এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৬259590
  • পনির ব্যাপাট্টা সব ফর্মেই কেমন যেন লাগে; এমং কি সেলভাম রূপেও দেখ্লাম ঠিক নেওয়া কঠিন ঃ-)
    আদিখ্যেতা-র ইংরিজি শব্দ থাকলে ভালো হত।
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০১:১৯259589
  • অবিশ্যি প্রোটেস্টার হিসাবে যাওয়া যেত
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৫259588
  • নাঃ, আমার দুই বন্ধু গেছিল। আমি এখনো ২০০২ ভুলতে পারি নি, তাই মোদী-তে মন নাই
  • aka | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৭259587
  • অরণ্যদা মোদী বাবু আপনাদের পাড়ায় ভাষণ দিলেন, গেছিলেন নাকি?
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০০:২৭259586
  • পুজো-র সময় ক্যামন একটা উদাস পানা হয়ে যাই, দ্যাশের লাইগ্যা মন টানে :-(
  • Atoz | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩৭259585
  • কেউ প্লীজ প্রিয় কবিতা টইটা টেনে তুলতে পারেন সমুদ্র থেকে?
    আগাম থ্যাংকু রইলো।
  • Atoz | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২৮259584
  • আহা হনু, সে ভালো মনেই স্টেশনে পৌঁছে দিয়েছিল। ট্রেনে চড়ে মধুচাঁদে যেতে পারেন যাতে। ঃ-)
  • kc | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:২২259583
  • গুগল প্লাসের যে কোনও মেইল চোখ বুজে জাঙ্কে।
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৩259582
  • হ্যাঁ বাই ডিফল্ট প্রাইভেট থাকাটা ভাল।

    কিন্তু ওখানে অনবরত কে বা কাহারা আমাকে কিসব পাঠায়। সে যে কোদ্দিয়ে বন্ধ করব সে আর দেখার সময় হয় না। মহা আপদ। সবচে কেলো হল ফোনে আবার সব মেসেজগুলোই টুংটাং করে হাজির হয়।
  • সিকি | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৮259581
  • অটোওলার ইংরেজি হিন্দি না বোঝার চক্করে কেমন ফেঁসেছিলাম, সে তো লিখেছিলাম আমার সেন্নাইয়ের টইতে।

    (এক্ষুনি রোবু আমায় বুগু বলবে)
  • kc | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৭259580
  • গুগল প্লাসে ফটো অ্যালবাম আসার পর সেটা বাই ডিফল্ট প্রাইভেট হয়ে থাকছে তো। দমুদি, বেশ সুবিধের, কিন্তু।
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৬259579
  • ও অচ্ছা গুগল প্লাসে মোভ করানোর কথা বলছ? ধুর গুগল প্লাস ঠিক সুবিধের লাগে না
  • kc | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৭259578
  • সেই ডিম পাউরুটি আর তজ্জনিত বাওয়ালের স্মৃতি। ঃ-((
  • kc | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৬259577
  • হায় হায় ওর্কুট শেষ। আগেই শেস হয়ে গেছে পিআইডব্লুবি আর ক্যালকম। আর সেশ হয়ে গেল সে সেই সেইইইইইইইইইইইইই একমাত্র সেইইইইইইই "নু........."

    ইন্টারনেটের কৈশোর সেশ ঃ-((
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৪259576
  • ইমেজ ট্র্যান্সফার আবার কোথায়? অ্যালবাম ডাউনলোডার পেলাম। কিন্তু সে ঠিক করে কাজ করছে না
  • h | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫০259575
  • এর মধ্যে আমি একদিন 'যায়েগা' বলায়, যদিও আমি বৌ কে নিয়ে টুনটুনি-তথা-গিলিগিলি মূলক উদ্দেশ্যে হোটেলে যাব মনস্থির, ওমা আমাকে হাসি হাসি মুখে পুনে স্টেশনে পৌছে দিল, তার পরে দুজনের কি চক্রান্ত মূলক হাসি। আমি তখন ই বুজেছি, এ চিৎপাবনীয় পশ্চিমেও, ফেমিলি ভেলুজ-সংরক্ষনশীল না কচুপোড়া, কেবল ই স্খলন।
  • h | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৫259574
  • আমি বিয়ের কিছুদিন পরে, পুনে গিয়ে দেখি, একদল হাসি হাসি অটোরিক্শা চালক, আমাদের বৌ এর হোস্টেলের সামনে থাকে, তার মধ্যে থেকে একটি বেশি হাসি হাসি, বৌ গেট থেকে বেরোলে, আরো এগিয়ে অসে, তখন বৌ বলে 'যায়েগা?' তো সেই সুনে, সেদিন কার পুনের মাইক্রো ক্লাইমেট ও ট্রাফিক সিচুয়েশন অনুযায়ী, কোনো দিন ফিল্ম আর্কাইভ, কোনো দিন ফার্গুসন রোড, কোনো দিন, ফিল্ম ইন্স্টিটিউট, কোনোদিন পুনে ইউনিভার্সিটি ইতিহাস বিভাগ, কোন দিন অন্য কোনো বইয়ের দোকানে, কোনো দিন ল কলেজ লাইব্রেরী পৌঁছে দেয়। বৌ ও হাসি হাসি মুখের সেদিনের সেখানের কাজ টি সেরে নেয়। এবং এই পদ্ধতি তে অ্যাবাউট মাস ছয়েক চলার পরে দেখা গেল, কাজ তখনকার মত শেষ হয়েছে। তবে জানা গেল না, এটা আসলে কদিনের কাজ ছিল।
  • Arpan | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৭259573
  • ওর্কুটের ইমেজ ট্রান্সফার ইউটিলিটিটা বেশ কাজের। সিলেক্ট অল করার পরে জাস্ট কয়েক সেকেন্ড লাগে।
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:৩৫259572
  • পাই নিজে ডাইরেকশান দিয়ে যে দিনের দিন গিয়ে পৌঁছেছে সেই না অনেক। ওহো ওর্কুট থেকে কখান ছবি নামিয়ে রাখি গিয়ে।
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:১১259571
  • আর অটোয়ালার হিন্দি ইন্জিরি না বোঝার চক্করে আমি আই আই এস সি থেকে এন সি বি এস এর বদলে কোন মুলুকে যে পৌঁছচ্ছিলুম ! একে তো দেরি করে বেরিয়েছিলুম, তারপর এই কাণ্ড। ইন্টারভ্যু মিস হচ্ছিলো বলে! সেও কীকরে তাকে বুঝিয়ে ( হ্যাঁ, হ্যাঁ, ঠিকই শুনছেন, আমিই দিগনির্দেশ দিয়েছিলুম, মামুর মত অপপ্রচারকারীদের ভাল করে শুনে রাখা উচিত) নিয়ে গিয়ে হাজির হয়েছিলুম, সে এক অ্যাডভেঞ্চার। কোন এক কন্নড়তারকার মেগা পোস্টার বাঁচিয়ে দেয় আমাকে। তাঁর কাছে চিতকৃতজ্ঞ।
    তবে, এ ঘট্না গত জন্মের। আর এহেন অ্যানেকডোট একখানিই।তাই এটা কোন স্টাডির কাজে আসবে না, এও বলে দিলুম।
  • একক | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৪259569
  • ব্যাঙ্গালোরে প্রথম দিকে ইনজিরি বল্তুম অটো ওয়ালার সঙ্গে। কেও একটা শিখিয়েছিল এখানে অটো ওয়ালারা হিন্দি হেটার | কয়েকমাস অভিজ্ঞতার পর দেখলুম সেটাই কাজে এলো। সরাসরি অটোর হ্যান্ডেলে হাত রেখে এই মারবো সেই মারবো টোন-এ হিন্দি তে বাক্যালাপ করলে দিব্য শুনে নেয় | ইংরিজি বললে বেকার বেশি ঘোরায়।
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:০৪259570
  • অদ্য অর্কুটের শেষ রজনী। মাঝেমধ্যে ভিসিট করতুম। বারমুডা ট্র্যাঙ্গলের পরিত্যক্ত জাহাজ ( যদি সত্যি থেকে থাকে) পরিদর্শন করলে এমনি লাগতো নিশ্চয়। লোকগুলো নেই। কিন্তু তদের সব সব কিছু পড়ে আছে, ছড়ানো, ছেটানো, এই যেন খেতে খেতে উঠে গেছে। আর সময় সেখানেই জমে গেছে।
    কিম্বা একখান মৃতজনপদ।
    এই ভিসিটগুলো আর হবেনা।
  • kc | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫৬259568
  • আমিও শুনেছি। দেখিনি বিশেষ।ঃ-)
  • Ekak | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫২259567
  • সেত আমার একটা হাত পা নাড়া ভাষা আছে তাই দিয়ে গাশা বর্ডারেও চালিয়ে দিয়েচি :)))
  • robu | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২১:৫১259566
  • শুনেছি হিন্দি বললে আগে, অনেক আগে এরকম হত। ডিএমকে-র উথথানের সময়।
  • kc | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২১:৪৫259565
  • আমি তামিলনাড়ুর গহীনতম গেরামে থেকেছি, সাইটের কাজে, ভাঙা ইঞ্জিরি হিন্দি আর তেলুগু মিশিয়ে দিব্যি কাজ চলে যায়।
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২১:০২259564
  • না না গ্রামার নিয়ে সমস্যা নেই। ফেবুতে একজন গলা ফুলিয়ে চেঁচাচ্ছে যে সেন্নাইতে নাকি ইংরিজিতে কথা বললে অটোওলা, দোকানদার একেবারেই বোঝে না বা না বোঝার ভান করে। আবার নাকি পা থেকে মাথা মাথা পর্যন্ত বিশ্রীভাবে তাকায়।

    তো আমার শোনামতে এটা একেবারে চরমতম অবাক হবার মত কথা।

    সেইজন্য জিগাই যে আর কারো এমন অভিজ্ঞতার কথা শুনেছ?
  • robu | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২০:৫৭259563
  • বাজার দোকান অটোয়ালারা ইঙ্গরেজি ভালৈ বোঝে। কাজ চালানো যায়। মোটামুটি সমাজের সব স্তরেই ভাল ও খারাপ ইঙ্গরেজি বলা লোকজন আছে। তবে ইঙ্গরেজি গ্রামারের অবস্থা খুব খারাপ, প্রায় সবারই।
  • Atoz | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪২259561
  • অভ্যু অভ্যু অভ্যু, সপ্তমী পুজোর জন্য কিছু গান দিও। আর অষ্টমীর জন্য কোনো নৃত্যনাট্য বা গীতিনাট্য বা কাব্যনাট্য।
    থ্যাংকু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত