এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anirban | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৮:১২258810
  • এই রে। সবই ভালোমনে করেছি। :-D
  • jhiki | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৮:১০258809
  • অনির্বান, এটাও তো গুরু বিরোধীদের অন্যতম অভিযোগ - অনলাইন/ অফলাইনে আলাদা কথা বলা ;-)

    মিঠু, :D
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৮:০৯258808
  • এই নিন জাজমেণ্ট।
    Source : Shubajit Chatterjee
    Jadavpur University

    this is the HC judgement :
    1
    4
    ns
    24.09.
    2014
    W.P. 27428(W) of 2014
    Bimal Shankar Nanda & ors.
    Versus
    State of West Bengal & ors.
    Mr. Kishore Dutta,
    Mr. Mayukh Mitra … for the petitioners.
    Mr. Joydeep Kar, Sr. Adv.,
    Mr. Billwadal Bhattacharya,
    Mr. Arkaprava Sen … for the respondent no.8 to 11.
    Mr. Kalyan Bandyopadhyay, Sr. Adv.,
    Mr. Abhratosh Majumdar, Ld. G. P.,
    Mr. T. M. Siddique,
    Mr. Shuvro Lahiri ……… for the State.
    We have heard learned counsel arguing for the
    petitioners as well as respondent university and State.
    Mr. Bikash Ranjan Bhattacharya, learned
    senior counsel and Mr. Arunava Ghosh, learned senior
    counsel submit that they are interested to file
    applications on behalf of some students who are
    interested in the matter and they must be permitted to be
    impleaded. We direct the office to serve copies of the
    cause title to the intending parties to come on record so
    as to facilitate them to file the necessary application in
    the office.
    Having regard to the situation prevailing in the
    respondent university campus and the negotiations going
    on at the behest of Hon’ble Chancellor, Government and
    the University, the fact situation reveals no classes being
    conducted in the University as on today. According to
    the learned counsel representing the University, the
    2
    faculty, willing students and the officials connected to the
    University are not allowed to enter the premises and
    discharge their duties. According to the learned counsel,
    the situation is so grave that willing students are
    physically prevented from entering the campus. It is also
    brought to our notice that outsiders are taking more
    interest than the students concerned with ulterior
    motives. Therefore, there has to be intervention of this
    Court to have peaceful atmosphere in the campus so as
    to run the classes normally.
    As we gather from the submissions that willing
    students are not allowed to enter the campus as
    outsiders are creating trouble at the entrance which is
    seriously and strongly denied by the intending
    respondents / students. However, in a situation of this
    nature, it would not be possible to anyone to control
    without the intervention of the State mechanism as the
    learned Government Advocate submits as and when a
    requisition was sent from the University, they had given
    necessary police assistance and even now the police from
    outside the campus are watching the situation
    constantly.
    In the light of above observations, it would be
    just and proper to have normalcy in the campus.
    Therefore, we are of the opinion there has to be
    interim directions which would assist and enable the
    University to have a normal day-to-day administration.
    3
    They are: -
    a) A police outpost shall be installed at the
    required entrances of the University
    campus so that the police personnel are
    available to divert any untoward incident
    happening.
    b) The entry to the University campus should
    be restricted to the identity card holders i.e.
    the students, faculty or staff of the
    campus.
    c)
    If any students intend to agitate, they are
    at liberty to do so at a place indicated by
    the University so that there shall not be
    any disturbance to the running of the
    classes.
    d) If any outsider intends to visit the
    University, the University shall have a
    desk at the entrance of the University
    campus who shall issue passes after
    verifying the details of the prospective
    visitor who intends to visit the University.
    e) The state is directed to deploy necessary
    police personnel to control the situation
    whenever needed.
    Place the matter after long Puja Vacation.
    ( Manjula Chellur, Chief Justice )
    (Banerjee, J.)
  • anirban | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৮:০৫258806
  • আরে ওর সাথে ফোনে কথা হচ্ছিল - বুঝতে পারছিলাম না ক্যামেরা লাগানো আদৌ হয়েছে কিনা। তার পর আবাপতে দেখলাম, ফোন করেও জানলাম - আর এখানে ওকে বল্লাম।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৮:০৫258807
  • এটা ছাত্রছাত্রীদের দাবি। বাইরে পুলিশ বসানো নিয়ে আরো আপত্তি উঠেছে।

    As per the HC rule as in our last post
    A NEW RULE has been implemented that students have to possess ID cards for entry to JU campus and police kiosks will be posted outside 2 Main Gates of JU Campus.

    The entire history of mankind have never seen such immoral act of police being posted outside an educational institution.

    In protest to this immoral act students have called for a "Dharna" outside JU main gate where students will sit and will remain seated until such rules are abolished.

    The demonstration will start at 10 a.m in front of JU main gate and all are welcome.

    But the LALBAZAR ABHIJAN have been called off.
    Now its time to sit bside our brothers and sisters of JU.

    Hope to see you all.

    #hokkolorob
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৮:০১258805
  • রবীন্দ্রসদনের সামনে সন্ধ্যেবেলা লোকে পাঁচিলের পাশে তীর্থের কাকের মত দাঁড়িয়ে থাকতো- কিছু ছেলেমেয়ে ঝরনার পাশে বসতো,কিম্বা গাছের তলায়। তাদের সমস্ত কার্যকলাপ অনিমেষ নয়নে গিলে নিতে কেউ কেউ আনন্দে পাঁচিলের উপর চড়েও বসতো। আরো বেশি বুভুক্ষু লোকজন বিভিন্ন জোড়ার সামনে দিয়ে পায়চারি করতো- ঝিকি র কথা পড়ে এদের কথাও মনে পড়ে গেলোঃ)
  • jhiki | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৫৯258804
  • ঈশানদা তো ক্যামেরা লাগানো নিয়ে সংশয় প্রকাশ করল!

    কে বলল গুরুতে লবি নেই? ;)
  • anirban | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৪০258803
  • দুর - ভুল বল্লাম। ওটা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলেছেন।
  • jhiki | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৭:১২258801
  • ক্যামেরা লাগানো হয়েছে ধরণের একটা কিছু আবাপতে পড়লাম মনে হচ্ছে!

    যাই হোক, কোন রকম সার্ভিয়ালেন্স, পুলিশ ইত্যাদি প্র্রেমিক-প্রেমিকাকে ঝোপের আড়ালে চুমু খাওয়া থেকে বিরত করতে পারবে না... পুলিশ ধরেই বা কী করবে... দু চারটে জ্ঞানদায়ক কথাবার্তা বলে ছেড়ে দেবে। কলকাতা, দিল্লি মিলিয়ে বারতিনেকের অভিজ্ঞতা ;)
  • ঈশান | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৪৬258800
  • মেন গেট, বিল্ডিং এর গেটে মনের আনন্দে ক্যামেরা লাগাক, অসুবিধে নেই। :-)

    কিন্তু মনে হয়না ক্যামেরা লাগাবে বলেছে কেউ আদৌ। ওটা মনে হয় ভাটের পাতায় আমি ইনট্রোডিউস করলাম। অথরিটির কোনো দোষ নাই। তারা শুধু অইডি নিয়ে কিছু একটা করবে বলেছে।
  • Atoz | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৫৮258799
  • আর ফটোশপ? ঃ-)
  • একক | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৪২258798
  • হতভাগা নিজে ছবিগুলো দেখবে বলে মিডিয়া রীলিস করতে দেয়নি এখনো। আদেখ্লের ঘরে খোকা হয়েছে।
  • Atoz | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৫:২৮258797
  • টি কোথায় গেলেন, টি? মঙ্গলযান সফল হওয়ায় দুই লাইনের কবিতা লিখে ফেলেছেন লরেনবাবু, সেটা আবাপ লিখে দিয়েছে।
    ঐ ঘটনার আহা কী বর্ণনা! গালে হাত দিয়ে নাকি বসে আছেন ডিরেকটর রাধাকৃষ্ণন সাহেব, গম্ভীর ও চিন্তিত মুখ। তারপরে উঠে গিয়ে টেলিফোনে কার সঙ্গে যেন কথা বললেন, তারপরেই আনন্দে ---
    এইরকম বর্ণনা আহা-
    টি আপনার সেই সম্পাদনার কালের লেখকদের কথা মনে পড়ে যাচ্ছিল। ঃ-)
  • ন্যাড়া | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৪৫258796
  • পিনাকীকে খুশি হয়ে একটি ক উপহার দিলাম। প্রায়োরিটি শব্দটি ব্যবহার করার জন্যে একটা উপরিও।
  • pinaki | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১৭258795
  • মেইন গেটে বা বিল্ডিংগুলোর দরজায় ক্যামেরা বসালে আলাদা করে কোনো সমস্যা হওয়ার কথা না। মাঠে ঘাটে সর্বত্র বসালে ব্যাপারটা জেলখানা হয়ে যাবে। আমি সর্বত্র ক্যামেরা বসিয়ে জেলখানা বানানোর বিরোধী। আবার এমন কোনো নীতিগত অবস্থানও নেই যে ইউনিভার্সিটির কোনো জায়গাতেই কখনো ক্যামেরা বসানো যাবে না। এটাকে আমার খুবই সেকেন্ডারি ইস্যু বলে মনে হয়। মানে ক্যমেরা বসালেই হাতিঘোড়া কিছু হয়ে যাবে না। দুদিক থেকেই। না অথরিটি বিশাল কিছু গেন করবে, না ছাত্ররা বিশাল কিছু লুজ করবে। অথরিটির দিক থেকে দেখলে ছাত্রছাত্রীদের ঠিকঠাক ইন্টার্নেট ফেসিলিটি, লাইব্রেরি ইত্যাদি দেওয়াটা ক্যামেরার চেয়ে বেশী প্রায়োরিটি হওয়া উচিৎ। আবার ছাত্রদের দিক থেকে দেখলে এই বাজারে ক্যামেরা বসানোর বিরুদ্ধে আন্দোলন, পুলিশ নামানো আর ছাত্রীনির্যাতনের সুবিচারের দাবীর আন্দোলনের চেয়ে বেশী প্রায়োরিটিতে কখনৈ আসতে পারে না। আর আমার কাছে গেটে আই কার্ড দেখিয়ে ঢোকাটা অনেক বেশী অস্বস্তিকর। বিশ্ববিদ্যালয়ের যে উন্মুক্ত পরিবেশ - সেটা এর ফলে অনেকখানি ঝাড় খাবে। ছাত্রছাত্রীদের বন্ধুবান্ধবরা, প্রাক্তনীরা চাইলেই ঢুকতে পারবে না। (মানে বিল্ডিং এ ঢোকার কথা বলছি না, ক্যাম্পাসে ঢোকার কথা বলছি) এটা একেবারেই কাম্য নয়। আমি তো পাঁচিল থাকারও বিরুদ্ধে। সদার সাথে ডিফার করি এই জায়গায় যে একটা কর্পোরেট অফিস হল ব্যক্তিগত প্রপার্টি। একটা ইউনিভার্সিটি হল জ্ঞানচর্চার জায়গা। জ্ঞানের চর্চা এবং সেই চর্চার জায়্গা যতটা সম্ভব মুক্ত হওয়া প্রয়োজন। পাঁচিল, আই-কার্ড, নজরদারি, লৌহকঠিন শৃঙ্খলা - এগুলো সেই মুক্ত পরিবেশের পরিপন্থী। মানে একেবারেই অ্যাবস্ট্রাক্ট অর্থে।

    প্রেম করা-টরা বা চুমু খাওয়া-টাওয়াগুলো খুব একটা বড় ব্যাপার বলে আমার মনে হয় না। যার চুমু খাওয়ার ইচ্ছে সে এখন যেমন ঝোপঝাড়ের আড়াল খুঁজে নিয়ে খাচ্ছে সিসিটিভি থাকলে তার আড়াল খুঁজে নিয়ে খাবে। প্রতিবাদ করতে চাইলে ক্যামেরার সামনে দেখিয়ে দেখিয়ে খাবে। সেসব না চাইলে সে ব্যক্তিগত কাজ ব্যক্তিগত জায়গায় গিয়ে করবে।

    ছাত্রদের দিক থেকে প্রশ্ন তোলা উচিৎ যে ক্যামেরা কিসের জন্য? সিকিওরিটির জন্য? নাকি ছাত্রদের উপর নজরদারির চালিয়ে তাদের 'পথে আনা'র জন্য। যদি প্রথমটা হয়, তাহলে তো মেইনগেটে আর বিল্ডিংগুলোর গেটে একটা করে ক্যামেরা লাগালেই মিটে যায়। মাঠেঘাটে লাগানোর কথা আসে না। মাঠেঘাটে লাগানোর কথা উঠলেই আসল উদ্দেশ্যটা বেরিয়ে পড়ে। আমার মতে বাইরের দুনিয়ার সমর্থন পেতে গেলে ছাত্রদের সিকিওরিটি ইস্যুটাকে একটাভাবে স্বীকৃতি দিতে হবে। কিন্তু একই সাথে সর্বত্র নজরদারি চালিয়ে এডাল্ট ছাত্রদের ডিসিপ্লিনড করার চেষ্টাকে বিরোধ করতে হবে।
  • Atoz | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:১৫258794
  • মোরগের ক্ষেত্রেও তাই। আহা, মোরগপোলাও যদি বনমোরগ দিয়ে হতো!
  • Atoz | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:১১258793
  • বনমুরগীর সোয়াদই আলাদা। ওয়াও টাইপ। আর ঘরমুরগী? তার স্বাদও তেমন জুতের না, ঐ তো তেনারা বলেন ঘরকা মুরগী দাল বরাবর।
  • বিপ্লব | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:০৫258792
  • পোলট্রি তে বিপ্লব হইবে কেমনে। মুরগি কে বনে ছাড়িয়া আইসো। শ্যাল-কুক্কুরে ধাওয়া দিক। ঠ্যাঙ্গের পেশী কঠিন হোক। বনমুরগি ক্রমে আসিবে।
  • Atoz | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:০০258791
  • আহা বেশ একটা কার্নিভালের মেজাজে বিপ্লব, সেটাও দেখুন। স্প্যানিশ-স্প্যানিশ লাতিন-লাতিন একটা ফ্লেভার, বেশ নাচগান আছে, সেটা দেখবেন না? পজিটিভ দিকও দেখুন। ঃ-)
  • সে | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৪258790
  • হাসুন বা যা খুশি খিল্লি করুন, যাদপ্পুর থেকে কোনো তাহ্‌রির স্কোয়ার বিপ্লব হবে না। ভিসি পাল্টানোর জন্যে কামান দাগা হচ্ছে। বাদবাকি বিচার ফিচার ও ভুলে যান।
  • বিপ্লব | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫১258789
  • বিপ্লব এক বনমুরগী যে বনে পথ হারাইয়াছিলো, বনজ নহে।
  • সে | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫০258788
  • বিপ্লব এখন ব্যাকস্টেজে স্ক্রীপ্ট মেলাচ্ছেন।
  • Atoz | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৬258787
  • কিন্তু শেষে কী হলো? বিপ্লব শেষে গিয়ে সার্ভেলিয়েন্স ক্যামেরায় ঠেকলো?
  • ঈশান | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪২258786
  • আমি পিপলস সার্ভিলিয়েন্সের পক্ষে। উল্টোটায় নয়। তবে একটা সমাজে বাস করি যখন স্টেটের কিছু সারভিলিয়েন্স থাকবেই। যেমন এয়ারপোর্টে। যেমন মেডিকাল হিস্ট্রিতে। সেটা নিয়ে নেগোশিয়েট করব, কোনো কোনো জায়গায় রেসিস্টও করব। এই হল অবস্থান। খিল্লি টিল্লির মানে হয়না। সিরিয়াসলি বললাম।
  • #হোকপুটকিজ্যাম | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৬258785
  • পিপলস সার্ভায়ল্যানস এর দাবি উঠুক। পাসপোর্টের জন্যে পুলিশ ভেরিফিকেশনে ঘুষ চাইলে ছবি উঠুক। থানায় অভিযোগ লেখাতে গেলে কেমন ব্যবহার করে তোলা থাক ভিডিও তে। সরকারী কর্মচারী হাত পাতলে ছবি উঠে যাক। ট্রেনে টিটি ঘুষ খেলে প্রমান থাকুক। ফোন করে ভাবি শ্বসুর বাড়ি পণের দাবি জানালে ভয়েস রেকর্ড হোক। নিজের ইচ্ছেমত পোশাক পরা দেখে কেও টিস করলে তার ছবি আপলোড হোক ফেসবুক প্রফাইল খুঁজে ট্যাগ করে। আমাদের দেশের সমস্যা খাওবাদী। যে চুমু খায় সে কাল ক্যামেরার সামনে খাবে, যে ঘুষ খায় সে খাক তো দেখি !

    #হোকপুটকিজ্যাম
  • #হোকগর্জন | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৩258784
  • ঠিক হয়েছে। এই সঙ্গে পাবলিক বাসে ট্রেনে ক্যামেরা বসুক। মোলেস্টেশন বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হলে তো মাস্ট। টোকা বন্ধ হবে। প্রতি ক্লাসরুমে ক্যামেরা চাই, শিক্ষকের এফিসিয়েন্সি বাড়বে। অ্যাকচুয়ালি স্যাটেলাইট সিস্টেম কে আরেকটু উন্নত করতে পারলেই হবে। পুকুরঘাট, বাঁশবাগান, মাঠের কোন, ঝোপঝাড় সর্বত্র নজর রাখা যাবে, রেপ বন্ধ হয়ে যাবে। আমেরিকার থ্রেট যেমন সন্ত্রাসবাদী, মূলতঃ আমাদের থ্রেট মাওবাদী। ক্রাইমশুন্য দেশ গড়ে তুলতে ক্যামেরাপূর্ণ দেশের জন্য #হোকগর্জন।
  • Arpan | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৫258783
  • আমি দেড়টার আগে ঘুমুব না। আরামসে কোরো। ঃ)
  • Arpan | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৩258781
  • আমিও করতে পারি। ডিনার হয়ে গেলে জানিও।
  • একক | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৩258782
  • জেগে থাকবে মিনিট পনের বাদে ? বেশ করছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত