এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৫০258930
  • সার্ভেলিয়েন্সের হদ্দমুদ্দ। এই নিন। কেসচাদের জন্য বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম - আধার কার্ডের সঙ্গে লিঙ্কড। কী সব যেন আছে, নটাতে অ্যাটেনডেন্স। সোয়া নটার পর, তিনদিনের বেশি যদি এন্ট্রি হয়, একদিনের ছুটি কাটা যায় ইত্যাদি। :-)

    http://attendance.gov.in/
  • ঐশিক | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪৫258928
  • আম্মো ছুটি তে যাচ্ছি কলকেতা, ২৭ থেকে ১২, ১৬ দিনের ছুটি
    ৫ দিনের আবার ছুটি !!!!!
  • Ekak | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪৫258929
  • যদ্দুর বয়ান পড়েছি কোর্ট পুরো দায়ীত্ব যাদব্প্পুর এদ্মিনিস্ত্রেতিভ কেই নিতে বলেছে। ওনারাই খুঁচিয়ে ইন্টারিম অর্ডার ইস্যু করিয়েছেন। স্পায়ন্লেস হলে যা হয়।
  • T | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪২258927
  • যাদবপুরে আইডি কার্ড চালু হবে কি হবে না সেই নিয়ে হাইকোর্ট নির্দেশ দিতে পারে!
  • pinaki | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৫258926
  • আমার একটা ভুল ধারণা হচ্ছিল। এইমাত্র একজনের সাথে কথা বলে যা শুনলাম সেটা হল আইডি কার্ড ইত্যাদি হাইকোর্টের কোনো 'নির্দেশ' নয়। কোর্ট নাকি ওভাবে 'নির্দেশ' দিতে পারে না। ওগুলো লাগু করার সিদ্ধান্ত অথরিটির হাতে। এইটা কেউ কনফার্ম করবে?
  • সিকি | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৪258925
  • ইয়ে, আজ কি স্যানবালিকার জন্মদিন?
  • সিকি | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩০258924
  • তোমরা কি নোটিফিকেশন পেয়েছো? না পেলে চাপ নেই। হতে পারে এটা শুধু দিল্লির মিনিস্ট্রিগুলোর জন্য করেছে।
  • Arpan | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৫258923
  • কেসচাদের দুয়ো ও কাঁচকলা প্রদর্শন।

    আমি ৩০ থেকে ৫ একটানা ছুটিতে।
  • সে | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৪258921
  • ইয়োরোপে আইডি কার্ড লাগে লাইব্রেরী থেকে বই নেবার জন্যে, এবং পরীক্ষা দিতে বসবার সময়। আর লাগে নিজেকে স্টুডেন্ট প্রমাণ করে রেলের বা বাসের কনসেশন টিকিট কিনতে। ইস্কুলে ঢুকতে কার্ড লাগবে কেন? কত বহিরাগত (পার্মিশান নিয়ে, কার্ড নয়) ক্লাসে বসে থাকেন লেকচার শুনতে।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৪258920
  • মামুর বানানো।


  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০৩258919

  • ঃ)
  • উপায় | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৮258917
  • দে দি, আপনার টিকিটের কপি সহ প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করুন যে দু তারিখে আপনি যাদপ্পুরের আবর্জনা সাফ করতে আসছেন। মাইনে যেন না কাটে।
    আবেদন মঞ্জুর হবে বলেই মনে হয়...
  • d | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৮258918
  • ২,৩,৪,৫ লম্বা ছুটি। আমাদের এক ব্যাটা ক্লায়েন্ট আসছে, আমরা তাকে নানারকম ভগিচগি দিয়ে বাঙ্গালোরে পাঠিয়ে দিয়েছি। ৭ তারিখে এক্ল্হানে আসবে।
  • pinaki | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৭258916
  • মনে হয় ভিসি আজ ক্যাম্পাসে এসে আইডি থেকে আবার আন্দোলনকে নিজের দিকে ঘুরিয়ে নিতে সফল হয়েছেন ;-)
  • de | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪১258915
  • দু তারিখের ছুটি ক্যানসেল মানে? আমি তো কলকাতার টিকিট কেটে ফেলেচি - ও সিকি!
  • তাপস | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩২258914
  • হ্যা, চিত্কারে লোকজনের ফোন শোনা যাচ্ছেনা :-O
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩০258913
  • এল্হন তো ভিসিকে নিয়ে বিক্ষোভ হচ্ছে।
  • pinaki | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:২৯258911
  • তবে আন্দোলনের অভিমুখ এই আইডি ইস্যুর দিকে ঘুরে না গেলেই খুশি হব। আইডিটা এই মুহুর্তে কোর্টের রায়। তাই শুধু আন্দোলন দিয়ে ফয়সালা করা যাবে না। আমার এটা মানতে অসুবিধে হচ্ছে যে আন্দোলনকারীরা আইডি ইস্যুটাকে আজকের মূল অ্যাকশন পয়েন্ট বানিয়েছে। এটা পুরোপুরি যাদবপুরের ব্যাপার। কিন্তু পুলিশী হামলা, ক্যাম্পাস ভায়োলেন্স, ছাত্রী নিগ্রহ - এই ইস্যুগুলোর একটা সামাজিক ব্যাপ্তি আছে। আন্দোলন সেই ব্যাপ্তিটা পেয়েছিল। এটা আর এখন শুধু যাদবপুরের আন্দোলন নেই। সেখানে ফোকাসটা আইডি ইস্যুর দিকে নিয়ে আসলে তার সাথে বাইরের লোকজন একেবারেই একাত্মতা বোধ করতে পারবে না। এটা একটা ট্যাকটিকাল মিস্টেক বলে মনে হচ্ছে আমার।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:২৯258912
  • তুমুল বিক্ষোভ চলছে।
  • তাপস | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:২৩258909
  • ভিসি দৌড়ে লুকিয়ে ঢুকছে নিজের ইউনিতে। কী ডিগনিফায়েদ ব্যাপার ---
  • সে | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:২৩258910
  • দুরকম বা তিনরকম এনভায়রন্মেন্টের কথা হচ্ছে।
    ইউরোপের কিছু দেশ (ইংলন্ড বাদ্দিয়ে কারণ এখন কেমন অবস্থা জানি না), নর্থ অ্যামেরিকা, যাদপ্পুর।
    সম্পূর্ণ আলাদা পরিবেশ। ইয়োরোপে জার্মানী ফ্রান্স সুইটজারল্যান্ড অস্ট্রিয়া ইতালী কোথাও বহিরাগতদের ঢুকতে মানা নেই। প্রায় প্রতিটা ইউনিভার্সিটিই বলতে গেলে হেরিটেজ সাইট। প্রচুর টুরিস্ট আসেন, হরদম মানুষজন ঢুকছেন বেরোছেন। কোনো এন্ট্রি ফি নাই, কার্ড, পাস কিছুই দেখাতে হয় না। আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ অফ ডাবলিনে অবাধে ঘুরেছি। প্রচুর ইউনিভার্সিটি ঘোরা আছে, কোত্থাও লাগে নি। তবে CERN এ কোনো বিশেষ জায়গায় ঢুকতে গেলে লাগবে।

    যাদপ্পুর এখন কোন মডেলে যাবে সেটা জানিনা।
  • pinaki | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:২২258907
  • আমার উইশ লিস্ট তো ক্যাম্পাসের গেট বাউন্ডারি ওয়াল না থাকা। ঃ-)
  • Arpan | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:২২258908
  • হু, ওটা ন্যাড়াদাকে বলা।
  • Kaju | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:২০258906
  • একটা নিয়ম করলে সব প্রব্লেম সলভ হয়ে যাবে এক্ষুনি -

    জেইউ-তে ঢোকার আগে গুরুতে লিখে যেতে হবে - 'আমি ঢুকছি গেট দিয়ে'।
  • pinaki | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৯258903
  • পরিচয় জানানোটা আমার কাছে খুব একটা বড় ইস্যু নয়। আমি যদি নিজের কাজকে অন্যায় মনে না করি, তাহলে পরিচয় জানাতে সমস্যা থাকবে কেন? সমস্যা হল, এখানে আই কার্ড সিস্টেমটা চালুর চেষ্টা হচ্ছে যারা ঢুকছে তাদের যাতে কোনো ঝামেলা হলে ট্রেস করা যায়, শুধু সেই উদ্দেশ্যে নয়। বাইরের ছাত্রদের, প্রাক্তনীদের বা অন্যান্যদের অফিসিয়াল কারণ ছাড়া একেবারেই ঢুকতে দেওয়া হবে না বলে।
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৯258904
  • সেইগুলো কেন বানানো হয়েছিল? গেট বা বাউন্ডারী ওয়ালের অর্থ কি এই নয় যে এই জায়গাটুকু আমি বাইরের থেকে আলদা করে নিলাম? গেট দিয়ে কে ঢুকল তা নিয়ন্ত্রন যদি নাই করতে চাই তাহলে গেট বসানোরই বা দরকার কি!

    পিনাকীদার 1.13 বুঝতে পারছি। আমার তো মনে হচ্ছে আইডি চেকে বাধা না দিয়ে আইডি চেকের পদ্ধতিটা যেন ফেয়ার হয় সেটা দেখা উচিত।
  • Ekak | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৯258905
  • ভিসি ইন। ছেলেপুলে আরবিন্দভবনের সামনে বাওয়াল দিচ্ছে।
  • Reshmi | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৮258902
  • পিনাকীর প্রশ্নে মনে হল, আমাদের JU র DL কার্ড এখনো যত্ন করে রাখা আছে, এবার কলকাতা গেলে ভাবছি ওটা দেখিয়েই ঢোকার চেষ্টা করব। ঃ)
    জোকস অ্যাপার্ট, যদিও আমি আই কার্ড দেখিয়ে ঢোকার বিরুদ্ধে এত গেল গেল রবের কি আছে ভালো বুঝিনি, তবে একটা কথা মনে হয়েছে, যদি কোন স্টুডেন্ট কোনদিন আই কার্ড আনতে ভুলে যায়, সে কি করবে? নাম লিখিয়ে ঢোকাবে তাকে অন্যান্য ভিজিটরের মত?
    আর ইউনিতে অত স্টুডেন্ট, তাদের মুখ চিনে রাখা কি সম্ভব? না হলে তো গার্ড রোজই সবার আই কার্ড খুঁটিয়ে মিলিয়ে দেখবে তারপর ভেতরে যেতে দেবে, লম্বা লাইন পড়ে যাবে না?
  • pinaki | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৪258901
  • গেট, বাউন্ডারি ওয়াল - সবই আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত