এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৩৮260340
  • এহেহে আবার কারো কারো এক লাইন মন্তব্য পাবার জন্য ওনার ল্যা ল্যা ফ্যা ফ্যা টা কেহ্যাল করেন নি ন্যাড়াদা। :-))
  • h | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৩৭260338
  • ভায়েবল অলটারনেটিভ এর ব্যাপারে, এবার থেকে কর্পো লাইন নেবো ঠিক করেছি, সরাসরি বলছি, পাতি করে দেখান, নইলে চেপে যান অথবা অন্যদের কাঠি করে মজা পান, অন্ততঃ আপনার ভায়েবল অলটারনেটিভ তৈরিঃ-))
  • lcm | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৩৭260339
  • তাই। তাহলে তো কিছুটা ক্রেডিট বিজেপিকেকে দিতে হবে। নেহেরু পরব্র্তী কংগ্রেসের রাজত্বকালে প্রধান বিরোধী দল হিসেবে চাপ দিয়ে অনেক বিল পাশ করিয়েছে। নাকি?
  • ন্যাড়া | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৩৬260337
  • হনু, মাইরি "গুরুদেব" ব্যাপারটা পার্সোনালি নিও না। আর গিভ ক্রেডিট হোয়্যার ইট ইজ ডিউ।
  • kc | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৩৫260334
  • ন্যাড়দার ১১টা৩০ এ ক্ক।
  • h | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৩৫260335
  • গোদা করে যা জানেন এল সি এম, সে জানা টা যে যথেষ্ট না, সেটা কচি করে অন্তত জানার চেষ্টা টা শুরু করো ;-) আমি ডেটা দিতে পারি, নেহরু মরার পর থেকে কি কি আইন কোন কোন দাবী কবে কবে মানা হয়েছে, যাদের গোদা করে প্রোগ্রেসিভ দাবী সমূহ বলা হয়ে থাকে।

    তো এই রিসার্চ টা গোদা ভাবে না ছড়িয়ে, একটু খাটলে তুমি ও করতে পারো।
  • jhiki | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৩৫260336
  • প্রথম প্যারা-তে ক।
  • Du | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৩৩260331
  • সিকি, আমার তো নরসীমার মুখও মনে পড়ে, কান্না কান্না অপদার্থতার ঐ মুখ ভোলা কঠিন।
  • jhiki | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৩৩260332
  • ন্যাড়াদাকে ক।
  • lcm | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৩৩260333
  • আমার পয়েন্টটা বিল নিয়ে নয়। এই যে বিজেপি এলে সব্বোনাশ হবে, আর কংগ্রেস এলেই মঙ্গলযান হবে - এসব আর কদ্দিন। এক যদি না এদের বাদ দিয়ে কোনো ভায়েবেল অল্টারেনেটিভ আসে।
  • h | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৩২260330
  • কেন আমরা তো এ ক্যালি ন্যাড়াদার মধ্যেই দীর্ঘ দিন ধরে দেকেছি, নেহাত ই যাদবপুর ইত্যাদি। ;-)
  • h | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৩১260329
  • সদা, প্রতিক্রিয়াশীল রা প্রতিক্রিয়া করবে, তাদের ছুতোর অভাব নাই ;-) আসামে অনুপ্রবেশ হচ্ছে, অতএব বিজেপি আনুন, আহা আসামে জাতি ইত্যাদির জটিল পর্স্থিতিতে শুধু মুসলমান রাই দায়ি কিনা, সকলে যদি অনুপ্রবেশ কারী হয় ও, নাই বা জিগালেন ইত্যাদি, কাশ্মীরে জমি কিনতে পারছি না, অতএব বিজেপি আনুন, আহা হিমাচলে কাশ্মীরের লোকেরা জমি কিনতে পারছে না কেন, নাই বা জিগালেন ইত্যাদি। মমতা নমাজ পড়ে নাটক করছেন, নাটকের অভিযোগ যথাযথ হলেও, তাই দিয়ে বিজেপি কে নিয়ে আসার কোনো কারণ এমনি তে নেই, লোকের শখের প্রাণ গড়ের মাঠ তাই করছে। নইলে এরকম একটা আওয়াজ সর্বস্ব লোক কে কেউ ভোট দেয়? এখনো তো নতুন কথার মধ্যে দুটি কথা শোনা গেল, এক, 'মে দ্য ফোর্স বি িথ ইউ' আর '২০১৯ মে গান্ধীজি কি ভারত মে আনে কা শত বর্ষ মনায়েংগে।'

    বাংলা ১৯৪০ এর দশকে প্রায় ৬২ অব্দি আমার হিসেব অনুযায়ী টেরিফায়িং ভাবে কমিউনালাইজ্ড ছিল, সেই স্মৃতি ফিরিয়ে আন্ততে অনেকেই উদগ্রীব, সকলেই প্রতিশোধের প্রতিশোধের প্রতিশোধ ইত্যাদি চায়, তো রেকারিং ডেসিমাল কোথায় থামবে কেউ জানে না।

    পার্সোনালি শুধু না, অর্গানাইজ্ড হও, নন কমিউনাল রাজনীতি যারা করে, পারলে তার মধ্যে কোনো একটা পসন্দের অর্গানাইজেশন করো, যতটা পারো ঠ্যাকাও। হারার চান্স ই বেশি, কিন্তু কি আর করা।
  • ন্যাড়া | ০৬ অক্টোবর ২০১৪ ১১:৩০260328
  • এই "-" (109.133.152.163) নামের মানুষটির চুলকুনি আমার দারুণ লাগছে। একযোগে এত লোকের ঝাঁ* জ্বালানোর ক্যালি বহুদিন কারুর দেখিনি। এর মধ্যে কিছু কিছু কথা আমার বেশ র‌্যাশনালও লাগেছে। কীপ ইট আপ বয় অর গার্ল।

    হনু আর রোবু কে একটা ঘ। দাবী-ফাবী সব ঠিক আছে - মানে ওগুলো নেসেসারি কন্ডিশন, কিন্তু সাফিশিয়েন্সির অনেক তলায়। তবে গুরুদেব তো বলেই গেছেন "পথ ভাবে আমি দেব" ইত্যাদি।
  • lcm | ০৬ অক্টোবর ২০১৪ ১১:২৬260327
  • এ সব বিল যদি গাল খেয়ে পাশ হয় - ভালো কথা। এমন হলে তো ভালোই।
  • d | ০৬ অক্টোবর ২০১৪ ১১:২২260326
  • মহারাষ্ট্রে বিজেপী আর সেনাদের খটাখট দেখতে হেব্বি লাগছে। ;-)
  • robu | ০৬ অক্টোবর ২০১৪ ১১:২১260325
  • হানুদার কথাটাই বলার ছিল।
  • lcm | ০৬ অক্টোবর ২০১৪ ১১:১৭260323
  • ঠিক। মুশকিল হছে, রায়ট-এর হিসেব ধরলে কংগ্রেস-কেও বাইরে রাখতে হয়।
    অর্থাৎ, কংগ্রেস বিজেপি কে বাইরে রেখে কোনো কোয়ালিশনকে ক্ষমতায় আসতে হয়।

    আর এইচ যা যা বলল, সে সব তো কবে সেই নেহেরুর আমলে আইন হয়েছিল।
  • a x | ০৬ অক্টোবর ২০১৪ ১১:১৭260324
  • একলাখের ১৫ হাজার*
  • a x | ০৬ অক্টোবর ২০১৪ ১১:১৫260321
  • মারা গেছিল এক হাজার। ঘরছাড়া হয়েছিল এক লাখ। এই এক লাখের অন্তত ১৫ লাখ এখনও ক্যাম্পে থাকে সাবহিউমান কন্ডিশনে। একটা রায়টই যথেষ্ট।
  • h | ০৬ অক্টোবর ২০১৪ ১১:১৫260322
  • এল সি এম, অনেকটাই হয়েছে। মোটামুটি বলা যায়, যে কটি নারী, শ্রমিক, সেকসুয়াল মার্জিন, কৃষি কর্মী, আদিবাসী, পরিবেশ সংক্রান্ত আইনী পরিবর্তন এসেছে সেগুলি কারো দয়ায় আসে নি, বিভিন্ন স্তরের গালি (গালাগাল থেকে ক্রিটিসিজম ব্রড স্প্যান্টা) ও দাবী থেকেই এসেছে। কেউ কাউকে বেশি বয়সের স্তেঁহ বশতঃ দিচ্ছে না, আনলাইক কেশি দা।
  • - | ০৬ অক্টোবর ২০১৪ ১১:১৪260319
  • বল্লে বিশ্বাস করবেন কি না জানি না কেসি, বইটা চোখেও দেখি নি।
    আমি অত পড়িটড়ি না। সত্যিই।
    দেখছেন না, যেকোনও শিক্ষিত মানুষই "পাঁঠা" ভেবে বসেন।
    তাতে কিছুই মনে করার নেই। নাম-রূপে কি আসে যায় বলুন?
  • শ্রী সদা | ০৬ অক্টোবর ২০১৪ ১১:১৪260320
  • পশ্চিমবঙ্গের মত সিগিনিফিকেন্ট মুসলিম ভোট ব্যাঙ্ক যেখানে, সেখানে বিজেপিকে টিঁকে থাকতে হলে মুসলিম মারলে চলবে না, এটা ওরাও বোঝে। অনুপ্রবেশ ইত্যাদি ও কমার চান্স নেই। হয়তো এরকম খুল্লমখুল্লা অমুক ই ইসলামি, তমুক ই জিহাদি এসব চলবে না, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে টিঁকে থাকতে হলে মুসলিম তোষন করতেই হবে। সব্বাইকে।
    বিজেপি নিয়ে আমার সবচেয়ে বড় প্রবলেম হল ওরা ক্ষমতায় এলে মমতার থেকেও বড় ফ্যাসিস্ট হবে এবং মানুষের ব্যক্তিগত জীবনে রাষ্ট্রের হস্তক্ষেপ প্রতিদিন বেড়ে চলবে। এই যেমন কদিন আগে সরকারী কর্মচারীদের পুজোর ছুটির ইয়ে মেরে স্বচ্ছ ভারতের বাতেলা শোনানো হল, বাধ্যতামূলক। প্রধাণমন্ত্রীর বক্তৃতায় শোনানো হবে ছেলেমেয়েদের সামলে রাখুন, তা হলে ক্রাইম কমবে, যে কোনো বামপন্থী আন্দোলন শুরুতেই বাটাম দিয়ে বন্ধ করা হবে, ঐ সুব্রমনিয়ান স্বামীর মতো লোকজন সরকারী মদতে জিঙ্গোইস্টিক প্রচার করে যাবে খুল্লমখুল্লা। এগুলো আমার কাছে বেশী বড় সমস্যা দ্যান ঐ হিন্দু-মুসলিম বাওয়াল।
  • lcm | ০৬ অক্টোবর ২০১৪ ১১:১৩260318
  • সাম্প্রতিককালে, একমাত্র দেখলাম কেজ্রিবাল চেষ্টা করেছে। অ্যাট লিস্ট সিস্টেমের মধ্যে ঢুকে চেষ্টা করেছে।

    সিস্টেমকে দোষ দিয়ে লাভ নেই। যে কোনো সিস্টেম দারুণ হয়ে ইঠতে পারে যদি যারা সিস্টেমে আছে তারা যদি দায়িত্ববান কাজের মানুষ হয়। আর যে কোনো সিস্টেম অখাইদ্য হয়ে হোয়ে মানুষের অপদার্থতায়।
  • lcm | ০৬ অক্টোবর ২০১৪ ১১:১০260316
  • আসলে, ব্যাপার্টা হল --- অনেক তো হল।
    শয়নে স্বপনে শুধু পলিটিশিয়ান আর সরকারকে চাড্ডি গাল পাড়া দেখতে দেখতেই তো খানিকটা জেবন কেটে গেল, বাকীটাও যাবে, কিন্তু কিছু হল কি।
  • সিকি | ০৬ অক্টোবর ২০১৪ ১১:১০260317
  • নরসীমা রাও তো প্রধানমন্ত্রী ছিলেন। ইউপির মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং। তবু বাবরি মসজিদ দাঙ্গার মুখ বলতে গেলেই অটলবিহারী বাজপেয়ি আর লালকৃষ্ণ আদবানিকে মনে পড়ে।
  • সিকি | ০৬ অক্টোবর ২০১৪ ১১:০৮260315
  • ন্যাদোশদার মূল্যায়ন তো নতুন পড়ছি না, তবু আজ পড়ে আমার একটা বহু পুরনো কবিতা মনে পড়ে গেল। জয়দেব বসুর। এখন তো অফিসে আছি, বাড়ি পৌঁছে টুকে দেব আমার কবিতার খাতা থেকে।
  • lcm | ০৬ অক্টোবর ২০১৪ ১১:০৬260314
  • এই সমস্ত বিজেপি শাসনের রাজ্যে এত বছর শুধু রায়ট হয়েছে সেটাও বোধহয় ঠিক নয়।
    গুজরাট-এ হয়েছে বিজেপি শাসনে।
    বাবরি মসজিদ-এর সময় তো নরসিমা রাও ছিল না ?
  • kc | ০৬ অক্টোবর ২০১৪ ১১:০২260313
  • যতদিন যাচ্ছে, ন্যাদোশদার মতন চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে। ও ন্যাদোশদা এটা কেন হচ্ছে? বয়সজনিত কারণে? নাকি এনারাই সিনড্রোম?
  • a x | ০৬ অক্টোবর ২০১৪ ১১:০১260312
  • নাহ্‌ রাজ্যগুলো ধ্বংস হয়ে যাবে কেন শুধুমুদু, হাজরখানেক মুসলিম মারা গেছে কেবল।
  • kc | ০৬ অক্টোবর ২০১৪ ১১:০০260311
  • আরে অন্য কথা হল, আপনি ঐ বইটা " ভাতকাপড়ের ভাবনা ও কয়েকটি .... " পুরো গুলে খেয়েছেন। না? ;)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত