এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:২২260551
  • ন্যাড়াদা আমি একটা ইউনিতে বেশ কিছুদিন চাকরি করেছি। ইউনির পুলুশের জন্য কোড লিখলাম তো। ঃ)
  • Ekak | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:২০260549
  • আচ্ছা সোসেন আপনি বিশ্বাস করেন যে জেয়ু-র ভিসি-র ডাকে রাজকুমারের দলবল আসতে পারে ? এডুকেশন মিনিস্টার -সিএম -হোম কেও কিছু জানতনা ? স্পেশাল ফোর্স মবিলায়স করা এত সোজা ? মানে ভিসি এরপরেও অপদার্থই থাকেন কিন্তু জাস্ট কস-কানেকশন গুলো সম্বন্ধে ধারণা জানতে চাইছি।
  • byaang | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:১৯260548
  • একটা
  • byaang | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:১৬260547
  • অভ্যু, তুই শিগ্গিরি লক্ষ্মী ছেলের মত টপ করে একট ফেসবুক অ্যাকাউন্ট খুলে দমুকে অ্যাড কর। কী মিস করছিস জানিস না
  • ন্যাড়া | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:০৭260546
  • এসব কি আকা জেনেবুঝে খবরাখবর নিয়ে বলল, নকি আপন মনের মাধুরী মিশায়ে জেনারালি ছেড়ে দিল?
  • sosen | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:০৩260544
  • কিন্তু (১) বিক্ষোভকারীদের ম্যানহ্যান্ডল করা পুলিশের রাইট নয়। এস্পেশালি ঘেরাও ব্যক্তিকে বের করে নিয়ে যাওয়ার পর।
    (২) ছাত্রদের সঙ্গে কথা বলে সমাধানসূত্র বের করতে না চাওয়া ভিসির অপদার্থতা।
    (৩) নিজের ক্যাম্পাসের ছাত্রদের গায়ে পুলিশ আইনের বাইরে হস্তক্ষেপ করলে তাকে সমর্থন করা ভিসির পক্ষে সম্পূর্ণ অযোগ্যতার পরিচায়ক।
  • aranya | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:০৩260545
  • টুকলি ইঃ নিয়ে পোস্টগুলো পড়লাম।
    পিনাকি-র পয়েন্ট-টা বুঝেছি। একমত।

    এই আন্দোলন-টা 'ভিসি-হ্ঠাও'-এর বাইরে বেরোতে পারলে ভাল লাগবে। শিক্ষাক্ষেত্রে শাসক দল এবং সরকারের হস্তক্ষেপ, জোরজুলুম - যা সব জমানাতেই চলে আসছে, এখন খুবই নির্লজ্জ ভাবে হচ্ছে, তার বিরোধিতা-টাই মুখ্য হোক।

    কলকাতার মত রাজধানী শহরের, এলিট কলেজের চেয়ে দূরের - মফস্বলের, ছোট শহরের কলেজগুলো অনেক বেশি সাফার করে
  • aka | ০৭ অক্টোবর ২০১৪ ০৭:৫৪260543
  • আজ একটু সময় আছে, চট করে লিখে দিই মূল্যবান অবজার্ভেশনঃ

    ১। আম্রিগার কোন ইউনিতে কোন ছাত্র বা ছাত্রী নিগৃহীত হলে ছাত্র বা ছাত্রী নিজেই পুলিশ ডাকতে পারে, পুলিশকে ইনফর্ম করতে পারে। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করতে পারে। তারজন্য ক্যাম্পাসেও আসতে পারে, হোস্টেলেও যেতে পারে এরজন্য কোন এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা, বদমাইশি, দলদাসত্ব, ক্যালাসপনা কোন কিছুর ওপরেই নির্ভর করে না।

    ২। প্রতি ক্যাম্পাসে ক্যাম্পাস পুলিশ থাকে তাদের ক্ষমতা ক্যাম্পাসের মধ্যে প্রায় আসল পুলিশের সমান। কি কি সব ফাইন লাইন আছে কিন্তু ক্যাম্পাস পুলিশ পুলিশের মতনই হাবভাব নেয়।

    ৩। ক্যাম্পাস পুলিশ ক্যাম্পাসের মধ্যে জেনারালি নিয়ম শৃঙ্খলা রক্ষা করে।

    ৪। তা সত্ত্বেও বিভিন্ন আম্রিগান কলেজে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে বিক্ষোভ দেখায়, ঘেরাও টেরাও শুনি নি। সেখানে পুলিশও আসে, কিন্তু কেলায় টেলায় না। ডেভিসে গোল মরিচের গুঁড়ো ছড়িয়েছিল বলে খবরে এসেছিল। জলকামান টামানও ছুঁড়তে পারে। তবে মেজর কেলানো, তুলে নিয়ে যাওয়া এসব শুনি নি। তবে শিওর নই। একটু আধটু ছাড় পায় ঠিকই, তবে আইন ভাঙলে ছাত্র হিসেবে খুব বেশি ছাড় পাবে না।

    ৫। ক্যাম্পাসের মধ্যে অস্ত্রশস্ত্র একেবারে বেআইনি।

    এটা ব্যক্তিগত মতামতঃ

    ৬। কেউ ঘেরাও হলে যদি নিরাপত্তার অভাব বোধ করে বা ঘেরাও হয়ে না থাকতে চায় তাহলে পুলিশ ডেকে নিরাপত্তা চাওয়া তার রাইট।
  • Abhyu | ০৭ অক্টোবর ২০১৪ ০৭:৩৮260542
  • থ্যাঙ্কু
  • sosen | ০৭ অক্টোবর ২০১৪ ০৭:২৭260541
  • ফ্রি এর টুল -ও আছে, আমি তাই ব্যবহার করি। একটু ওয়ার্ড লিমিট আছে। যেমন পেপাররেটার।
  • sosen | ০৭ অক্টোবর ২০১৪ ০৭:১৬260540
  • turnitin
  • Abhyu | ০৭ অক্টোবর ২০১৪ ০৭:০১260539
  • আচ্ছা একটা ইনফো দিন তো, প্লেজিয়ারিজম চেক করার জন্যে ভালো সফটওয়ার কি আছে? পয়্সা দিতে আপত্তি নেই, ডিপার্টমেন্টকে কিনতে বলব।
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৪ ০৬:০৫260537
  • টইতে একজন দেখলাম বল্লো বিজেপি সরকার আনবে ছাত্রবন্ধু দিয়ে আন্দোলন করে। ঃ-)
  • aka | ০৭ অক্টোবর ২০১৪ ০৬:০৫260538
  • বলেইছিলাম এশুধু ভিসির লড়াই।

    ভিসি তুমি তফাৎ যাও
    ছেলেপুলেদের পড়তে দাও
  • Ekak | ০৭ অক্টোবর ২০১৪ ০৫:৪৮260536
  • ইয়ে, আমি বেশ কিছু পোস্ট আগেই ডমিনো এফেক্টের কথা বলেছিলুম। কী হতে পারে একদম না বুঝে নয় বরং খানিক আন্দাজ করেই। যেখানে যে যার যা গোলমাল সামনে আনার ওটাই পথ। একটা পয়েন্টে জোরে হিট করো। এবং পয়েন্ট টা যেন সিস্টেম এর সঙ্গে ডিরেক্ট কানেকশনে থাকে। এবার হিট উল্টে নিজের গায়ে এসে লাগতে পারে সেই রিস্ক টা নেয়াই আন্দোলন। ভিসি গেলে হিসি আসবেন। কিস্যু পার্থক্য হবেনা যদি হিট টা না করা যায় :)
  • anirban | ০৭ অক্টোবর ২০১৪ ০৪:৪৬260535
  • "কারণ আগামী দিনে এনারাই প্রভাবশালী হয়ে উঠলে হয়তো কিছুমাত্র ইনভলভড না হয়েও তৃতীয় বা চতুর্থ অথর হিসেবে নিজেদের পাবলিকেশনের সংখ্যা বাড়াবেন" - অবশ্যই। আমি তো সমগুরুত্ত্ব দিয়ে সবাইকে ধরার কথাই বলছি।

    আর তুমি সেই প্রবীন প্রফেসরকে জানিয়েছিলে যে থিসিসের একটা চ্যাপ্টার টোকা? আমার ধারণা উনি ঐ চ্যাপ্টারটা বাদ দিতে বলতেন। যদি সেই চ্যাপ্টার কোনো পেপার হিশেবে পাবলিশ হয়, বোলো, আমি ঐ প্রফেসরকে জানাবো এবং রিট্র্যাক্ট করতে বলব। ঃ-) আমার মনে হয় না ওনার রিঅ্যাকশন এই ভিসির মতো হবে। ঃ-)
  • pinaki | ০৭ অক্টোবর ২০১৪ ০৪:০০260534
  • একককে,

    ছেলে নিজের ঘরে বউ পেটালো, কিন্তু বাবা পাশের ঘরে থেকেও সামহাও টের পেল না - এর মধ্যে যতটা গ্রে এরীয়া আছে, দেশের কনটেক্স্টে ফার্স্ট অথর এর টোকা আর থার্ড অথরের জানতে না পারার মধ্যে সেটুকু বা তার চেয়ে বেশী গ্রে এরীয়া আছে। ঃ-)

    ম্যালপ্রাক্টিসের সেন্ট্রাল ইনডেক্স বা ডেফিনিশন বেশীদিন হল তৈরী হয় নি। দেশের কনটেক্স্টএ সেগুলো আরও নতুন। একটা কালচার চেঞ্জ হতে সময় লাগে। বিশেষতঃ যেখানে ওভারল সিস্টেমটা কোনো না কোনোভাবে সেটাকে রিইনফোর্স করে চলেছে। কিন্তু আওয়াজ উঠুক। সে নিয়ে সমস্যা নেই। কালচার চেঞ্জ হওয়ার জন্যেও আওয়াজ ওঠাটা দরকার। কিন্তু সেটা যাতে ঠিক লক্ষ্যে হয় সেটা খেয়াল রাখাটা জরুরী।

    একটু নাড়াচড়া করতে গিয়ে আরো তথ্য পাওয়া গেল। সিইউ এর যে প্রফেসরের কথা বলছিলাম, তাঁকে চিনি এবং নলেজেবল লোক বলেই জানি। দেখা যাচ্ছে যে শাওন সেন (ফার্স্ট অথর) এর পেপার নিয়ে অভিযোগ তার পিএইচডি সিইউ তে। অর্থাৎ সে ঐ সিইউ এর প্রফেসরের স্টুডেন্ট। সেই প্রফেসরের অনলাইন বায়োতে সমস্ত পেপারের লিস্ট আছে। সেখানে দেখা যাচ্ছে শাওন সেনের মোট পেপার সাতটা।

    33. Sawan Sen, P. Roy, S. Sengupta, A. Chakrabarti, Generator Contribution based Congestion Management using Multi-objective Genetic Algorithm, Telkomnika: Indonesia Journal of Electrical Engineering, Indonesia, vol. 9, no. 1, pp. 1-8, ISSN: 1693- 6930, April 2011.

    34. Sawan Sen, S. Sengupta, A. Chakrabarti, Alleviation of Line Congestion using Multi-objective Particle Swarm Optimization,International Journal of Electronic and Electrical Engineering,vol. 4, no. 1, pp. 123-134, ISSN: 0974-2174, 2011.

    35. Sawan Sen, S. Chanda, S. Sengupta, A. Chakrabarti, Differential Evolution based Multi-objective Optimization of a Deregulated Power Network under Contingent State, International Journal on Electrical Engineering and Informatics, Indonesia, vol. 3, no. 1, pp. 118-131, ISSN: 2085-6830, 2011.

    40. Sawan Sen, P. Roy, S. Sengupta, A. Chakrabarti, Genetic Algorithm based Cost-Constrained Re-Dispatching Schedule in Deregulated Power Network, International Journal of Electrical Engineering, vol. 4, no. 3, pp. 363-374, ISSN: 0974-2158, 2011.

    41. Sawan Sen, S. Chanda, S. Sengupta, A. De, A. Chakrabarti, Swarm Intelligence Based Utility Optimization in Smart Grid Arena Employing Demand Response, International Journal of Advances in Science and Technology, Silicon Valley Publishers, vol. 3, no.2, pp. 25-34, ISSN: 2229-5216, August 2011.

    43. Sawan Sen, S. Chanda, S. Sengupta, A. Chakrabarti, Swarm Intelligence based Congestion Constrained Load Curtailment Strategy, accepted for publication in ELECTRIKA - Journal of Electrical Engineering, Malaysia, 2012.

    44. Sawan Sen, P. Roy, S. Sengupta, A. Chakrabarti, AI based Break-even Spot Pricing and Optimal Participation of Generators in Deregulated Power Market, accepted for publication in Journal of Electrical System, France,2012.

    এবং সবকটাতেই অভিজিৎ বাবুর আগে তাঁর নাম আছে। এবং আমার ধারণা যে ধরণের প্লেগিয়রিজমের কথা এখানে হচ্ছে তা এই শাওন সেনের সমস্ত পেপারেই পাওয়া যাবে। সেক্ষেত্রে অভিজিৎ বাবুর আগে (বা অন্ততঃ প্যারালালি) সিইউ এর এই প্রফেসরকে ধরা উচিৎ বলে মনে হয়। তিনি হেড ডিপ। খুব কম গুরুত্বের কিছু পোস্ট নয়।

    আরো দেখুন। নিচে অভিজিৎ বাবুর আর একটি বই এর লিংক।

    http://www.amazon.com/Introduction-Reactive-Control-Stability-Transmission-ebook/dp/B00DW83QEE

    দ্বিতীয় কোঅথর কিন্তু বিগশট, তাঁকে ধরতে গেলে অনেক আইআইটির নটেগাছ মুড়িয়ে যাবে। তাই তাঁকে বাদ দিয়ে চতুর্থ কোঅথরের দিকে তাকান। এনার কথা আগে বলছিলাম। প্লেগিয়ারিজমে অভিযুক্ত বাকী পেপারগুলোয় এনার নাম অভিজিৎবাবুর আগে পাবেন। ধরতে হলে এনাকেও সমগুরুত্ব দিয়ে ধরা উচিৎ। কারণ আগামী দিনে এনারাই প্রভাবশালী হয়ে উঠলে হয়তো কিছুমাত্র ইনভলভড না হয়েও তৃতীয় বা চতুর্থ অথর হিসেবে নিজেদের পাবলিকেশনের সংখ্যা বাড়াবেন।

    এর সাথে সত্যের খাতিরে আমার রিসেন্ট পিএইচডি থিসিস রিভিউ এর যে অভিজ্ঞতাটা আগে বলেছিলাম, সেখানে ইনভলভড প্রফেসরদের নামও ওপেন করে দেব। একজনের নাম বাচ্চার চেনা বেরোবে। আশা করব বাচ্চা তার বেলাতেও তার 'অজ্ঞানতা'র অপরাধে শাস্তি দেওয়ার জন্য সমান তীব্রতায় লড়বে। ;-)
  • pinaki | ০৭ অক্টোবর ২০১৪ ০৩:৪৯260533
  • স্বর্ণেন্দু, ফ্যাক্ট স্টেট করেছি। কোনো ওপিনিয়ন নয়। আমি ইউএসের একটা মাঝারি মাপের ইউনিভার্সিটিতে তিন বছর কাটিয়েছি। কাজে খুব ট্যান্জেনশিয়ালি ইনভলভ থেকেও পেপারে কো-অথর হওয়া এবং নাম কে ওয়াস্তে ওপর ওপর চোখ বুলিয়ে নেওয়া সাবমিট করার আগে - এ আমি অনেক দেখেছি। অনেক প্রফেসরের। একজন দুজন নয়। প্লেগিয়ারিজম নিয়ে ইউনিভার্সিটির তরফ থেকে যে সাধারণ সতর্কতবার্তা বা ট্রেনিং ছিল তার বাইরে কোনো প্রফেসরের দিক থেকে কোনো পেপার সাবমিত করার আগে কোনো সফটওয়ার দিয়ে বা আগের পেপারের সাথে পাশাপাশি রেখে ল্যাঙ্গোয়েজ চেক করতে দেখি নি। কখনো কোনো কেস হতে দেখিনি এটা যেমন ঠিক, তেমনি এই সিস্টেমে কখনো কোনো কেস হতে পারে না - এমনও মনে হয় নি। একটা মিউচুয়াল ট্রাস্টের ওপর অনেক কিছুই চলে। অন্ততঃ আমি তাই দেখেছি। সেটাই লিখেছি।
  • sch | ০৭ অক্টোবর ২০১৪ ০২:০০260532
  • কেউ যদি RTI করেন এই VC সিলেকশান পদ্ধতি জানার জন্য, সেটা কি জানাতে বাহ্য কর্তৃপক্ষ ? মনে হয় হ্যাঁ

    তাহলে বোধহয় সেটা জেনে নিয়ে কোর্টে যাওয়া সব থেকে সহজ উপায়। বর্তমানে রাজ্যে আইনের শাসন বা সংবিধানের শাসন চালায় আদালত, কাজেই তার দরজায় কড়া নাড়াই মনে হয় সহজতর। আন্দোলন ভালো জিনিস, তাতে যারা অংশগ্রহণ করছেন তারা নিশ্চয়ই খুব নিঃস্বার্থ মানুষ, কিন্তু আন্দোলন করে বাস ভাড়া থেকে আলুর দাম কিছুই কমতে দেখি নি।

    কেস করে করে সরকারকে জেরবার করে দেওয়া হোক - ভিসি'র প্ল্রেগিয়ারিজমের অভিযোগে কেস, ভিসি নির্বাচনের পদ্ধতিকে চ্যালেঞ্জ করে কেস, ছাত্রীদের শ্লীলতাহানির চক্রান্তের কেস, সুদীপ্ত সেনের থেকেও বেশী কেস আসুক ভিসির বিরূদ্ধে। আর সেই আদালতী কারবার চালানোর খরচা আসুক সমস্ত হোক কলরবের সমর্থকদের থেকে।

    মদনার কথা ভুলে যাবেন না - সিবি আইয়ের ভয়ে আজ তিনি নার্সিংহোমের চিরস্থায়ী সদস্য - ভিসিকেও সেখানে পৌঁছে দেবার চেষ্টা করতে হবে। আইনের ভয়ে এমন হাল হবে যে তিনি নিজেই পালিয়ে বাঁচবেন
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ০১:৫১260531
  • @পিনাকী দা,
    "তোরা মাঝারি মানের ইনস্টিটিউটে কখনো পড়িসনি বলে হয়তো খুব অস্বাভাবিক লাগছে।"--- এর আবার মানে কি? এটা একদমই "গ্রাম-মফস্বলে তো থাকিসনি, এখানে ওরকম ফসফস করে সিগারেট খাওয়া যায়না" মার্কা যুক্তি ...তবে অস্বাভাবিক তো ভীষণ ই লাগছে আর খারাপ ও।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ০১:৩৪260530
  • ওহো, দ্বিতীয়টা বলতে ভুলে গেছি। মোহরের তোলা।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ০১:৩২260529
  • ভিসি তুমি দুষ্টু লোক
    তোমার মাথায় উকুন হোক!

    :-)
  • Ekak | ০৭ অক্টোবর ২০১৪ ০১:৩০260527
  • এটা গ্রে এরিয়া হলে হরিয়ানার গ্রামে বউ পেটানো ও গ্রে এরিয়া :) একটা সেন্ট্রাল ইন্ডেক্স এও বিশ্বাস রাখব আবার উন্নত / অনুন্নত দের জন্যে ম্যাল্প্র্যক্তিস এর ডিফারেন্ট ডেফিনিশন এ বহুত গোলমেলে চীজ আছে :))) এনিওয়ে খবর পেলুম লোকজন অলরেডি চিঠি চাপাটি শুরু করেছে।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ০১:২৭260526
  • জয়,

    আর্টিকলটা এখন খুঁজে পাই নি, কিন্তু অ্যামেরিকার আরেকটা আমার মনে পড়ে গেল।
    http://www.newyorker.com/magazine/2002/01/28/the-learning-curve

    এই দেখুন।
  • pinaki | ০৭ অক্টোবর ২০১৪ ০১:২৪260525
  • এটা গ্রে এরীয়া। ঃ-) দেশের ক্ষেত্রে পাবলিকেশন রিলেটেড এই কালচারগুলো ইভলভিং। বিদেশেও আমি দেখেছি অনেক ক্ষেত্রেই এগুলো ট্রাস্টের উপর চলে। তোরা মাঝারি মানের ইনস্টিটিউটে কখনো পড়িসনি বলে হয়তো খুব অস্বাভাবিক লাগছে। আমার আম্রিকান ইউনির প্রফেসরকেও কোনোদিন নিজের পেপারের সাইটেশন বাদে অন্য সাইটেশন যথাযথ হয়েছে কিনা সেই নিয়ে মাথা ঘামাতে দেখিনি। ঃ-)
  • Jay | ০৭ অক্টোবর ২০১৪ ০১:১৯260524
  • সে! খাইসে! আপ্নার ব্রিটেনের শল্য চিকিচ্চের বেপারে বক্তব্যের সঙ্গে যদি একমত না হই দোষ নিয়েন্না। ঠিকই এনেইচএসে মূলতঃ জুনিয়র ডাক্তার দিয়ে চলে- তবু ছবি বদলাচ্ছে- খুবই প্রেশার- সব্বত্ত কন্সালট্যান্টদের থাকতে হবে। অপেরেশন জুনিয়ররা করে- এট্টু সরলীক্রিতো। নিয়মিতো এসেসমেন্ট হয়। কম্পিটেন্সি চেক হয়। আগে পরে পড়িনি, কি পোসঙ্গে ব্রিটিশ ডাক্তারের কতা তাও জানিনা- তবে ঐ- এট্টু ইসে সরলীক্রিতো বলে মোনে হলো এই যা!
  • anirban | ০৭ অক্টোবর ২০১৪ ০১:১৫260522
  • পিনাকিদা, উনি না পড়লেও এথিক্যালি দায়ী হবেন। কোঅথর হিশেবে ম্যানুস্ক্রিপ্ট পড়া নৈতিক কর্তব্য - এইটা সমস্ত জার্নালেরই মত।
  • pinaki | ০৭ অক্টোবর ২০১৪ ০১:১৩260521
  • আমি সোমনাথকে এটাই বলছিলাম সেদিন। এটা যদি 'কোথাও একটা শুরু করতে হবে' - এই এপ্রোচ থেকে হয়, তাহলে ঠিকই আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত