এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪১259169
  • আমাকে কেউ 'বিষ্ণুপুরের টই খুঁজে দেবে? নইলে টই খোঁজা ফর ডামিজ মূলক কিছু ?
  • jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪১259170
  • সে শাস্তি কপিলদেবের প্রাপ্য ঃ)
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪০259167
  • আমি ওয়াকওভার দিলাম। এখন না কাজালে বস বের করে দেবে।

    গেম, সেট, ম্যাচ টু ল্যাদোষদা।
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪০259168
  • কিরিকেটের মত একটা বিতিকিচ্ছিরি খেলার দিকে দেশের যুবসমাজের মন টানার জন্য শচীনের শাস্তি প্রাপ্য
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৮259165
  • হ্যাঁ, কার্টুন। সময়ের অভাবকে ল্যাদ দিয়ে রিপ্লেস করে দিলাম।
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৮259166
  • যাক! বাবা! সারা পিথিবি থেকে নেমে এসে যারা টেনিস ফলো করে সেই সেটে এসেছে।
    কিন্তু ভারতে যারা ক্রিকেট ফলো করে না, তারাও শচীন হবে।
    হু হু বললে হবে। নাও, ডিউস। বল তোমার কোর্টে।
  • byaang | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৬259164
  • আইকার্ডের গল্পটা রাত্তিরে।
  • b | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৫259161
  • আমাকে ভারতরত্ন দেবেন না? ল্যাদখোর ক্যাটেগোরিতে? ল্যাদরত্ন তো নেই, অভাবে তাই...
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৫259162
  • মামী, ছবি বলে তো কার্টুন?

    সময় পেলেই নামিয়ে ফেলব। সময়ের বড় আকাল!
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৫259163
  • ওরে বাবা! সাংঘাতিক অ্যাথলেটিক প্রেমিক
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৪259160
  • টেনিস দুনিয়া তো চেনে। যারা টেনিস ফলো করে তারাও।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৩259159
  • অপ্পন, অল্প জল খেয়ে নাওঃ)
    ভালো কথা, যদুপুর নিয়ে তোমার একটাও ছবি নেই কেন?
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩২259158
  • এক ডাকে! শিওর!
  • byaang | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩১259156
  • আরে গল্প তেমন কিছু না! মানে আমার প্রেমের ধরণ দেখে নন্দনের ঐ গড়ানে মতন জায়গাটা, যেটা ঐ পুকুরটার এক্সটেনশন, সেখানে বসে যত লোকজন প্রেম করছিল, তারা বেজায় খচে গিয়ে "এ কী অসভ্যতা" জাতীয় গালাগালি দিচ্ছিল।

    গল্পের শুরুতে যাদবপুরের বাস্কেটবল কোর্টে বসে আমরা প্রেম করছিলাম। তৎকালীন প্রেমিক যাদবপুরে পড়তেন সেকেন্ড ইয়ার আর আমি স্কটিশ ফার্স্ট ইয়ার। এগারোটা নাগাদ ইন্ডোরে একটা কুইজ ছিল। তৎকালীন প্রেমিকের জালিবাজিতে সেই কুইজটায় হেরে গিয়ে আমার হেব্বি মেজাজ খারাপ ছিল। তো বেরিয়ে এসে বাস্কেটবল কোর্টে বসে প্রেমিক আমার মান ভাঙাচ্ছিল। সবে আমার হাতটা ধরে "বলছি তো আমি সরি। আরে বুঝতে পারি নি, তুই এত খচে যাবি। তাহলে করতাম না" বলেছে, এমন সময় আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় পিমিত্তির এসে "পাঁচটাকা দে, বিড়ি খাব" বলে তোলাবাজি করে আমাদের বাস্কেটবল থেকে তুলে দিল।
    (দেখে নিন সেই যুগেও বহিরাগতদের কেমন অত্যাচারিত হতে হত ইনসাইডারদের হাতে।)

    অতিষ্ঠ হয়ে বেরিয়ে এসে এইটবি থেকে কী একটা বাস ধরে নন্দনে যাওয়া হল কী একটা ইংরিজি সিনেমা দেখতে। তো তখন নন্দনের এসিটা এত শোঁ শোঁ করে চলত যে আমার কাঁপুনি এসে যেত, মাথা ধরে যেত। এদিকে সিনেমাটায় এত খটমটে ইংরিজি ছিল, যে আমি ডায়লগগুলোর বিন্দুবিসর্গ বুঝি নি। এদিকে ইংরিজিসিনেমাগুলো এমনিতেই ছোট হয়, তার উপর নন্দন কর্তৃপক্ষ আবার কেটেছেঁটে দেখাতেন বলে দুই ঘন্টার মধ্যেই সিনেমা গুটিয়ে গেল। আর আমার পয়সা উশুল হল না বলে আমার খিঁচড়ে থাকা মেজাজটা আরো খিঁচড়ে ছিল। হল থেকে বেরোনোর আগে অবশ্য আমার প্রেমিক আমার মানসিক অবস্থা আন্দাজ করে এবং তারপরে কী হতে যাচ্ছে অ্যান্টিসিপেট করে পিঠে একটা আলতো চাপড় মেরে বলেছিল "আরে ভুলে যা না বাপ! যা হয়েছে, হয়ে গেছে। এখন ফালতু ফালতু ক্যাচালটা টেনে বাড়াচ্ছিস কেন?" কিন্তু আমি প্রেমিকের এরকম বাণীতে তার মধ্যে অন্তর্নিহিত সাহস, অপ্টিমিজম, পজিটিভ দৃষ্টিভঙ্গী কোনো কিছু না দেখেই, তার উপর আরো খচে গেছিলাম। ফলে সিনেমা দেখে বেরোনোর সময়ে যেকোনো মুহুর্তে তান্ডব করে ফেলতে পারি এরকম মেজাজ নিয়ে বেরোলাম হল থেকে। বেরিয়ে দেখি বিকেলের আলো দিব্যি ক্যাটক্যাট করছে, বেজায় গরম, কিন্তু পুকুরের দিক থেকে ফুরফুরে হাওয়া আসছে।

    প্রেমিক বলল "বসবি?" আমার মুখে খারাপ গালাগালি আসছিল, কিন্তু কোনোরকমে রাগ সামলিয়ে চুপ করে থাকলাম। প্রেমিক মৌনং ইত্যাদি ভেবে নিয়ে ঐ গড়ানে জায়গাটায় গিয়ে বসে আমাকে বসতে ডাকল, "ওরে মা আমার! আর বাওয়াল না করে এসে বস এবার।"

    বসলাম। প্রেমিক ভাবল, তাহলে বোধ হয় আমার মাথা ঠান্ডা হচ্ছে, সে একটু উৎসাহিত বোধ করে খুশি গলায় বলল "উফ্ফ পারিসও মাইরি ! আচ্ছা আমি কী করলে তোর মন ভালো হবে বল, আমি করছি।"

    বললাম। বললাম, "তুই গুণে গুণে তিনটে ফ্রন্ট রোল আর তিনটে ব্যাক রোল খা এখানে। তাহলে মন ভালো হবে।" (এখানে বলে রাখা ভালো, আমি মোটেই এটা ভালো মনে বলি নি। প্রেমিকপ্রবর বেশ গুবলুগাবলু ছিলেন বলে, তিনি সহজে ডিগবাজি খেতে পারবেন না ভেবে, তাকে খিল্লিত করার ইচ্ছে নিয়ে কথাটা বলেছিলাম)

    তা সেই প্রেমিকের হিউমার সেন্সটা ভালো ছিল বলে, সে তৎক্ষণাৎ রাজি হয়ে গিয়ে ফটাফট দুটো ফ্রন্ট রোল আর ব্যাক রোল খেয়ে ফেলল। আশপাশে যারা বসে প্রেম করছিল, তারা নিজেদের প্রেম মাথায় তুলে আমাদের প্রেম দেখছিল হাঁ করে। আর আমি হ্যা হ্যা করে হাসছিলাম। আর প্রেমিকও আমাকে হাসাতে পেরে খুশি হয়ে আরো একটা ফ্রন্ট রোল খেল। যেই না পাল্টা ব্যাক রোলটা খাবে এমন সময়ে আমার লম্বা বেণী ধরে "হতচ্ছাড়া বাঁদর! ভালো ছেলেটাকে নিয়ে এইভাবে ইয়ার্কি দিচ্ছিস!" বলে একটা হ্যাঁচকা টান। না না বাবা, বড়মামা, কলেজের স্যার, পাশের বাড়ির জেঠু কেউ না। আমার কলেজের লাল্টুদা। অ্যাকাডেমিতে নিজের প্রেমিকার সঙ্গে প্রেম করতে এসে নন্দন চত্তর দিয়ে শর্টকাট করে গগনেন্দ্র প্রদর্শনশালার গেট দিয়ে বেরিয়ে এক্সাইড মোড়ের দিকে যাচ্ছিল, এমন সময়ে লাল্টুদার প্রেমিকা নাকি লাল্টুদাকে দেখায় "ঐ দ্যাখ পাগলিটার বজ্জাতি" বলে। লাল্টুদা তাতেই খচে গিয়ে এসে আমার চুল ধরে টান দেয়, ঝাড় দেয়, আমার প্রেমিককে মানা করে দেয় আমার মত বদের ধাড়ির সঙ্গে প্রেম করতে। এদিকে ততক্ষণে আশপাশ থেকে সরু গলায় "কী অসভ্য মেয়ে বাবা!" ভাঙ্গা মোটা গলায় "ডেন্জার পীস একখানা" টাইপের কমেন্ট ভেসে আসছে। লাল্টুদা তখন ঘোষণা করল "তোদের এখান থেকে বার না করে, আমি এখান থেকে বেরোব ন।"

    আমরা দুইজন কী আর করি, বেরিয়ে গিয়ে ভিক্টোরিয়ায় লোকে কেমন করে প্রেম করে সে দেখতে গেলাম। আমার বেজায় খিদে পেয়েছিল বলে ঝালমুড়ি কিনলাম দুই ঠোঙা। তারপরে "বাবা গো ঝালমুড়িটা কী ঝাল!" বলে চারদিকে ঘাসের উপর ছড়িয়ে ছড়িয়ে ফেলতে লাগলাম ঝালমুড়ি। (আগেও একবার অনেক বন্ধুরা মিলে এসে এই কান্ডটা করেছিলাম ভিক্টোরিয়ায়। এবারেও সেবারের মতই একই রেজাল্ট হল) বিকেলে যত কাক কুলায় ফিরেছিল, তারা সবাই কা কা করতে করতে ভিক্টোরিয়ার গাছগুলোর থেকে ঝাঁকে ঝাঁকে নেমে এসে ঘাসে ঝাঁপিয়ে পড়ে ঝালমুড়ি খেতে লাগল। তখন কাকের অত্যাচারে জর্জরিত হয়ে সেখানে বসে যারা প্রেম করছিল, তারা আমাকে অভিশাপ দিতে দিতে উঠে বেরিয়ে গেল ভিক্টোরিয়া থেকে। আমরাও হ্যা হ্যা করতে বেরিয়ে এসে মেট্রো স্টেশনের দিকে হাঁটা দিলাম।

    সেই পাপেই বোধ্হয় আমার সেই প্রেমটা টিঁকল না। বছর দেড়েক নাকি দুয়েক বাদে কেটে গেল। কোলকাতায় প্রেম করার জায়গার সত্যিই খুব অভাব।
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩১259157
  • পিটার ফ্লেমিংকে চেনে? ব্রায়ান বাদার্স? উডিজ?

    তালে লিয়েন্ডারকেও চিনবে।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৯259153
  • না। রত্নদান আমাদের গনু সোনাকে দিয়ে শুরু করতে হবে।
  • jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৯259154
  • কখন বললাম? বললাম নিজের বিষয়ে দেশের সেরা....
  • ন্যাড়া | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৯259155
  • আমি একটা বাৎসরিক "হোক খিল্লি" প্রতিযোগিতা করব। বছরের শ্রেষ্ঠ পলিটিকাল খিল্লি রচয়িতাকে ভারতরত্নের জন্যে নমিনেট করব। দিকে দিকে আমার নাম ছড়িয়ে পড়ব। আমিই সেই নবযুগের নব্য নোবেল।
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৮259152
  • খাইসে! অপ্পোন কহো কি হে! হেইডা আমি সত্যি জানতাম না যে লিয়েন্ডার-রে সারা পিথিবির লোক একডাকে চেনে।
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৭259149
  • ... যারে সারা পিথিমির লোক একডাকে চেনে।

    (ল্যাদোষদা এইবার শতাংশের হিসেব কষতে বসবে)
  • jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৭259150
  • বিপ্পাল প্রথম অসামরিক ব্যক্তি যিনি পরমবীরচক্রের ন্যায্য দাবীদার ঃ)

    ডিঃ আমি ঠিক নিশ্চিত নই যে এই সম্মান জীবিত ব্যক্তিদের দেওয়া হয় কীনা, অন্যথা মহাবীরচক্র।
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৭259151
  • সাহিত্যসৃষ্টির কথা উঠলে, একখান ভারতরত্ন তো দস্যু রত্নাকরের পাওয়ার কথা।
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৫259147
  • অর্পন,
    খাতাপত্র দেখে বলছি ঃ-)
    (মহৎ সাহিত্যসৃষ্টিতে ব্যস্ত ছিলাম বলে দেরি হলো উত্তর দিতে)
  • lcm | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৫259148
  • বোঝো! এই তো কইলা যে দেশের সেরা ক্রীড়াবিদ ...
  • সিকি | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৩259145
  • পাই, আপডেট দিতে থাকো।
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৩259146
  • সুনীল ছেত্রীও নিজের ফিল্ডে ভারত সেরা।

    অথবা দেবেন্দ্র সিং বক্সিঙে। তারাই বাদ থাকে কেন?
  • jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:২২259142
  • আমি ন্যাড়াদার প্রস্তাব সেকেন্ড করলাম।
  • - | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:২২259143
  • আর বিপ্পালকে?
  • ন্যাড়া | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:২০259141
  • ভারতরত্নর জন্যে সেলফ-নমিনেশন চলবে? তাহলে আমাকে আর পিটিবাবুকে দেওয়া হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত