এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • robu | ০৩ অক্টোবর ২০১৪ ০৭:৪৪259980
  • খাবারের দোকানের (ইনোভেটিভ) নাম শুনবেন? ঢেঁকুর (দেহ রেখেছে), খানে চল, আ যা খা যা, পাঁচ ফোড়ন, খানে ভি দো ইয়ারো, চাখ লে, গব্বরস কিচেন, হ্যাংলাজ। সবকটা লুরুতে।
    --------------------------

    উত্তরপাড়াতে আছে - খাইবার পাস।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৭:৩৪259979
  • ক্যাপিটাল টি-এর এই লেখাটা পড়ে দশমীর সকাল টা জমে গেল। মন খুশ হয়ে গেল। উকুনসংক্রান্ত পোস্টগুলো পড়ে যে বেজায় মাথাচুলকানি শুরু হয়েছিল, সেটাও সেরে গেল এই লেখাটা পড়ে। লেখাটা কোনো একটা লাগসই টইয়ে তুলে রাখা হোক।

    আমি লটনের ছাগলের টইয়ে লিখতে এসেছিলাম, কিন্তু ঢাকাঢুকি আড্ডার টইয়ে হুতো-র মতন কবিও সরি চেয়েছে দেখে এত রেগে গেছি যে আর কিছু না লিখেই চলে গেলাম।

    যাওয়ার আগে দমুকে হ্যাপ্লি বাড্ডে বলে যই।

    হ্যাপ্পি বাড্ডে দমু। সোনার অ্যান্ড্রয়েড ফোন হোক, সোনার ট্যাব, সোনার কিন্ডল, সোনার বিস্কুট, সোনার চশ্মা, সোনার দাঁত, সোনার শাড়ি, সব সব সব হোক। অনেক অনেক শুভেচ্ছা পাঠালুম, গুছিয়ী টুছিয়ে রেখো বাপু।
  • jhiki | ০৩ অক্টোবর ২০১৪ ০৭:০৭259978
  • বোঝা গেল কেসিদার মাথায় কখনও উকুন হয় নি!!

    আমার একসময় বছরে তিনচারবার হত, ক্যাম্প থেকে ফিরলেই মাথায় উকুন - চুল কাটা, লাইসিল, চিরুণি.... বিয়ের সময় নিজের চুলে খোঁপা বাঁধব বলে লম্বা চুল রেখেছিলাম, বিয়ের ভিড়ে সেই চুলে উকুন হল... আবার সেই একই প্রসেস। দু-বছরের ছেলেকে নিয়ে বাপের বাড়ী গেছি, মা ছেলের সবসময়ের দেখাশোনার জন্য একটি কিশোরী রেখেছিল.... তার থেকে আমার তো উকুন হলই, ছেলেরও উকুন হল। সে তো ন্যাড়া হয়ে গেল আর আমার আবার সেই একই প্রসেস....
    কাজেই মাথাই উকুন হওয়াটা একটা রীতিমত শাস্তি....যে স্লোগানটা বানিয়েছে, সে নিশ্চয় আমার মত ভুক্তভোগী!
  • T | ০৩ অক্টোবর ২০১৪ ০৫:৪৩259977
  • শুনুন, একটা গাড়িতে আমি, রজার, ঠানদি আর শ্যামাদাসকাকা। ঘুটুর ঘুটুর করে সে গাড়ি চলছে তো চলছেই। প্রথমে ঠিক ছিল কোরমাংলার দিকে যাওয়া হবে। খানদুয়েক ঠাকুর দেখা হবে। তারপর ওখান থেকে জয়মহল। সেখানে নাকি মিশরের পিরামিড স্ফিংস এইসব বানিয়েছে। সে তো দেখতেই হচ্চে। তারপর ওখান থেকে আলসুর। তারপর ফেরত। কিন্তু গাড়ির ঘুটুর ঘুটুর আর সারাক্ষণ ধরে বাজে বকার ফলে অ্যাত খিদে পেয়ে গেল যে আমরা সবাই ভজহরি মান্নায় চলে গেলুম।
    তো, সেখানে সাঁটানোর পর আমি তো কিছুতেই আর নড়ব না। তোমরা যাও, যে যেখানে পারো ঠাকুর দ্যাকো, আমি এই গাড়িতেই শুয়ে পড়ছি, এইসমস্ত বলার চেষ্টা কচ্ছিলাম। কিন্তু এরা কিছুতেই শুনবে না। রেগে কাঁই। বিভিন্ন রকম রফা করার পর ঠিক হ'ল যে আমরা পিরামিড দেখতে যাব। এটাতে অবশ্য আমারও একটু কৌতুহল হচ্ছিল যে না জানি মিশরীয় দূর্গা কি রূপ হইবে? নির্ঘাত ঐ মিশরীয় ছবিগুলোর মতোন হবে যেখানে সবই সাইড ফেস, সেইরকম। তা, দেখলুম সেরকম নয়, উল্টে রীতিমাফিক, মানে য্যামোন হয় আর কি। ফলে আমি একবোতোল কোল্ড ড্রিংকসের বাজি হারলুম।

    তারপর ইচ্ছে মতন খানিক ঘুরবার পর, রজার বলল বরং আলসুর যাই। ওখানে বিরিয়ানি খাব। শ্যামাদাসকাকা সেই শুনে কিসব বলতে লাগল, তা, সেসব আমি শুনতে পাই নি, পড়ে পড়ে ঘুম দিচ্ছিলাম। শেষে আলসুর আসাতে ওরা আমাকে ঠেলে তুলে দিল।

    আলসুরে দেখলুম একটা বইপত্রের দোকান। ঠাকুরটা কোনদিকে ছিল খেয়াল করিনি। আমি জম্পেশ করে একটা একডজন সেরা ভূত, দাঁতকপাটি লাগানো গোয়েন্দা গল্পের কালেকশন আর সেরা একশো জোকস খুঁজতে লাগলুম। ওরা তিতিবিরক্ত হয়ে অন্যদিকে চলে গেল।

    খানিক পরে এদিক সেদিক ঘোরাঘুরি সাঙ্গ হলে দেখি, একটা শামিয়ানার ভেতর সব বসে বসে হাঁ করে গান শুনছে। একজন খুব তারস্বরে চেঁচাচ্ছে, 'একদা এক বাঘের গলায় হাআআড় ফুটিয়াছিলোওওওও'। হাড়ের কাছটায় খুব কালোয়াতি টান। ইন্টারেস্টিং। আমি ঝুপ করে শ্যামাদাসকাকার পাশে বসে পড়ে তাল দিতে লাগলাম। ঠানদি সেসব দেখে নাক মুখ সিঁটকে এক ঢোক কোল্ড ড্রিংস মেরে দিলেন। খানিক পরে গান শেষ হ'ল। অমনি চাপড় চোপড়, ফাপর ফোপড়, ফত ফত হাত পায়রার শব্দ।

    তারপর গায়িকা সকলের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বললেন, আপনারাই বলুন, এরপর দাদুর কোন গানটা গাইব। যেই না বলা, সঙ্গে সঙ্গে নানান সুরে সবাই ডাকতে আরম্ভ করল। সামনের সারিতে বসা হোমরা চোমরা মেরুন পাঞ্জাবি হেঁকে উঠল টপ্পা। ঠানদির পেছনে বসা ভুঁড়িওয়ালা সোনার চেন ডাকল, ঠুংরি। সিঁড়িঙে মতন, লাল গেঞ্জি চেঁচিয়ে উঠল গজল। রজার হাঁক পাড়ল বড়ে গুলাম আলি। ব্যাপার দেখে হারমোনিয়ামের প্যাঁ পোঁ শুরু হওয়া মাত্র আমি হেঁকে দিলাম, রিমিক্স!

    ব্যাস্‌, শ্যামাদাসকাকা রেগেমেগে ঠেঙ্গিয়ে বার করে দিল।
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৪ ০৪:৩৯259976
  • এখুনি দেখে এলাম ওনার নতুন কবিতা।
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৪ ০৪:২৩259975
  • তুই তুই করে খদ্দের ডেকে নাম দিয়েছে রেস্তরাঁর।
  • Bhagidaar | ০৩ অক্টোবর ২০১৪ ০৪:১৬259974
  • নোলা নামের রেস্তোরা হয়ে থাকলে ঢেঁকুর আর কি দোষ করলো!
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৪ ০৪:১২259973
  • হে হে আমি তো ভাবলাম পুলিশ আর অথরিটিকে বুঝি জাপ্টে ধরে আড্ডায় টেনে এনে গান শোনানো হয়! আর আহারুখীয় কায়্দায় শূন্যে তুলে নাচ।
    ঃ-) ঃ-) ঃ-)
    ডিঃ মঃ
  • pi | ০৩ অক্টোবর ২০১৪ ০৩:১৯259972
  • পুজোয় কোলকাতার মজাই আলাদা। আর ফুক্কুড়ি ঠিক ধরেছেন, এই হোক্কলরব হয়ে তো আর কথাই নেই ! পুলিশ আর অথরিটির সাথে ঝামেলার পর তাদের শ্যেনদৃষ্টির সামনে 'আড্ডা দেবার' মজাই আলাদা ঃ)
  • Blank | ০৩ অক্টোবর ২০১৪ ০২:১৬259971
  • সপ্তমীর দিন টা নাড়ু খেতে খেতেই কেটে গেলো। যে বাড়ি তে যাই সবাই নাড়ু খাওয়ায় !!!
  • pinaki | ০৩ অক্টোবর ২০১৪ ০২:১৫259970
  • পুজোতে কলকাতায় খুব অসহায়টাইপ লাগে। নিউব্যারাকপুরে যদি থাকি, তাহলে দুটো ক্লাব ছাড়া ঠেকের খুব একটা জায়্গা নেই। সেও একটা সন্ধ্যে ঠিক আছে। তার বেশী না। নিউব্যারাকপুর থেকে কলকাতার দিকে একবার চলে গেলে সন্ধ্যের পরে বাড়ী ফেরা এক বিশাল সমস্যা। আর যদি সন্তোষপুরে শ্বশুরবাড়ি থাকি তাহলে সন্ধ্যেবেলা কাছে পিঠে দু-একটা বন্ধু তাও জুটতে পারে। একটা সন্ধ্যে নাহয় তাতে গেল। বাকী দুটো সন্ধ্যে তো কোনো অজুহাত চলবে না। বেরোতেই হবে পদব্রজে। বাড়ীতে বসে থাকতে আমার ভালো লাগে না। আবার ঐ ভীড়ে অ্যাডভেঞ্চার করাটাও একেবারেই পোষায় না। বেস্ট হয় যদি বন্ধুবান্ধবের বাড়ীতে আড্ডা হয়। কিন্তু কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়ার কথা ভাবলেই গায়ে জ্বর আসে। আবার আমি বাড়ীতে সেঁটে গেলে মেয়েরও বেরোনো হয় না কোথাও। সব মিলিয়ে এক ঘাঁটা পরিস্থিতি। এগুলো মনে পড়লেই ভাবি বাইরে আছি, বেশ আছি।
  • Arpan | ০৩ অক্টোবর ২০১৪ ০২:১৩259969
  • চাপ না, চাঁপ।
  • anirban | ০৩ অক্টোবর ২০১৪ ০২:১২259968
  • মানে যা দাঁড়াচ্ছে - একটা ৫-৭ জনের কমিটি উকুন নিয়ে অনেক আলোচনার পর (তিমিমাছ, হায়েনা, গোসাপ সবই প্রস্তাবে ছিল) উকুনে স্টিক্‌ করে, কারণ ওতে কন্ট্রাস্টের দিকটা দেখা হয়েছে। ওখানে কন্ট্রাস্ট ছাড়াও কমপ্যারিজন, কমপ্যাশন ও কনটেম্পট নিয়ে আলোচনা হয়। সবদিক খতিয়ে দেখা গেল উকুনটাই ডিফাইনিং মোমেন্ট। :-D
  • Arpan | ০৩ অক্টোবর ২০১৪ ০২:১১259967
  • সো সো। গড়পড়তা। মোগলাই আর ফিশ ফ্রাই নিয়েছিলাম। ওহ ক্যালকাটা তো ছেড়ে দিলাম, এসপ্ল্যানেডের ধারেকাছেও আসতে পারবে না।

    ওদের চিকেন চাপ খাওয়া হয়নি। বিরিয়ানি আর চিকেন চাপের একটাই অথেন্টিক জায়গা - কোরামঙ্গলার লাজিজ। আজকেও ঠাকুর দেখতে গিয়ে সাঁটিয়ে এলাম।
  • a | ০৩ অক্টোবর ২০১৪ ০২:০৭259966
  • রয়াল বেঙ্গল হাঙ্গার আমার বন্ধুর দোকান। ঐ দেবজ্যোতি ই আর কি। পাড়ার ছেলে। যদি কোন ইনফো লাগে, বলবেন।
    অপ্প্ন্দা, এরা ট্রাই করছে পোচুর ঠিকঠাক নামাতে। কোরামঙ্গলাতে আলিশানের সামনে একটা আউটলেট খুলেছে। আমি বহুদিন ধরে চেষ্টা করছি এদিকে নিয়ে আসবার। প্ল্যান আছে তো বলছে। এবার দেখলাম ব্রুকফিল্ডের পুজোতে দোকান দিয়েছে।
    মোগলাই কেমন বানিয়েছিল? কবিরাজি? ওদের বিরিয়নি আর চাপ হল স্পেশালিটি, খেয়ে দেখতে পারো
  • Ishan | ০৩ অক্টোবর ২০১৪ ০২:০৬259965
  • পুজোতে আমি খুব বোর হতাম। তখন আমার জন্য কেউ হোক্কলরবের ডাক দেয়নি।

    কিন্তু আজ, আমরা পরবর্তী প্রজন্মের মুখের দিকে তাকিয়ে সে ভুল আর করিনি। এখানেই হোক্কলরবের মাহাত্ম। হোক হোক হোক হোক্কলরব। :-D
  • ন্যাড়া | ০৩ অক্টোবর ২০১৪ ০২:০৫259964
  • যে পরশুরাম বাঙালির এই থিমপুজোর বাতিক কাটাতে পারবে তার (ফিগারেটিভ) কুঠার আমি জড়োয়ার ঝুমকোয় বাঁধিয়ে দেব। তবে বিয়ে বাড়িতে কেটারারের ফিশ ওর্লি আর পনির টিক্কাও সহ্য হয়ে গেছে, থিম পুজোও হোক্ককলরব না করেই সয়ে নিয়ে গঙ্গাযাত্রা করতে হবে।
  • Arpan | ০৩ অক্টোবর ২০১৪ ০২:০৪259963
  • আগে একবার ভাটে লিখেছিলাম। মিত্তিরমশায়ের জন্য আবার টুকে দিলাম।

    খাবারের দোকানের (ইনোভেটিভ) নাম শুনবেন? ঢেঁকুর (দেহ রেখেছে), খানে চল, আ যা খা যা, পাঁচ ফোড়ন, খানে ভি দো ইয়ারো, চাখ লে, গব্বরস কিচেন, হ্যাংলাজ। সবকটা লুরুতে।
  • aranya | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৫৭259961
  • 'আমার সদার মতন একটি পুজোর দিন ফেরত চাই। বিনিময়ে গেল কুড়ি বছরের সব পুজোর দিন ফ্রিতে নিয়ে যান।'

    - ন্যাড়ার আবেদন পত্রে সই দিলাম
  • Arpan | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৫৭259962
  • জোমাটোর রেটিং খুব একটা ভালো নয়। বাড়ির কাছাকাছি কোন আউটলেট না থাকায় ফার্স্টহ্যান্ড কোন এক্সপেরিয়েন্স নেই।
  • pinaki | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৫৫259960
  • তবে যাই বানাক, নামটা খাসা দিয়েছে। রয়্যাল বেঙ্গল হাঙ্গার। ঃ-)
  • pinaki | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৫৩259959
  • ঐ রয়্যাল বেঙ্গল হাঙ্গারটাই গতবার হ্যাঙ্গালি নামে হয়েছিল। ওটা দেবজ্যোতি বলে যাদবপুরের আমাদের কয়েক ব্যাচ জুনিয়র একটা ছেলে (ইলেক্ট্রনিক্স) আর তার বন্ধুর উদ্যোগ। ওরা যদ্দূর শুনলাম ঐ রয়্যাল বেঙ্গল হাঙ্গার নাম দিয়ে রেস্তোরাঁ চেন বানিয়েছে। কিছুদিন আগে ইনভেস্টমেন্ট খুঁজছিল বলে শুনেছি।
  • sswarnendu | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৫১259958
  • @একক,
    The Body Snatchers কি? গুগলিয়ে নাম পেলুম দেখার লিঙ্ক পেলুম না :(
  • Arpan | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৪৮259957
  • হ্যাঙ্গালি আবার কী? হ্যাঙ্গালি দেখিনি, তবে রয়্যাল বেঙ্গল হাঙ্গারের স্টলে মোগলাই খেলাম।
  • pinaki | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৪৩259956
  • এই লুরু জনতাকে জিগাই, এবারে হ্যাঙ্গালির স্টল হয়েছে লুরুতে?
  • Ekak | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৪২259954
  • বেঁচে থাকুক জেপি নগর সেভেন্থ ফেজ। পুজোর একটা আওআজ অব্দি নাই। রেগুলার কুত্তা পেট্রল ছাড়া।
  • pinaki | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৪২259955
  • বিগ ব্রাদার হাইপারসেন্সিটিভ হয়ে আছে। ঃ-) মাইরি, কে আবার অথরিটির দাবী করল? বড় বড় করে 'আমার মনে হয় না' লিখালাম যে। তোমার মনে হওয়া লিখলে নিরীহ মনে হওয়া, আর আমার মনে হওয়া লিখলে অথরিটি - ভগবানের দুনিয়ায় এ কেমন বিচার? :-D
  • a x | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৩৮259953
  • প্রাইমেটরা দিব্যি উকুন, উকুনের ডিম, ফ্লি, টিক এইসব বেছে খায়।
  • Arpan | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৩৭259951
  • সদার তালে লুরু এসেও খুব ভালো লাগবে। দশ পনেরো কিমি দূরে দূরে একটা টিমটিমে পুজো। এখান থেকে ওখান যেতে রাত দুকুর হয়ে যায়। তার মাঝে গাঁয়ে মানে না আপনি মোড়ল প্রবাসীদের পুজো নিয়ে আদেখলেপনা দেখে দিল তরও হয়ে যাবে।
  • Ekak | ০৩ অক্টোবর ২০১৪ ০১:৩৭259952
  • স্বর্নেন্দুর কথায় মনে পড়ল ন্যাট জীয়র একটা ডকু আছে শুধু এই লার্জ স্পিসিস দের গায়ে গড়ে ওঠা কলোনি নিয়ে। ব্যাপক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত