এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২০:১৩259290
  • অবিচার তোর আগাগোড়া মা
    তুই কারে দিলি কাঁথা ঝুলি,
    কারে দিলি শালের জোড়া।।

    পরের ছেলে রাবণ রাজা
    তার নেত্র মাথা দশ দশ জোড়া
    আর তোর নিজের ছেলে বংশে বাতি
    তারে করলি হাতিশুঁড়া।।

    পদতলে পড়ে ভোলানাথ
    জপছে শুধু মন্ত্র সারা
    জীবের ভাগ্য যেমন তেমন
    শিবের দেখছি কপাল পোড়া।।

    ফাঁকা কাজে যারা থাকে
    তাদের দিলি টাকার তোড়া
    আর যে নয়ন মুদে তোমায় ডাকে
    তারে খাওয়াও খুদের গুঁড়া।।

    যারা পায়ে হেঁটে চলতে পারে
    তাদের দিলি হাতি ঘোড়া
    আর দেশ বেড়ানো ব্যবসা দিয়ে
    নীলকন্ঠে করলি জন্ম খোঁড়া।।

  • T | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২০:০৮259289
  • তবে এই ভদ্রলোকের কিছু সুনাম ছিল। নকশাল পিরিয়ডে এঁর হাতে রক্ত লেগেছে এমন শোনা যায় না। ভদ্রলোক পরে ডিজি বা ঐ ধরণের কিছু একটা হয়েছিলেন।
  • a x | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৪৯259288
  • এচ্চেয়ে তো "সেই মেয়েটি"র কবতেও ঢের ভালো।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৪৩259287
  • 'উল্টোদিকের কাহিনী উঠে না আসা একটা ব্যালান্স এর অভাব'
    অথচ উল্টোদিকের কাহিনীও তো কিছু কম শুনলাম না। নকশালদের গালি দেওয়াও কিছু কম দেখলাম না।
  • T | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৪০259286
  • নিরুপম বাবুর লেখার শেষের দিকে যে ঘটনাটার কথা লেখা আছে সেটা আমাদের পাড়ার ঘটনা। এই খুনটার সঙ্গে একটি ইতিহাস জড়িয়ে আছে যার বিভিন্ন ভার্সন আমরা ছেলেবেলায় শুনেছি। ইতিহাসের বিভিন্ন ভার্সনের মধ্যে একমাত্র কমনটি হ'ল গুলির লড়াই চলেছিল বেশ কিছুক্ষণ ধরে। এছাড়া কারা পোস্টারগুলো লাগাচ্ছিল, আদৌ পোস্টার লাগাচ্ছিল, না, স্থানীয় শিবমন্দিরের সামনে আর্মস নিয়ে ঘোরাঘুরি করছিল, সেই নিয়ে বিবিধ মতবাদ আছে। কংশাল নাকি অরিজিনাল নকশাল সে নিয়েও বিবিধ মতবাদ আছে। ঐখানকার গত পঞ্চাশ বছরের রাজনৈতিক কার্যকলাপ দেখলে অবশ্য নকশালরা এটা করেছিল বলে আপনার সন্দেহ হতে বাধ্য।

    এবং জানিয়ে দিই নকশাল আমলের বহু আগে থেকেই জায়গাটা কংগ্রেসের নিজেদের গোষ্টী বিবাদের ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত ছিল। খুন পালটা খুন, নকশাল আমলের আগে থেকেই ছিল। বেশ নিত্য নৈমিত্তিক ঘটনা। উঠতি গুন্ডাদের কষ্টি পাথরে ঝালাই করার ক্ষেত্র বিশেষ। নব্বইয়ের দশক অবধি যে জিনিস চলে এসেছে। এমনকি মুন্ডু নিয়ে ফুটবল খেলার মতো ঘটনাও।
  • cb | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৩২259285
  • সুবোধ সরকার এর কবিতাটা ফাকিং ব্যাড
  • sosen | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৯:১২259284
  • আমার মনে হয় কাজুর গদ্যের হাত খুবই ভালো। কাজু গল্প লিখেছিস কখনো?
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৯:০৬259283
  • নিন, দেবীবন্দনা পাঠ করে একটু পুণ্যার্জন করে নিন। ঃ)


  • Kaju | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৫৫259282
  • কী লাভ আর ! বরং বয়লার ভালো।
  • Ekak | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৯259281
  • এই অভিযোগ গুলো নিয়ে একটা টই খুলুন। নিরুপম বাবুর লেখার লিঙ্কের জন্যে ধন্যবাদ। আওআজ গুলো ওঠা উচিত। দশকের পর দশক একদল মানুষ যখন নকশালীদের নিয়ে ফ্যান্টাসি প্রমোট করছেন তখন উল্টোদিকের কাহিনী উঠে না আসা একটা ব্যালান্স এর অভাব। তুলে আনুন। প্রচুর পাবেন।
  • Kaju | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৬259280
  • সশস্ত্র বিপ্লবে তো অতি অবশ্যই আছে। অনেক সময় অত্যাচারী ইংরেজদের ওপর বদলা নিতে তার পরিবারের লোকেদেরও খুন হতে হয়েছে। যদি সিপাহী বিদ্রোহ দেখেন, সে সময় লক্ষ্ণৌ-এর রেসিডেন্সিতে গোলা দেগে যে ঝাঁঝরা করে দিয়েছিল সেখানে তো ব্রিটিশ রেসিডেন্টদের মধ্যে মহিলা শিশুরাও ছিল, অনেকে মারাও গেছিল, পরে বাঁচাবার জন্যে তারা শুনেছি কোনো হসপিটালে আশ্রয় নিয়েছিল। মানে নিরীহ মানুষের প্রাণহানি এসব বহু ক্ষেত্রে হয়েছে।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৫259279
  • খুশিরাম, মারুতির এক ছাঁটাই হওয়া শ্রমিক। কাল দিল্লির জমায়েতে এসেছিলেন। বললেন, এই আন্দোলন নিয়ে কী মনে করেন ওঁরা, ছাত্র-শ্রমিক আন্দোলন কীভাবে একসাথে হতে পারে ইত্যাদি ইত্যাদি।

  • d | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২৬259278
  • ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবের অধ্যায়ে ওরকম কিছু আছে। সেগুলোও বেশ ধোঁয়াশায় ঢেকে রাখার চেষ্টা হয়।

    মন্ডল কমিশানের বিরুদ্ধে আন্দোলনের সময় ব্যক্তিগত বা পরিবারগত খার মেটাতে জ্বালিয়ে দিয়ে শহীদ সাজিয়ে দিয়েছে এ-ও শুনেছিলাম দিল্লীর দিকে।
  • Kaju | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২২259276
  • /কোনো পুলিশকে
  • Kaju | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২২259277
  • এগুলোতে কিন্তু উল্টোপক্ষের খুন জখম করার মত অনৈতিক কিছু আমরা শুনি না। কেউ কি বলতে পারবে খেতে না পাওয়া ভুখা মিছিলের জনতা পুলিশ খুন করেছিল কোনো সময়? ডায়ারের ওপর পাল্টা গুলি চালিয়েছিল কেউ? এগুলো ঠিক ঐ ক্যাটেগরিতে পড়বে না মনে হয়।
  • kumu | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:২১259275
  • দে তোমার স্যার দিল্লী আসছেন পুজোতে।বহুদিন পর।
    কেউ কি আমায় মনে রেখেচ?কদ্দিন পর এলাম।অভিমানাহত ইমো।
  • b | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০৪259273
  • কাজু, ওরকম অনেক কিছুই তো আমরা জানি না। খাদ্য আন্দোলন, ১৯৭১, ৪২, জালিয়ানওয়ালা বাগ... (যত পেছনে যাওয়া যায়)।

    আমার মনে হয় শস্তা ও সহজলভ্য ভিস্যুয়াল মিডিয়া একটা গেম চেঞ্জার। ক্ষমতা দু কান কাটা হলে অবশ্য যথাপূর্বং।
  • Kaju | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৭259272
  • না আসলে থার্মোডায়নামিক্স তো সেই এইচেসের পড়া যেটুকু...
  • Ekak | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪১259271
  • না না পারবে প্রোগ্রামারের মাথা ভাবতে পারবেনা মানে ? :) খুব্পার্বে। এই দিতার্মিনিস্তিক -নন দিতার্মিনিস্তিক ওয়ে -এক্সেপশন হ্যান্ডলিং - নলেজ বেস বিল্ডিং -টুরিং -চাইনিস রুম এসব তো প্রোগ্রামিং এর ই জগত। এট্টু ভালো করে তাকাও সর্বর্ত্র ওই চলছে। হাতি-ঘোড়া কিছু না :)
  • Kaju | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২১259270
  • কিন্তু এইসব শক্ত জিনিস নিয়ে কি ভাবতে পারব? আমার মুন্ডুটাই তো বয়লারের মত ফেটে যাবে ! আমার এই কোড লেখাই ভালো। কোথায় কোথায় মেমোরি লিক হতে পারে, কখন নাল পয়েন্টারে পড়ে ধড়াম করে কোর ডাম্প হবে, সূক্ষ্মাতিসূক্ষ্ম বাগের রোঁয়া কোথায় ঘাপটি মেরে আছে তাকে কোন অপ্টিমাইজ্ড উপায়ে সাল্টে দেয়া যাবে অন্য কিছুতে হ্যাম্পার না করে - এতেই আমার যথেষ্ট বাবা !

    না আসলে লোকে বলে তো আমাদের প্রজন্ম নাকি ম্যানিকুইনের মত, বাইরের এতসবে বিক্ষোভ চিড়বিড়িনি কিছুই নেই, আমাদের মিছিল ছেল রে, আহা বিপ্লব আন্দোলনে উত্তাল কলকাতা কতদিন পর - তখন হঠাৎ এই পোকাগুলো কিলবিল করল।
  • de | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২০259269
  • চল্লাম ছুটিতে বাড়িতে - সবাই ভালো করে পুজো কাটান - ন'দিন বাদে দেখা হবে!

    এরমধ্যে কলিভাট কিছু হলে যেন জানতে পাই!
  • Kaju | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১১259267
  • হ্যাঁ আজ যেটা হচ্ছে সে তো চোখের সামনেই ঘটছে, তাতে তো লুকোচুরি কিছু নেই। কিন্তু সেই সময়টায় কিছু যেন ঢেকেচেপে স্যানিটাইজ করার ব্যাপার আছে সেটাই খটকা লাগায়, যেটা পরের প্রজন্ম অর্ধেকটা জেনেছে। আমাদের নেকস্ট জেনারেশন যখন আমাদের কাছ থেকে মব্যা-র কীর্তিকলাপ জানবে, সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যু করে তার উত্থান থেকে শুরু করে অচিরেই 'তুমি আর নেই সে তুমি' মূর্তি - আজকের নিত্য নাটকের সব অঙ্কই জানবে। তাদের তো আর বাঙ্গুরের রাস্তার বড় বড় মনীষীদের ছবির পাশে ওনার ছবি নিচে 'বাংলার নতুন রূপকার' বলে জানানো হবে না !
  • Ekak | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১১259268
  • কাজু
    তুমি বরং এক কাজ করো মানে করে দেখতে পার আরকি। থার্মদায়নামিক্স নিশ্চই পড়া আছে নইলে একবার রিভাইস দিয়ে নাও।
    তারপর বসে বসে ভাবো দুরকম রাস্তায়।
    একটা বিশাল বয়লার। তার মধ্যে রিয়েকশন চলছে। হায়েস্ট এনট্রপি স্টেটে হায়েস্ট স্টেবিলিটি। কিন্তু তখন হীট কিরকম ? বয়লার টা ফেটে যাবে নাতো ? ফেটে গেলে কী হবে।
    এবার আবার ভাবো : বয়লার বলে আলাদা কিছু নেই। গোটা রিয়েকশন টাই ইন্টারেক্টিভ সিস্টেম-এ একটা বয়লার লাইক ধাত্রের জন্ম দিয়েছে। এক্ষেত্রে হুলিয়ে এনট্রপি বাড়িয়ে দিলে কী নতুন একটা বয়লার আসতে পারে ? তার ফিউচার মাস কী হবে ?

    এইসব ভাবো। সঙ্গে মুড়ি -চা -বেগুনি এইসব খাও। বি কন্ফিউস্দ। ইন্ফর্ম্দ কনফিউসন ইস দ্য হায়েস্ট স্টেট অফ স্যানিটি। পাহাড় ফাহারে যাও। এই আর কী :)
  • Kaju | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০২259265
  • এখনো লোকে যে সিনেমায় উপন্যাসে নকশাল নিয়ে রোমান্টিসাইজ করে - সরু গলি, হ্যান্ড ক্যামেরার জার্কি ছবি, পেছন থেকে গুড়ুম করে এনকাউন্টার, 'চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান' আর 'বন্দুকের নলই শক্তির উৎস' লেখা দেয়াল - যেন এটুকুই নকশাল আন্দোলন ! সর্বত্র মুখস্থ-র মত ঠিক এইটুকু, তার একচুল বেশি নয়। গরীবের জন্যে লড়তে এসে পুলিশের হাতে অকথ্য নির্যাতন ভোগ করা কিছু তরুণ প্রাণ - শুধুই কি তাই? এই অন্যদিকগুলো সেই সময়কার কিছু মানুষ যারা পলিটিক্সের থেকে দূরে থেকে এই সময়ের মধ্যে দিয়ে গেছেন তাঁরা ছাড়া কেউ-ই প্রায় উল্লেখ-ই করে না।

    কিন্তু এগুলোর কী খুব দরকার ছিল? কিছু হঠকারী কাজকর্ম ছাড়া কী-ই বা বলে চলে একে? আমরা আজ বসে কলকাতা ৭১ নিয়ে বিপ্লব আন্দোলন খুব বলি, কিন্তু ভাবুন সেই সময়ে যারা সাধারণ ঘরের ছেলেমেয়ে, হঠাৎ গিয়ে শুনল আজ স্কুল বন্ধ, সবাইকে তড়িঘড়ি ছুটি করে দেয়া হল, নয়ত স্কুলের ঘরের দরজা জানলা বন্ধ করে টিচার ছাত্র ছাত্রীদের নিয়ে ভীত সন্ত্রস্ত, যেন এখুনি বাইরে মহাপ্রলয় শুরু হবে, যা হয় হোক, যা আগুন লাগাবার লাগাক ওরা, তবু ছোট ছেলেমেয়েগুলো তো প্রাণে বাঁচুক ! আর এসব তো বাইরের লোকের কাছে গল্প শুনেছি তা নয়, আমার নিজের দাদু হেডমাস্টার ছিলেন গ্রামের স্কুলের, মায়ের নিজের চোখে দেখা, তাঁর কাছে ছোট থেকে শোনা। তাই যখন স্বপ্ন আদর্শ সমাজতন্ত্র বিপ্লব শুনি, ভাবি তবে এগুলো তো পুরো অন্য মেরুর কথা, কী করে হয় ! ফলে চিরকালই ধোঁয়াশা রয়ে গেছে।
  • T | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০২259266
  • "কুৎসার চক্রান্ত এখনো চলছে" --- আজকের বাণী।
  • . | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০০259264
  • কাশীপুর বরানগরের কিছু ঘটনা, দক্ষিণ কলকাতার কিছু ঘটনা কুখ্যাত। পুলিশ আর সুব্রত মুখার্জীদের কীর্তি। এই সরকার তো এসে কমিশন টমিশন বসাবে বলেছিলো এগুলো নিয়ে, মনে হয় নিজেদের ক্লিন্চিট দেবার প্ল্যান আছে।
  • Ekak | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫৫259263
  • নিরুপম বাবুর লেখা পড়িনি। ইদানীং কেও লিংক না দিলে আলাদা করে স্থানীয় কাগজ পড়া হয়ে ওঠেনা। সেই প্রসঙ্গে কথাহলে না পড়ে কিছু বলি কী করে। তবে আমি বরানগরের ছেলে তো। কোথায় কী হত কী হতনা খানিক শুনে খানিক পড়ে প্রচুর আড্ডা দিয়ে এট্টু জানা আছে। স্টেট এট্রসিটি মাত্রা ছাড়ালে জনগণ হাত গুটিয়ে থাকবে এমন হয়না। সেই হই হল্লায় প্রচুর আজেবাজে কাজ হয়েছে। আমি এইসব রাজনীতির মধ্যে কোনো সার ও খুঁজে পাইনা। এইটুকু বলতে পারি তোমার যদি মনে হয় নকু ন্যাকামির নামে লাভের চে ক্ষতি বেশি হয়েছে এবং হচ্ছে গলা ফাটিয়ে বলো। তবে কাল তুই আমার জল ঘোলা করেছিলি বলে চেন্চাবার চে কাজের হলো আগামী কালের জল নিয়ে ভাবা | আমার কথা যদি বলো আলাদা করে নকু রাজনীতি বলে কোনো বিরাগ নেই মাথাব্যথাও নেই, রেসিত্যানস পলিটিক্স এর বিচ্যুতি নিয়ে আছে, ২০১৪ সালের পৃথিবীতে দাঁড়িয়ে যে নন পার্তিসিপেতিভ মুভমেন্ট আদৌ কাজের কিনা সেই নিয়ে আছে। ইসলামিক স্কুল দিয়ে ফিউচার ডিসাইন আমার পছন্দ না।
  • . | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫৪259262
  • এসব নিয়ে ডিসকাশনে যেতে একটু দ্বিধা আছে - নিজের জ্ঞান বড় কম। গল্প উপন্যাসই ভরসা। সেগুলো বিশেষ অথেন্টিক কি?
  • cm | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫১259261
  • আদর্শটাই ছিল ধোঁয়াটে। এখন যেমন শুনছি নৈরাজ্যটাই নাকি পথ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত