউ কেউ এই লজিককে আবার "জমি অধিগ্রহণ আইন" টা আগে ভাল হরে ইম্প্লিমেন্ট হোক তারপর নতুন আইনের কথা ভাববতে টেনে না নিয়ে যায়!!
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৮258665
  • বিশ্বভারতীতেও তো একই কাণ্ড হল।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৬258664
  • এই "এখন যা আছে সেটা আগে ভালো হোক " এটা হলো "আগে ভালো করে হাত দিয়ে কেক ভাগ করতে শিখি তারপর দাঁড়িপাল্লার কথা ভাববো" লজিক :)) আগেই বলেচি।
  • lcm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৫258663
  • ক্যাম্পাস সেফটি -- ছাত্র, শিক্ষক, গবেষক-দের নিরাপত্তা --- ম্যান্ডাটেরি - ইয়ার্কির ব্যাপার না - লক্ষ লক্ষ ডলার সব ইউনিগুলো খরচা করে।
  • lcm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৩258662
  • আর ইউনির বাজেটের প্রচুর টাকা খরচা হয় এই পুলিশ বাহিনী পুষতে।
    এই দেখো এম`আইটি-র পুলিশ ওয়েব সাইট - http://police.mit.edu/
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪১258659
  • দেখুন নীল সাদা রং করাটা জাস্ট ছাগলামি। ফেবু তে যারা বার্কলে অমুক তমুক জায়গায় আন্দোলনের ছবি দেখিয়েছিল তাদেরকেও একটাই কথা বলেছিলুম তোমরা এরকম খেপে খেপে ভিক্ষে চাইছ কেন ? ডিরেক্ট পাওয়ার টু স্টুডেন্ট চাও গ্রান্ট দিস্ত্রিবিউশোন থেকে এক্সপেন্ডিচার সব ব্যাপারে। এক্সিকিউটিভ কাউন্সিলে স্টুডেন্ট মেম্বার কজন এখন ? আরও বেশি মেম্বার ঢোকাতে চাপ দিছ্চনা কেন ? এনুয়াল অডিট রিপোর্ট দেখতে চাইছোনা কেন ? কেন স্টুডেন্ট ইউনিয়নের লিগাল সেল থাকবেনা ? উত্তর পাইনি। কলরব চলছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত