এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৪ ১৯:২০260400
  • সে তো ঠিকই। মানে আদর্শ আচরনবিধি হিসেবে। কিন্তু এই ধরণের কেসগুলোয় রিসার্চার বা গাইড কেউই রিসার্চ করার জন্য কিছু করছে না, সকলেই কোনোমতে চাট্টি পাবলিকেশনের সংখ্যা বাড়িয়ে নিজেদের প্রোমোশন বাগানোয় ব্যস্ত। তারই মধ্যে কেউ টোকার সময় সাইটেশন দিচ্ছে, কেউ প্যারাফ্রেজ করছে, কেউ সেগুলো করছে না। আমার কাছে এই দুই এর তফাৎটা মার্জিনাল।

    মূল সমস্যা তো ইধার কা মাল উধার করে পাবলিকেশন বাগানো। একটু চালাক হলে প্যারাফ্রেজ করে শব্দের জাগলারি দিয়ে বা সাইটেশন দিয়ে করছে (মানে সিপিএম স্টাইল ;-))। আর মাথামোটা হলে সেটাই গোদাভাবে করছে (তিনো স্টাইল)।
  • সে | ০৬ অক্টোবর ২০১৪ ১৯:১৪260399
  • কী আপদ! সর্বক্ষণ আমার পেছনে কি মিস্ষ্টিই না আছে।
  • সে | ০৬ অক্টোবর ২০১৪ ১৯:১১260398
  • এবং প্রকান্ড পান্ডিত্য লাগে। গায়ে পড়ে কীসের ঝাল মেটানো? চুড়ান্ত অভদ্রতা হচ্ছে সেটা জানিয়ে গেলাম। মন্তব্য করতে ইচ্ছে হয় না তবু ছিঃ না বলে পারছি না। গা গুলিয়ে উঠল।
  • T | ০৬ অক্টোবর ২০১৪ ১৯:১০260397
  • ওরে ন্না, আসিফ খান তারানন্দে। দেখুন দেখুন।
  • Kaju | ০৬ অক্টোবর ২০১৪ ১৯:০৮260396
  • আমাকে নয় তো? আমি স্রেফ ধুনো দিয়েছি কিন্তু।
  • sosen | ০৬ অক্টোবর ২০১৪ ১৯:০৬260395
  • পিনাকীদাকে, চাকরি ঐ রকম ক্ষেত্রে যেতেই পারে--কিন্তু রিসার্চারএর তো আপটুডেট থাকতে হবে আর প্রয়োজনে নিজের ভুল্গুলো শোধরাতে অ্যাকশন নিতে হবে, তাই না?

    আগের পোস্ট আপনার জন্য নয়।
  • sosen | ০৬ অক্টোবর ২০১৪ ১৯:০৩260394
  • এতো বয়েসেও এরকম গায়ে পড়া অসভ্যতা করতে খুব কম লোককে দেখেছি। এর জন্য প্র্যাকটিস এবং জিন দুটো ই লাগে। ইগনোর করাই যায়, এবং করেও থাকি, কিন্তু জনস্বার্থে তারিফ জানিয়ে গেলাম।
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৪ ১৯:০২260393
  • ফাঁসা বলতে এরকম তো অনেক জায়গায় হয় যে প্লেগিয়ারিজমের জন্য চাকরি চলে গেল। বা ধরা যাক খবরের কাগজে এমন চর্চা হল যে কাজের জায়গায় টেঁকা গেল না। এইরকম আর কি।
  • সে | ০৬ অক্টোবর ২০১৪ ১৮:৫৪260392
  • ব্যস্‌ নড়ে উঠেছে।
  • Kaju | ০৬ অক্টোবর ২০১৪ ১৮:৫১260391
  • তা অপোসমোস্কিতি কি সমোস্কিতি নয়?
  • ঢপেশ্বর ঢোল | ০৬ অক্টোবর ২০১৪ ১৮:৪৩260390
  • বচনামৃতের গুণে টোকাও সমোস্কিতি!
  • sosen | ০৬ অক্টোবর ২০১৪ ১৮:৩৬260389
  • পিনাকীদার এই কথাটা বুঝলাম না। ফাঁসার তো কিছু নেই। মেথড টোকা পেপার হলে সাইটেশন দিয়ে একটা রিভিশন দিয়ে দেবে। মিটে গ্যালো। প্লেজিয়ারিজম এর কনসেপ্ট কিছুদিন আগে অব্দিও এত স্ট্রিক্ট ছিল না। এখন আছে। পুরোনো পেপার রিভিশন মারার ওয়ে ও আছে। তবে ৪০% এর বেশি মেটেরিয়াল টোকা হলে রিভিশন করতে দেবে না--কারণ সেটা তো বোঝাই যাচ্ছে পাবলিকেশন টা টোকার মেরিটে হয়েছে। তখন রিট্র্যাক্টা করতে হবে। এবার কারোর গোটা কেরিয়ার যদি ঐ টোকা পাব্লিকেশনের উপরেই দাঁড়িয়ে থাকে তা হলে সেটা তো তাকে অ্যাফেক্ট করবেই। না হলে করবে না।
  • h | ০৬ অক্টোবর ২০১৪ ১৮:১২260388
  • মাথায় হিপোপটেমাস টা খুব ভালো লেগেছে, হাহাহাহাহাহাহাহা ;-)))))))))))))))))))))))))))))
  • Tim | ০৬ অক্টোবর ২০১৪ ১৮:০৭260387
  • কলকাতা অঞ্চলে চিকিৎসায় গাফিলতি হলে কোন সেল আছে যেখানে অভিযোগ জানানো যায়?
  • Ekak | ০৬ অক্টোবর ২০১৪ ১৮:০২260386
  • না ধামাচাপা দিতে চাইছেন বলি নি :) আপনি গোলমেলে প্র্যাকটিস টা আঙ্গুল তুলে দেখিয়েছেন। এটার দরকার আছে। এবার ওই পয়েন্ট দুটোর ক্ষেত্রে :

    চোথা সংস্কৃতি দেখেছি। করিনি কখনো। একরকম সিনিক ঠেঁটামোর বশবর্তী হয়ে। পরে যেটা বুঝেছি তা হলো সমস্যা এই চোথা করা বা না করায় নয়। আদৌ চোথা করে পাশ করা যায় এমন পরীক্ষা সিস্টেম হবে কেন ? লাইব্রেরি তে বসে ওপেন বুক পরীক্ষা হওয়া বান্ছনীয়। তা ব্যাপার হলো সিস্টেম একদিনে পাল্টাবে না। সিস্টেম টার বাইরে বেরিয়ে তাকে একটা গড এনটিটির জায়গা থেকেও পাল্টানো যাবেনা। সিস্টেমের মধ্যেই ক্রমাগত ঝামেলা লাগাতে হবে যাতে ইভলুশন হয়। আমি এটাকেও একধরনের পিপলস সার্ভায়ল্যানস প্রসেস হিসেবে দেখি।

    দ্বিতীয়ত : ভিসি র মাথায় উকুন হবে না হিপপতেমাস তার চেও ইম্পর্ত্যান্ট মনে হয় ক্যাম্পাস ভায়োলেন্স কমিটির নিয়ম মানা হয়েছে কিনা তাই নিয়ে আইনি চ্যালেঞ্জ, এক্সিকিউটিভ কাউন্সিলে স্টুডেন্ট মেম্বার দের প্রতিনিধিত্ব বাড়ানো এইসব ব্যাপার গুলো। যেমন লাবনী তে ছেলে-মেয়েদের ধরে নিয়ে গেল এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে হোক নো প্রবলেম করাই উচিত কিন্তু আইপিসি ১৫১ একটা কালা কানুন। সেটার এগেইনস্ট এ আন্দোলন -অর্তিআই এগুলো দরকার বলে মনে করি। মানে খুব সোজা কথায় চলার পথে যা যা সিস্টেম ভালনারেবিলিটি রিভিল হচ্ছে সেগুলো এড্রেস করতে করতে যাও। এস সাচ দেস্তিনেসনে পৌছল কিনা একটা আন্দোলন ( মানে এই ধরনের ) হার্ডলি ম্যাটারস।
  • masti | ০৬ অক্টোবর ২০১৪ ১৭:৫৩260385
  • ১৬ ই মের পর থেকে গুরুতে এত পণ্ডিতম্মন্য রাজনিতিবিজ্ঞের দাউদাউ করে জ্বলছে, অন্তত এই পাঁচ বছর তো অক্ষমের আস্ফালনের খোরাক নেয়া যাবে হ্যা হ্যা হ্যা হ্যা
  • d | ০৬ অক্টোবর ২০১৪ ১৭:৩৫260384
  • খ্যাতাপুড়ি অমন সংস্কৃতির!!
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৪ ১৭:১০260383
  • হ্যাঁ, সেটা ঠিক। এই জন্যেই ব্যাপারটা ধামাচাপা দিতে চাইছি না। দুটো ব্যাপারে অস্বস্তি আছে। ১) নৈতিক। কলেজ জীবনে আমিও চোথা করেছি। ঐসময় ওটাই ছিল বীরত্বের সূচক। একটা সংস্কৃতির অংশ হিসেবে করেছি। ব্যতিক্রমী ধান্দাবাজি হিসেবে নয়। এক্ষেত্রেও ভিসি যেটা করেছে, বা অন্য যারা করে থাকে (মূলতঃ কলকাতার একাডেমিয়ার কথা বলছি) তারাও একটা সংস্কৃতির অংশ হিসেবে করেছে বা করে থাকে। এখানে পুরো সিস্টেমটার প্রতি আঙুল তোলার একটা ব্যাপার আছে। একজন দুজনকে বলি কা বখরা বানানোটা কতটা ঠিক সে নিয়ে আমার সংশয় আছে। বিশেষতঃ এখানে ফাঁসলে ভিসিরও আগে ফাঁসবে যারা ঐ পেপারগুলোর ফার্স্ট বা সেকেন্ড অথর। ভিসিকে টেনে নামানোর সময় এই কোল্যাটারাল ড্যামেজগুলো আমাকে ভাবাচ্ছে। ২) টাইমিং। এখন এই ইস্যুটায় বেশী হইচই পাকালে অন্য অনেক বেশী সিরিয়াস ইস্যু গুলো থেকে নজর সরে যাওয়ার বা সেগুলো লঘু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সে ব্যাপারেও সতর্ক হতে হবে।
  • Ekak | ০৬ অক্টোবর ২০১৪ ১৬:০৩260382
  • টেকনিকালি হোক বা প্র্যাক্টিকালি ফাঁসা ভালো। একজন ফাঁসলে সে আবার আরেকজন কে ফাঁসাবে। আরেকজন উল্টে তেড়ে আসবে। প্র্যাকটিস টা কিছুটা হলেও ব্যালান্স করবে টোটাল ম্যালপ্র্যাকটিস কে।
  • Kaju | ০৬ অক্টোবর ২০১৪ ১৫:৫৭260381
  • প্পন কাঁহা !! প্পন কাঁহা !!
    সেই 'পিউ কাঁহা'-র মত হাঁ হাঁ করে হুঙ্কার দিয়ে বলতে হবে।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৪ ১৫:৩৫260380
  • হা-অ-তু-কো
  • kumu | ০৬ অক্টোবর ২০১৪ ১৫:৩১260379
  • পিনাকীকে ক্ক্ক্ক্ক
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৪ ১৫:০৬260378
  • ঃ-)
  • Tim | ০৬ অক্টোবর ২০১৪ ১৫:০৫260377
  • মানে, শেষপাতে রসগোল্লা আছে বলে কি আর লোকে অ্যাপেটাইজার খাবেনা? ;-)
  • Tim | ০৬ অক্টোবর ২০১৪ ১৫:০২260376
  • পিনাকীদাকে ক।
    তবে এই প্লেজিয়ারিজমের জন্য যেহেতু (আরো অনেকের সঙ্গে) টেকনিকালি দায়ি উনিও, তাই কেস খেলে অসুবিধের কিছু নেই।
  • Kaju | ০৬ অক্টোবর ২০১৪ ১৫:০১260375
  • আমি গত বছরেরটা এই পঞ্চমীর দিন দেখলাম পুরো বছর ঘুরে এল তারপর ! আসলে সেবার পুজোয় দেশের বাড়ি থেকে ফিরেই কী শরীর খারাপ, ভুলেই গেছিলাম।
    এবারেরটা এখনি দেখব পেলেই, দেখবই।
    ও সকলকে শুভ বিজয়ার পেন্নাম শুভেচ্ছা, আর যা যা ভালো হয় আর কি।
  • সিকি | ০৬ অক্টোবর ২০১৪ ১৪:৫৩260373
  • কাজু, লিংটা পাঠাস। আমার নিজেরই দেখা হয় নি।
  • kc | ০৬ অক্টোবর ২০১৪ ১৪:৫৩260374
  • মিত্তিরসাহেব, একবার লাল সেলাম দিয়ে গেলাম।
  • নেতাই | ০৬ অক্টোবর ২০১৪ ১৪:৫২260372
  • ঈদ মুবারক
    বিলেটেড শুভ বিজয়া
  • Kaju | ০৬ অক্টোবর ২০১৪ ১৪:৪০260371
  • সিকিস্যার আছো নাকি? মেল করে রাখলাম একটা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত