এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ২৩ জুলাই ২০১২ ১১:৪৩26012
  • নাঃ, কাজাই।
    পাই, কিসকো মিলা থা ইয়ে ভি কৈ পুছনে কা বাত হ্যায়? মেরে হোতে হুয়ে অউর কিসকো মিলনা চাহিয়ে থা!
  • san | ২৩ জুলাই ২০১২ ১১:৪২26009
  • না না ব্রতীনদা, মিলার বলা চতুর্থ-ষষ্ঠ ঘর ওই খেলাটার কথা বলছি, এক্কাদোক্কা

    রাজা/গোলাপ এইটার কথা না ঃ-)
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ১১:৪০26007
  • গুলি খেলোনি কেউ ?
  • | ২৩ জুলাই ২০১২ ১১:৪০26008
  • না স্যান, ' সেই আয় তো রে আমার গোলাপ'। তখন গোলাপ গিয়ে যার চোখ রাজা ধরেছে তাকে কষিয়ে এক পিস চাঁটি মারতো।
  • ব্যাং | ২৩ জুলাই ২০১২ ১১:৩৯26005
  • আমাদের এক্কাদোক্কাতেও নয় ঘর অব্দি ছিল।
  • ব্যাং | ২৩ জুলাই ২০১২ ১১:৩৯26006
  • যাঃ আমি এক্কাদোক্কা লেখার আগেই লিখে দিল। এক্কদোক্কাতে তারপরেও একটা বড় ঘর থাকত, যার নাম সাগর।
  • san | ২৩ জুলাই ২০১২ ১১:৩৮26003
  • ওটা তো এক্কাদোক্কা
  • pi | ২৩ জুলাই ২০১২ ১১:৩৮26004
  • কিসকো ? ঃ)
  • pi | ২৩ জুলাই ২০১২ ১১:৩৭25999
  • আমাদের এক্সটেণ্ডেড ভার্শনও ছিল। ৯, ১০ ঘর যেতাম মনে আছে। শেষে সাগর বা এজাতীয় কিছু ছিল। ওঃ, কিতকিতের ঘুঁটি, থিকঠাক খুঁজে পেয়ে, ঘষা মাজা করে নেবার পর সে ছিল এক মহার্ঘ্য বস্তু। হয় কোন একটা নির্দিষ্ট জায়গায় লুকিয়ে, নয় হাতে করে নিয়ে বাড়ি যেতুম। ঐ ঘুঁটির জন্য আমার একটা বাক্সও ছিল, বিভিন্ন ঘরের জন্য বিভিন্ন ঘুঁটি, ছোট বড়, রোগা মোটা।
  • ব্যাং | ২৩ জুলাই ২০১২ ১১:৩৭26000
  • ট্রেজার হান্টটা তো এমনকি সিএনএমসির ফেস্টেও একটা ইভেন্ট হিসেবে থাকত। অউর পুছো পরপর তিন সাল কিসকো ফার্স্ট প্রাইজ মিলা থা ট্রেজার হান্ট মেঁ!
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ১১:৩৭26001
  • চোখ বন্ধ করে নাম দেওয়া। এক একজনের এক এক নাম দেওয়া হত

    এটাও কাল ব্যাংদি খেলে ফেলেছে
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ১১:৩৭26002
  • একটা খেলা খেলতাম 'খাব' (কোনো ভোজন রসিক এর মাথা থেকে বেরিয়েছে সন্দেহ নেই :) )
    একজন নেতা গোছের লোক এক একটা জিনিস এর নাম বলবে, খাদ্য বস্তুর নাম বললে 'খাব' বলতে হবে, অন্য কিছুর হলে 'খাবনা' বলতে হবে, ভুল বললেই আউট!
  • | ২৩ জুলাই ২০১২ ১১:৩৬25998
  • আচ্ছা সেই একট খেলা তে 'রাজা এদিক পানে চাইলে খেলবো না খেলবো না খেলবো না' বলা হত। সেটা কোন খেলা?
  • san | ২৩ জুলাই ২০১২ ১১:৩৫25997
  • এই চতুর্থ আর ষষ্ঠ ঘর দ্বিখণ্ডিত টা আমরা খেলতাম। কিন্তু কিছু লেখা থাকত বলে মনে পড়ছে না

    দুবার না তিনবার লাফাতে গিয়ে ইঁটের টুকরোয় হোঁচট খেয়ে পড়ে মাথা ফাটিয়েছিলাম ঃ-)
  • ব্যাং | ২৩ জুলাই ২০১২ ১১:৩৪25995
  • বনজিলিপি একরকমের গাছ। তার ফলগুলো পেঁচানো পেঁচানো জিলিপির মতন দেখতে হত। কিছু পাখি আর বিমলদাদা ছড়া আর কাউকে সেই গাছের ফল খেতে দেখি নি।
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ১১:৩৪25996
  • ভাগ্যিস চিনিনা
  • ব্যাং | ২৩ জুলাই ২০১২ ১১:৩৩25993
  • হ্যাঁ অক্ষ। আমারাও গো স্ট্যাচুটা খেলতাম।
    আর আরেকটা খুব খারাপ প্রাদেশিক বিদ্বেষমূলক খেলা খেলতাম নেতাজী-গান্ধীজী। সেটা এখানে কেউ খেলেছে কিনা জানি না। একজন লিডার থাকত। মানে দশ-কুড়ি গুণে গুণে প্রতিবারই কেউ না কেউ আউট হয়ে যেত। শেষ অব্দি যে থেকে যেত আউট হত না, সে লিডার হত। এবার সে চেঁচিয়ে বলল, নেতাজী বলেছেন মার্চ-পাস্ট করতে। অম্নি সবাই মার্চ্পাস্ট করবে। খানিকক্ষণ বাদে সে বলবে দেশবন্ধু বলেছেন মাটি কোপাতে। অম্নি সবাই মিলে মাটি কোপানোর ভান করবে। এইভাবে সব বাঙালী নেতারাই যা বলেছেন করা হবে। এমনকি ভগৎ সিংও যা বলেছেন, সেটা শোনা হত। এই শুনতে শুনতে আর নির্দেশ পাল্টাতে পাল্টাতে সবাই অখন অভ্যস্ত হয়ে যেত অম্নি লিডার আস্তে করে বলত গান্ধীজী বলেছেন হাঁটতে। এবার যে ভুলে গিয়ে গান্ধীজীর নির্দেশ মেনে হেঁটে ফেলবে সে আউট। নেহরুও যা বলবেন, সেটা শোনাও মানা ছিল, তাহলেও আউট। একবার কে যেন জিন্নার নাম করে মাকাইদাদার বাবার কাছে খুব বকুনি খেয়েছিল।
  • | ২৩ জুলাই ২০১২ ১১:৩৩25994
  • গান্ধী, ঠিক। ওটাই বলতে চেয়েছিলাম।
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ১১:৩২25990
  • ঐ ৬ ঘরেরটার অন্য নাম ছিল। ভুলে গেছি। ওটা কিতকিত নয়। শেষ অব্দি গিয়ে ফেরত আসতে হত
  • | ২৩ জুলাই ২০১২ ১১:৩২25991
  • ইয়ে বন বসে খাওয়া জিলিপি কে কি এক কথায় প্রকাশ করলে বনজিলিপি হয়?
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ১১:৩২25992
  • জোনাকি হচ্ছেন শুভাপ্রসন্ন এর মেয়ে :)
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ১১:৩১25988
  • আমি দুই জাতীয় কিট কিট খেলেছি
    3X3 এবং ৬ ঘরের (চতুর্থ আর ষষ্ঠ ঘর দ্বিখন্ডিত)
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ১১:৩১25989
  • আমাকেও কেউ আপনি বলল !! থেন্কু

    জোনাকি !! চিনিনা।
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ১১:৩০25986
  • ওখানে এমনি সব দিদিদের নিয়ে, সব অনুষ্ঠান নিয়ে কত আলোচনা, ছিঁটে ফোঁটা দিদিদের কানে যা যায় ভিরমি খাওয়ার যোগাড় :)
  • pi | ২৩ জুলাই ২০১২ ১১:৩০25987
  • কিতকিতের অনেক গুলো ভার্শন ছিল। মনে আছে কারো ? একটা ছিল ৪ বাই ৪ স্কোয়ার। আর ঘরগুলোতে কীসব লেখাই বা থাকতো !
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ১১:২৮25982
  • হাতে হাওআই চটি পড়েই তো খেলতে হবে নাহলে বল আটকাবো কেমনে?
  • | ২৩ জুলাই ২০১২ ১১:২৮25983
  • ক্রীং বা কিং। বল টিপ করে ছুঁড়তো। শুধু হাতের চটি দিতে ফিস্ট করা যেত।
  • san | ২৩ জুলাই ২০১২ ১১:২৮25984
  • আমার নাম সংযুক্তা। কিন্তু আমি ফেসবুকে নাই
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ১১:২৮25985
  • হা হা হা সে বুঝেছি যে আপনি নন, কিন্তু ২০০২ ব্যাচ তা ওই ব্যাচ তাই তো?
  • pi | ২৩ জুলাই ২০১২ ১১:২৭25979
  • কুমীরডাঙ্গার কথা তো কাল ই হল। ঐ টইতেও হয়েছিল।
    ডার্করুম। আর ছিল ট্রেজার হান্ট। ওটা ক'দিন আগে ইস্তক এই বুড়োবেলাতেও খেলেছি। সব কলেজ/ হোস্টেল ইভেন্টেই বোধহয় থাকে। যেবারে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান থিম হল, সেবার শেষমেশ যা বেরিয়েছিল, তা হল পাই ঃ)

    আমাদের ফার্স্ট ইয়ারের থিম ছিল ব্যোমকেশ ঃ)। পোস্টারে লেখা ছিল, রাত এগারোটার হাওড়া মুম্বই ( নাকি গীতাঞ্জলি) মেইলে সত্যান্বেষী আর অজিত এসে পৌঁছোচ্ছেন, তদন্ত করতে। আর তদন্তের একেকটা ধাপ একেক্টা ক্লু।

    সারা রাত ধরে আরবসাগর তীরে ডাস্টবিন ঘাঁটা থেকে শুরু করে টর্চ ফেলে ফেলে দেওয়ালের একটা একটা ইঁট নিরীক্ষণ, ভাবার কালেকশনের একটা একটা করে ছবির উপর আতসকাঁচ ধরে ধরে দেখা ক্লু এর জন্য কী না করেছি !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত