এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anirban | ০৭ অক্টোবর ২০১৪ ০০:১৪260490
  • পিনাকিদার ২ নং পয়েন্টের সুত্র ধরে - "দলদাসত্ব করলে সেটাকে বিরোধ করতে হবে সেটার কারণেই। সেখানে একাডেমিক্যালি ভালো কি মন্দ সেট বিচার করার খুব একটা কারণ আমি দেখি না।"
    - আগের জমানায় যাদবপুরে এটাই হয়েছে। দলদাসত্ব করার জন্যে যোগ্যতা ছাড়াই অনেক-কে ফ্যাকাল্টি পজিশন দেওয়া হয়েছে। অ্যাকাডেমিক ইন্স্টিটিউটে - একাডেমিক্যালি ভালো কি মন্দ এইটার বিচার প্রথমে হওয়া দরকার। রিসার্চ, পড়ানো, সবক্ষেত্রেই।

    আর কেউ যদি আগে ভালো বই লিখে থাকেন, তাতে পরের দিকে পাবলিশড আর্টিকল-এ ভার্বেটিম কপি করার দায় চলে যায় না। মানুষটি সৎ হলে হয়তো বলতেন - আমার জানা নেই, হয়ে থাকলে অন্যায়। খোঁজ নেব। কিন্তু সেরকম কিছু শুনিনি। ফলে অ্যানেকডোট অন্য হলেও সাম্প্রতিক সমস্যার গুরুত্ব কমে না।

    বাস্তবতা ভুলে থাকার প্রশ্নই নেই, বার বার বলা হচ্ছে না পড়ে পেপারে নাম দিয়ে দেওয়ার কালচারটি ভুল এবং একে পরিবর্তন করার। কেউ যদি সমস্ত জেনেও নিজের নাম বহন করা পেপার পড়ে না দেখেন, সেই দায় তাঁরই। পরে গন্ডগোল হলে, দায়িত্ব অস্বীকার করতে পারেননা।

    এখানে অভিযোগ স্পেসিফিক। সেটাকে অ্যাড্রেস করার প্রয়োজন রয়েছে। উনি ভালো মানুষ ছিলেন বলে অ্যাভয়েড করে গিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ০০:১২260489
  • @AtoZ

    সেই আন্দোলনটাও প্লেজিয়ারাইজড হয়ে হংকং এ পালিয়েছে। কেউ সাইটেশান ও করল না যে মূল আইডিয়াটা যাদপ্পুরের।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ০০:১০260488
  • @Ekak
    হ্যাঁ এখন ইস্কুলে ইস্কুলে এসব শেখাচ্ছে (মনে করুন ২০০৯ এর কথা বলছি)। অথচ আমরা যখন (সে এ এ এই আমাদের যুগে) যখন রিসার্চ করেছি তখন প্লেজিয়ারিজম ধরবার অত যন্ত্র ছিলো না। প্রায় কাছাকাছি কাজ হয়ত জাপানে হয়েছে একটা আবার তার পরের মাসেই কাজাখস্তানের কোনো ঘুপচি ইনস্টিটুটে। এতে পিএইচ্‌ডি নাকচ হতো না। এখন হচ্ছে এবং এসব তো ইস্কুল লেভেল থেকেই শেখানো হচ্ছে।
    পাতি এম্বিয়ে করতে গেলে পর্যন্ত সমস্ত প্রোজেক্ট ওয়ার্ক প্লেজিয়ারিজম সফ্টওয়ারের ভেতর দিয়ে যায়।
    এ জিনিস কোলকাতায় ইম্প্লিমেন্টেড হয় নি এখনো? তবে তো খুবি চিন্তার কথা।
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৪ ০০:০৩260487
  • আচ্ছা, সেই আন্দোলনটার কী হলো? সংগ্রাম কি চলছে?
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ০০:০২260486
  • @sswarnendu

    মহলটা সেইরকমই দাঁড়িয়েছে। আলো বাতাস আসুক। ঢুকতে গিয়েই তো কুচ্ছিৎ গালি খেয়েছি। জিন নিয়ে, বয়েস নিয়ে। কই তখন তো কেউ প্রতিবাদ করেন নি। স্বভাবতঃই মনে হয়েছে এই আলোচনায় ঢোকার দরজা প্রায় বন্ধ। খুবই খারাপ লেগেছিলো কোনো প্রতিবাদ না দেখে। একটাও প্রতিবাদ তো দেখিই নি বরং যেন কিছু হয় নি এমন ভাবখানা করে আলোচনা হচ্ছিলো যে এই ধারণা হয়েছে।
  • pinaki | ০৭ অক্টোবর ২০১৪ ০০:০১260485
  • ন্যাড়াদা, ব্যাপারটা অত সহজে বলে দেওয়া যায় না। ভিসির একাডেমিক যোগ্যতা নেই - এব্যাপারটা আমি খুব সিওর নই। এ নিয়ে আমি অজ্জিতদার সাথে আগে তর্ক করেছি। এপারেন্টলি ইন্টার্নেটে পাওয়া পেপারের সংখ্যা দেখে তাই মনে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে আগেকার দিনে কলকাতার লোকজন আইট্রিপলই র তুলনায় IE (ভারতীয়) তে বেশী পাবলিশ করত। তার কোনো ইন্টারনেট ডেটাবেস নেই। এই ভিসির সম্পর্কে আমি জানি দুটো সূত্রে। এক, আমি জখন সেন্ট থমাসে পড়াতাম, তখন আমার এক কলিগ এর কাছে পিএইচডি করত। বাচ্চা হয়তো তার পেপারও দেখে থাকবে, যদিও প্লেগিয়ারিজমের লিস্টে তার নাম নেই দেখলাম। তার কাছ থেকে যা শুনেছি যে এর একাডেমিক যোগ্যতা যথেষ্টই আছে। অনেককে পিএইচডি করিয়েছে। ইন্ডাস্ট্রিতে ভালো যোগাযোগ এবং নাম আছে। কিন্তু সিপিএম মাথায় তোলে নি বলে সিপিএমের উপর হাড়ে চটা। এটা আমি ২০০৭ এর কথা বলছি। এবং এই কলীগকে আমি বিশ্বাস করি। দুই নম্বর সূত্রটা হল ২০০৫ বা ২০০৬ নাগাদ ওনার এবং ওনার এক কো-অথরের (যিনি এখন যাদবপুরের প্রফেসর) একটা বই বেরোয়, আমাদের ফিল্ডে মাস্টার্স লেভেলের ওটাই ছিল ঐসময়ে একমাত্র বই। ওটা দেখে আমার ওনার সম্বন্ধে বেশ ভক্তিশ্রদ্ধা হয়েছিল, কারণ বইটায় বেশ স্টেট অফ দ্য আর্ট টপিক নিয়ে যথেষ্ট ডিটেলে কাজ ছিল। এখন হতে পারে তখন আমার সেই বই এর ইভ্যালুয়েশন করার মত যোগ্যতা ছিল না। এখন দেখলে ভুলভাল মনে হবে। কিন্তু কথা হল এই ইম্প্রেশনটা আমার মনে গেঁথে আছে। পরে শুনেছিলাম ওনার আরও অগে লেখা ভালো বইপত্র আছে, যেগুলো বিই লেভেলে পড়ানো টড়ানো হয়। এই লিংকে ওনার যে বইতার কথা বলছি সেটার অনলাইন ভার্শন আছে। তার শেষ দিকে বইটার ব্যাক কভারে লেখা উনি আটখানা বই কোঅথর করেছেন।
    http://books.google.se/books?id=ilbYbyZpLYYC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false

    ডিপি কোঠারি, যিনি আমাদের ফিল্ডে খুবই নামকরা লোক, আইআইটির, তাঁর সাথে উনি কোনো এক সময়ে কাজ করেছেন বলে শোনা যায়। আমার ওনার সম্বন্ধে ধারণা ছিল এগুলো থেকেই। এখন হতেই পারে উনিও অন্যে অনেকের মত জালি। কিন্তু সেটা শুধুমাত্র ইন্টারনেটে পেপার পাওয়া যাচ্ছে না বলেই বলে দেওয়া যায় বলে আমার অন্ততঃ মনে হয় না। তিনোদের সাথে অনেক লোকই ভিড়েছে যারা মনে করত বাম সরকার তাদের প্রাপ্য সম্মান দেয় নি। এনার ব্যাপারটাও সেরকমই বলে আমার মনে হয়েছিল। ভুলও হতে পারে। আমার পয়েন্টটা সিম্পল। দলদাসত্ব করলে সেটাকে বিরোধ করতে হবে সেটার কারণেই। সেখানে একাডেমিক্যালি ভালো কি মন্দ সেট বিচার করার খুব একটা কারণ আমি দেখি না।

    এবার দুনম্বর কথা হল, আমি কলকাতার একাডেমিক জগতের সাথে বেশ কিছুদিন যুক্ত ছিলাম। ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। এবং আরও বিশেষ করে বললে ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে। আমি যখন যাদবপুরে পিএইচডি করি, তখন আমার কো-সুপারভাইজর ছিলেন সনোজ পাল। তাঁর ইন্টিগ্রিটি প্রবাদপ্রতিম। এবার ঐসময় আমার যেকটি পেপারে উনি থার্ড অথর হিসেবে ছিলেন একটিও খুঁটিয়ে পড়ে দেখেন নি। একবারের জন্যও না। আমার কাজের এরিয়া নিয়ে ওনার খুব ডিটেল ধারণা ছিল এমনও নয়। উনি ধরে নিতেন প্রাথমিক সুপারভাইজর সেই কাজটা করেছে। এটা ভুল হতে পারে, কিন্তু এটাই কালচার। এবার আমি যদি কখনো জালিগিরির করতাম, আর তার জন্য ওনাকে শাস্তি পেতে হত, সেটা একেবারেই মিসফায়ার হত বলে মনে হয়। এক্ষেত্রে এই ভিসি সেরকম মহান কিছু আমি প্রমাণ করতে চাইছি না। শুধু ফায়ারিং এর সময় এই বাস্তবতাগুলো ভুলে যেন না যাওয়া হয় সেটা বলতে চাইছি।
  • Ekak | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:৫৯260484
  • @ সে

    আমি পিএইচ্দি নই :(( এন্গ্দম অশিক্ষিত প্রোগ্রামার মানু :( আর আপনি যে ব্যাপক হারে কুম্ভীলকবৃত্তির কথা বললেন তা একশ ভাগ ঠিক তা পিএইচদি না হয়েই জানি। একদম ছোট বয়েস থেকে এই কালচার গ্রো করে। যেহেতু এখানে এতজন একাদেমিয়ার মানুষজন রয়েছেন এবং প্রবলেম টা সনাক্ত করতে পারছেন তাই আর্জি করে যাচ্ছি এবার নড়ুন কিছু করুন। ব্যাস এইটুকুই।
  • sswarnendu | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:৫৫260483
  • @সে
    "পিএইচ্‌ডি না হলে প্লেজিয়ারিজম নিয়ে কথা বলবার কোনো অধিকারই নেই কারো।" এমন কথা আমি বলি নি, যতটুকু দেখছি কেউই বলে নি... তবু পরিষ্কার করে বলে যাই ফর ফিউচার রেফারেন্স... আমার কোন পোস্টেই কোন অদৃশ্য "অনলি ফর পি এইচ ডিস " ডিস্ক্লেমার নাই... বস্তুত আমারো পি এইচ ডি নাইকো।
  • sswarnendu | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:৪৮260482
  • বরং তিনোদের দিক থেকেই সংগঠিতভাবে ছাত্রদের আন্দোলনেরই চরিত্র হননের চেষ্টা ছলছেই...চলেও... আগে ফেল করা ছাত্রদের আন্দোলন বলত...তিনোরা হট প্যান্ট, মদ-গাঁজা, কে কিভাবে শুয়ে-বসে আন্দোলন করছে তাই নিয়ে চলছে...
    @একক
    আমি দুটোই করার পক্ষে ...পোস্টার দেওয়ার ও... অভিযোগ করারও
  • সে | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:৪৫260481
  • প্লেজিয়ারিসম নিয়ে আলোচনায় কিছু বলবার ছিলো। মানে পোকাটা যখন নাড়িয়েই দেওয়া হয়েছে। তাসে যাগ্গে, বলতে এসেই কুচ্ছিৎ গালিগালাজ খেলাম, সমস্ত বিষ যেন উগরে দিলো। সে সমস্ত দেখালাম লোকজনেদের - কতটা বিদ্বেষ থেকে এত বিষ জমতে পারে কে জানে! তার পরে নেয়ে ধুয়ে এলাম। তাড়াবার চেষ্টা তো করবেই, তা বলে অত সহজে হটবার পাত্র আমি নই।

    তা সে যাগ্গে, যে কথা বলতে এসে বলতেই পারিনি সেটা বলব তো বটেই। এই যে প্লেজিয়ারিজম প্লেজিয়ারিজম করে চেঁচামিচি হচ্ছে - তাতে ভাবখানা এমন যেন পিএইচ্‌ডি না হলে প্লেজিয়ারিজম নিয়ে কথা বলবার কোনো অধিকারই নেই কারো। অন্ততঃ মহলটা সেইরকমই দাঁড়িয়েছে। তবে রসুন বাবু বিবিরা। প্লেজিয়ারিজম এর গপ্পো অন্ততঃ ১১-১২ ক্লাস থেকেই আছে। যেকোনো প্রোজেক্ট ওয়ার্কে, কোনো থিসিসও নয়, জাস্ট প্রোজেক্ট ওয়ার্ক। হ্যাঁ। এর জন্যে সায়েন্স সাবজেক্ট পড়তে হয় না বাবুমশাই ও বিবিরা। যেকোনো সাবজেক্টেই বিএ ক্লাসে বান্ডিল বান্ডিল কাজ (কোনো টপিকের ওপরে) জমা দিতে হয়, সমস্তই প্লেজিয়ারিজম সফ্ট্‌ওয়ারের মাধ্যমে ছেঁকে বেরোয়। সমস্ত কিছুই সাইটেশন বা রেফারেন্সিং পদ্ধতির অগ্নিপরীক্ষা পাশ করে তবে মূল্যায়ন হয় তার। গাব্দা গাব্দা সফ্টওয়ার আছে সে সমস্ত বিচার করবার। এখানে ইউনিভার্সিটিতে ঢুকবার আগেই ইস্কুলে এগুলো যত্ন সহকারে শিখিয়ে দেয়। রাজা উজির মারা মতো বিরাট কিছু নয়। দুনিয়ার অন্ততঃ গোটা তিন চার রেফারেন্সিং পদ্ধতিও শেখানো হয়।
    হ্যাঁ, আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে হয়ত এত ভালো সফ্টওয়ার ছিলো না। কিন্তু প্লেজিয়ারিজম নিয়ে যে লেভেলের হাই ফাই গগনচুম্বী আলোচনা হচ্ছে, সেটা দেখে প্রথমতঃ খুবই ঘাবড়ে গেছলাম। ইয়ে মানে, যদিও আমি খুবই অশিক্ষিত, তা সত্ত্বেও সাইটেশন কারে কয়, প্লেজিয়ারিজম কী, কেন, ইহা মাপিবার সফ্‌ট্‌ওয়ার, ইত্যাদি বিষয়ে মোটামুটি ওয়াকিবহাল; অল্প স্বল্প ব্যবহারও করেছি। অবশ্য বুড়ো মানুষ তো, তাই আমাদের সেকালের নড়বড়ে পুরোনো সফ্ট্‌ওয়ার আরকি।
    কিন্তু আলোচনাটা শুধু ডক্টরেক্টদের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না। আলো বাতাস আসতে দিন। ১১ ক্লাসের বাচ্চাও অ্যাকাডেমিক আর্টিকল বেছে বেছে রেফারেন্সিং করে করে ইস্কুলের লেখা নামাতে হয়, প্লেজারিজম সফ্ট্‌ওয়ারে ধরা পড়ে গেলে বাতিল নয়ত ফেল, বিএ ক্লাসে এরকম হলে ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে দেয়। জিনিসটা হাই লেভেলের মধ্যেই সীমাবদ্ধ না রেখে একটু নিম্নস্তরেও আলোচনা হোক আপনাদের আশীর্ব্বদে। এইটুকুই প্রার্থনা।
  • anirban | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:৪৪260480
  • আর তুমি যদি প্লেজিয়ারিজম নিয়ে জেনারাল স্ট্যান্ডের কথা বল - আমার পরিস্কার বক্তব্য আগেই বলেছি। যেই যুক্ত থাক তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া, কারণ এটা খুবই সিরিয়াস অ্যাকাডেমিক মিসকন্ডাক্ট। কো-অথরের কেউই নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।
  • anirban | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:৪১260479
  • অবশ্যই প্রায়োরিটি আছে। প্রায়োরিটি আসে যেটা ন্যাড়াদা বলেছেন সেই জায়গা থেকে। - "যিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার - তাঁর ব্যক্তিগত ইন্টিগ্রিটির প্রশ্ন। এবং তৎসহ সুস্থ অ্যাকাডেমিক পরিবেশ তৈরি করার দায়িত্ব।" কিন্তু তার জন্যে এইরকম কেউ বলে না, যে সমস্ত কলেজে দলতন্ত্রের বিরুদ্ধে অভিযোগপত্র বিশদ প্রমান সহকারে জমা না দিলে, যাদবপুরের দলতন্ত্রের বিরুদ্ধে কোনো বাক্য বলা মানেই ক্যার‌্যাক্টার অ্যাসাসিনেশন।
  • sswarnendu | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:৩৭260478
  • হ্যাঁ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে বেশ্যাবাড়ি যায় কিম্বা চুল্লুর ঠেক এ যায় এরকম কোন বক্তব্য তো নয়... এই চরিত্র হনন কেসটা আমিও ঠিক বুঝছি না...
  • Ekak | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:৩৩260477
  • প্রায়োরিটি তো আছেই। "সিস্টেম " শুধ্রবার কোনো ঐশী ক্ষমতা আমাদের কারোর নাই। আমরা ম্যাক্সিমাম যেটা পারি তা হলো দ্বন্দ টা খুঁচিয়ে চালু করে দিতে। ভিসি কে চেপে ধরলে এবং তার একাদেমিক্স এ কালি লাগলে সে কি ছেড়ে দেবে ? তারপরেই দেখবেন অমুক কলেজের ডীন তমুক কলেজের প্রফেসর নিয়ে টানাটানি শুরু হয়েছে। এটাই তো দরকার। বেটার সিস্টেম বাইরে থেকে তৈরী করা যায়না। ভেতরের ধাক্কাধাক্কি তে তৈরী হয়। আর এক্ষেত্রে ক্যারেক্টার এসাসিনেশন তখনি বলা যেত যদি এটা ভিসির প্রফেশনাল ইন্তিগৃতির পার্ট না হয়ে একদম ব্যক্তিগত ডোমেইন হত। তাতো নয়।
  • anirban | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:২৫260476
  • অবশ্যই। তাতে দোষটা কোথায়? আর এটাকে "সবাই করে থাকে" ইত্যাদি বলে জাস্টিফাই-ই বা করব কেন? ভবিষ্যতে যদি এইরকম দেখি আবার বলব।
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:১৮260475
  • এখনো অব্দি অন্য কো অথরদের নিয়ে কাগজে কোনো প্রবন্ধ বেরোয় নি। আমরাও সেইসব কোঅথরদের অন্য পেপার (যেখানে ভিসি নেই) নিয়ে কোনো ঘাঁটাঘাঁটি করি নি। এটা খুবই স্পষ্ট যে আমাদের একটা প্রায়োরিটি আছে। আমরা এই সমস্যাটার যেটুকু অংশ ভিসির সাথে ওভারল্যাপিং সেই অংশটুকু নিয়েই শুধু আমাদের সক্রিয়তা দেখিয়েছি। এখান থেকেই আমার এই ধারণা হয়েছে। সেটা ভুলও হতে পারে।
  • anirban | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:১৭260473
  • ন্যাড়াদাকে ক দিয়ে গেলাম।
  • anirban | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:১৭260474
  • অন্যায় করা সত্ত্বেও, সিরিয়াস অ্যাকাডেমিক মিসকন্ডাক্ট করা সত্ত্বেও, ভিসি-র সম্বন্ধে এটা কেন বলা যাবে না? কেন চুপ করে থাকতে হবে? আর কেনই বা প্রফেশনাল মিসক্ন্ডাক্টের উল্লেখ করলে, ক্যার‌্যাক্টার অ্যাসাসিনেশন বলা হবে?
  • sm | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:১৬260472
  • টোকাই ধর্ম,
    টোকাই কর্ম
    টোকাতে নেই পাপ;
    টুকেছে আমার দাদু ঠাকুরদা,
    টুকেছে তোর বাপ।

    চারণ কবি --
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:১২260470
  • ভাবুন নৈরাজ্য হলে কী হবে!
    কার পেপার কার গবেষণা কার এক্সপেরিমেন্ট কী বিত্তান্ত কেজানে, যে যা পাবে ধড়াদ্ধড় টুকে নেবে আর পাবলিশিয়ে দেবে। ঢালাও ব্যবস্থা। ঃ-))))
  • ন্যাড়া | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:১২260471
  • পিনাকী যেমন লিখেছে, ব্যাপারগুলো তো তেমন কম্পার্টমেন্টালাইজড নয়। একটা লোক, যে অ্যাকাডেমিকালি তেমন স্ট্রং নয়, সে ভিসি হচ্ছে কী করে? তাকে কেন দলদাসত্ব করতে হচ্ছে? মানে নিজের জোরে নয়, মাখনবাজী করে তাকে অপ্রাপ্য পদ ধরে থাকতে হচ্ছে। তারই পরের ধাপ হচ্ছে বিরুদ্ধমতকে ঠেঙিয়ে সিধে করা। যোগ্য হলেই যে দলদাস হয়না, সেটা নয়। সেরকম কেস আমরা অনেক দেখেছি আগের আমলেই। কিন্তু যাকে শুধু দলকে খুশি করে টিঁকে থাকতে হবে, তার বিশ্ববিদ্যালয়, ছাত্রছাত্রী এবং অ্যাকাডেমিক্সের প্রতি দায়বদ্ধতা অনেক কম হবে সেটা বলাই বাহুল্য।

    এর সঙ্গে আসে যে, যিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার - তাঁর ব্যক্তিগত ইন্টিগ্রিটির প্রশ্ন। এবং তৎসহ সুস্থ অ্যাকাডেমিক পরিবেশ তৈরি করার দায়িত্ব।
  • a x | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:১১260469
  • সেটা তাইলে একটা আলাদা আন্দোলন হবে তো। চিরুনি অপারেশন, এক এক করে ধরে ট্যারান্টিনো না কি চালাতে হবে।
  • anirban | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:১০260468
  • যারা প্লেজিয়ারাইজ করেছে, তাদের সকলের বিরুদ্ধেই ডিসিপ্লিনারী অ্যাকশন দরকার। তা সে যে বিশ্ববিদ্যালয়ই হোকনা কেন। দুজনের ক্ষেত্রে আলাদা বিধান-এটা কে বলেছে?
  • ঢপেশ্বর ঢোল | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:০৯260467
  • রদ্দিমার্কা রিসার্চ রদ্দি জার্নালে টুকে ছাপা হয়।
  • Tim | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:০৬260466
  • এদিকে কাল ন্যানোমেটেরিয়াল আর ওএলিডি দুটোকেই একই বছরে প্রাইজ দিয়ে দিলে মেটেরিয়াল সায়েন্সের হদ্দমুদ্দ হবে। ঃ-)
  • pinaki | ০৬ অক্টোবর ২০১৪ ২৩:০২260465
  • এখানে ভিসির ইস্যুটা তো ছিল পুলিশ ডেকে ছাত্র ক্যালানো, মলেস্টেশনের নিরপেক্ষ তদন্ত না হতে দেওয়া, সামগ্রিকভাবে তৃণমূলের দলদাস হয়ে প্রশাসন চালানো - ইত্যাদি। এর সাথে প্লেগিয়ারিজমের তো কোনো সম্পর্ক নেই। জোর করে রিলেট করা একটাই কারণে যাতে ভিসির ক্রেডিবিলিটিকে একাডেমিক অ্যাঙ্গেল থেকেও কমিয়ে দেখানো যায়। সেটার তো কোনো প্রয়োজনই ছিল না। সেটা সম্পূর্ণ একটা আলাদা এজেন্ডা। আলাদা ভাবেই ট্রীটেড হওয়ার দাবী রাখে। ভিসি যদি একাডেমিক্যালি দারুণ ক্রেডিবল লোক হতেন তাহলে কি এই এখনকার অন্যায়গুলো মার্জনা করে দেওয়া যেত? তা তো নয়। হ্যাঁ, ঘটনাচক্রে ব্যাপারটা জানা গেছে, তাই সামনে আনা হয়েছে। এই অব্দি ঠিকই আছে। কিন্তু ধরা যাক আন্দোলন করে ভিসিকে পদত্যাগ করানো গেল না। সেক্ষেত্রে কি এই টেকনিকাল গ্রাউন্ড সামনে এনে চেষ্টা করানো হবে? যদি তাই হয়, তাহলে একই সাথে কেন দাবী উঠবে না কলকাতা বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড ফিজিক্সের প্রধানেরও পদত্যাগ চাই? যদি দুজনের ক্ষেত্রে আলাদা বিধান হয়, তাহলে তো এটা মনে হবেই যে এই বিষয়টাকে আমরা জাস্ট একটা আপারহ্যান্ড নেওয়ার জন্য ব্যবহার করলাম। আমার এই ব্যাপারটা নিয়ে ডিলেমা আছে।
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৪ ২২:৫৮260464
  • আমি তো এসে এত ক্যালোরব্যালোর শুনে সোজা টই তে গিয়ে পড়লাম। সেখানে তো দেখি একেবারে সমুদ্র! নৈরাজ্যের সেই সমুদ্রে হাবুডুবু খেয়ে এখন আবার পালাচ্ছি। ঃ-)
  • Ekak | ০৬ অক্টোবর ২০১৪ ২২:৫৫260463
  • স্বর্নেন্দু
    বুঝেছি কী বলছেন :)

    আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট। সবাই যখন বুঝছেন এবং চাইছেন এই কালচার টা বেটার হোক তাহলে এবার ব্যবস্থা নিন। মানে এই পরিস্থিতিতে দুরকম আন্দোলন হতে পারে।
    একটা হলো "ভিসি তুমি টুকলিবাজ / তবুও তোমার নেইকো লাজ " লিখে পোস্টার বানিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকা।
    আরেক টা হলো একদম প্রপার চ্যানেলে অভিযোগ জানিয়ে সত্য সামনে আনা। এবং আরও যে যেখানে গোলমালে জড়িত তারাও ডমিনো এফেক্ট এ জড়ালে জড়াবে এইরিস্ক টা নিয়ে নেওয়া !! আমার কাছে দ্বিতীয় টাই একচুয়াল আন্দোলন। পোস্টার দেখানোর কোনো ডমিনো এফেক্ট নাই। অন্তত আজকের দিনে এই কানকাটা রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে। প্লিস ডু সামথিং। গুরুচন্ডালির অনেকে রাস্তায় নাবছেন। তাঁদের অনেস্টি -কমিটমেন্ট কে স্বীকার করেই বলছি যাঁরা নাবতে পারছেন না তাঁরা এটলিস্ট চোখের সামনে ম্যালপ্র্যাকটিস দেখে এড়িয়ে যাবেন না। আপনাদের মত করে লড়ুন।
  • | ০৬ অক্টোবর ২০১৪ ২২:৫৪260462
  • আর যারা আনন্দ দেখতে পারছে(ন) না তাদের জন্য আপডেট হল আসিফ বলেছেন মুকুল রায়কে যে ৬ লাখ টাকা উনি দিয়েছিলেন তার সব ডিটেইলস ওনার কাছে আছে। আর ওনাকে রায়বাবু বলেছেন কুঘোর মত ফাঁসিয়ে দেবেন মুখ বন্ধ না রাখলে।
  • | ০৬ অক্টোবর ২০১৪ ২২:৫২260461
  • চুরি তো চুরিই সে পিনাকী যতই বলুন।
    আমি পিনাকী আর তার সমর্থক কেসি কে দুটো বড় বড় মুলতানি গরুর মত 'ছি' দিয়ে গেলাম। আর অনির্বান আর সোসেনকে দুটো হাতীর মত 'ক' দিয়ে গেলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত