এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০১259320
  • অ্যাতো মিষ্টি আতা? এই আতার পায়েস বানাতে হয়। ঃ-)
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৫259319
  • আমি আতা পছন্দ করি না। কি বাজে গন্ধো! তবে আতা দেখতে দিব্য।
  • T | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫২259318
  • দেবনারায়ণ সরকার যে কি মিষ্টি কি মিষ্টি! একেবারে পাকা আতা। আর অন্যগুলো অ্যাত পাজী যে ভদ্রলোক কথা বলতে শুরু করলেই হাসতে থাকে।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৭259317
  • আমিও আতাকে দেখতে চাই। কোথায় পাব?
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪২259316
  • ও আচ্ছা এনারেই আমি চিনতে পারি না। রোজই ভাবি এই অদ্ভুত আতাটা কে রে বাবা!
    অ্যাদ্দিনে বোঝা গেল
  • T | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪১259313
  • দেব নারায়ণ সরকার।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪১259315
  • কৌ সে কথিত বৈশ্বানরবাবুর কীর্তিকলাপ একটু লেখা যাবে, ডিডিদা ?
  • byaang | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪০259311
  • ঝিকি কি পাগল হলে? আমার থেকেও বেশি শুচিবেয়ে লোকজন আছে। আজই একজনকে দেখছিলাম লিফ্টের বোতামগুলো চিটপিটে হয়ে গেছে বলে স্পিরিট দিয়ে ঘষে ঘষে মুছছেন।
  • byaang | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৮259310
  • শেষে ডিডিদাও! ঃ((((
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৫259309
  • শুভেচ্ছা। শুভেচ্ছা।
  • jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৭259308
  • ব্যাঙ কি স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছে?
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৬259307
  • আনন্দের চ্যাট শোতে কে আমি তাড়াতাড়ির ঝোঁকে পড়লাম আনন্দের চোটে।
    ঃ-)
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৫259306
  • অনাবিল আনন্দ
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৩259305
  • এ বি পি আনন্দের চ্যাট শোতে তিনোর একজন আসেন - ক্ষি জানি নাম। দেব নারায়ন বোধয়। অধ্যাপক দেব নারান বসু।

    গত কালকের শোতে বল্লেন অনিল বিশ্বাস মমতাকে রেপিস্ট বলেছিলেন। সবাই তো হাঁ। আবার জিগানো হোলো। উনি অনড়। "হ্যাঁ তো,অনিল বিশ্বাস মমতাকে রেপিস্ট বলেছিলেন"। থার্ড টাইমের পর আরেক জন পরিষ্কার জিগালেন, আপনি কিসের অধ্যাপক জানা নেই, তবে আপনি কি বলতে চইছেন অনিল বিশ্বাস মমতাকে রেপ করবার হুমকি দিয়েছিলেন? সেটাকেই বলছেন যে মমতাকে রেপিস্ট বলা হয়েছিলো ?

    উনি এক গাল হেসে বল্লেন, হ্যাঁ, আমার ইংরেজীটা বোধয় ভুল ছিলো।

    পরে আবার সরি চে' নেন, বিশ্বাস নয়, বিশ্বাস নয়।বসু, অনিল বসু বলেছিলেন।
  • সিকি | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৬259302
  • বাঁ দিকের গালে*
  • সিকি | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৬259303
  • সুবোধ সরকারের বেশ কয়েক্স্টি কবিতা আমার কবিতার খাতায় টোকা ছিল। তার মধ্যে বাঁ দিজের গালে একটি কাটা দাগ ছিল আমাদের ক্যাম্পাসের ফেভারিট - রূপমকে একটা চাকরি দিন।

    এ ছাড়াও ধর্ষণ, পলাশপুর ইত্যাদি কবিতাগুলোও মনে রাখার মত ছিল।
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫০259301
  • সত্যের খাতিরে বলে যাই সুবোধ সরকারের "ময়ূরপঙ্খী" কবিতাটা সত্যি করে ভালো লেগেছিল আমার, সেই যেখানে একজন অনাথা পথশিশু দত্তক নিয়ে নাম রাখবেন বলেছিলেন ময়ূরপঙ্খী-এইরকম কিছু ছিল কবিতায়। আরো ছিল, অনেক সন্তানহীন দম্পতি যারা সন্তান চান কিন্তু নিজেদের নেই বা হবে না, তারা যদি সবাই এইভাবে অনাথা পথকন্যাদের তুলে নেন, সন্তান হিসাবে-এইরকম কিছু ছিল। অন্যরকম ভালো লেগেছিল। বহুকাল আগে পড়া কবিতা, সে প্রায় পনেরো ষোলো বছর আগে। তারও আগে হতে পারে।
  • ঈশান | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৯259299
  • হ্যাঁ, সুবোধ সরকারকে নিয়ে আর খিল্লি করবনা। খারাপ লাগছে।
  • Atoz | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৯259300
  • কিন্তু মেরিলিন এর উল্লেখ না দেখে কেমন একটু ভেবলে গেলাম। এই সুবোধই মেরিলিন বলেছিল না কিছুদিন আগে? নাকি সেটা অন্য কেউ?
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২১:২০259298
  • সুবোধ সরকারের কবিতাগুলান পড়তে কিন্তু আমার ভালই লাগতো।

    পাল্টি খাবার পর টিভিতে ওনাকে টিভিতে দেখাচ্ছিলো। কেমন জানি মনে হচ্ছিলো মানসিক ভাবে অসুস্থ। সুভাপ্রসন্নো,অরিন্দম শীল - এরাও ছিলেন ঐ অনুষ্ঠানে। তাদের কথাবার্ত্তা আর চাউনির সাথে সুবোধ সরকারের মিলছিলো না। আমার খালি মনে হচ্ছিলো একটা নার্ভাস ব্রেক ডাইনের আগের অব্স্থা। বা রিকভারী করছে - এরকম।

    এখানকার মমতাকে নিয়ে কবিতাগুলো পড়লেও যাস্ট খারাপ লাগে বল্লে যথেষ্ট নয় - মনে হয় অপ্রকৃতিস্থ, মেন্টাল ব্যালান্সের অভাব।
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২১:১৪259297
  • "নটেগাছটি মুড়লো/ ঢ্যামনাগুলো ঘুমলো"

    এ এক অনুপম আত্মদর্শন কবির। কবিতাও, প্রসঙ্গত, ওখানেই মুড়লো।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২১:১০259296
  • হ্যাঁ, গ্রেপ্তার।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৯259295
  • কে জানে এই খবরটা ঠিক কিনা। কেউ বলছে দেখেছে। আমি তো এই দেখতে শুরু করে পেলাম না।

    এদিকে গেট বন্ধ করে দিয়েছিল, আন্দোলনকারীদের চাপে পড়ে গেট খুলে দেওয়া হয়েছে। নির্দেশিকা বাতিল করা হতে পারে।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫৭259294
  • মোলেস্টেশন কেসে দুজন ছাত্র গ্রেপ্তার ?
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫৪259293
  • বিশ্বভারতীর কেসটা নিয়ে এটা একজন পাঠালো। পড়ে দেখুন।
    এটা ঠিক হলে, কিছু করা হয়নি, তা তো নয়।
    আর মেয়েটির বাবার সাথেও এদের কথা হয়েছিল। উনি রাখতে চান নি।
    ---

    'আজ সকাল সকাল কিছু কাঠ কাঠ কথা লিখতে ইচ্ছে করছে। নিরুপায় হয়েই লিখতে হচ্ছে।
    কয়েক দিন আগে একটি বাচ্চা মেয়ে কে যৌন নির্যাতনের ঘটনা ঘটে বিশ্বভারতীতে। এর আগেও অনেক গুলো ঘটনা ঘটেছিল শুনেছি, কিন্তু তখন এই সব সম্পর্কে আমার চেতনা স্তর তেমন ভাবে গড়ে ওঠেনি। পুরুষতন্ত্রের ভাব না জানি কি উপায়ে আমার মধ্যেও থেকে গিয়েছিল। কিন্তু এইবারের ঘটনা টা আমাকে বিশেষ ভাবে নাড়া দেই। সকালে আমার বন্ধু ঘটনা টি আমাকে জানাই, কিছু না ভেবেই ৫ মিটিতের মধ্যে আমি আমার সাইকেল নিয়ে বেরিয়ে পরি। কলাভবন চত্বরে গিয়ে দেখি চারিদিক চুপচাপ। কলাভাবনের কিছু বন্ধুর কাছে জানতে পারি, কলাভবনের ছাত্রছাত্রী রা একটা মিটিং করবে এক দুই ঘণ্টার মধ্যে। তখন ভাবলাম সময় নষ্ট না করে আমাদের কিছু করা প্রয়োজন, রাজনৈতিক সুত্রেই বোলপুর শান্তিনিকেতন এলাকাই আমার অনেক মানবাধিকার কর্মীদের সঙ্গে পরিচয় আছে। এই রকম একজনের বাড়ি গেলাম। উনি ছিলেন না, তাই বাধ্য হয়ে আর একজনের সঙ্গে যোগাযোগ করে কিছু আইনি কথা বার্তা হয় ( উনি উকিল)। এই সমস্ত কথা বার্তা শেষ করে আমি আর আমার বন্ধু খোঁজাখুঁজি করে বাচ্চা মেয়ে টি ও তার বাবার কাছে যায়। ওর বাবার সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা হয়। এই কথাবার্তার মাঝে মাঝে মেয়েটির দিকে তাকিয়ে দেখছিলাম ওর চোখ ক্রমশ লাল থেকে আরও গভীর লাল হয়ে উঠছিল, একসময় কিছু নোনা জল মুক্তি পেল। এই চোখ দুটো আমার অভিমান রত বোনের মত, যাকে ভোলাতে আমি মাথায় হাত বুলিয়ে দি। এই মেয়েটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আমার হাত ওর মাথায় পড়তেই আরও কিছু জল একটু বেশী জল মুক্তি পেল।
    শুনলাম কর্তৃপক্ষ ঘটনার এতদিন পরেও কোন ব্যবস্থা নেই নি। এর বিরধিতাই আমরা পোস্টারিং করি। পোস্টারিং আমরা আমাদের ছাত্র সংগঠনের নামে করি, তার কারন আমি যে জ্ঞান নিয়ে চলি, যে ভাষাতে কথা বলি এই সমস্ত টা আমার সংগঠন ও তার রাজনীতির দান। তাই তাকে অস্বীকার আমি করতে পারিনা। তার পর দীর্ঘ সময় ধরে আমরা কলাভবন প্রাঙ্গণে বিভিন্ন জনের সঙ্গে কথা বলি। আমাদের সঙ্গে ছিলেন কলাভবনের প্রাক্তন ছাত্র ও মানবাধিকার কর্মী পীযূষ দা।
    বিশ্বভারতীর আর একটি ছাত্র সংগঠন ‪#‎AISA‬ -র বন্ধুদের সঙ্গে কথা বলে স্থির হয় যে একটি ডেপুটেশন জমা দেওয়া হবে VC র কাছে। পরদিন সকাল ১১।৩০ টা সময় আমাদের সেন্ট্রাল অফিসের সামনে একত্রিত হওয়ার কথা ছিল। আমি নির্দিষ্ট সময়ের ৫ মিনিট আগেই পৌঁছে গিয়েছিলাম। কথা ছিল কেউ যদি না আসে, যদি দুটি সংগঠনের ২ জন ও থাকে তাও আমরা জমা দেব। এরই মধ্যে ইতিহাস বিভাগের আমার এক বান্ধবি আসে সঙ্গে ছিল গোর্খাল্যান্ডের তিন জন মেয়ে। তার পর দেখলাম ওরা চলে যাচ্ছে। হঠাৎ আমার খেয়াল হল এদের কে বললে ওরা ওদের বন্ধু দের কেউ ডেকে নিতে পারে। ওদের আমি অনুরধ করি, ওরা সঙ্গে সঙ্গে কিছু জন কে ফোন করে। ১২ তার মধ্যে প্রায় ১০০ জনের বেশি ছাত্রছাত্রী সেন্ট্রাল অফিসের সামনে উপস্থিত হয়। ডেপুটেশনের তলায় লেখা হয় ‪#‎USDF‬, #AISA ও সাধারণ ছাত্রছাত্রীদের তরফ থেকে। চার জনের প্রতিনিধি দল VC-র অনুপস্থিতিতে রেজিস্টারের কাছে ডেপুটেশন জমা দেয় ও প্রাথমিক কথা বার্তা বলেন।
    ‪#‎ডেপুটেশনের‬ তিনটি দাবী
    ১) অবিলম্বে অভিযুক্তদের নামে FIR করতে হবে।
    ২) অভিযুক্তদের দৃষ্টান্ত মূল শাস্তি দিতে হবে।
    ৩) অবিলম্বে ‪#‎GSCASH‬ নির্বাচন করতে হবে।
    ছাত্রছাত্রীদের বিক্ষোপের মুখে পড়ে কর্তৃপক্ষ ২ তিন ঘণ্টার মধ্যে FIR করতে বাধ্য হয়।
    এখন আমাদের পুরো আন্দোলনের বিষয় টি ছিল #GSCASH এবং এটাও দেখা উক্ত ছাত্র তিনটির বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।
    সেই মর্মে আমরা কাল প্রায় ২০০ জন সেন্ট্রাল অফিসের সামনে সমবেত হয়। সমবেত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমরা #USDF থেকে একটি লিফলেট করি। এই লিফলেটের বিষয় ছিল ক্রমবর্ধমান যৌননির্যাতন, পুরুষতন্ত্র ও #GSCASH। কারন আমাদের মনে হয়েছিল এখন অনেকেই #GSCASH সম্পর্কে সেই ভাবে কিছু জানে না। একটি ছাত্র সংগঠনের কিছু বোদ্ধা ছাত্রছাত্রীর হঠাৎ কাল আগমন হয়, এবং তারা আবিষ্কার করে এটি #USDF এর প্রচার পত্র। বোধহয় ইংরাজিতে ছিল বলে ওরা বুঝতে পারে নি। এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের বাংলা তেও একটা করা উচিত ছিল। তো সেই ছাত্র সংগঠন টি ছাত্রছাত্রীদের কে কানে কানে বুঝিয়ে দেয় এটা তো " স্বতস্ফুরত" আন্দোলন এখনে #USDF কি করছে। ছাত্র ছাত্রীদের একটা ছোট্ট অংশ তাদের স্বতস্ফুরত উদ্যোগে ওই লিফ লেট গুলো আবার আমাকে ফিরিয়ে দেয়। বাকি রা সেগুলো যত্ন করে নিজের ব্যাগে ভরে রাখে, তাদের কেউ কেউ লিফ লেটের প্রশংসাও করেছে। সে যাই হোক, এর পর একটি সাত জনের প্রতিনিধি দল VC-র সঙ্গে দেখা করি, খুব আশ্চর্য রকম ভাবে আমি কিছু না করেই ওই দলে জায়গা পেলাম। VC আমাদের GSCASH দাবী মানতে বাধ্য হন। এবং এটিকে আরও বিকেন্দ্রিয় প্রক্রিয়ায় প্রতিষ্ঠা করতে সম্মতি জানান।
    তাই দিনের শেষে আন্দোলন সফল। এবার প্রশ্ন এই যে এত কিছু হয়ে গেল " স্বতস্ফুরত" ???
    GSCASH-র দাবী কি আকাশ থেকে পড়ল ???
    পড়ে নি ... এই আন্দোলন এই GSCASH এসেছে দীর্ঘ দিনের রাজনৈতিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে, এবং আজ আমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করছি। জেগে ওঠা ছাত্রছাত্রীদের কে আগামী দিনে সামলানো সম্ভব হবে না। তাই সেই সমস্ত শাসক শ্রেণীর ছাত্র সংগঠন গুলোকে বিনীত ভাবে অনুরধ রাজনৈতিক অপপ্রচার বন্ধ কর, নিজেরা কোন গঠন মূল কাজ করতে পারলে কর, তাতে #USDF সারাক্ষণ তোমাদের সমর্থন করবে। '
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪৩259292
  • হ্যাঁঃ সুবোধ অবোধের কবিতা অমনি খারাপ সেইটা একই রকম আছে।
  • sosen | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪০259291
  • হেব্বি কবিতা। তবে সুবোধ সরকার তো চিরকালই অমন হেব্বি লেখেন। দিব্বি সোজা সাপটা ভাষা, সন্ধের ঝোঁকে মদনারও মনে থাকবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত