এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৩ জুলাই ২০১২ ১০:১৮25889
  • চুপচাপ ফুটে গেলে আর লোকে জানবে কি করে।
  • Toba Tek Singh | ২৩ জুলাই ২০১২ ১০:১৮25890
  • কে যে কখন প্যারোকিয়াল হয় আর কখন লিবারেল হয় সে কী আর অম্নি বোঝা যায় রে দাদা? নিজেই তো দেখলাম - কত সো-কলড লিবেরাল নিজের ক্ষেত্রে কী অসম্ভব প্যারোকিয়াল হয়ে ওঠে...
  • a x | ২৩ জুলাই ২০১২ ১০:১৭25888
  • মায়ের মামার মেয়ে তো সেকেন্ড কাজিন। ওটা শাস্ত্রে শুদ্ধ। নিজের মামার মেয়ে আমাদের দিকে শাস্ত্রে অশুদ্ধ। বিন্ধ্যপর্বত ডিঙ্গিয়ে একটু নামলে শুদ্ধু আবার।
  • h | ২৩ জুলাই ২০১২ ১০:১৩25886
  • আমার ক্ষেত্রে একটাই সুবিধে ছিল যে অজ্ঞান বা সিরিয়াসলি অসুস্থ হতে হয়েছিল আমার বউ এর বাড়ির স্নেহশীল লোক দের। আর আমার বাড়ির লোক নানা ভাবে শুভাকাঙ্খা করে সম্ভাব্য শ্বশুর বাড়িতে একাধিক বার জানিয়েছিলেন, মোটামুটি পড়াশুনোয় ভালো বেম্মো স্কুলের মেয়ের এমন পড়াশুনোয় বাজে দায়িত্ত্বজ্ঞানহীন নেশাড়ু তথা কেরিয়ার সম্ভাবনাহীন ছেলেকে বিয়ে করা ঠিক হবে না। তখন এঁরা দ্বিতীয়বার মুর্ছো যান ;-)

    বাঙাল রা প্রচন্ড প্যারোকিয়াল হয়, আকার থিসিস ভুল।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১০:১৩25887
  • মামু তো পরে ফুটে যাওয়া না যাওয়া ইর্রেস্পেক্টিভ, জাস্ট হওয়ার, বা এগোনোর স্ট্যাট টাই চাইছে। পারিপার্শ্বিক এগুলো এসে অনেকে হয়ত প্রেম ব্যক্ত ই করবে না, সেটা একটা কেস। তবে সেটা তো আবারো ঐ হইপোথেসিসকেই রি ইটারেট করে, এগুলোর অ্যাকসেপ্টিবিলিটি সবচে কম। সো কলড লিবারেল পরিবারেও।
  • | ২৩ জুলাই ২০১২ ১০:১১25885
  • প্রেম কি স্ট্যাটাস দেখে হয়?
  • | ২৩ জুলাই ২০১২ ১০:১০25884
  • আমাদের বাড়িতেই আছে।আমার নিজের পিসতুতো দাদা মায়ের মামার মেয়েকে বিয়ে করেছেঃ)
    তাই নিয়ে পারিবারিক অশান্তি, বিভিন্ন সম্পর্কচ্ছেদ পর এখন সবাই মেনে নিয়েছে। মজার ব্যাপার হলো মেয়ের বাপ মা- যারা সম্পর্কে বাবাদের মামা-মামি তারা এই সম্পর্কটা মেনে নিয়ে 'ধুমধাম' করে মেয়ে আর ভাগ্নির ছেলের বিয়ে দিয়েছিলেন।

    আর এক শ্রেনীর বিয়ে নিয়ে আমার অভিজ্ঞতা ভালো না। সেটা হলো অতিবাম কমরেড দের বিয়ে- বিশেষ করে চেনাজানা অধিকাংশ পার্টি হোলটাইমারদের বিয়ে খুব একটা সুখের নয়। মানসিক ভাবে অসুস্থ স্ত্রীদের সংখ্যা অত্যন্ত বেশি,ডিভোর্স,আলাদা থাকা খুব বেশি চোখে পড়ছে।
  • | ২৩ জুলাই ২০১২ ১০:০৯25883
  • এর মধ্যে আবার ঘটি বাঙাল এলো কোথা থেকে?
  • Toba Tek Singh | ২৩ জুলাই ২০১২ ০৯:৫৯25882
  • আবার কার বে? যারই হোক, শহীদ স্মরণে ইত্যাদি...
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ০৯:৫৪25881
  • সেমসাইড !!!
  • a x | ২৩ জুলাই ২০১২ ০৯:৫৩25879
  • না, বাড়িতে কাজ করে এমন মেয়ে কে 'ভদ্রঘরের" ছেলের বিয়ে কথাও হয়েছিল তো।

    আর মিঠু যেটা সেদিন বলল সেটাও ভয়ংকর রকমের সত্যি। বেশিরভাগ সময় এইধরণের অসম সম্পর্ক সামাজিক চাপ নিতে পারেনা। এবং নিজেদের মধ্যেও বহুধরণের কম্প্লেক্স তৈরি হয়। যে নিচের দিকে, তার মধ্যে অনেক সংশয়, ভুল-বোঝা, হারানোর ভয় এগুলো খুব বেশি মাত্রায় কাজ করে। একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই জানি যে আমি মুসলমান, দুলে, চাঁড়াল, ইউক্রেনিয়ান, মার্সিয়ান, বয়সে বড়/ছোট, এমনকি কোনো মেয়েকেও প্রেম/বিয়ে করলে আমার মা'র কিছু এসে যেতনা, কিন্তু দুটো ক্ষেত্রে আত্মহত্যা না করলেও সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়ত এক যদি বাড়ির ড্রাইভার, কিম্বা এইট পাশ ছেলের সাথে প্রেম করতাম, আর দুই মাসতুতো পিসতুতো জ্যঠতুতো ভাই/দাদা ইত্যাদির সাথে সম্পর্ক হত। কাজেই ঈশান যখন সংখ্যা দেখতে চাইছে তখন এগুলোও মাথায় রাখতে হবে। অনেক প্রেম চুপচাপ স্ট্যাটে না ঢুকেও ফুটে যায় বিভিন্ন "প্র্যাক্টিকাল" কারণে।
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ০৯:৫৩25880
  • জিজ্ঞাসা চিন্হ কেন? পাইদি
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ০৯:৫০25878
  • হ্যাঁ, বিয়ে-টিয়ের ব্যপারে বাঙালরাও পুরোদস্তুর ক্ল্যানিশ।
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ০৯:৪৭25877
  • কিন্তু এর পরেও বাঙাল "ভদ্রলোক"দের "ছোটোলোক" বে করতে বিশেষ দেখা যায়না। ফলে গ্র্যান্ড ডিজাইনটা একই। ডিটেল গুলো জানিনা বলে ধরতে পারছিনা। :)

    হ্যাঁ, জেন্ডারের দায়িত্বকর্তব্যগত বৈষম্যও একটা ব্যাপার বটে। কিন্তু আজ আর পারছিনা। খুব চেগে গিয়ে খানিক লিখে ফেললাম, কিন্তু আবার মাথা ভোঁ ভোঁ করছে। :)
  • pi | ২৩ জুলাই ২০১২ ০৯:৪৩25876
  • গান্ধী শ্যামবাজার চত্বরে ?
  • | ২৩ জুলাই ২০১২ ০৯:৪২25874
  • কী হয়েছে? কী হয়েছে ? কে হুগলীর নামে বাজে কথা বলেছে। কেলিয়ে পাট পাট করে দেবো। বা পার্ট পার্ট করে কেলাবো যেমন সুবিধে ঃ))
  • h | ২৩ জুলাই ২০১২ ০৯:৪২25875
  • ঃ-))
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ০৯:৩৭25873
  • হুগলির মানগরিমা আজ সব এক ধাক্কায় কাইত হইয়্যা গেল। ঃ)
  • pi | ২৩ জুলাই ২০১২ ০৯:৩৩25872
  • *লক্ষ
  • | ২৩ জুলাই ২০১২ ০৯:২৯25871
  • ফুল,ফল, নাম, দেশ আমরাও খেলতাম। ছোটকাকা স দিয়ে সয়াবীন ফল লেখায় ব্যাপক বাওয়াল হয়েছিল।

    চোর,পুলিশ,ডাকত,দারোগা ও।

    কেসি, হি হি; কবি বলেছেন ' গোপন ও কথাটি রবে না গোপনে'

    কিন্তু উনো কে কে যেন বাজে বললো। মস্তির খেলার তো। লোক কে কেস খাওয়ানো যেত।
  • pi | ২৩ জুলাই ২০১২ ০৯:২৫25869
  • তবে, ঐ সম্বন্ধ করে, বাই চয়েজ গরীব ঘরের সুন্দরীকে বিয়ে করার ট্রেন্ডকে মামু কোথায় ফিট করাবে ?

    জেন্ডারের একটা ব্যাপার ও আছে মনে হয়। ঐ শিক্ষা দীক্ষা কি ইকনমির ব্যাপার হলে, মেয়েটি যদি অনেক কম শিক্ষিত হয়, সেটা কিন্তু তত আনকমন ও নয়, আমাদের কাছেও তেমন শকিং নয়। 'অসম' ব্যাপারটাই সেখানে বলিনা অনেকসময়। কারণ ছ্লেটিকে সমান বা বেশি হতে হবে, এটা জেনেরাল প্যাটার্ন। মেয়েটি কিন্তু এমনিতে স্বাভাবিকভাবেই বেশিরভাগ সময় কম হয়, বড়জোর সমান সমান।
    লক্ষ্য করে দেখলাম, আমাদের এই 'আনকমন' অসম উদাঃ তে মেয়েটির সাথে ড্রাইভার কি দোকানদারের বিয়ে আসছে, বা পি এইচ ডি মেয়ের এইট/ টেন প্লাস ছেলেকে বিয়ে কি তিন ভুবনের পাড়ে মার্কা কেসসমূহ আসছে। উল্টোটা নয় কিন্তু !
  • | ২৩ জুলাই ২০১২ ০৯:২৫25870
  • আকা কি আমাদের ভালো বললো নাকি আওয়জ দিলো? ঃ)
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ০৯:২২25868
  • তবে আমরা যেমন নিজেদের বাড়ির গল্প করতাম, অনেকেই সেটা করতে চাইত না। এড়িয়ে যেত। বাচ্ছবেলায় বুঝতাম না। পরে বুঝেছি।
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ০৯:২১25867
  • আমার স্কুল ছিল নর্থ কোলকাতার একটা সরকারী স্পন্সর্ড স্কুল। সেভাবে শ্রেণী বৈষম্য তো দেখা যেতনা। আমাদের স্কুলে পুরোনো বড়লোকেদের অনেক ছেলেই পড়তো, যাদের বাবা-কাকারা এই স্কুলে পড়েছে আর আমাদের স্কুলটাই এককালে বানানো হয়েছিল শ্যামবজার এলাকার অনেক বস্তি এরিয়ার ছেলেরা যাতে পড়তে পারে সেই কারনে। সেই সংখ্যাটাও প্রচুর ছিল। ফলে স্কুলে বেশ মিক্সড ব্যাপার ছিল। কিন্তু একটু বড় হতে, মোটামুটি ৮-৯এর পর ডিভিসনটা হয়ে যেত আপনা-আপনি।
  • aka | ২৩ জুলাই ২০১২ ০৯:১৮25866
  • বললামই গঙ্গার এপার গঙ্গার ওপারের থেকে অনেক অন্যরকম। তাও হুগলী সেরা জেলা। সভ্যতার ক্যামোফ্লেজে নিজের গরিমাতেই অস্তমিত হল হুগলী নদীর পশ্চিম প্রান্তের এক জেলা অস্তমিত সূর্য্যের সাথেই, আর সেই সাথেই উদিত হল এক নতুন জেলার ভাগীরথীর পূর্ব প্রান্তে। জয় হিন্দ, গুন্নাইট, খোদা হাফেজ, ফির মিলেঙ্গে। ঃ)
  • pi | ২৩ জুলাই ২০১২ ০৯:১৫25865
  • এই গোপন করা নিয়েই তো কাল লিখলাম। স্কুলেও যে এই আলাদা করে গোপন করা, যেটা আমরা বলছি, ঠিক, সেটা কতটা ঠিক ? এগুলো গোপন করার মত, সেটাকেই একরকম করে বৈধতা দেওয়া তো ? আসল পরিচয় বেরোলে মিলমিশ হবে না, সেই ভয় একরকম ক'রে মিলমিশ হবে না, এটাকেই আরো পোক্ত করে দিচ্ছে হয়তো।
    অথচ জানালে, দেখাই যাচ্ছে, কতরকমের ব্যাকল্যাশ আসতে পারে। মূলতঃ অভিভাবকদের থেকে, আর সেখান থেকে কোন কোন ক্ষেত্রে টিচার, আর আস্তে আস্তে সহপাঠীদের থেকেও। সেই ডিস্ক্রিমিনেশনটা টা বড়সড় ক্ষতি করে দিতে পারে।

    তবে, এই ডিসক্রিমিনেটরি কথাবার্তা বলা এখানে তো অপরাধ। সেক্সিস্ট, রেসিস্ট কমেন্ট অপরাধ। আমাদের দেশে কাস্টিস্ট কমেন্ট করা অপরাধ কি ? আর ইকনমিক দিক দিয়ে ডিস্ক্রিমিনেটরি কথা বলা কোথাও ই অপরাধ কিনা জানিনা।
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ০৯:১৪25864
  • বিহারি? কি কান্ড। তাহলে ওখানে একটা শিল্পাঞ্চল এফেক্ট আছে। আকাদের এলাকাটা আমার জানা পৃথিবী থেকে আলাদা। তাছাড়া, একটা কথা আমি শুনেছি। মফঃস্বলের বাঙাল পাড়াগুলো কিঞ্চিৎ বেশি লিবারাল। অনেক ভাঙচুর হবার কারণে, তারা নিজস্ব স্ট্রাকচার বাঁচিয়ে রাখতে পারেনি। যদিও এ নিয়ে সম্যক প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই।

    পাইকেঃ পাড়ার ইশকুল আর "ভালো" ইশকুলে তহাত তো থাকবেই। তোমাদেরটা যা বুঝছি ছিল "ভালো" ইশকুল। এছাড়াও শহরের ইশকুলের চরিত্র নিশ্চয়ই খানিক আলাদা হবে। ছোটোবেলায় শহরে না থাকায় আমি সে সম্পর্কে সম্যক ওয়াকিবহাল নই।
  • | ২৩ জুলাই ২০১২ ০৯:১৩25863
  • আমি পড়েছি উত্তরপাড়া গ্ভঃ স্কুলে। সেই সময়ে বেশ নাম ছিল। কঠিন প্রবেশিকা পরীক্ষা র বেড়া ট্পকে ঢুকতে হত। পরীক্ষা নেওয়া হত মূলতঃ প্রথম এবং তৃতীয় শ্রেণী তে। মূলতঃ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ছেলে রাই এখানে পড়তে আসতো। উচ্চবিত্ত থাকলে ও সংখ্যাএ বেশ কমের দিকে। আর্থ সামাজিক ক্ষেত্রে ততো টা তফাৎ চোখে পরতো না। স্যার দের বৈষম্যমূলক আচরন ও তেমেন দেখে নি। তবে খারাপ ছেলেদের ( পড়াশুনায় এবং আচার ব্যবহারে) স্যার রা এবং ভালো ছাত্র রা উভয়েই একটু নীচু নজরে দেখতো।
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ০৯:১১25862
  • হাত এ ঘড়ি না, কান এ ছোট্ট টিপ দুল (একবার রিং নিয়ে দুর্ঘটনার পর রিং পরা বন্ধ হয়ে যায় ), চুল এ লাল ফিতে, কোনো গয়না নয়, পায়ে সাদা মোজা সাদা কেডস, এর মধ্যে বড়লোক গরিব বাছা সেই বয়েসে দুঃসাধ্য ছিল :)
    টিফিন এ কেন্টিন এর একটাকার আলুকাবলি কিনতে পারলেই অনেক ভাবতাম তখন।
  • pi | ২৩ জুলাই ২০১২ ০৯:০৯25860
  • মামু, জেলেপাড়ার মেয়ে চাকুরিজীবী হলে সমস্যা হবে না। কাজের মেয়েও আজ কলেজে পড়লে অসুবিধে হবেনা। ইকনমিকালি খুব স্ট্রং না হলেও। মানে এই 'চাকরি' করে হয়তো তাকে সংসারের অনেক কিছু টানতে হচ্ছে। আমরা আমাদের মত কিছুটা সম লেভেলের পড়াশুনা, চাকরি, এগুলো হয়ে গেলে হয়তো অনেক কম্ফর্টেবল হয়ে যাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত