এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ১১:১৩25947
  • বল পেটানোর আনন্দ কি বোঝানো যায়?? বিশেষ কিতকিতের সাথে বল পেটানো !! কোথায় চাঁদ আর .........

    গরমকাল ভালো ছিল, দেরিতে সন্ধ্যে, শীতকালে খুব বাজে
  • ব্যাং | ২৩ জুলাই ২০১২ ১১:১৩25948
  • বিভাগটর নাম কী ছিল, মনে নেই। কানে কানে নাকি বুদ্ধি দিন সেই অত ডিটেল মনে নেই। শুধু হেসে গড়িয়ে পড়াগুলো মনে আছে।
  • Toba Tek Singh | ২৩ জুলাই ২০১২ ১১:১৩25949
  • কেশী বল-পেটানো বলতে পিট্টু, বোম্পাট, হকি, ক্রিকেটও ধরেছে নিশ্চয়। আরো ছিলো - লাল লাঠি।
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ১১:১৩25950
  • এই দুটো ওই 'আরো অনেক কিছু'র মধ্যে :)
  • a x | ২৩ জুলাই ২০১২ ১১:১২25945
  • কেউ কুমীর ডাঙ্গা আর ডার্করুম বলল না!
  • Toba Tek Singh | ২৩ জুলাই ২০১২ ১১:১২25946
  • ফল-ফুল-নাম-দেশ কী জানি না, তবে আমরা ইস্কুলের বাসে বুক-ক্রিকেট, হু অ্যাম আই (বা টোয়েন্টি কোশ্চেন্‌স) খেলতুম খুব। আর মারুতি নিয়ে হইচইয়ে মনে পড়লো - যখন প্রথম মারুতি বেরলো - সেই দেশলাই বাক্সের মত গাড়িখানা - তখন কে যে একটা গুজব রটিয়ে দিলো যে হাজারটা ইউনিক নম্বর (গাড়ির রেজিঃ) লিখে পাঠালে প্রাইজ দেবে। তখন নোটবুক খুলে বাসে যেতে আসতে মারুতি দেখলেই তার নম্বর লেখা হত।
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ১১:১০25944
  • ইসহ ছেলেরা শুধু বল পেটাত? বেশ বোরিং
    আহা আমরা তো কীত কীত, রুমাল চোর, lock and key, goldspot, কলর কলর, ছোয়া ছুয়ি, বল পেটানো এবং আরো অনেক কিছু- কিচ্ছু বাদ দিয়িনি :)
  • | ২৩ জুলাই ২০১২ ১১:০৮25943
  • কিন্তু কেসি, তুমি ফল ফুল নাম দেশ খেলতে কখন?
  • Du | ২৩ জুলাই ২০১২ ১১:০৭25942
  • জামার হাতায় মুছো না। জামার হাতা পরিস্কার করতে বেশ ঝামেলা। কেন যে কলকাতায় সাদা ঐনিফর্ম দেয়! তাও আবার প্যান্টও সাদা ঃ(।
  • Toba Tek Singh | ২৩ জুলাই ২০১২ ১১:০৬25941
  • সহি বাতঃ-)
  • Du | ২৩ জুলাই ২০১২ ১১:০৫25939
  • আমি ত সর্ষেবাটা পড়েই বানিয়েছিলাম
  • kc | ২৩ জুলাই ২০১২ ১১:০৫25940
  • যা বুঝছি, এখানকার মেয়েদের ছোটবেলা খুব ব্যাপার মতন ছিল। আমাদের কিচ্ছু ছিলনা, বল পিটিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়ানো ছাড়া। নাকের পোঁটা জামার হাতায় মুছে আবার দৌড়ে বেড়ানো। একদম বোকা বোকা ব্যাপার আর কি। অল্প একটু ম্যাচিওরিটি এল ফুল প্যান্ট পড়ে স্কুলে যাওয়ার পর। তাও সেই ক্লাস টেন।
  • Toba Tek Singh | ২৩ জুলাই ২০১২ ১১:০৪25938
  • সেন মহাশয় বা মরিসনে সারা বছর বাটারনাট স্কোয়াশ পাওয়া যেত।
  • a x | ২৩ জুলাই ২০১২ ১১:০২25936
  • বাটারনাট স্কোয়াশের স্যুপ খেতে সবচেয়ে ভালো। সহজও বানানো। আজই খেলাম। অসময়ের স্কোয়াশ যদিও।
  • Du | ২৩ জুলাই ২০১২ ১১:০২25937
  • কোন একটা গল্পে পড়েছিলাম এক সাদার্ন কন্যা ক্রীতদাসেদের মাঠে কাজ করছে দেখেও নাইতে নেমেছিল, তার মনে এদেরকে গরু ঘোড়ার মতই লেগেছিল - ব্যপারটা আশ্চর্য্য লেগেছিল পড়ে।
    নিজে আমি এই মনোভাব আসতে দেখিনি আমার অভিজ্ঞতায়। ছোটবেলায় যারা আমাদের ফাইফরমাস খেটেছে, বাড়ির যাবতীয় কাজ করেছে আবার খেলাধুলো~ও করেছে তাদের সাথে বন্ধুত্বই তো ছিল আবার সেই বন্ধুত্বের জুতোয় যে না কোনদিন না বেরোনো কোন ছোট্ট পালক একেবারেই ছিল না তা বলতে পারি না।
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ১১:০১25935
  • ক্লাস ৭ এ 'খেলা যখন' বইটা নিয়ে রটেছিল তাতে নাকি 'অনেক কিছু' আছে, ব্যাস লাইব্রেরি থেকে একবার ইসু হলে সে বই আর স্কুল এ ফেরত আসেনা, লোকের হাত এ হাত এ ঘোরে, শেষে দিদি খানিকটা ক্লাস-এই পরে শুনিয়েছিলেন, যাতে আমরা খান্ত দি (দিইনি সেটা বলা-ই বাহুল্য)
    ক্লাস ৮ এ হয়েছিল 'কোয়েলের কাছে' নিয়ে, পরে বই-তা পরে বুঝেছিলাম যে দিদি যেটা পরে শুনিয়েছিলেন তার জন্যে জনতা অতটা আগ্রহী ছিলনা :)
    ৮-৯ এই স্কুল এ বন্ধুদের থেকে পড়েছি 'অমৃতের পুত্র-কন্যা' আর 'লা নুই বেঙ্গলি'
  • Toba Tek Singh | ২৩ জুলাই ২০১২ ১০:৫৮25934
  • আহা, বাটারনাট স্কোয়াশের কুমড়ো-ছেঁচকি বড় ভালো খেতে হয়।
  • | ২৩ জুলাই ২০১২ ১০:৫৭25933
  • ব্যাঙ, ' কানেকানে' নাকি? আমি ও পড়তাম...
  • | ২৩ জুলাই ২০১২ ১০:৫৬25931
  • কুমড়ো ফুলে অথরিটি হল মিঠু। SME বলা যেতে পারে।
  • ব্যাং | ২৩ জুলাই ২০১২ ১০:৫৬25932
  • আমাদের একটা ভয়ানক উত্তেজনার গোপন কাজ ছিল। সে হল কেউ না কেউ সানন্দা ব্যাগে পুরে নিয়ে আসত, আর সানন্দার একটা বিভাগই তখন পড়তে চাইতাম আমার। যেখানে পরামর্শ চেয়ে চিঠি লিখত পাঠিকারা। অধিকাংশই থাকত - "পিসতুতো দাদা আমাকে ছেড়ে বাঁচবে না, দাদাকে কেমন করে বাঁচাই?", "ছোটকাকে বিয়ে করে ফেলেছি তারাপীঠ বেড়াতে গিয়ে, বাড়িতে বলতে পারছি না। এবার কী করব?", "মাসতুতো দাদা আমাকে চুমু খেয়েছে, আমার সারা মুখে গোটা বেরিয়েছে, আমাকে বাঁচান" এইসব বিপদে পড়া পাঠিকাদের চিঠি। সেই নিয়ে সিঁড়ির কোণে বসে টিফিন খেতে খেতে সে কী কাড়াকাড়ি!
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ১০:৫৫25929
  • টেনে নামালেই তো হয়
  • a x | ২৩ জুলাই ২০১২ ১০:৫৫25930
  • বরঞ্চ আমি একটু কুমড়োফুলের চাষ নিয়ে জানতে চাই। অবস্থান বদলে বাটারনাট স্কোয়াশ ফুলের চাষ নিয়ে বললেও চলবে।
  • | ২৩ জুলাই ২০১২ ১০:৫৩25928
  • আমার সেরকম ইচ্ছে আছে কেসি।
  • a x | ২৩ জুলাই ২০১২ ১০:৫০25927

  • ১) ঈশান বলছে, যৌনতা জাগ্রত হয়না, ওর নিজের হয়না, ওর চেনা জানা লোকেদের হয়না।

    ২) আমি বলছি হয়, জানতে পারনা, কেননা হয় পরিণতি - বিয়ে এটসেটেরা হয়না, কিম্বা তারা জানায় না সামাজিক প্রেশারজণিত কারণে।

    ৩) তুমি বলছ -"পারিপার্শ্বিকের যুক্তু আসা মানেই একরকম করে ক্যামোফ্লেজ।"

    কি করে ১ আর ৩ এক হয় জানিনা। কিন্তু আর জানার একদম ইচ্ছে নেই।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১০:৪৮25924
  • নাঃ, আমাকে পেপার নিয়ে বসতে হবে। আর তক্কোর কিছু নেই। এরকম আরো কিছু পোস্ট আছে, যাতে আরো ক্লিয়ার করে বলা আছে।
  • ব্যাং | ২৩ জুলাই ২০১২ ১০:৪৮25925
  • দমু, স্কুলের গপ্পোটাই লেখ। সেটা অন্তত বুঝতে পারব।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ১০:৪৮25926
  • ভেন্ডারের মাসির কিছু হয়? অন্যস্তরের দাদাবাবুর গায়ে গা ঠেকলে? এনি সার্ভে?

    কত প্রশ্ন ছিল হায়। নাঃ, কাজের মেশো কাজেই ফেরত যাই।
  • kc | ২৩ জুলাই ২০১২ ১০:৪৭25923
  • তক্কটা ক্ষুব সুক্ষ্ম লেবেলে হচ্ছে বুইতে পারছি। একটু সাধারণ লেভেলে নামলেই ঢুকব।
  • | ২৩ জুলাই ২০১২ ১০:৪৬25922
  • বুঝতে পারছিনা ইস্কুলের গপ্পোটা কন্টিনিউ করব কি করব না।
    মরুগ্গে একটু কাজিয়ে নিই প্রথমে।

    এই ব্ল্যাঙ্কি হতভাগা, অফিসে এলে একটু টোকা দিস।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১০:৪৪25920
  • অক্ষদা, মামুর পোস্টগুলৈ আরেকবার ভাল করে পড়লে পারে।

    'এবং আমি কোনো বিচ্ছিন্ন ব্যক্তি হিসেবে নয়, আমাদের বয়সী আমাদের বৃত্তের "লিবারাল"রা যারা একটা মোটামুটি "সাম্য"তে বিশ্বাস করি তারা প্রায় কেউই করিনি। আমরা "অন্য" স্তরের বিপরীত লিঙ্গকে সবাই লিঙ্গহীন ভাবে দেখে এসেছি। বাজারের মুটে বা মাছওয়ালিকে দেখে কক্ষনো আমাদের বুকের রক্ত চলকে ওঠেনি।

    বিপরীত লিঙ্গের কথাটা তুললাম, এই জন্য, যে, ওতে ব্যাপারটা ভালো বোঝা যায়। সমলিঙ্গের প্রশ্নেও ব্যাপারটা তাইই। গোটা "অন্য" স্তরটাই তো আমাদের কাছে নির্জীব। এটাই আমাদের "সভ্যতা"।'

    'অন্যকে আর কি বলব, এই আমি, আজ পর্যন্ত কোনো "কাজের মেয়ে" বা অন্ত্যজ মহিলাকে "মেয়ে" হিসেবে দেখিনি। মানে চোখের দেখাই বলছি। এবং একেই তো আমরা "সভ্যতা" বলি।

    ওদিকে আমি কি জাতপাতে বিশ্বাস করি? করিনা। আমার বন্ধুবান্ধবরা কেউ করে? কেউ না।
    '

    'কিন্তু তাতে করে আমি তো আর "অন্যস্তর"এর মেয়েদের "মেয়ে" ভাবতে শিখিনি। রেলের ভেন্ডার কামরায় কোনো কাজের মাসি আমার গায়ে ঠেসে দাঁড়িয়ে থাকলেও আমার যৌনতা বিদুমাত্র জাগ্রত হয়না। অথচ অন্য কোনো মেয়ের ক্ষেত্রে হয়। মানে, এই বিভাজন কোনোভাবে আমার মধ্যে কাজ করেছে, আমাকে ডিকটেট করেছে। কিন্তু অন্যদিকে আমার "সুশিক্ষা" এইটুকুই কাজ করেছে, যে, আমি যে এটা দ্বারা ডিকটেটেড, সেই চিহ্নটুকু অবধি সচেতনতা থেকে মুছে দিতে পেরেছে। এখন আমি "মুক্ত", "লিবারাল", এবং সেটা আমাকে আত্মপ্রসাদ দিচ্ছে।'

    ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত