এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০২ অক্টোবর ২০১৪ ০৭:২৬259830
  • মহাষ্টমীর শুভেচ্ছা।

  • ঢপেশ্বর ঢোল | ০২ অক্টোবর ২০১৪ ০৭:০৮259829
  • বহুকাল পর কাল রাতে ভালো ভাট হয়েছে। অনেক কিছু জানলাম। তবে মনে থাকবেনা।
  • jhiki | ০২ অক্টোবর ২০১৪ ০৬:১৯259828
  • খুব মিষ্টি রং। গোলাপী আর কমলার মাঝখানে কিছু একটা, অফ হোয়াইট জরির পাড়। মায়ের দেওয়া।
  • Atoz | ০২ অক্টোবর ২০১৪ ০৬:০০259827
  • কী রঙের ? কেমন পাড়? কেমন আঁচল?
    ঃ-)
  • jhiki | ০২ অক্টোবর ২০১৪ ০৫:৪৫259826
  • সক্কলকে মহাষ্টমীর মহা শুভেচ্ছা।

    আপাতত ঘুম থেকে ওঠার পর ঘন্টাখানেক উপোস করে আছি ... একটু পরে পাটভাঙ্গা তাঁতের শাড়ী পরে অঞ্জলি দিতে যাবো।

    মাইলস-ফিডব্যাকের ক্যাসেট আমারও ছিল, ছিল মানে সদ্য প্রয়াত। গত রবিবার সব পুরোনো ক্যাসেট (শ খানেক) ফেলে দিয়েছি... ফেলার আগে ছেলে সেগুলোর টেপ বার করে মনের সুখে চচ্চড়ি বানিয়েছে, কয়েক বছর ধরে পুষে রাখা শখপূরণ করতে পেরে সে খুব খুশী...
  • sinfaut | ০২ অক্টোবর ২০১৪ ০৩:১৯259825
  • অনুপম কোনোদিন সুরে গায় নি, গাইবেও না। স্টেজ প্রোগ্রাম শুনলেই টের পাওয়া যায়। ঐ সিনেমায় কি করে মোটামুটি সুরে ম্যানেজ করে জানিনা,মেশিন ফেশিন আচে হয়তো অমন।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৪ ০২:০৭259824
  • যাক। লাস্ট আধ ঘন্টা দশজনে খেলেও জিতে গেলাম। ঘুনু কত্তে যাই এবার।

    গুন্নাইট।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৪ ০২:০৩259823
  • একটা বিশাল সময় নিয়ে কথা হচ্ছে অন্তত সিকি শতাব্দী জুড়ে যার কিনা লাস্ট দশ বছর হুড়মুড় করে পাল্টে গেছে। ফিডব্যাকের গানগুলি যেগুলো আমি বা মামী আলুচানা করছিলাম সেগুলো আর্লি নাইন্টিজের এবং এখনো গান হিসেবে উতরে যায় এবং আমি-তুমির চর্বিতচর্বণের বাইরেই। সে গানগুলির শোনার বয়সও প্রায় বছর আঠেরো হল।বলা বাহুল্য এর পরে তাদের পরের দিকের অ্যালবাম বা বিশেষ করে ওপার বাংলার ব্যান্ডগুলির সাম্প্রতিক কাজকম্মো শোনার সুযোগ বিশেষ হয়নি। এটাও মনে রাখতে হবে আর্বানিটি এবং নব্বই উত্তর প্রজন্মের ভাবনাচিন্তা দুই বাংলায় দুই খাতে বইলেও তাতে পাল্টানো সময়ের ছাপ দুই দিকেই পড়া উচিত। এখন তুই বলছিস এখনো ওপার বাংলা রাঙা মাটির ধুলোয় আটকা পড়ে আছে। সেটা হতেই পারে। আমি রিসেন্ট কিছু বহুবছর শুনিনি। আর দুই নম্বর হল ধূমকেতুর মত এপার বাংলার আকাশে সুমন না এলে এখানেও পাল্টে যাওয়া সময়ের ভাবনাচিন্তার ছাপ গানে আসা বেশ কয়েক বছর পিছিয়ে যেত।
  • শ্রী সদা | ০২ অক্টোবর ২০১৪ ০১:৩৯259822
  • এপার বাংলার সমসাময়িক সব লিরিসিস্টের লেখাতেই এসেছে, কম বেশী, বিভিন্ন ফর্মে। একদম পাতি নচিকেতাই ধরো - "হাসপাতালের বেডে টিবি রোগীর সাথে খেলা করে শুওরের বাচ্চা" - লিরিক্যাল কোয়ালিটি নিয়ে কিছু বলছি না, কিন্তু এই ভাষাটা আর্বান নয়? চন্দ্রবিন্দুর ঝিলমিল, খেলছে শচীন, কেউ ভালোবেসে জয়, মঙ্গলগ্রহ -- আর্বানিটি নেই ? স্ট্রিটস্মার্টনেস হোক, কিন্তু সেটা আর্বান স্মার্টনেস। আমার জীবনে গ্রাম ছাড়া রাঙা মাটির পথ নেই, সেক্টর ফাইভ আছে, অনসাইটের লোভ আছে, নিয়ন সাইন জ্বলা ই এম বাইপাসে ষাট-সত্তরে গাড়ি চালিয়ে বন্ধুবান্ধব নিয়ে পার্টি করতে যাওয়া আছে - বাংলাদেশী ব্যান্ড এর গান এ এই জীবনযাত্রার কোনো ছাপ নেই, তাই রিলেট করতে পারি না।
  • Atoz | ০২ অক্টোবর ২০১৪ ০১:৩২259821
  • কুমুদি কুমুদি কুমুদি, কই তুমি? গিরিপুরী সকলই আঁধার, তুমি কই?
  • ন্যাড়া | ০২ অক্টোবর ২০১৪ ০১:৩০259820
  • ডিনারে ওয়াইন খানেওয়ালারা তো নব্বই দশক পরবর্তী বদলে যাওয়া আর্থ সামাজিক প্রেক্ষাপটের প্রডাক্ট, তাহলে তাদের এবং অনুপমের গানের প্রতি সদার এত ক্ষোভ কেন?
  • Arpan | ০২ অক্টোবর ২০১৪ ০১:২০259819
  • তবে ঐ ঐ ঐ (অর্বানিটি, বিশ্বায়ন আর বদলে যাওয়া প্রেক্ষাপট) সুমন ছাড়া কার কলমেই বা এসেছে?

    চন্দ্রবিন্দু তো স্ট্রিটস্মার্ট স্যাটায়ার।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৪ ০১:১৮259818
  • আরে সেসব ঠিক আছে। অত মহৎ কিছুও না। তবে ঘিসাপিটা আমি-তুমিও না।
  • শ্রী সদা | ০২ অক্টোবর ২০১৪ ০১:০৯259817
  • শুনবো না কেন ? ফিডব্যাকের বেশ কয়েকটা অ্যালবাম শুনেছি। সুর ইত্যাদি নিয়ে বলার ক্যাপা নেই, কিন্তু লিরিকগুলো সত্তর-আশি-নব্বই জে কোনো সময়ের বলে চালিয়ে দেওয়া যায়। আর্বানিটি নেই, বিশ্বায়ন নেই, নব্বই দশক পরবর্তী বদলে যাওয়া আর্থ সামাজিক প্রেক্ষাপটের কোনো ছাপ নেই ... দুদ্দুর।
  • Atoz | ০২ অক্টোবর ২০১৪ ০১:০৭259816
  • অভিলাষা ???? নাকি অভিলাষ? নাকি অভিলাষ ই কায়্দা করে অভিলাষা করে ফেলেছে সায়েবী কায়্দায়? ঃ-)
  • Arpan | ০২ অক্টোবর ২০১৪ ০১:০১259815
  • এলার্বি এখনই শুনে দেখলাম আবার। একই রকমের হতকুচ্ছিত লাগল।
  • | ০২ অক্টোবর ২০১৪ ০১:০০259814
  • ছিলো। তবে ঐ আর কি। লোকে বেশিদিন নিতে পারে নিঃ)

    জোয়ার টা শুনে দেখো। অবশ্য বয়েস আর কানটাও একটা ফ্যাক্টর। আমাদের সময় সবকিছু সহজলভ্য ছিলো না।অনেককাল আগের কথা।অথচ এলাআরবি শুনতে হতকুচ্ছিত লেগেছিলো।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৪ ০০:৫৮259813
  • সদা শিওর এগুলো শোনেনি। ঃ)
  • শ্রী সদা | ০২ অক্টোবর ২০১৪ ০০:৫৬259812
  • ক্যাকতাস, পরশপাথর, অভিলাষা এরা তো ঐ সময় কলেজ ফেস্টে বেশ জনপ্রিয় ছিল বলেই শুনেছি।
    তবে অপ্পনদা পুরো জ্বালিয়ে দিলো। শেষে বাংলাদেশী ব্যান্ড ? ওগুলো তো অনুপমের থেকেও বেশী ন্যাকা। ওদের ইন্স্ট্রুমেন্ট্স এর ব্যবহার অনেক বেটার সেটা অবশ্য মানি, কিন্তু ঐ তুমি-আমি সিরিজের বাইরে লিরিক আর বেরোতে পারলো না।
  • | ০২ অক্টোবর ২০১৪ ০০:৫৪259811
  • ক্যাকটাসের একটা সিডি একবার এখানে ফেরার পথে কিনে এনেছিলাম। গাড়িতে শুনতে গিয়ে স্টিয়ারিং ধরে ঘুমিয়ে পটলডাঙা চলে যাচ্ছিলামঃ)
    খুব সুদিং।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৪ ০০:৫২259809
  • মাঝি তোর রেডিও নাই বইল্যা

  • | ০২ অক্টোবর ২০১৪ ০০:৫২259810
  • মনে পড়বে না কেনঃ) গানগুলো এখনো মুখস্ত আছে তো।
    ও মৌসুমি, কারে ভালোবাসো তুমি.. কত বছর পেরিয়ে এলাম।
  • | ০২ অক্টোবর ২০১৪ ০০:৫০259808
  • সদা,মিডিয়া আর পাবলিসিটি হাউজের হেল্প তখন কেউই পায় নি। ছেলেপিলেদের হাতে মোবাইলও ছিলো না। কোনো ফেস্টে কেউ ভালো গেয়েছে শুনলে লোকে অন্যকোথায় সে গাইছে শুনলে দল বেঁধে দেখতে যেত।মুখে মুখে খবর পাওয়া যেত। তখনো প্লাস্টিক বন্ধুর চল হয় নি।
  • Ishan | ০২ অক্টোবর ২০১৪ ০০:৪৯259806
  • অভিলাষা খুব খারাপ গাইতো। আর অয়ন জাস্ট গান গাইতে পারতনা। যে যাত খুশি এক্সপেরিমেন্ট করুক, কিন্তু গানের বেসিক জিনিস হল সুর, সেটা থেকে নড়লে ভারি মুশকিল। অনুপমের শুধুই তুতুপুতু রোমান্টিক গান, অনেক ক্ষেত্রে একঘেয়ে, সবই ঠিক, কিন্তু ছেলেটা দিব্য সুরে গায়। গোটা চারেক মোটামুটি ভালো গানও শুনেছি। কিন্তু লিং চাইলে দিতে পারবনা। :-)
  • একক | ০২ অক্টোবর ২০১৪ ০০:৪৯259807
  • বাংলা ব্যান্ড শুনলে মুখে ছাতাটে মৌরি ভাজা পরে যাওয়ার অনুভূতি হয়। শুধু কথা আর কথা। কথার চাষ | আর ঘুরে ফিরে ৩-৪ টে কর্ড। ক্যাকটাসের কিছু বাজনা ভালো লাগত এক সময়। হ্যালোজেন অনেক বার শুনেছি। তারপর সেগুলোতেও ধুস | এদের বেসিক্যালি উদ্দাম ক্যালানো উচিত। গালে হাত দিয়ে কথা ভাবলেই ক্যাল।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৪ ০০:৪৮259805
  • মামী, বিঙ্গো।

    এইটা মনে পড়ে?

  • | ০২ অক্টোবর ২০১৪ ০০:৪৭259804
  • অপ্পন, ওদেরই আরেকটা খুব প্রিয় গান ছিলো,মাঝি তো রেডিও নাই বইল্যা জানতেও পারলি না--- উফ্‌।একটা চেনা ওপার বাংলার ছেলের গলায় গানটা প্রথম শুনেছিলাম। সে ছিলো ভগবানসুলভ গায়ক।ফিডব্যাক তো অনেক পরে বোধহয় ৯৫ এর শুরু কি ৯৪ এর শেষে যাদবপুরে এসেছিলো।
  • শ্রী সদা | ০২ অক্টোবর ২০১৪ ০০:৪৫259803
  • অভিলাষার যেটা দিলাম সেটা খুব উচ্চবংশের কিছু বলে দাবী করিনি, কিন্তু সময়টা পনেরো বছর আগে, বাংলা ব্যান্ডগুলো মূলতঃ এক্সপেরিমেন্ট করছে সেই সময়। চন্দ্রবিন্দু বাদে ঐ সময়ের যে কোনো ব্যান্ড এর লিরিকই ২০১৪ সালে বসে বালখিল্য মনে হওয়া বিচিত্র নয়। বাট অ্যাট লিস্ট দিজ গাইজ হ্যাড ট্রায়েড, উইথ জিরো হেল্প (ইফ নট নেগেটিভ) ফ্রম মিডিয়া অ্যান্ড পাবলিসিটি হাউসেজ।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৪ ০০:৪৪259802
  • সত্যি। ক্ক। ক্ষী বোরিং প্লাস্টিক জীবন। লোকের দামি গ্লাসে ওয়াইন খায়। অথচ সেসব পরিষ্কার করার জন্য কাজের লোক রাখে না। থাকলেও তাদের দেখা যায় না। জানলার কাঁচের বাইরে বৃষ্টির কোলাজ। কিন্তু সেই জানলা কখনো খোলা হয় না। আমার বিশ্বাস ওসব লোকেরা কখনো নিজের বগলের ঘামের গন্ধ শুঁকেও কোনদিন দেখেনি।
  • aranya | ০২ অক্টোবর ২০১৪ ০০:৪০259801
  • 'প্রেম (বৈধ বা অবৈধ) ছাড়া কারো জীবনে কোনো প্রবলেম নেই'
    :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত