এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ০১:১১260520
  • একক,
    বুঝেছি। অবশ্য আমার উদাহরণটা অন্য ছিলো, সেটা এক্ষেত্রে অপ্রাসঙ্গিক - মেনে নিলাম।
  • pinaki | ০৭ অক্টোবর ২০১৪ ০১:১০260519
  • বাচ্চা, উনি আদৌ পড়ে দেখেছেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। যদি পড়ে না দেখেন তাহলে টেকনিকালি দায়ী হবেন। এথিক্যালি হবেন না।

    উনি কোনো একশন নেওয়ার ইঙ্গিত দেননি। এখনো অব্দি সবচেয়ে বড় অন্যায় আমার চোখে এইটা।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ০১:০৯260518
  • যাদবপুর ইউনিভার্সিটি এই টুল কেনে নি?
  • kc | ০৭ অক্টোবর ২০১৪ ০১:০৮260517
  • মিত্তিরসাহেব, ১১টা ০২, আবারো ক্ক ক্ক ক্ক।
    রাগ মূলতানি দারুণ লাগে, এখন যদিও রাত হয়ে গেছে তাও শুনুন,

  • anirban | ০৭ অক্টোবর ২০১৪ ০১:০৭260516
  • @পিনাকিদা

    " যাদবপুরকেও কি একই সিরিয়াসনেসের মাপকাঠিতে মূল্যায়ন করব? " - কেন করব না? এথিক্যাল মাপকাঠি একই থাকা উচিত। কোথাও তো শুরু করতে হবে এইটা। সেই একই লোকজন তো যাদবপুর থেকে এম আই টি গিয়ে দারুন কাজ করছে, তখন তো এইসব করে না।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ০১:০৫260515
  • টুলস তো আছেই। পয়সা খরচ করে কিনতে হবে। সস্তা নয়। ভালো দাম আছে। এই টুল নতুন করে আবিষ্কার করবার দরকার নেই। যেমন মাইক্রোসফ্ট ওয়ার্ড দিয়ে আমরা টেক্স্ট প্রসেসিং করি। কিনতে হয়। নতুন করে আবিষ্কার করবার প্রয়োজন হচ্ছে না। ঠিক তেমনি প্লেজিয়ারিজমের দামী কয়েকটা টুল পাওয়া যায়। সেগুলো নিয়মিত আপডেটেড হয়, বস্তুতঃ অনলাইন। সর্বক্ষণ সেই টুলের ডেটা রিপোসেটরিতে নতুন নতুন তথ্য জড়ো হচ্ছে। পুরো দেখিয়ে দেয় কোথায় কোথায় হুবহু নকল, কতগুলো শব্দ, বা কোন শব্দবন্ধ, বা বাক্য পুরো বা আংশিক মিলে যাচ্ছে। অল্পস্বল্প সিননিম ব্যবহার করলেও ধরে ফেলে। কিন্তু সাইটেশন থাকলে তো ঋণ স্বীকার করা হয়েই গেল, তখন সেটা এই টুল বুঝে নেবে। বেশ বুদ্ধিমান টুল।
  • pinaki | ০৭ অক্টোবর ২০১৪ ০১:০৪260514
  • সায়েন্স আর টেকনলজি রিসার্চে কালচারের পার্থক্যও এই বোঝাবুঝির সমস্যার একটা কারণ হতে পারে। যেমন আমি শুনেছি কম্পিউটার সায়েন্সে কনফারেন্স পেপারের খুব ভ্যালু আছে। আমাদের এরিয়াতে কনফারেন্স পেপারকে অধিকাংশ ক্ষেত্রেই ট্র্যাশ ধরে নেওয়া হয়।
  • anirban | ০৭ অক্টোবর ২০১৪ ০১:০৩260513
  • আমিও বহুবার লিখে বোঝানোর চেষ্টা করেছি যে নিজের বিষয়ের কাজ সম্বন্ধে সম্যক জ্ঞান থাকলেই ধরা যায় এই ধরণের টোকা। পড়ে বোঝার কথা নয় এটা ভুল। এই টুকলি প্রথমে সফটওয়্যার দিয়ে ধরা হয় নি। একটি ফোল্ডার - সমস্ত পেপার ও সোর্স-সহ হোক্কলরবের একটি ফেসবুকে পেজেই পোস্ট করা হয়। তার পর সফটওয়ার দিয়ে দেখা হয়। যাঁরা এটি প্রথমে দেখেছেন, আমার ধারণা তাঁরা হুবহু সাদৃশ্য দেখেই সোর্সগুলি চিনতে পেরেছেন। ফলে সফটওয়্যার ছাড়া কোনোভাবেই এটা ধরা সম্ভব নয় তা একদম ই নয়।

    একবার দুবার ঘটলে দুর্ঘটনা। পর পর (৬-৭ বার) রিপিট হতে থাকলে প্যাটার্ন। তখন বেনিফিট অব ডাউট দেওয়া মুশ্কিল হয়ে পড়ে। আর টেকনিক্যাল মুল্যায়ন-ই দরকার ভিসি পদে কাউকে বসাতে হলে। সেটাই তো বলা হয়।

    কিন্তু তখনি এথিক্যালিও প্রশ্ন উঠবে যখন সে জানার পরও ব্যাপারটা ইগনোর করবে বা প্রপার একশন নেবে না। - এই ব্যাপারে কী অ্যাকশন নিয়েছেন? কাগজে দেখলাম স্টেটমেন্ট দিয়েছেন - ওঁর কাছে এর কোন গুরুত্ব নেই।
  • pinaki | ০৭ অক্টোবর ২০১৪ ০১:০১260512
  • সিরিয়াস রিসার্চ তো আমিও মনে করি না। কিন্তু এমাঅইটির থেকে যে সিরিয়াসনেস আশা করব, যাদবপুরকেও কি একই সিরিয়াসনেসের মাপকাঠিতে মূল্যায়ন করব? দেশের একাডেমিয়া একটা মিমিকিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটাকে মাথায় রেখেই এগুলো বলা।
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ০১:০০260510
  • এই ফার্স্ট অথর সেকেন্ড অথরের এই প্রবল দায়িত্বের বৈষম্য ও বুজছি না ... তবে আমাদের আবার ভেদাভেদ নেই
  • Ekak | ০৭ অক্টোবর ২০১৪ ০১:০০260511
  • সে
    আমার ওই উদাহরণ টি কিভাবে ব্র্যান্ড ভ্যালু নিয়ে ম্যাল্প্র্যক্তিস চলে বোঝাবার জন্যে ছিল। ডাক্তারি মৌলিক গবেষণা নয় এইটুকু জানি। একজন গবেষকের নাম একটা পেপারে থাকছে এবং সেটা রেফার্ড হচ্ছে এটা কনসিউমার এন্ড থেকে ব্র্যান্ড ভ্যালু র প্রশ্ন। সেইখানে রেসপনসিবিলিটি একশ ভাগ। আশা করি বোঝাতে পারলুম।
  • Ekak | ০৭ অক্টোবর ২০১৪ ০০:৫৭260509
  • পিনাকি
    আমিও এটাই বারবার বোঝাবার চেষ্টা করছি যে রেসপনসিবিলিটি আগে আসে পরে টুলস। দরকার এবং চাপ না থাকলে সিস্টেম গড়ে ওঠে না। যদি এভাবেই চলে তাহলে বারবার পড়ে দেখা বা আরও বেটার টুলস এভেইল করার তাগিদ তৈরী হবে। নইলে কোনদিন হবেনা। বাইরের জগতেও তাই ঘটেছে। হাজার হাজার মামলা -মোকদ্দমা এসব পেরোতে গিয়েই ওদের টুলস গুলো ইভলভ করেছে। আমাদেরও করলে সেভাবেই করবে। রেস্পন্সিবল করতে না পারলে টুলস থাকলেও ছুঁয়ে দেখবেনা :(
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ০০:৫৩260508
  • একজন সার্জেন অপারেশন থিয়েটারে যেটা করেন সেটা কোনো মৌলিক গবেষনা নয়। কোনো পেপার ও নয়। তিনি জানা মেথডের পুনরাবৃত্তি করে থাকেন যদিও সেটা হুবহু পুনরাবৃত্তি নয়, রোগীর অবস্থা বিশেষে হেরফের হয়। এর সঙ্গে প্লেজিয়ারিজমের কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না।
    কিন্তু ব্রিটেনের শল্যচিকিৎসার রঙ্গমঞ্চে যেটা হয়, সেটা অন্যরকম। এক্কেবারে আনকোরা ডাক্তারদের দিয়ে কাজটা করানো হয়। অভিজ্ঞ ডাক্তার বেশিরভাগ সময়েই অনুপস্থিত থাকেন। হ্যাঁ, অ নু প স্থি ত। রোগীকে অ্যানাস্থেশিয়া দেবার সময়টুকু অবধি তাঁকে দেখা যায়, তারপরে আসল কাজ টি ঐ অনভিজ্ঞ ডাক্তারবাবুটিই করেন। এই নিয়ে এক ডাক্তারের লেখা পড়েছিলাম সম্ভবতঃ নিউ ইয়র্ক টাইমসের কোনো একটা সংখ্যায় (সঠিক সাইটেশনের অভাবে, আমার এই লেখাটিও প্লেজিয়ারিজম দোষে দুষ্ট হল)।
  • pinaki | ০৭ অক্টোবর ২০১৪ ০০:৫১260506
  • একক এর আগে আমি বহুবার এটা লিখে বোঝানোর চেষ্টা করেছি এক্ষেত্রে যে ধরণের কপি পেস্ট সেটা শুধু পড়ে বোঝার কথা নয়। সফটওয়্যার চালালে বোঝা যাবে। যেটা এখনো এদেশের বা বিদেশের অনেক জায়গাতেই কালচারে ঢোকে নি। যতদিন সেটা স্ট্যান্ডার্ড কালচার না হচ্ছে ততদিন অব্দি এরকম ঘটনা ঘটলে সেকেন্দ বা থার্ড অথরকে ঘটনা ঘটানোর জন্য এথিক্যালি দায়ী করা যাবে না, বেনিফিত অফ ডাউট দিতে হবে। টেকনিক্যালি সে অবশ্যই দায়ী। কিন্তু আমরা মানুষের মূল্যায়ন সাধারণভাবে টেকনিক্যালি সে কতটা ঠিক তাই দিয়ে করি না। কিন্তু তখনি এথিক্যালিও প্রশ্ন উঠবে যখন সে জানার পরও ব্যাপারটা ইগনোর করবে বা প্রপার একশন নেবে না।
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৪ ০০:৫১260507
  • আন্দোলনটা আসলে কীসের দাবীতে ছিল? নাকি ক্রমাগতই দাবী পাল্টে পাল্টে যাচ্ছে? সেই মুক্তধারার মন্ত্রীমশাই যেমন বলছিলেন, "তখন তাই বলেছিলুম বটে, এখন আর তা বলছি না। কারণ আমার মন্ত্রণা সময়োচিত।" (প্রায় এরকমই কিছু বলেছিলেন, হয়তো আক্ষরিক হলো না, তবে অর্থ এই ই)
    ঃ-))))
  • anirban | ০৭ অক্টোবর ২০১৪ ০০:৪৮260505
  • এই গ্যারান্টি না দিতে পারলে রিসার্চ করানোর দরকার নেই। এই গ্রুপ এমন কিছু বড় নয় যে ট্র্যক রাখা সম্ভব নয়। আর রিসার্চের ক্ষেত্রে এইরকম টোকা কমন কাল্চার হলে এই সব গ্রুপ সিরিয়াস নয়। কেউ ভারতরত্ন পেলেই তার সমস্ত কাজ সমর্থনযোগ্য হয় না। যেকাজ সমর্থনযোগ্য নয় তাকে নিন্দা করাই দরকার।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ০০:৪৭260504
  • কিন্তু ভিসি তো এগুলো উড়িয়ে দিয়েছেন এবং উল্টে দেখে নেবো জাতীয় কথা বলেছেন বলে শুনলাম।
  • Ekak | ০৭ অক্টোবর ২০১৪ ০০:৪৬260503
  • কেও যদি বলেও থাকেন কাঁচুমাচু মুখ করে যে পড়ে দেখিনি ভুল হয়ে গেছে তাহলেও স্টেপ নেওয়া উচিত। ম্যালপ্র্যাকটিস বন্ধ করার উদ্দেশ্যে। কোথায় অসুবিধে বুঝছিনা সিরিয়াসলি। ক্যারেক্টার এসাসিনেশন বা অযর্শিপ কোনটাই উদ্দেশ্য নয়। বরং কেও নিয়মের উর্ধে নয় সে ক্যারেক্টার যেরকমই হোক এটাই প্রতিষ্টা করা দরকার।
  • pinaki | ০৭ অক্টোবর ২০১৪ ০০:৪৩260502
  • তিনি ফার্স্ট অথর নন। কাজেই এরকম সমস্যা হতেই পারে। ঘটনার ঘটাকে তিনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন এমন গ্যারান্টি দেওয়া যায় না। এটা ঘোরতর বাস্তব। এটা যদি সিরিয়াস ইন্স্টিটিউটে না ঘটে থাকে তাহলে বলতে হবে যাদবপুর, শিবপুর, সিইউ, অনেক আইআইটিও সিরিয়াস ইন্স্টিটিউট নয়। এখানে যুক্তি দেওয়ার ব্যাপার নেই। সিএন আর রাও এরও এরকম উদাহরণ আছে। তিনি ভারতরত্ন পেয়েছেন বলে শুনেছি। ঘটনা ঘটার পরে তিনি সেটাকে রেকগনাইজ করে প্রপার একশন নিলেন কিনা সেইটা বিচার্য হওয়া উচিৎ।
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৪ ০০:৪২260501
  • সে, দারুণ ব্যাপার তো! চমৎকার!!!!
  • anirban | ০৭ অক্টোবর ২০১৪ ০০:৩৫260498
  • ১। অ্যাকাডেমিক্যালি ভালোদের পেপারে আমি ভার্বেটিম টোকা দেখিনি। যেকোনো সিরিয়াস ইউনিতে এই রকম যুক্তি দিতেও কাউকে দেখিনি।
    ২। একাডেমিক্যালি ভালো হয়ে পুলিশ পাঠালে বা দলদাসত্ব করলে কি সেটাকে একটু কম গুরুত্ব দিয়ে দেখা হবে? - এটা আমার কথা নয়। কোথাও এইরকম বলিনি। পুলিশ পাঠানো, দলদাসত্ব এবং মিথ্যে কথা বলা এই সমস্তই মারাত্মক অপরাধ। তার সঙ্গে এই অপরাধটাও খুবই সিরিয়াস। অ্যাকাডেমিক এথিক্স অনুসারে এর দায় সমস্ত কো-অথরের ওপরই বর্তায়। এই ঘটনা একবার নয়, ৫-৬ বার আলাদা আলাদা পেপারে হয়েছে। সেই ড্কুমেন্টগুলো ভ্যানিশ হয়ে যাবে না।
    ৩। লাস্ট পয়েন্টে কি বললে বুঝতে পারলাম না। ঘটনা ঘটার সময় তিনি কি করেছেন আর জানর পরে তিনি কি করলেন - এই দুটো-ই গুরুত্বপূর্ণ।
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৪ ০০:৩৫260499
  • হংকং এর ব্যাপারটা একটু জানতে চাইছি। সেখানে কী হয়েছে?
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ০০:৩২260497
  • জাপান ও কাজাখস্তানের উদাহরণ নেহাৎই কাকাতালীয়। কিন্তু এর পেছনে একটা যুক্তি আছে। সেটা হচ্ছে জাপানে যে পেপারটা লেখা হচ্ছে সেটা জাপানী ভাষায়, কাজাখস্তানে লেখা হয়েছে রাশিয়ানে। শুধু সিনপসিসটুকু বাদ দিয়ে বাকিটুকি ইংরেজিতে অনুবাদ করবার কোনো দায়বদ্ধতা ছিলো না। কাজে কাজেই দুনিয়ার কোনো প্লেজিয়ারিজম টুলের সাধ্যি ছিলো না বের করে ঝাড়া টুকেছে কি টোকেনি। সিনপসিস তো মাত্র একটা ফুলস্কেপ পাতা মাত্র। এখং দুনিয়া জুড়ে ইংরেজি শিক্ষার প্রসার ও প্রচার হচ্ছে তাই সব একই নিক্তিতে মাপা হচ্ছে। বাংলা সাহিত্যে গবেষণা করতে গেলেও এখন ইংরিজিতে যাবতীয় পেপার লিখতে হচ্ছে, অন্ততঃ সিংহভাগ তো বটেই, ডিসারটেশনটাও বাংলায় লিখবার উপায় নেই। অথচ দুনিয়ার বেশ কিছু দেশে এখনো মাতৃভাষায় লেখাপত্র করতে দেয়। সেখানেও নিজস্ব টুল আছে প্লেজিয়ারিজম মাপবার।
    মৌলিক গবেষণার ক্ষেত্র ছাড়া এই চুরি ধরা খুব একটা সহজ কাজ নয়। তাই এখন থেকেই ইস্কুল কলেজে জিনিসটা মজ্জায় মজ্জায় শিখিয়ে দিচ্ছে।
    মজাটাহচ্ছে যে, রাজনৈতিক কারণে এটা একটা অস্ত্রের ভূমিকাও নিয়েছে। এইতো কবছর আগে জার্মানীর প্রেসিডেন্টের (চান্সেলর নন) এইরকম একটা কেস ধরা পড়েছিলো, ফলে তার পি এইচ ডি নাকচ হলো। বিরোধী পার্টির বিশেষ উদ্যোগেই এই প্লেজিয়ারিজম ধরা পড়েছিলো।
  • pinaki | ০৭ অক্টোবর ২০১৪ ০০:২৮260496
  • একাডেমিক্যালি মন্দ এটা কি প্রমাণ হয়ে গেছে? এই প্লেগিয়ারিজমের কেসটা ব্যাতিরেকে? একাডেমিক্যালি ভালো হয়ে পুলিশ পাঠালে বা দলদাসত্ব করলে কি সেটাকে একটু কম গুরুত্ব দিয়ে দেখা হবে?

    "আর কেউ যদি আগে ভালো বই লিখে থাকেন, তাতে পরের দিকে পাবলিশড আর্টিকল-এ ভার্বেটিম কপি করার দায় চলে যায় না। মানুষটি সৎ হলে হয়তো বলতেন - আমার জানা নেই, হয়ে থাকলে অন্যায়। খোঁজ নেব। কিন্তু সেরকম কিছু শুনিনি। ফলে অ্যানেকডোট অন্য হলেও সাম্প্রতিক সমস্যার গুরুত্ব কমে না।"

    নিরপেক্ষভাবে দেখলে সবচেয়ে সমস্যাদায়ক অংশ ওনার এই রিঅ্যাকশনটা। অন্য একজন আদারওয়াইজ শ্রদ্ধেয় প্রফেসরের বিরুদ্ধে এই অভিযোগ উঠলে তিনি যদি সোবার রিঅ্যাকশন দিতেন, আমরা তাঁর 'ফেঁসে যাওয়া'র কারণে তাঁর প্রতি সিম্প্যথেটিক থকতাম। তাঁর ক্রেডিবিলিটি নিয়ে শোর মচাতাম না। ঘটনা ঘটার সময় তিনি কি করেছেন তার চেয়েও জানর পরে তিনি কি করলেন সেইটা দিয়ে তাঁকে মূল্যায়ন করতাম। এক্ষেত্রেও সেইটা করা উচিৎ। ভিসি উদ্ধত, কাজেই তার প্রতি সিম্প্যাথির মানে নেই। কিন্তু স্ট্যান্ড নেওয়ার সময় পরিপ্রেক্ষিত মাথায় রেখেই নেওয়া উচিৎ।
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৪ ০০:২২260495
  • কিন্তু সেই গান? সেগুলো ও কি পাচার হয়ে গেল? গেলেও লাভ কী? ভাষা তো বুঝবে না!!! অবশ্য অনুবাদ করে নিলে অন্য কথা।
    ঃ-)
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ০০:২১260494
  • এখন আবাপ আনন্দ তে দেখাচ্ছে, আজকের জমায়েত, স্লোগানিং।
    আজ প্রচুর মিডিয়া এসেছিল।
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৪ ০০:২০260493
  • সে, অ্যাঁ সে কী কান্ড!!!! আন্দোলন পাচার হয়ে গেল?????
  • Arpan | ০৭ অক্টোবর ২০১৪ ০০:১৮260492
  • এসব পড়ে মনে পড়ল খানিক কন্ট্রোল সি খানিক কন্ট্রোল ভি বাকিটা ইধার কা মাল উধার করে দিব্যি আছি। ক্লায়েন্ট খুশ, ম্যাঞ্জার খুশ, ডেভেলপার খুশ, সবাই মিলে প্লেগিয়ারিজমের হদ্দমুদ্দ করে ছেড়েছে।

    আজকের দু পয়সা।
  • Ekak | ০৭ অক্টোবর ২০১৪ ০০:১৭260491
  • অনেক নামজাদা এবং কুশলী সার্জেন তাঁদের নিজের নার্সিং হোমে ছোটখাটো কেস নিজে করেন না কিন্তু নাম টা তাঁদের থাকে। এইরকম একটা কেসে যদি রোগীর অবস্থা মরনাপন্ন হয় ডাক্তারের দোষে তাহলে কি ম্যালপ্র্যাকটিসের দায় ওই নামী এবং কুশলী বড় ডাক্তারবাবুর ঘাড়ে চাপবে না ? বা ধরুন যদি বিপদ নাও হয় তবুও আমি একজনের ব্র্যান্ড ভ্যালুর টাকা গুনে দিয়ে অন্যের সার্ভিস নেব কেন ? এই রকম ঘটনা চোখের সামনে দেখেছি তাই উদাহরণ দিলুম। আমার জানা কেসে এটা আইএমে অবধি গড়িয়েছিল। ব্র্যান্ডিং এর সঙ্গে কিন্তু একটা রেসপনসিবিলিটি আসে সেটার অবস্থা পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর খারাপ। এটা বাড়তে দিলে বিপদ আছে। একদম কনসিউমার পয়েন্ট থেকেই বলছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত