এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:৩০260010
  • তা নয়তো নৌকায় চেপে বিসর্জন দেখাটাই বেটার আইডিয়া মনে হচ্ছে, ভিড়ে দাঁড়ানোর থেকে।
  • | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:২৯260009
  • আর একটা সুপরামর্শ দিই। হেদুয়ায় সামনের রাস্তায় দশমীর দিন সন্ধ্যেবেলা দাঁড়িয়ে পড়তে পারো। প্রচুর ঠাকুর ঐ পথে যায়- মানে আমার কৈশোরেও যেত- এখন একমুখী রাস্তা হয়ে কি হয়েছে জানি না। আর চাইলে গঙ্গার ঘাটেও যেতে পারো। উজিয়ে টাকিতে যাবার দরকার নেই। টাকিতে অবশ্য নৌকো করে দুগ্গাকে বেশ কয়পাক ঘুরিয়ে তারপর নদীতে ফেলে। সেটা বাড়তি পাওনা। গঙ্গায় তা হয় কিনা জানিনা।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:২৮260008
  • থ্যাংকু মিঠু। কিন্তু সাঁতার জানতে হবে কেন? মাঝিগুলো মাঝনদীতে নিয়ে গিয়ে ধাক্কা দেয় নাকি?
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:২৫260006
  • শুধু নাকতলা উদয়ন সংঘ পুজোর থীম সুচিত্রা সেনের দীপ জ্বেলে যাই বলে টলে প্যান্ডেলে ঢুকিয়ে পার্থ চ্যাটার্জ্জীর ছবি লাগিয়ে রেখে তাই দেখতে বাধ্য করেছে বলে আমি একটু রেগে গেছি।
  • | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:২৫260007
  • ১ টার মধ্যে পৌঁছে যেও। চারটের আগে শুরু হয় না মনে হচ্ছে।
  • | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:২৪260005
  • সাঁতার জানা থাকলে আর অধিক পুলক চাইলে ভাড়া নৌকোতেও উঠে পড়তে পারোঃ)
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:২৩260003
  • মিঠুটা একটা লক্ষ্মী মেয়ে, কটা নাগাদ বিসর্জন শুরু হয় গো?
  • | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:২৩260004
  • দময়ন্তী,জন্মদিনে অনেক শুভেচ্ছা আর ভালোবাসাঃ)
    একবাটি পায়েস,খাগের কলম আর বোয়াল মাছের ঝাল দিলাম।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:২২260002
  • নাকতলা আর হরিদেবপুরে একটুও কাদা নেই। খুব ভালো জায়গা, আমার খুব পছন্দ হয়েছে।
  • | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:২০260000
  • আরে মোটেই কাদা না। পাড় বাঁধানো আছে। এখন যদি অতি উৎসাহে বেশি ভালো দেখার আশায় জলের দিকে চলে যাও-তাইলে মুশকিল। তবে মারাত্মক ভিড় হয়। গেলে আগেভাগে গিয়ে ভালো জায়গা দেখে দাঁড়িয়ে পড়তে পারলে মন্দ লাগবে নাঃ)
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:২০260001
  • এদিকে আমার বেহালার আদর্শ পল্লী দেখা বাকি। সেলিমপুরের রাজস্থান দেখা বাকি। দমদম, লেকটাউন, পাইকপাড়ার পুজোগুলো দেখা বাকি। কখন যে কোনটা করি!
  • robu | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:১৯259999
  • আমি কোনোদিন টাকি যাইনি। নাম শুনেই মনে হচ্ছে খুব কাদার জায়গা, তাই বল্লাম।
    তা, সে তো আমার ধারণা নাকতলা আর হরিদেবপুরেও খুব কাদা।
    হাসনাবাদ গেছি অবশ্য।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:১৮259998
  • হ্যাঁ ঝিকি দেখব তো। চতুষ্কোনও দেখতে হবে। হায়দারও দেখতে হবে। আর পারি না বাপু। ওদিকে ছেলের কেমিস্ট্রি প্রোজেক্টও লিখতে হবে।

    আপনারা কে কে টাকির নদীর ধারে গেছেন বিসর্জন দেখতে একটু হাত তুলবেন প্লিজ?
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:১৬259997
  • "রোবু সত্যি সত্যিই খুব কাদা??" হবে।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:১৫259996
  • রোবু সত্যি সত্যিই খুব কাদা। মানে দাঁড়িয়ে নদী দেখতে গেলে, বিসর্জন দেখতে গেলে, কাদায় দাঁড়িয়ে দেখতে হয়? ভিড়ের মধ্যে লোকে পায়ের উপর কাদাপা তুলে দেয়? মা এসব বলে আটকানোর চেষ্টা করছে আমাকে।

    এবার আমাকে হাজার চেষ্টা করেও হরিদেবপুর আর নাকতলায় ঠাকুর দেখতে যাওয়া থেকে আটকাতে পারে নি বলে আমার টাকি যাওয়ার প্ল্যানটা এইভাবে বানচাল করে দেওয়ার চেষ্টা করছে।
  • jhiki | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:১২259995
  • ব্যাং ব্যাং ব্যাং দেখবে না???
  • robu | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:১১259994
  • কাদাতে আলোকপাত করলে আলো পিছলে যায়। রিফ্র্যাকশন হয়। সেটা টোটাল আর ইন্টারনাল হয়ে গেলেই কাদার টুকরো গুলোকে তুলে তুলে নাড়ুর মত গোল্লা পাকিয়ে বিক্রি করা হয়।
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:১০259992
  • গামবুট পরে গেলেই হয়। ঃ-)
  • kc | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:১০259993
  • বেঙি, কোনও ভয় নেই। বেড়িয়ে পড়।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:০৮259990
  • ছড়া না কেটে এই কাদার ব্যাপারটা নিয়ে একটু আলোকপাত করুন না?
  • robu | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:০৮259991
  • টাকিতে অসম্ভব কাদা। না যাওয়াই ভালো।
    এটা টাকি না গিয়েও বলা যায়।
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:০৭259989
  • টাকি
    ঢাকি
    কাকি
    নাকি
    খাকি
    চাকি
    ঝাঁকি
    থাকি

    কতকিছুর সঙ্গে মিল হয়! এমন জায়গায় এক্ষুনি যাওয়া উচিত। ঃ-)
  • ঢপেশ্বর ঢোল | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:০৬259988
  • আমাদের এখানেই যখন কাদা নেই তখন অন্যত্র তেমন যুতসই কাদার সম্ভাবনা প্রায় নেই।
  • byaang | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:০২259986
  • এবার তো তিনদিনের পুজো। কাল তো সকাল নটার মধ্যে সন্ধিপুজো শেষ হয়ে নবমী পড়ে গেছে। আজ ভোর চারটে না কটায় যেন নবমীপুজো হয়ে টয়ে দশমী শুরু হয়ে যাওয়ার কথা।

    এদিকে অরিজিত, রোবু, ব্ল্যাংকি সবার আশায় ছাই দিয়ে আমার ছেলে যোদ্ধা দেখার জন্য খেপে উঠেছে।

    আর আমি টাকি যাওয়ার জন্য খেপে উঠেছি। কিন্তু মা আর কোনোভাবে আমাকে থামাতে না পেরে বলেছে টাকিতে অসম্ভব কাদা। সেই শুনে একটু ঘাবড়ে গেছি। এখন আপনারা আমাকে একটু সাহস দিলেই বেরিয়ে পড়তে পারি।
  • ঢপেশ্বর ঢোল | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:০২259987
  • আমার পুজোর সময় আকাশের দিকে চাইলেই মন ধেই ধেই করে নাচে।
  • kumu | ০৩ অক্টোবর ২০১৪ ০৮:০১259985
  • দিল্লীতে বিসর্জন কাল।
    আমাদের নবমী পুজো কাল হয়ে গেছে।কিন্তু মাদুগ্গা কে তো উপুসী রাখা যায় না তাই এমনি একটু পুজো হবে।আর আজ হবে নবমীর খাওয়া।
    অ দমু জন্মদিনে অনেক শুভেচ্ছা ভালোবাসা। খুব ভালো থাকো,অনেক বই পড়ো আর স্নেক লেখো।এই নাও পায়েস খাও।
  • Ishan | ০৩ অক্টোবর ২০১৪ ০৭:৫৭259984
  • এছাড়া ইটাচুনার রাজবাড়িতে দোতলা থেকে একতলায় খাবার জায়গায় নামার সিঁড়িটার নাম হল খাইবার পাস।
  • Ishan | ০৩ অক্টোবর ২০১৪ ০৭:৫৩259983
  • কিন্তু দশমী কেন? আজ নবমী না?
  • lcm | ০৩ অক্টোবর ২০১৪ ০৭:৫২259981
  • খাইবার পাস = রেশন কার্ড ( আলি সাহেব বলেছিলেন)
  • robu | ০৩ অক্টোবর ২০১৪ ০৭:৫২259982
  • আর পুজো নিয়েঃ বাচ্চাদের ক্যাপ ফাটানো ছাড়া আর কিছুই ভালো লাগেনা আজকাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত