এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৩ জুলাই ২০১২ ১০:৪৪25921
  • এখন আমি পুঁচকে ল্যাপিতে হেডফোন গুঁজে ইউটিউবের অসহ্য বাজে সিনেমাগুলো দেখি, তাও মাসে একটা। আমার প্রজেক্টর বাক্সেই থাকে।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ১০:৪৩25919
  • তক্কোটা যা বুঝলাম এখন - কাজের মাসি বনাম নিজের মাসি।
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ১০:৪১25917
  • এইসব বিয়ের থেকে কলকের ডাংগুলি খেলা ভালো ছিল।
  • a x | ২৩ জুলাই ২০১২ ১০:৪১25918
  • না, না, নো, নো, নো, আমি কাউক্কে বিয়ে করতে চাইনা, চাইনি, চাইবনা। ভয়ানক কনসিস্টেন্স সেই একেবারে জ্ঞান হওয়া ইস্তক!

    আমি খালি একটু খেতে, ঘুমুতে আর ছিনিমা দেখতে চেয়েছিলাম দাদা!
  • Toba Tek Singh | ২৩ জুলাই ২০১২ ১০:৪০25916
  • কাল "সিটি অফ গড" শুরু করেছিলুম - শেষে মেয়ে ঘুমোচ্ছে না দেখে বন্ধ করে দিতে হল। এখন কখন বাড়ি গিয়ে ওটা শেষ করবো তাই ভাবছি।
  • a x | ২৩ জুলাই ২০১২ ১০:৩৯25913
  • এনারা সব গ্যালারিতে বসে আছেন।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১০:৩৯25914
  • যে কারণের বেসিসে অতিবামেরা ডিভোর্স করেন, তার অনেক গুণ বেশি উপাদান অনেক সময় রক্ষণশীল পরিবারের প্রচুর বিয়েতে মজুত থাকে। সেগুলোকে হয় 'উপাদান' হিসেবে ভাবতেই শেখানো হয়না,র‌্যাদার না ভাবতে শেখানো হয়, বা মেনে নিতে, মানিয়ে নিতে। এসবের জন্য পিয়ার প্রেশার অনেক বেশি থাকে। সেই প্রেশারে সাকাম্ব করা অনেক বেশি থাকে।
    অতিবামেরা আগে অনেক ক্ষেত্রেই অনেক দেয়াল ভেঙ্গেছে বলে এই টপকানোটা তাদের জন্য সহজতর, বা এই থ্রেশহোল্ড্টা কম।
  • | ২৩ জুলাই ২০১২ ১০:৩৯25915
  • কাল সকালে ইস্কুল, রাত্তিরে গুলাবজামুন আর খেলাধুলো কথা হচ্ছিল। এখন এসে দেখি অক্ষ আর মিঠু মাসী না মাসতুতো বোন কাকে যেন বিয়ে করতে চাইছে।
  • h | ২৩ জুলাই ২০১২ ১০:৩৮25912
  • দ, সেইটা বোঝা গেলেই আমরা নেমে পড়বো ;-)
  • | ২৩ জুলাই ২০১২ ১০:৩৭25911
  • ঃ-))
  • Toba Tek Singh | ২৩ জুলাই ২০১২ ১০:৩৬25909
  • কে জানে, আমি তো পড়া করি নাই। প্রথমে ভাবলুম আবার বোধায় কার বে - বেচারা শহীদ, তাপ্পর দু চাট্টে পোস্ট দেখে মনে হল তা নয় - তখন যেখানে পারলুম গুঁজে দিলুম;-)
  • | ২৩ জুলাই ২০১২ ১০:৩৬25910
  • একটু চাপ হয়ে যাচ্ছে.....
  • a x | ২৩ জুলাই ২০১২ ১০:৩৫25908
  • ঈশানের বক্তব্যের ইন্টার্প্রিটেশন পাই করলে সেটা পুরো বনবন করে কোন উপর দিয়ে উড়ে চলে যায়। তিনচার বার পড়ার পর মনে হয় এইবার ঈশান কি বলল বুঝলাম, তারপর পাই এসে বলে না ঈশান তো ঐ বলেছিল, এবার চারবার পড়েও আর বুঝিনা।
  • | ২৩ জুলাই ২০১২ ১০:৩৩25907
  • তোমরা কী নিয়ে তক্কো কর্রছ গো?
  • pi | ২৩ জুলাই ২০১২ ১০:৩২25906
  • এর জন্যই প্রপার স্টাডিতে অ্যাননিমাস সার্ভে হয় ঃ)
  • a x | ২৩ জুলাই ২০১২ ১০:৩১25905
  • নাহ্‌ আমার প্রেমের কেস নিয়ে তো আমি এখানে বলবনা। এমনি ছ্যাবলামো করতে পারি, কিন্তু সিরিয়াস কেস খামোকা বলব কেন! সে যার সাথে প্রেম নিয়েই হোক। আমার কোনো বন্ধুর কেস জানা থাকলেও বলবনা। যদিনা সেটা অলরেডি পাব্লিকলি অ্যানাউনস্ড হয়। কাজেই পাব্লিক স্ট্যাটে কি করে আসবে জানিনা।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১০:২৮25902
  • পারিপার্শ্বিকের কোন দোহাই না দিয়ে আমরা নিজেরা যারা লিবারেল বলে ক্লেইম করছি, তারা আসলেতে ক্যামোফ্লেজ করছি কিনা, সেটাই প্রশ্ন ছিল।পারিপার্শ্বিকের যুক্তু আসা মানেই একরকম করে ক্যামোফ্লেজ।
  • Toba Tek Singh | ২৩ জুলাই ২০১২ ১০:২৮25903
  • যাদের চিরকাল লিবারেল বলে জেনে এসেছি - মানে ঠাকুর-দেবতা নেই, পুজোআচ্চা নেই, উৎস মানুষ, যুক্তিবাদী সমিতি, আব্রাহাম কোভুর ইত্যাদি - তাদের প্যারোকিয়াল দিকটা দেখলে এতটাই হতবাক লাগে কী বলবো...অচেনা লাগে।
  • | ২৩ জুলাই ২০১২ ১০:২৮25904
  • আজকালকার দিনে ডিভোর্স বা আলাদা থাকা কোনো অতিবাম ক্রাইটেরিয়া নয়- বহু মানুষ ই এখন না পোষালে আলাদা থাকেন। যারা একটি কোনো 'বিশেষ বিশ্বাস'এর উপর দাঁড়িয়ে বাকি সব বাদ দিয়ে সম্পর্ক তৈরি করেন এবং কিছুদিনের মধ্যেই চাওয়া পাওয়ার হিসেব্নিকেশ মিলিয়ে অতি সাধারণ হয়ে আমার আপনার মত সুবিধেবাদী হয়ে ওঠেন- তাদের দেখে অবাকলাগা এবং খারাপলাগা বেশি হয় এই মাত্র।
  • a x | ২৩ জুলাই ২০১২ ১০:২৭25901
  • আমাদের পাড়ায় ছিলেন। মাসতুতো ভাই-বোন। তাদের নিয়ে গুজগুজও ছিলেন। তাদের ছোট ছেলের কনজেনিটাল ডিফেক্টও ছিলেন, এবং সেটাকে নিয়েই গুজগুজদের থিওরির প্রমাণ পেশও ছিলেন।
  • h | ২৩ জুলাই ২০১২ ১০:২৬25900
  • আমার একটা ব্যাপার হেবি লাগছে, সেক্স-এ
    ডুকেশন-রাজনীতি যত থিয়োরাইজ করার চেষ্টা হচ্ছে তত পার্সোনাল গল্প দিয়ে কেস টা কেঁচে ফের ফিরতি হয়ে যাচ্ছে। সাধে কাবলে দার থিয়োরী ভাল্লাগে না কিন্তু জেরি স্প্রিঙ্গার ভাল্লাগেঃ-)
  • pi | ২৩ জুলাই ২০১২ ১০:২৫25899
  • আরে কথা তো হচ্ছে অ্যানেকডোট দিয়ে ! কার কী জেগেছে, না জেগেছে। নিজেদের কি ক্লোজ বন্ধুদের মধ্যে এমনি প্রেমের কেস হলে লোকে জানবে না !!
  • pi | ২৩ জুলাই ২০১২ ১০:২৪25898
  • আমার খোদ নিজের অভিজ্ঞতায় কোলকাত্তাইয়া ঘটি পরিবারের থেকে বাঙাল পরিবারকে অনেক বেশি লিবারেল লেগেছে। এই জাত পাত গরীব বড়লোক নিয়ে।
  • a x | ২৩ জুলাই ২০১২ ১০:২৩25897
  • উফ্‌ফ্‌ এ বোঝেনা কেন! ব্যক্ত হলেও সেটা পাব্লিকলি অ্যানাউন্সড না!! তখন সেটা গোচরে আসবে কি করে!
  • | ২৩ জুলাই ২০১২ ১০:২২25895
  • আহা ওদের মাঝে আবার কেন ঘুমোতে গেলে?
  • a x | ২৩ জুলাই ২০১২ ১০:২২25896
  • হ্যাঁ নিজের মাসি হলে, তবেনা কিছু একটা করল।

    ক্লুলেস আমি আজ ৬ অবধি করেছিলাম, তারপর নিজেকে প্রবল গালাগালি করতে করতে কাটিয়ে দিলাম।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১০:২১25894
  • আরে চুপচাপ মানে কি পরস্পরের প্রতিও অব্যক্ত নাকি ? আর অব্যক্ত হলেও বা কি, একপক্ষ 'নিচুতলা' হলে প্রেম এবং/অথবা কাম আদৌ জাগে নাকি জাগেনা, সেটাই তো মূল প্রশ্ন ছিল।
  • | ২৩ জুলাই ২০১২ ১০:২০25892
  • মায়ের মামাতো বোন- খুব দূরের হলো? মাসিকে বিয়েই তো হলো!
    আর নিজের মাসিকে বিয়ে চান? -তাও আছে। সে বিয়েতে রাত দেড়টায় শুকনো লুচি আর ঘুগনিও আছে,সেই বর আর বৌ এর মাঝখানে এই শর্মার ঘুমোনো ও আছেঃ)
  • Toba Tek Singh | ২৩ জুলাই ২০১২ ১০:২০25893
  • ক্লুলেসে প্রচুর সময় যায়। আর সময় পাই না বলে ওটা দেখা ছেড়ে দিয়েছি।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১০:১৯25891
  • ডিভোর্স না হওয়া দিয়েও বিশেষ কিছু বোঝা যায় না। বহু, বহু ক্ষেত্রেই সন্তানের জন্য লোকে কম্প্রোমাইজ করে নেয়, খুব এক্সট্রিম কেস না হলে। আর ডিভোর্স এখনো অনেক ক্ষেত্রেই ট্যাবু। বিশেষ করে একটু রক্ষণশীল হলে। অতিবামেদের ক্ষেত্রে সেই ট্যাবুটা ভাঙ্গা অপেক্ষাকৃত সহজ বলে চোখে বেশি পড়ে হয়তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত