এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৪258721
  • ভালো ভালো ভাস্কর্য দেখলে আর কেউ ওসব তাকিয়েও দেখবেনা। ট্রিভিয়ালিটি নিয়ে কদ্দিন থাকা যায়।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১২258719
  • ঃ)
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৯258718
  • বাথরুমে বসিয়ে দেখুন না। নিজেদের চাট্টি ন্যাংটো ছবি বাজারে বেরোক, তারপর কোড করব, এইসব বলা বেরিয়ে যাবে। :-)
  • cm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৮258717
  • কোনখানেই আপত্তি না করলেও চলে। হিসি বা প্রেমের নতুন মেথড বের করা শক্ত তাই ও কেউ আদতে দেখবেইনা।
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৭258716
  • কোডিফাই করার দাবীটা চালু হবার আগে থেকে করাই উচিত। ওই যে বললাম, সেন্সিটিভ জিনিস নিয়ে ছেলেখেলা না। এই চাপটা এলে কোডিফিকেশনই ত্বরান্বিত হবে।
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৫258715
  • লোকে নানা জায়গায় নানা কাজ করে। বাথরুমে হিসি করে, নলবনে প্রেম। এগুলো ভালনারেবল জায়গা। আমি তো বাথরুমে ক্যামেরা লাগালেও আপত্তি করব। নলবনেও। একই কারণে ক্যাম্পাসেও।

    এগুলো করার আগে পলিসি জানাতেই হবে। যেমন নতুন ড্রাগ আনার আগে সাবধানতা অবলম্বন করতে হয়। আগে ওষুধটা বাজারে চেড়ে দিই, তারপর দেখা যাবে, অমন মোডে চলেনা।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৪258714
  • আমি "এই অথরিটি " কে চিনিনা | তবে কোনো অথরিটি কেই বিশ্বাস করিনা। খুব ভালো করে জানি যে এই টুল গুলো প্রথমদিকে ইউস করা হবে দমনমূলক কাজে। হবেই। এবং সেখান থেকে বাকি লোক ক্ষেপে উঠবে একসঙ্গে বসা বা কোমর ধরে হাঁটায় অসুবিধে কী আছে এইসব নিয়ে। ডায়ালগ বাড়বে। কদিফাই হবে। ট্যাবু উটবে আজ নয় কাল | সেটাই দরকার। জলে নাবিয়ে দাও। ভবিষ্যতের সাঁতার কাটা টা শিখুক। ওটাই একচুয়াল আন্দোলন। প্রতিদিনকার আন্দোলন। ভেবে দেখো মানুষ এককালে না বলে ছবি তুললে ক্ষেপে যেত। এখন তারা সেটাকে আর গুরুত্ব দিচ্ছেনা কিন্তু সেই ছবিতে তাদের ড্রেস নিয়ে কেও কুমন্তব্য করলে তার ধুর্ধুরি নেড়ে দিয়ে আসছে। এটাই দরকার। উই নিড ফিউচার প্রবলেমস টু রীচ ফিউচার সলিউশনস।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৩258711
  • আর শুধু ঘনিষ্ঠ হয়ে বসা কেন, এই কদিন আগে ওপিয়াম থেকে বেরিয়ে ফেরার সময় ৬ টা ছেলেকে পুলিশ তুলে নিয়ে সারারাত লকাপে রাখে। ৪ টে একই অফিসের আর দুটো অন্য কোথাওকার। তো এরা মালফাল কেয়ে বেরিয়ে বাস না ট্যাক্সী কী ধরতে যেন হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে একটা ভ্যান এসে তুলে নিয়ে যায়। সারাত রেখে প্রত্যেকের কাছ থেকে ৬০০ না ৮০০ টাকা নিয়ে ছাড়ে।

    এদের দাবীমত এরা শান্তভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সত্যিমিথ্যে জানি না।

    কথাহল এই জিনিষ তো হচ্ছেই উইথ ক্যামেরা অর উইথাউট
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৩258712
  • আর এটা নিয়ে কথা হচ্ছেই না, যে আন্দোলন করার জন্য অনুমতি নিতে হবে ! এটা বলে থাকলে তো আরো আঅপত্তিকর, অন্ততঃ আমার কাছে।
  • anirban | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৩258713
  • ঈশানের সঙ্গে একমত। আর তাছাড়া যাদবপুরে মুভমেন্ট হলেই এই বহিরাগতরা ঝামেলা করছে অতএব ক্যামেরা বসাও - এই কথাগুলো ঘুরে ফিরে আসে। আগেরবার ২০০৫ এর আন্দোলনের পরই কোড অফ কন্ডাক্ট আর ক্যামেরার কথা এসেছিল। যেন ক্যাম্পাসে বহিরাগতদের উৎপাতে সারাক্ষনই খুব অশান্তি হচ্ছে।
  • শ্রী সদা | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৭258709
  • বেশ তো, ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে এমন কিছু করবেই বা কেন যে গুলো ক্যামেরায় ধরা পড়লে ব্ল্যাকমেল এর অস্ত্র হিসেবে ইউজ হতে পারে ? মানে প্রকাশ্য রাস্তাঘাটে, শপিং মলে, বাসস্টপে, স্টেশনে যে যে কাজ করেননা সেগুলো ক্যাম্পাসে না করলেই তো হয়।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৭258710
  • ভাল কথা পাড়ুই কেসে কোর্ট প্রচন্ড বকে দিয়েছে। আর তার প্রতিক্রিয়ায় কে একজন আনন্দে সমানে বলে চলেছেন "দিজি পদত্যাগ দিন পদত্যাগ দিন উনি। ওনার পদত্যাগ দেওয়া উচিৎ'
    সুমন একবার কুঁইকুঁই করে বললেন 'হ্যাঁ পদত্যাগ করা ...' ঐ ভদ্রলোক পাত্তাই দিলেন না।

    ব্যাঙ কি দেখল/শুনল এইটা?
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৫258708
  • কিচ্ছু ধামাচাপা দেওয়া হচ্ছেনা। আমার দিক থেকে।

    খুব পরিষ্কার কথা। এই অথরিটিকে জাস্ট বিশ্বাস করিনা। এরা মূলত ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে সারভিলিয়েন্সকে ব্যবহার করবে, ভিক্টিমাইজ করার জন্য করবে, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এরা "প্রাইভেসি" "রেসপনসিবিলিটি" ইত্যাদি নিয়ে ক্লিয়ার স্ট্যান্ড রাখুক, নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলুক, তবে সমথন করার প্রশ্ন। আমি যেচে নিজে বা আমার প্রিয়জনদের ব্ল্যাকমেলড হতে দিতে চাইনা।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৪258707
  • কোড ডিফাইন তো ইমপ্লেমেন্ট করতে গেলেই হয়। ইন্টারনেট না আনলে সাইবার ল্য ডিফাইন করা যেত ? :) শুরু টা আটকে রেখে লাভ নেই।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৩258706
  • হ্যাঁ ঈশানের কোড ডিফাইন করার দাবীটা সমর্থন করলাম। কোড ডিফাইন করুক, সমান্তরালে এটাও করুক না।

    আর ল্যাদোশের 10:33এও ক।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫১258705
  • তুই জেলে কেন দিচ্ছ অন্যায় করলে একেবারে ফাঁসি দিয়ে দাওনা লজিকে কথা বলছিস :) দরকার হলে কথা অবস্যই রেকর্ডেড হবে। দরকার না হলে হবেনা।
    এইযে পুলিশের কাছে গিয়ে জিডি করা এই কাজ ভয়েস +ভিডিও সার্ভায়ল্যানস থাকা দরকার এবং যে জিডি করতে আসছে তাকেও ক্যামেরা+টেপ রেকর্ডার অন রাখার অধিকার দেওয়া উচিত। তারপর ছাত্ররা ভিসির সঙ্গে মিটিং করলে উনি কী কথা দিলেন কী দিলেন না তার ভয়েস রেকর্ড থাকা উচিত। সেই আন্দোলন টা হলে খুশি হতুম :)
  • Tim | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫০258704
  • তবে? এর চেয়ে ভালো আর কিছু হয়? এমনিতেই ইনভিজিবিলিটি ক্লোক বানাতে বেশিদিন দেরি নাই। ;-)

    সবই নির্ভর করছে ক্যাম্পাসে কি আছে তার ওপর। দামি জিনিসপত্র থাকলে ক্যামেরা লাগবেই, কারুর পিতাশ্রীর কিসু বলার নেই। চুমাচাটি ঘেঁষাঘেঁষি আটকানোর জন্য ক্যামেরা তো আর কিনবেনা, সেসব হলো বাই প্রোডাক্ট।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৭258703
  • কথা কেন রেকর্ড করা হবে না সেটাও আমাকে কেউ বোঝালো না ঃ((
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৫258702
  • সার্ভায়লেনস থাকলে এগুলো সামনে আসবে। হাঁড়ি চাপা হয়ে যেখানে যত ব্যাপার আছে সেগুলো নিয়ে প্রকাশ্যে কথা হতে শুরু করবে। যে হ্যারাস করছে তার ডকুমেন্ট ক্যামেরায় থাকবে। সার্ভায়ল্যানস আলাদা কিছু নয়। যখন লোকে বলছে শ্লীলতাহানির কেসে মুখ ব্লার করছ কেন ? দোষ তো যে করেছে তার তখন তাহলে এই লজিকে ভাবছেনা কেন যে না বাবা ঢাকা থাকলেই ভালো। এই যে মিডিয়া একচুয়ালি কী করছে রেপ এর খবর তুলে এনে ? মরালিটি কে হাঁড়ি চাপা দিয়ে রেখে লাভ কী। যে ছেলেটা অন্যকে ঘনিষ্ট ভাবে বসতে দেখলে হ্যারাস করছে সে নিজেও তো কোথাও না কোথাও ওভাবে বসে। এইসব ট্যাবু কে আঘাত করতে গেলে লোককে খেপিয়ে তুলতে হবে তাদের বিরুদ্ধে। একদিন হ্যারাস করবে দুদিন করবে তারপর ঝাড় খাবে। এইযে লোকে এখন হটাত কোনো মিসগায়নিস্তিক কমেন্ট করতে পাঁচবার ভাবে কেন ? সবকিছু ওপেন হয়ে ঝাড় খাবার সম্ভাবনা বেড়েছে বলে। চাপাচুপি দিয়ে রেখে কোনদিনই সলভ হবেনা।
  • sosen | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪১258701
  • তারপর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ম্যাপ হবে--তাপ্পর ফিঙ্গারপ্রিন্টগুলি নড়ে চড়ে বেড়াচ্ছে দ্যাখা যাবে-হ্যারি পটারের মতো।
  • lcm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৭258700
  • আরে সেবার একটা কারণে গড়িয়াহাটে সিটি কলেজে - সকালে মেয়েদের কলেজ যেটা - যেতে হয়েছিল। তো গেটে এক সিকিওরিটির লোক ধরল, কি ব্যাপার, কার সঙ্গে দেখা করতে চাই, নাম বলুন - ইত্যাদি - সব বলার পর সেই আমায় হেল্প করল, ঠিক ঘরে নিয়ে গেল।
    আমর তো অস্বাভাবিক কিছু মনে হল না।
  • Tim | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৬258699
  • ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম চালু করুক, ইমিগ্রেশনে যেরকম করে। ;-)
  • Tim | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৪258698
  • কিসু করার নেই, এক প্রবলেমের সলিউশন অন্য প্রবলেমে খাপে খাপ বসবেনা। এইযে তর্কটর্ক এসবই সেই উত্তর না মেলার জন্য হচ্ছে।
    সবাইকেই ক দিতে ইচ্ছে করছে। অর্থাৎ প্রবলেম ফরমুলেশনেই গলদ।
    যাই খাতা দেখি।
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৩258696
  • এই মেয়েটি, আমার ধারণা (ধারণাই, তার বেশি কিছু না) সত্যিই একটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে বসেছিল। সেটা তার বয়ানে সে লিখতে পারছেনা, সেখানে কিছু ফাঁক তাই থেকে যাচ্ছে। কোনো মেয়ে সত্যিই ছেলেদের হস্টেলে রাত বিরেতে হিসি করতে ঢোকেনা। বিশেষ করে যদি বিশ্ববিদ্যালয়ের মেয়ে হয়, সে জানে কোথায় কী আছে।

    এবার আমার ধারণাটা মিথ্যে হতে পারে। কিন্তু সিচুয়েশনটা কাল্পনিক না। আপনাকে একটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখে কেউ হ্যারাস করল। আপনি হ্যারাসমেন্টটা চেপে যাবেন, ইন জেনারাল। কারণ, সেটা অন্যান্য চাপ আনবে আপনার উপরে। মরালিটিটাই অমন। সারভিলিয়েন্স থাকলে এগুলো বাড়বে।
  • lcm | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৩258697
  • পাবলিক প্লেসে ঘনিষ্ঠ হলে, পাবলিক দেখে, রাজ্যের অচেনা মানুষ দেখে - তো তখন ক্যামেরাতে উঠলেই বা কি আসে যায়। আর যদি অস্বস্তি হয়, তাহলে পাবলিক প্লেসে বেশী ঘনিষ্ঠ না হলেই হল। অন্তত এদেশে যারা পাবলিক প্লেসে ঘনিষ্ঠ হয় - দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ক্যামেরা অর এনিথিং।

    আর, ইউনি ক্যাম্পাসের চেক্পোস্ট/সিকিওরিটি নিয়ে এত চেঁচামেঁচির কি আছে বুঝতে পারছি না। ভারতের প্রায় সব কটা আইআইটি তে, আইএস`আই, বেনারস হিন্দু ইউনি, - এসব জায়গাতে তো আছে। পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হয়, বা, অন্তত বলতে হয় কি উদ্দেশ্য ভেতরে যাচ্ছি - তাতে এত এক্কেবারে প্রবলেম কি।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩০258695
  • সার্ভায়লেনস না এলে তো এই যে লুপ হোল গুলো দেখাচ্ছেন এর কোনোটাই সলভ হবেনা :)) এভাবেই ডিসিশন লজিক -টেকনলজি এগোয়। নতুন টুলস, নতুন প্রবলেম, নতুন সলিউশন, আরও নতুন টুলস। চাকা না আবিস্কার হলে গীয়ার /বেয়ারিং এসব আসতো ?
  • sosen | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৮258693
  • যাগ্গে। ইউনিগুলি প্রেপ স্কুল কিম্বা ঘন্টা গোনা কর্পো জেল না হোক আমি অন্তত তাই চাই।
  • শ্রী সদা | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৮258694
  • রাস্তাঘাটে চুমু খেলে পুলিশে ধরে, ক্যাম্পাসে সিকিউরিটি ধরলেই সার্ভাইলেন্সের দোষ ! হ্যাঁ এবার প্রকাশ্যে চুমু খাওয়া শাস্তিযোগ্য অপরাধ হওয়া উচিত কি উচিত না সেই নিয়ে বাওয়াল দিন, সঙ্গে আছি :) কিন্তু সিসিটিভি কি দোষ করলো এখনো বুঝলাম না।
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৬258691
  • ডিসিশন মেক করা সবসময়েই কমপ্লেক্স :) অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলে রাস্তা বেড়িয়ে আসবে। যাঁরা সরাসরি শিক্ষা প্রতিষ্টানের সঙ্গে কোনো পারপাসে যুক্ত নন তাঁদের মধ্যে শুধু নিজের জন্যে ভিখিরি নয় আমিও থাকতে পারি। হয়ত গিয়ে বল্লুম উত্তর বঙ্গে বন্যা হয়েছে চাঁদা দাও। আমাকে স্টুডেন্ট ইউনিয়ন রুমের রেস্ত্রিক্তেদ এক্সেস দিতে পারে। গিয়ে জিএস এর সঙ্গে কথা বলব। অন্য কোথাও যেতে পারবো না। ভিখিরি কী ক্লাসে ক্লাসে গিয়ে ভিক্ষে চাইবেন ? চাইবেন না তো ? ওনাকেও রেস্ত্রিক্তেদ এক্সেস দিয়ে চ্যানেলায়স করে দিলেই হয়। "অমুক ভিক্ষা চাইছেন দেখো তোমরা কী সাহায্য করতে পারো " বলে নিউস গেলে সবাই যে যা পারে এসে ড্রপ করে যাবে। আগেও তো এভাবে হত। মিশনে এরকম অনেকে আসতেন, আসেন। একটা একপাতার নোটিস ঝপাঝপ বানিয়ে মনিটর দের দিয়ে দেওয়া হত। কালেকশন করে হাতে।
  • ঈশান | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৬258692
  • এরা ঘনিষ্ঠতা ঠেকানোর জন্য কী কী করে ভাবতে পারবেন না। গাছে যাতে কেউ হেলান না দিতে পারে, সেজন্য গাছের গোড়া খুঁড়ে দেয়। কেউ কারো গায়ে যাতে হেলান না দিয়ে বসে, ক্ষণে ক্ষণে এসে দেখে যায়, যেন চিড়িয়াখানার জন্তু। এই তো যাদবপুরেই, আর্টসের লবিতে বসা ঠেকানোর জন্য রেলিং বসালো। কোথাও কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিন্তু করে দিল আর কি।

    অথরিটি যদি এইরকম থাকে, সারভিলিয়েন্স তালিবানি শাসন ছাড়া আর কিছু ডেকে আনবেনা। আগে একদম কোড ডিফাইন করুক, কী করা যাবে কী যাবেনা, প্রাইভেসিতে হস্তক্ষেপ করলে কে রেসপন্সিবল, প্রাইভেসি পাংচার হলে কার জেল হবে, তারপর নিশ্চয়ই সার্ভিলিয়েন্স নিয়ে ভাবা যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত